আমার প্রিয় পোস্ট

তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি

আজ আমি বিভ্রান্ত, আজ আমি বিধ্বঃস্ত

১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৬

শেয়ারঃ
0 0 0

গতকালকে আতংকিত ছিলাম। আজ আমি বিধ্বঃস্ত।

এটা সত্যি যে তাকে রাজাকার বা প্রতিক্রিয়াশীল বলার মত যথেষ্ট প্রমাণ আমার হাতে নেই। তবে যখন স্বীকৃত রাজাকার বর্ণ, বিবেক সত্যি, আওরঙ্গজেব, মাইনুল, ১৯৭১ আমার চেতনা এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তিনি আবিভূত হন এবং তাদের রক্ষা করার চেষ্টা করেন তখন তাকে রাজাকার বলাটা আসলেই খুব অন্যায় হয়ে যায়। বরং তাকে বলা উচিত রাজাকার সরদার।

প্রায় বারো মাস আগে ব্লগ লেখা শুরু করি। তখন কাউকে চিনতাম না, জানতাম না। । অন্যের পোস্টে তেমন কমেন্টও করতাম না। শুধু নিজের লেখাগুলো নিয়েই ব্যস্ত থাকতাম। আমি আসলে এমনই, আত্মকেন্দ্রিক। তবে ব্লগে প্রতিক্রিয়াশীল আর রাজাকারদের ব্যাপক আনাগোনায় এই আত্মকেন্দ্রিকতা দূর করতে বাধ্য হলাম। দেখতে পেলাম, অনেকেই এসব প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে কথা বলছেন। আমিও তাদের সঙ্গী হলাম।

আজ এক বছর পরে এসে মনে হয় এই আন্দোলন, প্রতিবাদ সবই সাজানো। সবই লোক দেখানো। আমি সত্যিই বিভ্রান্ত যখন দেখি এই মহান পৃষ্ঠপোষককে আড্ডায় দেখতে পেয়ে অনেক ব্লগারই খুশিতে আপ্লুত হন এবং প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট প্রেরণ করেন। যখন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কেউ বলে ওঠেন তথাকথিত পৃষ্ঠপোষককে প্রথমবারের মতো দেখতে পেয়ে তিনি শিহরিত হয়ে ওঠেছিলেন তখন মনে হয় আসলেই পূর্বের এই প্রতিবাদ, বিক্ষোভ সবই সাজানো। আমি বিভ্রান্ত হই যখন শুনি কোন এক মহিয়সী তাকে স্বাগত জানাতে গিয়ে গান পরিবেশন করেন। সত্যিই কষ্ট লাগে লাগে যখন তিনি এটা ব্লগের সবার কাছে প্রকাশ্যে ব্যক্ত করেন।

সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ! আজ আমি সত্যিই বিভ্রান্ত। আজ আমি সত্যিই বিধ্বঃস্ত।

 

প্রকাশ করা হয়েছে: ব্লগর ব্লগর  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৩
মেসবাহ য়াযাদ বলেছেন:

সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ! আজ আমি সত্যিই বিভ্রান্ত। আজ আমি সত্যিই বিধ্বঃস্ত। আজ আমি লজ্জায় অবনত। কিছু কিছু ভুলের মাশুল বড় বেশি করে দিতে হয়। তাও যদি দেয়া যেত, দিতে পারতাম !!



১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: গতকালকে পথিকের পোস্টে পরিস্কার উল্লেখ ছিল ত্রিভুজ আসতেছে। আজ সে এটা মুছে দিয়েছে। এটা জানার পরেও আপনি কেন সেখানে গেলেন? তার কোন যৌক্তিক ব্যাখ্যা কি আপনার আছে?

কিছু মনে করবেন না। আপনাকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি বলেই বিষয়টা পরিস্কার হতে চাচ্ছি।

২. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৫
আমার জন্য লেখা বলেছেন: সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ! আজ আমি সত্যিই বিভ্রান্ত। আজ আমি সত্যিই বিধ্বঃস্ত। আজ আমি লজ্জায় অবনত। কিছু কিছু ভুলের মাশুল বড় বেশি করে দিতে হয়। তাও যদি দেয়া যেত, দিতে পারতাম !!
৩. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৬
ড্রিমক্যাচার বলেছেন: আমি বিভ্রান্ত হই যখন শুনি কোন এক মহিয়সী তাকে স্বাগত জানাতে গিয়ে গান পরিবেশন করেন। সত্যিই কষ্ট লাগে লাগে যখন তিনি এটা ব্লগের সবার কাছে প্রকাশ্যে ব্যক্ত করেন।


আমার মনে হয়না উনি তিন্কোনা ছাগুরে স্বাগত জানায়া গান্টা কর্চে
৪. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৬
ড্রিমক্যাচার বলেছেন: সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ! আজ আমি সত্যিই বিভ্রান্ত। আজ আমি সত্যিই বিধ্বঃস্ত।


+
৫. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৭
বৃত্তবন্দী বলেছেন: য়াযাদ ভাই আড্ডায় আপনি কেমনে থাকলেন???
আমার যাবার ইচ্ছা ছিলো, কিন্তু যখন শুনলাম রামছাগু যাবে তখনই যাবার ইচ্ছাটা বিসর্জন দিয়ে ফেলেছিলাম...
১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: কিন্তু, আরসি খাওয়ার লোভটা অনেকেই সামলাইতে পারে নাই।

৬. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৮
এক্সবিজনেস বলেছেন: এ+


[ আপনার গতকালের আতংকিত হওয়া পোস্টটা কোথায় ? ]
১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: সরি, আমি সাময়িক লিখে কোন পোস্ট দিলে সেটা মুছে দেই তা যতো হিটই হোক না কেন।

সত্যি দুঃখিত।

৭. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৯
কঁাকন বলেছেন: সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ! আজ আমি সত্যিই বিভ্রান্ত। আজ আমি সত্যিই বিধ্বঃস্ত।

আপনার পোস্ট পড়ে আমারো একটু একটু বিভ্রান্ত বিদ্ধস্ত অনুভুতি হইতেছে
৮. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩০
মেসবাহ য়াযাদ বলেছেন: হায় আগে যদি জানতাম...@বৃত্ত
১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: এটা কোন জবাব হল না। পথিকের পোস্টে পরিস্কার উল্লেখ ছিল যে ত্রিভুজ আসতেছে।

আর সবচেয়ে বড় কথা, আতংকের কথা জানিয়ে আমি একটা পোস্টও দিয়েছিলাম।

৯. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৫
মেসবাহ য়াযাদ বলেছেন:

আমার কৈফিয়তে আমি বলেছি: আমার দেখা মতে পথিকের লেখায় দেখিনি ত্রিভুজ আড্ডায় যাবে...আমি কাল অফিসের কাজে খুব ব্যস্ত ছিলাম। সামান্য সময়ের জন্য ব্লগে গিয়েছিলাম...অন্তত আমার এ কথাটা বিশ্বাস করলে খুশি হব...আমি জেনে শুনে বিষ করিনি পান

প্লিজ, দুটো মন্তব্য মুছে দেবেন ? ডাবল হয়ে গেছে

@স্বপন
১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: "লেখক বলেছেন (ইউনুস): "থুথু নিক্ষেপ করি সেইসব ব্লগারের চেহারায়, যারা এইরকম এক উপাদানের সাথে দেখা করে এসে সেই বিবরণ গৌরবের সাথে প্রচার করে। ধিক্কার।"

এইটা যদি আমাকে উদ্দেশ্য করে বলে থাকেন তবে বলছি - আমিও মেসবাহ ভাইয়ের মতো করে ব্লগে দেখে ঐ জায়গায় চলে গিয়েছিলাম। কে আসলো? কে আসলোনা সেটা নিয়ে আমার কোন মাথা ব্যাথা ছিলোনা।

আমি যেমন আমার দায়িত্বে গেছি, ঠিক অন্যরাও নিজ দায়িত্বে গেছে।

@মেসবাহ কিন্তুক আড্ডার শেষ পর্যন্ত ছিলো । আর আমি আমার পোস্টে কোন গর্ব করেনি। বরং সব কথায় অবলিলায় খুলে বলেছি।

ভালো থাকবেন।"

এটা ইউনুসের পোস্টের ১৫৬ নম্বর কমেন্ট যা আপনার কেমেনটর জবাবে ইউনুস বলেছেন।

Click This Link

১০. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৭
এক্সবিজনেস বলেছেন: ধারাবাহিকতা রক্ষার জন্য ঐ পোস্টটির দরকার ছিল
১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: সেটা এখন বুঝতে পারছি বিশেষ করে আপনার বর্ণিত ভেড়ার পাল চিহ্নিত করতে এটা এখন কাজে আসত।

১১. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৮
বাবুয়া বলেছেন: আমি একদিন দেখলাম-এক ভদ্র লোক তার মেয়ে বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে আছেন। তহোন এক ভিখারী ভিক্ষা চাইলো। ভদ্র লোক ভিক্ষুককে ধমক দিয়ে তাড়িয়ে দিচ্ছিল। মেয়ে বন্ধুটি বললো-"দাওনা কিছু ভিক্ষা"।
ভদ্র লোক পকেট থেকে ১০ টাকা বের করে ভিক্ষা দিলেন।
ভিক্ষুক চলে যেতে যেতে বল্লো-"দিলের ময়লা দিলে রইছে, উপ্রে উপ্রে পরিস্কার"!
বিশয়টা হলো-ভদ্র লোক ভিক্ষা দিয়েছিলেন ঠেকায় পরে এবং মেয়ে বন্ধুর কাছে ফুটানী দেখাবার জন্য-যা ভিক্ষুক বুঝে ছিলো।
আপনি এতো দিন যাদের বিশেশ করে যিনি গান শুনিয়ে রজাকার বরণ করেছিলেন-তিনিও ঐ ফুটানী দেখানো ভদ্র লোকের মতই............ ডাবল স্টান্ডার্ড!
১২. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪০
বৃত্তবন্দী বলেছেন: থ্যংকস য়াযাদ ভাই...
আমি অবশ্যই আপনার ব্যাখ্যাটা মেনে নিলাম...
১৩. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৮
স্টিংরে বলেছেন: দেশে থাকলে এই চান্সে রাম ছাগু টারে একটা দৌড়ানি দিতাম, অনেকদিন শিবির দৌড়াই না।
১৪. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০২
মেসবাহ য়াযাদ বলেছেন: হ্যাঁ, কাল আমি আড্ডার শেষ পর্যন্ত ছিলাম। তবে আমি ছিলাম চরমভাবে বিব্রত। যারা আমাকে অন্য আড্ডায় দেখেছে এবং কালকের আড্ডায় ছিলো-তারা সাক্ষী, কাল সারা আড্ডায় আমি হাতে গোনা ৫ টি বাক্যও বলিনি...আমার বলতে ইচ্ছে করেনি। এতে অনেক কিছু বোঝা যায়...তবে আমি আড্ডা থেকে উঠে আসতে পারতাম। সেটা আমার কাছে অসৌজন্য আর অভদ্রতা মনে হয়েছে...কাল আমি পথিকের পোস্ট দেখিনি। বুধ বা বৃহস্পতিবারে দেখেছিলাম।

এতো কিছু বলার কারণ হচ্ছে- আমার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে, কাল থেকে। স্রেফ সেজন্যেই...বিশ্বাস/অবিশ্বাস স্রেফ আপনার বিষয়। এ বিষয়ে আমার আর কোনো ব্যক্ষা নেই @স্বপন
১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১০

লেখক বলেছেন: পথিকের আড্ডার আমন্ত্রণের প্রথম পোস্টে (যেটা মুছে দিয়েছেন) তার তিন অথবা চার নম্বর কমেন্টে ত্রিভুজ বলেছিলেন তিনি আসছেন। আপনি সেই পোস্টে অনেক নীচে কমেন্ট করেছিলেন। এই কারণে হয়ত এড়িয়ে গেছে।

আসলে এটা ইচ্ছা উপর নির্ভর করে। কেউ ইচ্ছা করেই আড্ডার পুরো সময় নির্ভার থাকেন। আবার কেউ একেবারে শেষ মুহুর্তে আড্ডায় যায়।

এখানে এককভাবে কাউকে দোষারোপ করা হয়নি। তবুও বিবেকের তাড়নায় আপনি এগিয়ে এসেছেন এবং নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সে জন্য আপনাকে ধন্যবাদ।

১৫. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৭
আইরিন সুলতানা বলেছেন: কাউকে যদি মহীয়সিই বলা হয়...তাহলে তার সম্পর্কে কোন নেগেটিভ কিছু শুনলে এমনকি যদি তা সত্যিও হয়, আগে একটু যাচাই করে নেয়া উচিত..

লিংক দেন...কোথায় লেখা আছে, সেই মহীয়সী ত্রিভুজকে স্বাগত জানিয়ে গান গেয়েছে..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: আপনি ইউনুসের পোস্টটা দেখতে পারেন। সেখানে এ বিষয়ে পরিস্কার উল্লেখ আছে। অবশ্য ইতোমধ্যে যদি তিনি এডিট না করেন।

Click This Link

১৬. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৩
আইরিন সুলতানা বলেছেন:
মানুষ নিজেকে নীতিবান প্রমাণের কোন সুযোগই দেখি ছাড়ে না !!!! আপনার কথাটাই আপনার জন্য বলি----

সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ! আজ আমি সত্যিই বিভ্রান্ত। আজ আমি সত্যিই বিধ্বঃস্ত।
১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: আপনি উপরে আযাদ ভাইকে দেয়া ইউনুসের পোস্টে যেতে পারেন। সেখানেই আপনের গানের কথাটি উল্লেখ আছে । অবশ্য যদি তিনি ইতোমধ্যে এডিট করে না থকেন।

১৭. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৩
বিষাক্ত মানুষ বলেছেন: গানের ব্যাপার টা মনে হয় সঠিক না । সেটা এডিট করার অনুরোধ করলাম ।



+
১৮. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৫
আইরিন সুলতানা বলেছেন:
একটা ইস্যুকে কেন্দ্র করে মানুষ নিজ নিজ বুলি কপচানোর সুযোগ পেয়ে গেছে দেখি !!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪২

লেখক বলেছেন: সুযোগ করে দিলেতো সুযোগ নিবেই।

১৯. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৭
আইরিন সুলতানা বলেছেন:
ভাষা সৌন্দর্য বর্ধনের জন্য কাউকে অযথা মহীয়সী অলংকরণে ভুষিত করার দরকার নেই...সরাসরি নাম নিলেই পারতেন ....
১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:২২

লেখক বলেছেন: আমি আমার পোস্টে কখনও কারো নাম নেইনা। তার মানে এই না যে যাকে উদ্দেশ্য করি বলেছি মে তা বুঝেনি। কই আপনার নাম বলেনি, তাই বলে কি আপনি বুঝেননি এটা আপনাকে মিন করেছি।

এখানে গড়পরতা সবাইকে বলেছি। আপনাকে একা নয়। আর একজন ভদ্রমহিলাকে সন্মান দেখানোতো ইসলামেরই শিক্ষা। ত্রিভুজ সাহেব কি আপনাদের এই বিষয়ে ছবক দেননি।

২০. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৭
ড্রিমক্যাচার বলেছেন:

গান্টা কি রবি সাহেবের গান ছিলো?

২১. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩১
আইরিন সুলতানা বলেছেন: নাহ ! নজরুলগীতি ছিল ।
২২. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩১
আইরিন সুলতানা বলেছেন: লেখক বলেছেন: আপনি উপরে আযাদ ভাইকে দেয়া ইউনুসের পোস্টে যেতে পারেন। সেখানেই আপনের গানের কথাটি উল্লেখ আছে । অবশ্য যদি তিনি ইতোমধ্যে এডিট করে না থকেন।
-------------------

আপনি নিজেই পোস্ট পড়ে আসুন আবার ...

১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৩৩

লেখক বলেছেন: আমার ধারণা এবং বিশ্বাস ত্রিভুজকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতেই এই আড্ডাটার আয়োজন করা হয়েছিল। ত্রিভুজই ছিল আপনাদের আড্ডার মধ্যমণি, প্রধান অতিথি। আর স্বাগত গানটা সাধারনত প্রধান অতিথিকে উদ্দেশ্য করে উৎসর্গ করা হয়। বিষয়টাকে সেভাবে দেখলেই বুঝতে সহজ হবে।

২৩. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৪
আইরিন সুলতানা বলেছেন: আমি বিভ্রান্ত হই যখন শুনি কোন এক মহিয়সী তাকে স্বাগত জানাতে গিয়ে গান পরিবেশন করেন।
----------------

নিজে কি লিখেছেন তা বোঝার মত বোধ বোধহয় আপনার আছে ...

আমি তো বলিনি , আমি গান গাইনি ...বলেছি কি ??????????????????????

কথার অর্থ বুঝে উত্তর করুন...সঠিক তথ্য জেনে পোস্ট দিন...অযথা নিজেকে মহান, নীতিবান হিসেবে তুলে ধরার এতো তাড়াহুড়া মানুষের !!!!!
১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: নিজেকেই কখনই নীতিবান বা মহান বলিনি। বরং এমন একটা পোস্ট দিয়ে অপদার্থের মতই কাজ করেছি।

আসলেই আমার বড্ড ভুল হয়ে গেছে। এটা নিয়ে কথা বলবার বা মাথা ঘামনোর আমি কে? কে আমাকে এই লাইসেন্স দিয়েছে? আর এটা করার আমার প্রয়োজনটাই বা কি?

আপনারা কার সাথে আড্ডা মারবেন, কাকে গান শুনাবেন এটাতো আপনাদের ব্যক্তিগত বিষয়।

২৪. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৫
আইরিন সুলতানা বলেছেন:
আপনি পোস্ট আবার পড়ুন...আমার মনে হয়...আপনি এখন নিজেকে ডিফেন্স দিতে চাইছেন...কেমন জানি মুখস্ত টাইপ রিপ্লাই দিচ্ছেন ...

আমার মন্তব্যগুলো ঠিকমত পড়ুন...নিজের পোস্টটা পড়ুন , সেই সাথে ইউনুসের ইউনুসের পোস্ট পড়ুন....

শোনের আমি যদি ত্রিভুজ'কে ডেডিকেট করে গান গাইতাম, তাহলে এতক্ষনে আমার সাথে হয়ত কুরুক্ষেত্র হয়ে যেত কয়েক ব্লগারেরই....

আড্ডা হয়েছে গতকাল, আজকে বিকাল ৪:১৬ পর্যন্ত আপনার পোস্টে, এমন ঐতিহাসিক পর্যবেক্ষন, বিশ্লেষণের জন্য কেউ বসে থাকতো না ...
১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: কুরুক্ষেত হতোনা। আপনি বাহবাই পেতেন। আমাদের সমাজ সন্মানীয়ার সন্মান রক্ষা করতে আগের চেয়ে অনেক তৎপর।

আপনাকে বিব্রতকর অবস্থা হতে উত্তোরণ করার জন্য সাদা, কালো, নীল রংয়ের অনেক পুরুষই এগিয়ে আসতেন।

২৫. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৯
সুখী মানুষ বলেছেন: দুনিয়াটাকে এত জটিল করে দেখার কোন মানে হয়?
আমরা সবাই স্বস্বক্ষেত্রে ব্যাস্ত থাকি, তাই শুধু এটুকুই জানতাম যে ব্লগারদের ঈদ-পুনর্মিলনী একটা আড্ডা হবে ১১ তারিখে পাবলিক লাইব্রেরীতে। গত ২/৩ দিন আগে আমার অফিসের নীচে মেসবাহ ভাইয়ের সাথে দেখা হলো, তিনিও জানালেন আড্ডার কথা। কিন্তু তখনো তখনো ক্লিয়ার ছিলোনা যে ত্রিভূজ আসবে। আর ত্রিভুজ আসবে বলেই কি আমরা ঈদ-পুনর্মিলনী আড্ডায় যাবোনা! ত্রিভূজ যে ঈদগাহ এ নামাজ পড়বে সেখানেও আমরা যাবোনা!

আসলে বাস্তবতাটা এমন হয়েছে যে, ব্লগে তেমন একটা যাওয়া হয়না, ব্লগারদের সাথে চ্যাট ও ফোনেই মাঝে মাঝে আপডেট পাই। আর মাঝে মাঝে ঢুকে নিজের লেখায় কি কি মন্তব্য পড়লো দেখি, এবং পছন্দের কিছু লেখা পেলে পড়ি, অতটুকুই।

ত্রিভূজ গতদিন এসেছে, মেসবাহ ভাই তার সাথে হেন্ডশেক করেছেন কিন্তু পরিচয় দেননি। আমি শুধু বলেছি "আমি সুখীমানুষ" অতটুকুই। অর্থাৎ তাকে কে কিভাবে গ্রহন করেছে তা এমনিতেই বুঝা গেছে।

আইরিন আপু যথেষ্টই বুদ্ধিমতী এবং উচু মনের উচু মানের একজন মানুষ। আমি উনাকে শ্রদ্ধা করি বলেই বলছি। আপনাদের এতটুকু বিচার বিশ্লেষন করার ক্ষমতা থাকা দরকার যে ত্রিভূজের জন্য উনি গান করতে পারেন কি না। ঠুকরা ঠুকরি না করে আসেন একজন অন্যজনকে শ্রদ্ধা করি, ভালো একটা পরিবেশে লেখি এবং অন্যের লেখা পড়ি।
১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:২৮

লেখক বলেছেন: "ত্রিভূজ গতদিন এসেছে, মেসবাহ ভাই তার সাথে হেন্ডশেক করেছেন কিন্তু পরিচয় দেননি। আমি শুধু বলেছি "আমি সুখীমানুষ" অতটুকুই। অর্থাৎ তাকে কে কিভাবে গ্রহন করেছে তা এমনিতেই বুঝা গেছে।

আইরিন আপু যথেষ্টই বুদ্ধিমতী এবং উচু মনের উচু মানের একজন মানুষ। আমি উনাকে শ্রদ্ধা করি বলেই বলছি। আপনাদের এতটুকু বিচার বিশ্লেষন করার ক্ষমতা থাকা দরকার যে ত্রিভূজের জন্য উনি গান করতে পারেন কি না। ঠুকরা ঠুকরি না করে আসেন একজন অন্যজনকে শ্রদ্ধা করি, ভালো একটা পরিবেশে লেখি এবং অন্যের লেখা পড়ি।"

ভাই, ইচ্ছাকুতভাবে দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতকারী, আমার দেশের মা বোনের ধর্ষকদের পদলেহনকারীদের সমর্থক কোন ব্যক্তিকে শ্রদ্ধা করা কিংবা তার সাথে হাত মিলানোর মত উদার হয়ত কোনিদিনও হতে পারব না।

আপনারা যখন এই ইতিহাস বিকৃতকারী, প্রতিক্রিয়াশীল, দেশবিরোধী মহান মানুষটির সঙ্গে হাত মিলিয়েছিলেন তখন কি হাতটা একটু কাপেনি।

আমি আড্ডার বিরোধী নই। কিন্তু যখন বুঝলেন এই আড্ডাটা হচ্ছে একজন প্রতিক্রিয়াশীলকে প্রতিষ্ঠিত করার জন্য তখন ওয়াকওভার দিয়ে চলে আসলেই পারতেন। বসে বসে মজা উপভোগ করার কোন হেতু ছিল না।

২৬. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
সুরভিছায়া বলেছেন: গানের ব্যাপরটা আমার কাছে ভুল বোঝাবুঝির মত লাগছে ।গান যে গেয়েছিল তার কথাটা বিশ্বাস করা উচিৎ।বর্ণচোরাদের চেনা বড় কঠিন ।আমি তো নিজে মাঝে মাঝে বিভ্রান্ত হই ।
২৮. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
এস্কিমো বলেছেন: তাইলে ঘটনা এই।

একটা ছাগলের পদচারনায় একটা অনুষ্ঠান নোংরা হয়েছে।
ভবিষ্যতে যে কোন আয়োজনে ছাগলের গোস্ত ছাড়া জ্যান্ত ছাগলে প্রবেশ নিষিদ্ধ করা হউক। :)
৩০. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২০
আইরিন সুলতানা বলেছেন:
বাবুয়া বলেছেন: ...................................... .................... ................ .........
আপনি এতো দিন যাদের বিশেশ করে যিনি গান শুনিয়ে রজাকার বরণ করেছিলেন-তিনিও ঐ ফুটানী দেখানো ভদ্র লোকের মতই............ ডাবল স্টান্ডার্ড!

--------------------------------------------------------
@বাবুয়া ---

ফুটানি আমি দেখাইনি ...আপনাদের হঠাৎ করে নিজেদের খুব সৎ, নীতিবান প্রকাশ করার শখ হয়েছে....কারো সম্পর্কে মন্তব্য করার আগে একটু জেনে, বুঝে নিলে ভাল হয়...

ব্লগার স্বপনের সাথে আপনার সখ্যতা আছে মনে হচ্ছে , তাই ঝটপট একটা মন্তব্য করে দিলেন ...

কিন্তু আপনার বন্ধুটি কোথায় ? তার ব্লগে কিছু কমেন্ট জমে আছে .অথচ উত্তর করছেন না এখন.. যার এতো ন্যায়-নীতি বোধ তার নিজের উচিত ভুল স্বীকারের সাহস থাকা...

আমি সুযোগের ব্যবহার করে অনেকের মত বুলি কপচানোর জন্য ব্যতিব্যস্ত নই ...
১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫১

লেখক বলেছেন: ত্রিভুজ আসার পরও যে অনুষ্ঠানে সবাই মনের সুখে গান গায় তখন বুঝাই যায় তারা কতোটা বিব্রত হয়েছিলেন।

আমি কোন ভুল করিনি। ভুল করেছেন তারা যারা আড্ডায় গিয়ে ত্রিভুজকে বাহবা বাহবা দিয়ে এসেছেন।

তাদেরই ভুল স্বীকার করা উচিত। যেমনটা য়াযাদ ভাই করেছেন। অথচ সেটা না করে তারা সবাই লড়ছেন গানকে প্রটেক্ট করার জন্য।

৩১. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২২
রাশেদ বলেছেন: গান গাওয়া নিয়ে যেইটা বলেছেন সেইটা সত্য হবার কোন কারন নাই। এডিট করে ফেলার অনুরোধ রইলো।
১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৪৬

লেখক বলেছেন: গানটা মোটেও এখানে প্রধান ইস্যু বা বক্তব্য নয়। গানটাকে অবলম্বন করে রিভার্স খেলে নিজেদের প্রটেক্ট করা চেষ্টা। আর কিছুই না। ত্রিভুজ আসার পেরও যে অনুষ্ঠানে সবাই মনের সুখে গান গায় তখন বুঝাই যায় তারা কতোটা বিব্রত হয়েছিলেন।

৩২. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪২
কালপুরুষ বলেছেন: "স্বপন" যার নামের সাথে যুক্ত আছে তিনি অহরহ এমন "দিবা স্বপ্ন" দেখতেই পারেন। আজ পর্যন্ত ব্লগীয় আড্ডায় কেউ কাউকে গান গেয়ে স্বাগত জানিয়েছে এই প্রথম শুনলাম। আড্ডায় গান গাওয়া এমন অপরাধমূলক কাজ হবে জানতাম না। ইশ্ আমি গানটা মিস করেছি। আড্ডায় তখন ছিলামনা। আর আমিতো ত্রিভুজকে চিনতাম না। আপনি এসে যদি বলতেন আপনিই ত্রিভুজ আপনার কথা বিশ্বাস করতেই হতো। আর এই আড্ডার কোন পূর্ব শর্ত ছিলনা যে কারা আসতে পারবে কারা পারবে না। কে কার অপছন্দ আর তাকে গলা ধাক্কা দিয়ে আড্ডা থেকে তাড়িয়ে দেবে তেমন মানসিকতার ব্লগার আমাদের মধ্যে কেই ছিলনা। আমাকেও অনেকে পছন্দ করেনা, কেই কী সাহস করবে আড্ডা থেকে আমাকে তাড়িয়ে দিতে। বরং আমি নিশ্চিত আসবো জানলে তার নিজেরই আসা উচিৎ হবেনা। তবে আসার এমন নিশ্চয়তা কেউই দেয়নি। যারা জানিয়েছে আসবে,ধরে নিতে পারি তাদের আসার চান্স ৫০/৫০।
১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৩০

লেখক বলেছেন: আপনি বাবার বয়সের। বসুন্ধরাতে আপনাকে একবার দেখেছিলাম। এবং বলে রাখা ভাল শুধূমাত্র বয়সের কারণে আপনাকে সন্মান করি। আমি সত্যিই আনন্দিত হতাম যদি এটা ছাড়া আপনাকে সন্মান করার মত আরও কোন উপলক্ষ্য থাকত।

কে কাকে গান শুনাল এটা আমার পোস্টের মূল বক্তব্য ছিলনা। বরং এটা ছিল গৌণ বিষয়। অথচ এটা নিয়ে কথা বলাতেই আপনার বিবেকবোধ জাগ্রত হয়ে গেল।

এখানে রাজাকারদের নিয়ে অনেক তর্ক হয়। আপনাকে কোনদিন অংশগ্রহণ করতে দেখিনা। আমি জানি হয়ত বিতর্ক এড়াতেই আপনি এটা করেন। বিবেকের চাইতে নিজেকে বিতর্কের উর্ধ্বে রাখার এ পদ্ধতি অবশ্যই ভাল। একজন বয়স্ক মানুষ হিসেবে আপনি তা করতেই পারেন।

তবে একজন ভদ্রমহিলাকে বিব্রত করাকে কেন্দ্র করে আপনার বিবেকবোধ যেভাবে জাগ্রত হল তাতে আমি আসলেই আনন্দিত। আশা করি বিবেকটা সদা জাগ্রত থাকবে।

৩৩. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৮
রাতমজুর বলেছেন: ভার্চুয়াল ত্রিভুজ শিকারীরা যদি এতোটাই শিওর ত্রিভুজ আসবে, তাহলে তারা ডিফেন্ড করতে বা ত্রিভুজ শিকারে বাস্তবে আড্ডায় এলেন না কেন? নাকি দৌড় ঐ কিবোর্ড চেপে হাতো ঘোড়া মারা পর্যন্তই?

এখানে দেখেন একটু: "ত্রিভূজ গতদিন এসেছে, মেসবাহ ভাই তার সাথে হেন্ডশেক করেছেন কিন্তু পরিচয় দেননি। আমি শুধু বলেছি "আমি সুখীমানুষ" অতটুকুই। অর্থাৎ তাকে কে কিভাবে গ্রহন করেছে তা এমনিতেই বুঝা গেছে।"

সুত্র : Click This Link

বেশতো! ভাইসাহেব হাতে হাত নিতে পারেন, আর ওয়াক আউট করে চলে আসতে পারলেন না?

বাহ! দোষ হৈল সবাইকে গান শুনানির? অথবা একসাথে হবার?
১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:১৯

লেখক বলেছেন: আপনি জানেন না, ত্রিভুজ সাহেব যে আসবেন? ত্রিভুজ সাহেব যে আসবেন তাত গতকালই ওনি পথিকের পোস্টে জানান দিয়েছিলেন। এ বিষয়ে আতংকের কথা জানিয়ে আমি নিজেও একটা পোস্ট দিয়েছিলাম। আপনাকে আমার ভিজিটর লিস্টে দেখেছি, তাই মনে হয় সম্ভবতো আপনি পড়েছেন।

আর আপনাদের মতো প্রগতিশীল লোকেরাই যখন ত্রিখুজের সাথে হাত মেলান তখন তাকে শিকার করার সাহসটা আর কই থাকে বলুন।

৩৪. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০২
রাফা বলেছেন: সব কিছু পরিস্কার ঘোষণা দিয়ে করলেই তো হয় ।ব্লগে যেমন তাদের বক্তব্যকে প্রতিহত করা হয় বাস্তবেও তাই হওয়া উচিৎ।তা না হলে এটা স্ব বিরুধীতা হয়ে যায়।কুকুরকে ,কুকুরই মনে করা উচিৎ কারণ কুকুর কখনো সিংহ হতে পারেনা।
১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫২

লেখক বলেছেন: সেটাই।

৩৫. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১২
শয়তান বলেছেন: স্বপন সাহেব দেখি ঠোটকাটা স্বভাব পাইসেন :)
১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:০১

লেখক বলেছেন: আসল ঘটনা বাদ দিয়া গান দিয়া রিভার্স খেইলা নিজেরে প্রটেক্ট করতে চাইতাছে। য়াযাদের মতো সাহসী হয়ে নিজের ভুলটা স্বীকার করার মতো সাহস নাই।

৩৭. ১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৩
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আজ আমি সত্যিই বিভ্রান্ত। আজ আমি সত্যিই বিধ্বঃস্ত।
বিধ্বঃস্ত হবেন না ...
বিধ্বঃস্ত হলে ওদের কে আটকাবে কে ...?
++++
৩৮. ১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৯
রাঙা মীয়া বলেছেন: কবিকূল শিরোমনিকে এইভাবে বলাটা ঠিক হল কি ? হাজার হলেও বয়স্ক একজন মাণুষ ----
৩৯. ১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৬
এক্সবিজনেস বলেছেন: হুমম ।


ঘটনার ভেতরেও অনেক অজানা ঘটনা লুকিয়ে রাখা হয়েছিল দেখছি ।
৪০. ১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪১
আইরিন সুলতানা বলেছেন: আমি সকালে আপনার জবাবগুলো পড়লাম... উত্তর লিখে আবার মুছেও দিলাম... তারপর ভাবলাম শেষ কিছু বলে যাই...এরপর আপনার কোন মন্তব্যে উত্তর দেয়ার প্রয়োজন দেখছিনা ...

আপনার প্রতিবাদী পোস্ট কে স্বাগত জানাই...অনুভূতিকে সন্মান জানাই ....

মনে হচ্ছে, আপনিই একমাত্র ব্যক্তি যে শিওর ছিলেন, ত্রিভুজ আসবে....

আপনার মত প্রতিবাদী একজন ব্যক্তির উচিত ছিল সেই আড্ডাতে স্ব-ইচ্ছায় উপস্থিত হয়ে ত্রিভুজের মত রাজাকারের জন্য অপেক্ষা করা....ত্রিভুজ'কে পেলে তার কলার ধরে ঝাঁকিয়ে কিনবা দু'গালে চড় মেরে প্রশ্ন করা সে কি করে আমাদের স্বাধীনতা বিরোধী বক্তব্য দিতে সাহস পায়...

এটুকু করার কথা মাথায় আসে নাই কেন বুজলাম না! আমাদের টগবগে বিবেক, ন্যায়-নীতি শুধু ব্লগেই পাতাতেই জাগ্রত থাকে দেখি ....

"সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ! আজ আমি সত্যিই বিভ্রান্ত। আজ আমি সত্যিই বিধ্বঃস্ত।"

-- দা এন্ড ফ্রম মাই সাইড
১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: এই বিষয়টাতে অন্তত আপনার সঙ্গে আমি ক্লান্ত। কারণ আপনার এসব মন্তব্যের উত্তর দিতে গিয়ে হয়ত আমি নিজেও নিজের অজান্তে আমার পোস্টের উদ্দেশ্যকে অন্যদিকে ডাইভার্ট করতেছি।

ত্রিভুজ পথিকের পোস্টে পরিস্কার কমেন্ট করেছিল সে আসবে। এ বিষয়ে শংকার কথা জানিয়ে হোসেইন একটা পোস্ট দিয়েছিল। পরে আমি নিজেও 'আমি আতংকিত' শিরোনামে একটা পোস্টও দিয়েছিলাম। হয়তো আপনার নজরে পড়েনি।বৃত্তবন্দীও বলেছে ত্রিভুজ আসবে এই শংকায় সে আড্ডায় যায়নি।

হ্যা, আমার বিবেক শুধু ব্লগের পাতাতেই সীমাবদ্ধ। এই সীমাবদ্ধতার কারণেই রাজাকার সর্দারের সাথে হাত মিলাতে হয়নি। আজ যারা হাত মিলিয়ে ব্লগে এসে নিজেদেরকে সাফাই করার চেষ্টা করেছেন তারা সম্ভবতো তাদের হাতটা জমজম কুয়ার পানি দিয়ে ধুয়ে পরিস্কার করে এসেছেন। পানিটা হয়ত ত্রিভুজ সাহেবই সরবরাহ করেছেন।

শেষ বলে কিছু নেই।

৪১. ১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫২
তপন চৌধুরি বলেছেন: ত্রিভুজকে আজ তার জন্মদিনে চতুর্ভুজ করে দেওয়া হোক৷
৪২. ১৪ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:২১
অন্তিম বলেছেন: ভাই ব্লগে এসেছি বেশিদিন হয়নি। এখনও ভালকরে চিনতে পারিনি কে রাজাকার। তবে ঐদিনের ব্লগার আড্ডায় আমিও গিয়েছিলাম শুধু ব্লগারদের দেখার ইচ্ছায়। কারনও একমাত্র বাবুয়া ভাইয়া ছাড়া আমি কাউকে দেখিনি। তবে যদি কেউ চিহ্নিত রাজাকার হয় তবে নিশ্চই তাকে বর্জন করব। সবে রাজাকার চিনা শুরু করেছি----------------তাদের বেলায় কোন ছাড় নেই।

তবে ব্লগার আড্ডায় বেশ কয়েকজনের আন্তরিকতা আমায় আন্দোলিত করেছে। হয়ত আপনি থাকলেও আন্দোলিত হতাম। যাদের লিখা ভাললাগে তাদেরকে বেশি আপন মনে হয়।

ভাল থাকবেন।
১৪ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:২৭

লেখক বলেছেন: শত্রুমিত্র চিনাটা খুবই গুরুত্বপূর্ণ। ত্রিভুজের পোস্টে আপনার সেদিনের মন্তব্য দেখি হতাশ হয়েছি। কারো সম্পর্কে জানার জন্য তার আগের পোস্টগুলো অবশ্যই পড়বেন। আপনি যদি পড়েন তাহলে দেখবেন ইতিহাসের কি চরম বিকৃত ও কদর্য তার লেখায়।

দেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে আপোষ করাটা কখনই উচিত না। এখানে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টা একেবারেই গৌণ।

৪৩. ১৪ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৯
অন্তিম বলেছেন: আমি নিশ্চই ত্রিভুজের পোষ্টগুলো পড়ব। যদি ওর পোষ্টে আমাদের ইতিহাস ও ঐতিহ্যের বিরুদ্ধাচরন থাকে তবে তার বেলায় কোন ছাড় নেই। আমি সবসময়ই স্বাধীনতার চেতনা বুকে ধারন করি। তাই ব্যাক্তিগত সম্পর্কের আগে অবশ্যই আমার চেতনা মুখ্য থাকবে।

আপনি হতাশ হয়েছেন জেনে খারাপ লাগল। আপনার লেখা আমার খুব ভাললাগে, তবে নাস্তিকবাদিগুলো নয়। কারন আমি আস্তিক।

ভাল থাকবেন ভাইয়া।
১৪ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৭

লেখক বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ। সবারই একটা নিজস্ব মত আছে। মতের কারণে কারণে কেউ খারাপ হয়ে যায় না যদি সেটা দেশবিরোধিতার পর্যায়ে না পড়ে।

আমার বাবা-মা দু'জনেই নিবেদিত আস্তিক। তারপরেও আমার কাছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাদের ছাড়া আমার পৃথিবী অচল। আমার মতে ব্যক্তিগত মত, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কখনই বাধা নয়।

 

মোট সময় লেগেছে ১.০৩৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সর্বস্বত্ত লেখকের
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ