দয়া করে লেখাটিকে ধর্মীয় বিদ্বেষমূলক হিসেবে চিহ্নিত করে বিষয়টিকে হালকা করবেন না
১৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পিস টিভির এক অনুষ্ঠানে জনৈক ব্যক্তি ডাঃ জাকির নায়েক-কে প্রশ্ন করেছিলেন, কোন অমুসলিম ব্যক্তি যদি তাঁকে প্রসাদ (দেবতার জন্য সমর্পিত ভোগ) খেতে অনুরোধ করেন তবে তা খাওয়া যাবে কিনা। উত্তরে ডাঃ নায়েক বলেছিলেন, আল্লাহ'র সাথে শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ যার কোন ক্ষমা নেই। কাজেই শিরকের কাজে ব্যবহৃত কোন উপাদান, বস্তু বা কোন কিছুই খাওয়া বা ব্যবহার করা প্রত্যেক মুসলিমের জন্য হারাম। জনাব নায়েকের কথার সূত্র ধরেই আমার আজকের আলোচনা। আপনাদের কাছে অনুরোধ থাকবে এ লেখাটিকে ধর্মীয় বিদ্বেষমূলক হিসেবে চিহ্নিত করে বিষয়টি হালকাভাব না করার জন্য।
আমরা জানি প্রতিবছর কুরবানীতে প্রচুর সংখ্যক ভারতীয় গরু জবাই করা হয়। একথা সর্বজনবিদিত যে, সনাতন ধর্মালম্বীরা গরুকে দেবতাতুল্য মনে করে এবং এর পুজা করেন। অর্থাৎ এক্ষেত্রে গরুগুলো শিরকের কাজে ব্যবহৃত হচ্ছে। কাজেই জাকির নায়েকের ফতোয়ার সূত্র ধরে ভারত থেকে আগত এ প্রচুরসংখ্যক গরু যা শিরকের কাজে ব্যবহৃত হয় তা কুরবাণী করা যাবে কিনা এনিয়ে একটা প্রশ্ন আসতেই পারে। জনাব জাকির নায়েকের কাছে এনিয়ে কোন প্রশ্ন করার সুযোগ আপাতত আমার নেই। সে কারণে ব্লগে যারা ধর্ম নিয়ে আলোচনা করেন তাদের কাছে বিনীতভাবে জানতে চাই, ভারতীয় গরু যেগুলো শিরকের কাজে ব্যবহৃত হচ্ছে সেগুলো কুরবাণী করা হালাল হবে কিনা। আমার মনে হয় এটা নিয়ে জরুরী আলাপ হওয়া প্রয়োজন। কারণ দেশের লক্ষ, লক্ষ মুসলমানের সঠিক ও হালাল উপায়ে কুরবানী করার বিষয়টি এর সাথে সংশ্লিষ্ট।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন