হাইভল্টেজ ব্লগার শব্দটি গত কয়েকদিন যাবত সামহোয়ারে ব্যাপক উচ্চারিত হচ্ছে। সম্ভবতো এটি ব্লগীয় শব্দমালায় নতুন সংযোজন। আভিধানীক অর্থে এর মানে হতে পারে উচ্চ তড়িত বৈষম্য, যার স্পর্শে যে কেউ মুহুর্তে ভস্ম হয়ে যেতে পারে। তবে ব্লগীয় বিবেচনায় এর অর্থ হতে পারে যারা ব্লগকে সবসময়ে অতি বিদ্যুতের মাধমে অতি উজ্জ্বল করে রাখেন এবং ক্ষেত্রবিশেষে সাধারণ ব্লগাররা তাদের স্পর্শে ভস্ম হন।
দিনকয়েক আগে এমনি একজন হাই ভল্টেজ ব্লগার এই ব্লগসাইটটির ভবিষ্যত নিয়ে তার উদ্বিগ্নতার বিষয় জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। উল্লেখিত ব্লগারই নন, সামহোয়ারের একজন আমব্লগার এই ব্লগসাইটটির ভবিষ্যৎ নিয়ে আমিও মাঝে মধ্যে উদ্বিগ্ন হই (খানিকটা দায়িত্বের মধ্যেও পড়ে)। সামহোয়ারে যে বিষয়টা আমাকে বেশি উদ্বিগ্ন করে তা হচ্ছে এখানকার ব্লগারদের পারস্পরিক দ্বন্দ্বের ফলে সৃষ্ট অস্থিশীলতা। আমার মনে হয় এ অস্থিশীলতা দূর করতে পারলে সামহোয়ারের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ফলশ্রুতিতে হাইভল্টেজ ব্লগারদের কাছ থেকে আরো ভাল লেখা আসবে যা সামহোয়ারে আঙ্গিনা অধিকমাত্রায় উজ্জ্বলিত করবে।
সামহোয়ারের অস্থিশীলতা দূর করার একটি ভাল পরামর্শ গতকাল ব্লগ মডারেশন সংক্রান্ত একটি পোস্টে জনৈক মন্তব্যকারীর মন্তব্য হতে পেয়েছি। ব্যক্তিগতভাবে এই পরামর্শটির সাথে আমি শতভাগ একমত। মন্তব্যকারী পরামর্শ দিয়েছেন যাতে হাইভোল্টেজ ব্লগারদের একটি তালিকা সামহোয়ারের প্রথম পাতায় কোথাও টানানো থাকে, যাতে করে সাধারণ ব্লগার তাদের বিষয়ে কোনরূপ মন্তব্য করা থেকে বিরত থাকেন এবং পরিনামে ভস্ম হওয়ার হাত হতে রক্ষা পান। এতে করে দুটি বিষয় অর্জিত হবে (১) সামহোয়ারের হাইভল্টেজ ব্লগাররা আম-ব্লগারদের অযাচিত মন্তব্যের হাত হতে রেহাই পাবেন। ফলশ্রুতিতে তাদের লেখনি দ্বারা সমাহোয়ারকে আলোকিত করবেন। সর্বোপরি সামহোয়ার স্থিতীশীল থাকবে। (২) সাধারণ ব্লগাররা ভস্ম হওয়ার ভয়ে হাইভল্টেজ ব্লগারদের কাছ থেকে দূরে থাকবে।
আমার মনে হয়, সামহোয়ার কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখতে পারেন।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০০৯ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



