somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ময়লা'কে ময়লা বইলা কইরো নাকো হেলা...

১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোমী (ময়লা) ফেলা নিয়ে জাপানীজদের নিয়মকানুন প্রথম প্রথম একটু বাড়াবাড়িই মনে হত।X(( নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ধরনের ময়লা ফেলতে হবে। :((তাও আবার যেনতেন ভাবে ফেলে আসলে চলবে না, সিটি অফিসের নির্দিষ্ট পলিথিন ব্যাগে, নির্দিষ্ট উপায়ে প্যাকিং করে ফেলতে হবে (মনে হবে যেন কারো জন্য গিফটের প্যাকেট নিয়ে যাচ্ছি:))। এখন অভ্যাস হয়ে গেছে (না হয়ে উপায় নেই; ঠেলার নাম বাবাজী:P)। তবে এটা ঠিক, শুধু সিটি অফিসের কড়াকড়ি নিয়ম কানুনই নয়, সাধারন মানুষের সচেতনতার ফলেই জাপান পৃথিবীর পরিচ্ছন্ন দেশ গুলোর অন্যতম।
তবে এই পোষ্টের উদ্দেশ্য একটু ভিন্ন; শুধু নিজের বাসার ময়লা ফেলা নয়, ফ্লাটের আশে পাশের পরিচ্ছন্নতা নিয়ে এদের একটা জিনিশ আমার ভাল লাগে, সেটা আজ শেয়ার করব। আমি যেখানে থাকি সেটাকে দাঞ্চি (সরকারী কোয়ার্টারের মত)বলে। প্রতি মাসের প্রথম রবিবার (সাপ্তাহিক ছুটি) সকাল ৮.০০ টা থেকে ৮.৩০ এখানে বড় সৌজি (পরিষ্কার-পরিচ্ছন্ন)। প্রতি ফ্যামিলি থেকে একজন করে এসে, এইদিন সবাই মিলে বিল্ডিংয়ের আশেপাশের এবং সংলগ্ন ফুটপাত/রাস্তার ময়লা পরিষ্কার করা হয়। ৬ মাসের জন্য একজন লোককে এই কাজের তদারকির দায়িক্ত দেওয়া হয়। কোন ফ্যামিলি থেকে কোন মাসে কেও না আসতে পারলে জরিমানার ব্যবস্থা আছে; সেই টাকা দিয়ে যন্ত্রপাতি কেনা হয় বা মাঝে মাঝে সামান্য নাস্তার ব্যবস্থাও করা হয়। নিজেদের বসবাসের স্থান পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগ বৃদ্ধির এই সিস্টেমটি আমার পছন্দ হয়েছে। (কিছু ছবি ছিল, আপলোড হচ্ছেনা:(()


যাহোক, একটা কথা মনে হয়ঃ আমাদের শহরগুলোতেও যদি এই সিষ্টেম চালু করা যেতো! তাহলে ঢাকা কে বিশ্বের বসবাসের অনুপযোগী অন্যতম শহরের কলংক একটু হলেও কমান যেত। কিন্তু আমাদের দেশে সেটাকি সম্ভব? আমরা ময়লা পরিষ্কার করার সব দায়িক্ত সিটি কর্পরেশন আর কাজের মেয়েদের উপর দিয়ে রেখেছি।B-) জাতিগত ভাবে আমরা নিজেদের কাজ অন্যের দিয়ে করিয়ে নিতে পারাটাকে স্টাটাস হিসাবে গন্য করি।

৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×