বেদনাগুলো সংরক্ষিত শুধু আমার জন্য
সর্বসাধারণের প্রবেশ নিষেধ সেখানে,
অবশ্য ইচ্ছে করলে সংরক্ষিত এলাকার বাইরে থেকে
বিনা টিকেটে যে কেউ উপভোগ করতে পারেন সেটা।
বেদনাগুলোর প্রায়োগিক মাত্রা নিরীক্ষা করা হোক
শুধু আমার উপর;
গিনিপিগ ব্যবহারের আদৌ কোনো
প্রয়োজন নেই এখানে।
বেদনাগুলো সংরক্ষিত থাক শুধু আমার জন্য;
সহস্র বতসরের পাপ আর তপ্ত আগুনের সমন্বয়ে
জন্মহোক অষ্টম নরকের-
আর একমাত্র স্থায়ী বাসিন্দা হিসেবে
তার গায়ে ঝুলানো হোক আমার নাম।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



