somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দয়াল বাবার কৃপায় তিনি এখন একজন বিশিষ্ট মর্দ হেকিম

২২ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্যারেড সর্দারের প্রথম খাস লাঠিয়াল বাহিনীর সর্বকনিষ্ঠ লাঠিয়াল ছিলেন। সর্দারের মৃত্যুর পর বেগম সাহেবার প্রথম উজিরসভার পয়গাম কালেকশানের উজিরের দায়িত্বও পাইছিলেন। তয় একবার এক ভুল পয়গাম সরবরাহ করায় বেগম সাহেবা রাগান্বিত হইয়া এমন এক গদাম লাত্থি দিলেন যে তিনি প্রাসাদ থাইকা সোজা রাজপথে গিয়া পড়লেন। পরে আবার ম্যানেজ কইরা বেগম সাহেবার দ্বিতীয় উজিরসভার যোগাযোগ উজিরের খাস দায়িত্ব পাইলেন। আম-পাব্লিকরে চুম্বক ট্রেন, সিন্দাবাদী ট্রেন, পাতাল ট্রেন, উড়ন্ত বোরাকের স্বপ্ন দেখাইলেন। শেষতক সিন্দবাদের বোতলের জ্বীনের মতো সব হাওয়া কইরা সবকিছু নিজের পেটে ঢুকাইলেন। সেরা খানেওয়ালার খেতাব জিতলেন।

মাঝখানে ওনার গুরুদেব অর্থাৎ ভূতপূর্ব প্যারেড সর্দারের শিষ্যেরা তখত দখল করিল। ঠিক কেন জানি তিনি এবার গুরুদেবের শিষ্যদের ম্যানেজ করতে পারলেন না। ওনার দোষ দিয়া কি লাভ, ওনার বেগম সাহেবাও তার সোয়ামীর শিষ্যদের বশে আনতে ব্যর্থ হলেন। ফলস্বরূপ সোজা জিন্দানখানায়। শুনা যায়, ইষৎ রামধোলাইও নাকি খাইয়াছিলেন।

জিন্দানখানা হইতে ছাড়া পাওনের পর কেন জানি আর বেগম সাহেবার সুনজর পাইলেন না। কেন পাইলেন না তাহা ওনি আর ওনার বেগম সাহেবা আর বড় শাহজাদাই সঠিক কইতে পারবেন। আম-পাব্লিকের এইসব অন্দরের খবর জানার কথা না। ইলেকশানে হারলেন, দলের পদও হারাইলেন। স্বাভাবিক নিয়য়ে গোস্বা করলেন। গোস্বা ভাঙ্গনের লাইগা বেগম সাহেবা ছোট-খাট একটা পদ দিলেন। কিন্তু এতো অল্পতে তুষ্ট হওয়ার মতো মরদ ওনি না। দল বয়কট করা শুরু করলেন, দলও ওনারে নিয়া আর গরজ দেখাইল না।

পার্টিতে বেইল নাই। মানুষরে ফান্দে ফালানোর আইন ব্যবসাও আগের মতো জমজমাট না। বলা যায়, মেলা অবসর। তবে আজাইরা এবং আকামে বসে থাকার মানুষ ওনি না। এই অখন্ড অবসরে আধ্যাত্মিক সাধনার লাইগা বিবির পরামর্শে সোজা চইলা গেলেন এক বিখ্যাত দয়াল বাবার দরবারে। ওনি সর্ব গুণ সম্পন্ন। এসব গুণের বদৌলতে দয়াল বাবারে পটাইতে বেশি সময় লাগল না। দয়াল বাবা তানার সেবা আর ভক্তিতে মুগ্ধ হইয়া তানারে এক বিশাল বর দিলেন। দয়াল বাবার এই বরে এহন ওনি পুরুষ মানুষের মুখ দেইখাই কইতে পারেন কার মর্দামি শক্তি কতটুকুন আর কে নপুংশক। শুধু তাইনা, দয়াল বাবার সরাসরি ডিরেকশনে ওনি এমন মর্দামি বর্ধক সালশা আবিস্কার করছেন যার বরকতে এই ব-দ্বীপের যৌবন হারানো সব পুরুষেরা মর্দামি শক্তি পুনরায় ফিরা পাবেন।

দয়াল বাবার কৃপায় সারা জীবন বেহুদা প্যাচাল আর বেহুদা কাম করা ওনি এখন বিশিষ্ট মর্দ হেকিম। দেখা যাক, এই বুড়া বয়সে ওনার আবিস্কৃত এই মহৌষধ অকালে যৌবন হারানো মুর্খ বাঙালির যৌবন ফিরাইতে কতটুকুন কি করে। তয় কিছু কিছু উজবুকেরা আবদার করতাছে ওনার যৌবন ফেরানো মহৌষধদার টেস্ট কেসটা যেন ওনারে দিয়াই হয়।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৪২
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×