somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনৈক লাখপতির কেচ্ছা

২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবুজ রংটার প্রতি ওনার আকর্ষণ ছিল প্রবল। সবুজ ঘাসের সাথে মিশে থাকতেই তিনি পছন্দ করতেন। অন্য কোথায়ও যাওয়ার তার কোন বাসনা ছিলনা। পাশে বাঁধা নৌকাটিতে অনেক মানুষ বাস করলেও তিনি ওটাতে উঠতে তেমন আগ্রহী ছিলেন না। সবুজের প্রতি আকর্ষণ এবং নৌকার মালিকের সাথে তার খারাপ সম্পর্ক দুটোই এই অনাগ্রহের কারণ।

হঠাৎ দেশে বন্যা হল। সবুজ প্রেমিক পড়লেন বিপদে। জান বাচাতে অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত নৌকায় তাকে উঠতেই হল। তিনি কৃতজ্ঞ মানুষ। কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হিসেবে নৌকার মালিককে অবিরত তৈলাক্ত মালিশের গল্প শুনানো শুরু করলেন। গল্পে সন্তুষ্ট হয়ে পুরস্কার হিসেবে নৌকার মালিক তাকে নৌকার স্থায়ী বাসিন্দা হিসেবে গ্রহণের পাশাপাশি দুই বৎসরের পুরাতন একটি নাম প্রদান করলেন। সবুজ প্রেমিক আগের নামটাকে বন্যার পর থেকেই অপয়া ভাবতে শুরু করেছিলেন। তাই নতুন নামটা (দু'বছরের পূর্বের) তিনি সানন্দে গ্রহণ করলেন। তবে নামটা দুই বৎসরের পুরাতন হলেও মস্তিস্ককে আপডেট না করানোতে পূর্বের সময়ের ঘটনাবলি সম্পর্কে তিনি মোটেও ওয়াকিবহাল থাকতে পারলেন না।

নতুন নাম, মাথা গোজার ঠাই, ইত্যাদি নিশ্চিত হওয়ার পর তিনি জীবনকে নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করলেন। তার শখ জাগল লাখপতি হওয়ার। এ ব্যাপারে নৌকার মালিকও তাকে সর্বময় সহায়তার আশ্বাস দিলেন। একটা সময় দেখা গেল জন্মদিনের ব্যবসা, পত্রিকার কাটিংয়ের ব্যবসা, বন্ধুর বিবাহবার্ষিকিতে কেক সাপ্লাইয়ের ব্যবসা, ডায়রী হতে তথ্য সাপ্লাইয়ের ব্যবসা সহ নানারকম রকমারী ব্যবসা করে তিনি রাতারাতি লাখপতি হয়ে গেলেন।

লাখপতি হওয়ার পর স্বভাবতই তার শখ জাগল তার নামটিকে অমর করার। তিনি নৌকার মালিককে অনুরোধ করলেন নৌকার বর্তমান অথবা অনাগত বাসিন্দাদের কেউ যেন তার নামটি আর ব্যবহার না করেন। তার অনুরোধটি এখন নৌকার মালিকের বিবেচনাধীন।

হয়তো তৈলাক্ত মালিশের গল্পের বিনিময়ে এক সময় মালিক মহোদয় লাখপতি ভাইয়ের অনুরোধে ঢেকি গিলতেও পারেন। তবে অনুরোধে ঢেকি গিললেও অনাগতরা ভাইয়ের নামটিকে ধারণ করার সাহস দেখায় কিনা তা সময়ই বলতে পারে।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৫
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×