অর্থহীন পৃথিবীর সার্থক জীবন
হয়নি গড়া এখনও শেষ,
আমি মৃত্যুর কাছ থেকে দুরে সরে
প্রতিনিয়ত পাই বিদ্বেষ!
হয়নি এখন আঁকা সেই
কৃষ্ণ রাতের শুভ্র চাঁদ,
সুর্যগ্রহনের গ্রাস দুর করে
তারাদের ভালবাসাময় জীবনের অবসাদ।
চাইনি কখন স্পর্শ করতে অতল,
দুপথে পা বাড়ায় যার ছায়া;
স্বপ্নের শেষে শুধুই এখন আমি,
বয়ে বেড়াচ্ছি অবচেতন মায়া।
মরুভুমির উষ্ণ বালিতে
ভেবেছিলাম করব তৈরি প্রাসাদ,
ভেঙ্গে গেলে যা আবার গড়া
নয় অসম্ভব, বা কবিদের গুনবাদ।
যাবযে ভেবেছি প্রেমের শহরে
হয়বা যদি প্রেমের অভ্যুদয়
মনে, চেতনারা যদি হয় বিস্মিত
ভালবাসার প্রস্তর যুগ পার হয়ে সুর্যদয়!
চাঁদ নামক কলঙ্কিতকে
হাত দিয়ে স্পর্শ না করার বেদনা,
পারবে না বুকের মধ্যে বাসা বেধে
করতে ত্যাগ স্বপ্নবসনা!
জীবনের সুক্ষ হিসেব করা
হয়নি শেখা আজও,
তবে বিদায়ের আয়োজন স্থগিত,
রইলো স্বপ্নের মাঝেও!
দুরন্ত গতির সুত্র ভুলে
প্রকৃতির হাতে করতে সমার্পন
এখনও বাকি অনেকটা পথ, তাই
আমি মৃত্যুর জন্য প্রস্তুত নই!
No loveless allowed!
The shadow that was behind my back,
lonely enough to have it's own power.
to show how life is various, although
the more you have, the more you want.
precious the moments where
I've found silence wasn't golden anymore,
love hurts because it can, and
I wait until the fire of my heart to drown!
I'm crazy enough to build
the palace of love, where always
it's clear that there will be two people,
me & my lovable!
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


