মনে রাখবার মতো কেউ নই আমি;
শ্রীহীন, জলজ্যান্ত এক আপদ।
অনেকটা বৈশাখের তপ্ত রোদের মতই।
তবুও মাঝে মাঝে খুব মুল্যবান হয়ে যাই;
বিশেষ দিনে তোমাদের এই শহরের
পান্তাভাত আর শুটকি ভর্তার মতই।
অতঃপর দিন ফুরোলে-
হয়ে যাই আবার আগের মতই আপদ;
নিয়তির করাল গ্রাসে এমনি করেই
কাটে বাকি ৩৬৪টি দিন।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


