আমার প্রিয় পোস্ট
- কাক কাকের মাংস না খেলেও জার্নালিস্ট জার্নালিস্টের মাংস ঠিকই খায় - জাহিদুর রহমান মাসুদ
- শেখ সাহেবের গপ্পো - রাগিব
- মিছিলে কাছাকাছি থেকো - প্রণব আচার্য্য
- মুন্নি বদনাম হইসে। (রম্য) - জিকসেস
- দাগলাগা শিরোণাম - প্রণব আচার্য্য
- একজন বৃহন্নলার আত্মকথন - সীমান্ত আহমেদ
- শিরোনামের প্রয়োজন নেই, শুধু তুমি ঈশ্বরী - প্রণব আচার্য্য
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- কবিতার ভাষা। - ফরহাদ উিদ্দন স্বপন
- একদিন বুঝবে (উৎসর্গ মহাকবি মাইকেল মেহেদী) - হাসান বিপুল
- আমার মা, আমার ঈশ্বর। - ফরহাদ উিদ্দন স্বপন
- ১৯৭১ ট্রাজেডিঃ মুক্তিযুদ্ধে চা শ্রমিকদের ঐতিহাসিক দলিল.... - ভাস্কর চৌধুরী
সামহোয়ারের সম্পাদক মহোদয়ের নামটা সবিনয়ে জানতে চাই
০৪ ঠা মে, ২০০৯ সকাল ৮:৫৫
বিগত প্রায় ছয় মাস ব্লগে একপ্রকার ছিলাম না বললেই চলে। ডিসেম্বরের নির্বাচনের আগে নির্বাচন সংশ্লিষ্ট কয়েকটা পোস্ট দিয়েছিলাম। ফেব্রুয়ারীতে আবার নিয়মিত হওয়ার চেষ্টা করি। বেশ কয়েকটা পোস্ট দেই। এর একটি পোস্টের সূত্রে ব্যান খাই। এই অভিজ্ঞতা পূর্বে কখনও হয়নি। স্বভাবতই হতাশ এবং ক্ষুব্ধ ছিলাম। যে কারণে আমাকে ব্যান করা হয়েছিল তা অন্তত আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি। আমি মনে করি এটা আমার প্রতি অন্যায় করা হয়েছে। তবে এই দুঃখজনক অভিজ্ঞতাটা একেবারেই অসার ছিলনা। ব্যান হওয়ার ফলশ্রুতিতেই আমি সামহোয়ারের গুরুত্বপূর্ণ এক আধিকারিকের পরিচয় পাই। গুরুত্বপূর্ণ এই আধিকারিকটি হচ্ছেন সামহোয়ারের সম্পাদক। আপনি যদি আমার মতো ব্যান, ওয়াচ বা জেনারেল হয়ে থাকেন তবে আপনার স্ট্যাটাসের পাশে দেখবেন লেখা থাকবে .....................সম্পাদকের বিবেচনা সাপেক্ষে আপনার লেখাটি সংকলিত পাতায়ও স্থান পেতে পারে। ঠিক ওয়াচ বা জেনারেল হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না সামহোয়ারে সম্পাদক নামে একজন আধিকারিক আছেন।
গত ফেব্রুয়ারী মাসেও সামহোয়ার রিলেটেড এমন একজন সম্পাদকের খোঁজ পাই। অপরাবাস্তবের প্রকাশনা উপলক্ষ্যে জনাব লোকাল টক আমাকে একটা মেইল করেন (এটা হয়ত ব্লগের সবাইকেই পাঠানো হয়েছে)। যাতে তার নামের শেষে লেখা ছিল সম্পাদক, অপরাবাস্তব। জনাব লোকাল টকের মতো একজন বিখ্যাত ব্যক্তি আমার মেইল নম্বর জানার কথা নয় বা প্রয়োজনও নেই। আমিও তাকে চিনিনা। তার সাথে পরিচিত হওয়ার সৌভাগ্যও আমার হয়নি এবং সম্ভবতো হবেও না। কাজেই স্পষ্টত মেইল নাম্বারটা তিনি সামহোয়ার থেকে পেয়েছেন অথবা সামহোয়ার তাকে মেইলটি প্রেরণ করতে উপযাজকের ভূমিকা পালন করেছেন। কিংবা এমনও হতে পারে প্রথম প্যারাতে আলোচিত সামহোয়ারের সম্পাদক এবং এই প্যারাতে উল্লেখিত অপরাবাস্তবের সম্পাদক একই ব্যক্তি।
সামহোয়ার যদি পরিস্কার করে তার সম্পাদক মহোদয়ের নামটি উল্লেখ করেন তবে এই বিষয়ে এই পোস্টদাতার মনে যে সন্দেহের সৃষ্টি হয়েছে তা দূরীভূত হয়। অবশ্য এটা শুধুই জানার জন্য। জনাব লোকাল টক সামহোয়ারের সম্পাদক হলে বা না হলে এ পোস্টদাতার কোন অন্তরজ্বালা নেই। কারণ একজন আম-জনতা হিসেবে প্রকৃতির নিয়ম অনুসারেই তাকে কারো না কারো দ্বারা শাসিত হতে হবে। তবে কার দ্বারা সে শাসিত হচ্ছে তা জানার নুন্যতম অধিকারটাও সম্ভবতো তার আছে।
প্রকাশ করা হয়েছে: ব্লগর ব্লগর বিভাগে । সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০০৯ সকাল ৮:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রিফাত হোসেন বলেছেন:
+ মহিলা মডু না হলে বুড়ো পুরুষ মডু । (ধরা খাইছে)
লেখক বলেছেন: who cares?
কঁাকন বলেছেন:
কাক ঝাইরা কাসো
বিডি আইডল বলেছেন:
শুধু সমপাদক নয় কারা কারা এখানে মডারেশনরে দায়িত্বে আছে এই তথ্যও ব্লগারদের জানার অধিকার আছে
সবাক বলেছেন:
ব্লগারদের মেইল আইডির গোডাউন সম্পর্কিত একটা পোস্ট আছে.... ওইখানে কি মেইল অ্যাড্রেস জমা রাখছিলেন???
যতদূর জানি সম্পাদক হইলো
লেখক বলেছেন: ঠিক খেয়াল নেই। থাকতেও পারে। ওনি কীভাবে পাইছেন ওনিই বলতে পারবেন।
তবে মেইল করা বিষয়টি আমার পোস্টের মূল বক্তব্য নয়। আমি যা জানতে চাইছি তা হল সামহোয়ারের সম্পাদক মহোদয়টি আসলে কে?
আমার মনে হয় সামহোয়ার কোন নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠন নয় যে তার নাম প্রকাশ করা যাবেনা। সততা ও পেশাদিরিত্বের স্বার্থে সম্পাদক মহোদয়টির পরিচয় জনসমক্ষে প্রকাশ করলে কি এমন ক্ষতি?
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
মহামান্য সম্পাদক মহোদয়ের নামটা প্রকাশিত করলে সামহোয়ারের কি কোন ক্ষতি হবে? নাকি এ পদে আদৌ কেউ অধিষ্ঠিত নেই?
লেখক বলেছেন: owner এবং editor-কে এক করে দেখা বোধ হয় উচিত নয়। editor এর পেশাদারী গুণাগুণ থাকার দরকার আছে।
ওনি নিজেকে তা স্বীকার করেন?
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
হাহাহাহাহা
লেখক বলেছেন: কথাটা তাইলে এই দাড়াইল যে, 'কাজীর গরু কেতাবে আছে কিন্তু গোয়ালে নেই'।
আমি ভাল আছি। আপনি ক্যামন?
লেখক বলেছেন: কিন্তু গোয়ালতো সেই একটাই আছে। স্থানাভাব হইতাছে না? তারপরে আবার যেই গরম!
লেখক বলেছেন: এই কারণেই মনে হয় স্থানীয়রা খোয়ারটির ভবিষ্যৎ নিয়া ভীষণ চিন্তিত
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















