নিউটাউন, কানেক্টিকেট এর যে ২০ শিশুর জীবনের শেষ দিন ছিলো আজকে....
১৫ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমেরিকার নিউটাউন, কানেক্টিকেট স্টেট এর স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে আজকে ২৬ জন হত্যা হোন, যাদের মধ্যে ২০ জন শিশু ছিল, ৫ থেকে ১০ বছরের! বাকি ছয় জন স্টাফ ছিলেন স্কুলের।
খুনী একজন বিশ বছরের তরুন, এবং তার মা উক্ত স্কুলের একজন শিক্ষিকা বলে জানা যায়! খুনি দুটো হ্যান্ডগান নিয়ে দুটি ক্লাসের মধ্যে গুলি চালায় এবং ২৬ জনকে হত্যা করে, এরপর খুনি নিজেকে হত্যা করে বলে জানা গেছে! আরো জানা গেছে উক্ত খুনী তার মায়ের সাথে বসবাস করত, এবং তার আচরনেও কিছু অস্বাভাবিকতা আগেও দেখা গিয়েছিল! বর্তমানে এই হত্যাকান্ডের তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। জানা যায় খুনি ঘটনাস্থলে তার মায়ের গাড়ি নিয়ে প্রবেশ করেন। এখনো তিনটি গান পাওয়া গেছে। দ্রুত পুলিশে ফোন করা হয় স্কুল থেকে, এবং ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্ট আসেন। ঘটনার পরপরই বাবা-মায়েরা তাদের সন্তানকে নিতে দ্রুত স্কুলে উপস্থিত হন! উক্ত ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা, তিনি আরো জানিয়েছেন দ্রুত তদন্ত করতে তিনি সাহায্য করবেন। আমেরিকার অভ্যন্তরীন অস্ত্র ব্যবহার ও অনুমোদন এর আইন পরিবর্তন করার কথা জানিয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামা।
আজ ক্যাম্পাসে থাকাকালিন এই ঘটনা জানতে পাই! সবাই এই নিয়ে কথা বলছিল। বাসায় ফিয়ে টিভি আর ইয়াহুতে আরো বিস্তারিত জানলাম। বিশটি শিশু কাল থেকে আর ছড়া বলবেনা, হাসবেনা, স্কুলে আসবেনা।

ওদের জীবন আজকেই সমাপ্ত হল! এখন তেমন কিছু জানা যায়নি এই হত্যাকন্ডের কারন হিসেবে, তবে দ্রুত কিছু পাবো জানতে আশা করছি! তবে একটাই কষ্ট, ঐ শিশুগুলোকে আর পৃথিবী ফিরে পাবেনা কখনো! খুনি নিজেকে হত্যা করেছিল কি ভেবে জানিনা, তবে সে ছাব্বিশটা প্রানেকে খুন করল, এর জন্য সবার ঘৃনা তার কাছে পৌছে যাবে!
আরো জানতে:
Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন