ব্যক্তিগতভাবে আমি ব্লগের কাউকে চিনি না। তেমনি উদাসীর সঙ্গে আমার কোন ব্যক্তিগত জানাশুনা কিংবা বৈরিতা নাই। ব্লগেই তার সঙ্গে পরিচয়। যতটুকু তাকে জানি তা ব্লগকেন্দ্রিক। একটা পোস্টে মন্তব্য নিয়ে তার সঙ্গে বৈরিতা আমার কিছুটা হয়েছিলো। আমি যে সেটাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছিলাম তাও নয়।
আজকে আমি যে পোস্টটা পাঠিয়েছিলাম তা মোটেও তাকে অপদস্থ করার জন্য নয়। বরং তা করেছিলাম একটা হাস্য রসাত্বক পরিবেশ সৃষ্টি করার জন্যই। তার প্রতি আমার বিরক্তিভাব যতটুকু ছিলো তা হয়তো এ পোস্টে ওঠে এসেছে তবে আমি নিশ্চিত তা সৌজন্যতার মাত্রা ছাড়ায়নি।
কিন্তু তাকে কেন্দ্র করে আমাদের স্বঘোষিত জেনারেল সাহেব যেভাবে মার্চ করা শুরু করলেন তাতে একটি যুদ্ধের আশংকা আমাকে পেয়ে বসেছে এবং একই সাথে নিজের মাঝে একটা অপরাধবোধ সৃষ্টি হয়েছে। আমি সত্যিই দুঃখিত এ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য। আপনারা আমাকে ক্ষমা করবেন।
আমাদের রাজনীতিবিদই বলেন কিংবা বুদ্ধিজীবিই বলেন তারা কেউ ভদ্রভাষায়, শালীনতার মাধ্যমে অন্যের মতের বিরোধীতা করেন না। আমার জেনারেল ভাই সেই কাজটাই করেছেন। দুঃখজনক হলেও সত্যি আমিই তাকে সে সুযোগটা করে দিয়েছি।
এ অস্থিতিশীলতার জন্য আমিই দায়ী। এর সব দায়ভার আমার। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





