খাজা বাবা দেওয়ানবাগীর উপর গবেষণা করে পিএইচডি লাভ!!!!!!!!
২৬ শে মে, ২০১০ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকে (২৬/৫/২০১০) দৈনিক ডেসটিনির ৩ নম্বর পাতার ১ নম্বর কলামের একটি নিউজ পড়ে হাসব না অভিভুত হব তা বুঝে ওঠতে পারছি না। সত্যি বলতে নিউজটা পড়ার পরে আমার অনুভুতিটা বোধ হয় অন্তত কিছু সময়ের জন্য কাজ করছিল না। সংবাদটার শিরোনাম হচ্ছে, প্রফেসর মান্নান পিএইচডি ডিগ্রী পেলেন। প্রফেসর মান্নান সাহেবকে আমি চিনিনা। কিংবা এ সমস্ত সংবাদগুলোকে আমি খুব মনোযোগের সাথে পড়ি তাও নয়। তারপরেও এ সংবাদের অন্তর্নিহিত বিষয়টি আমাকে ব্যাপকভাবে আন্দোলিত করল। যাহোক, বিস্তারিত বিজ্ঞপ্তি বা সংবাদটির সারমর্ম দাড় করালে যা দাড়ায় তা হলো বিশিষ্ট ইসলামী গবেষক ও লেখক আবদুল মান্নান মিয়া সম্প্রতি আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী পেয়েছেন। তাঁর গবেষণার বিষয় ছিল: একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ তাসাউফ বিজ্ঞানী ও সংষ্কারক; সুফী সম্রাট হযরত মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী এবং তাঁর জীবন দর্শন।
সত্যিই ভদ্রলোকের গবেষণার বিষয়বস্তু আমাদের চলমান আধুনীক সভ্যতা এবং সমাজ ও জাতির জন্য অতীব প্রয়োজনীয় এবং নিঃসন্দেহে দরকারি। যে প্রতিষ্ঠান তাঁকে এ অমুল্য গবেষণার সুযোগ দিয়েছেন এবং গবেষণার বিনিময়ে পিএইচডি দিয়েছেন তারাও অনন্য। তাঁরা অবশ্যই সাধুবাদের যোগ্য। আশা করতে পারি এসব সাধু প্রচেষ্টার মাধ্যমে আমাদের দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে দিন দিন পিছিয়ে যাবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন