somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসীর চিঠিঃ টু --- নারায়ণগঞ্জবাসী (2)

৩১ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় নারায়ণগঞ্জবাসী,
সুপ্রভাত!! সুদুর প্রবাসে থেকেও অনুভব করতে পারছি, আজ সকালটা আপনাদের জন্য অন্যরকম একটা সকাল। দেশ বিদেশের লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশী আপনাদের এই আনন্দে সামিল। প্রবাসীদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন!

গত ২৮ শে অক্টোবর একটা চিঠি লিখেছিলাম; একজন সৎ মানুষকে নির্বাচিত করার এবং কোন সন্ত্রাসী / দুর্নীতিবাজকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। কোন প্রার্থীর নাম উল্লেখ না করলেও আমার মনে হয় আপনারা সঠিক মানুষটাকেই নির্বাচিত করেছেন। ঐ চিঠিতে লিখেছিলাম এটা নিছক একটা সিটি কর্পোরেশন নির্বাচন নয়, এটি সন্ত্রাসী + দুর্নীতিবাজদের বিরুদ্ধে সৎ রাজনীতির বেচে থাকার শেষ মুহূর্তের চেষ্টা। শেষ মুহূর্তের চেষ্টা বলেছি এই কারনে যে আমরা মনে হয় ভুলতেই বসেছিলাম যে দেশের অধিকংশ মানুষ এখনও সত্যের ও শান্তির পথে। অপার সম্ভাবনার একটা রাষ্ট্র শুধু সঠিক লিডারশীপের অভাবে ক্রমস্য ব্যর্থ রাষ্টে পরিণত হয়ে যাচ্ছে – এটা শুধু চেয়ে চেয়ে দেখা আর মাথা চাপড়ানো ছাড়া অধিকংশ সময় আমাদের কিছু করার থাকে না। বিদেশে এসে অন্যদের সাথে তুলনা করে এই উপলব্ধি আরো প্রবল হয়েছে। আপনারা সত্যটাকে জাগিয়ে তুলেছেন, মানুষের মনে আশা জাগিয়ে তুলেছেন, এখনও সব শেষ হয়ে যায়নি, সৎ এবং যোগ্য লোক পেলে জনতা যে ভুল করে না সেটা আপনারা প্রমান করেছেন। আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা!

প্রিয় আইভি আপা,
অভিনন্দন! নারায়ণগঞ্জের মানুষ তাদের দায়িক্ত সঠিক ভাবে পালন করেছে, এবার আপনার পালা। ভোট বিপ্লবের মাধ্যেমে বিজয়ী হয়েছেন তাই আপনার উপর দায়িক্তও অনেক বেড়ে গেছে। কিছুদিন আগে আপনার দলকেও জনগন এভাবে ভোট বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু তাঁরা জনগনের সেই আশা পুরনে অনেকাংশে ব্যর্থ হয়েছে। আপনাকে ব্যর্থ হওয়া চলবে না, কারণ আপনি কোন দলের মেয়র নন, দল আপনাকে সমর্থন দেয়নি, জনগন আপনাকে সমর্থন দিয়েছে, আপনি নারায়ণগঞ্জবাসীর মেয়র। আপনার দিকে দেশ বিদেশের কোটি কোটি মানুষ চেয়ে আছে, আপনাকে ব্যর্থ হওয়া চলবে না। নারায়ণগঞ্জ দিয়ে শুরু হোক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের বাস্তবায়ন! জনতা একজন যোগ্য ও ভাল মানুষ নির্বাচিত করে তাদের দায়িক্ত পালন করেছে, এখন আপনি প্রমান করুন যে সঠিক লোক নির্বাচিত করলে তাদের ভাগ্যের উন্নয়ন হয়। এই লেনদেনটা আমাদের জন্য খুব প্রয়োজন। আমাদের বিশ্বাস আপনি সেটা পারবেন! সৃষ্টিকর্তা আপনার সহায় হোন!!!

আপনাকে এবং সকল নারায়ণগঞ্জবাসীকে আবারও অভিনন্দন!

জনৈক প্রবাসী
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×