রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামে শুক্রবার রাতে একটি কালী মন্দির পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধ্যপাড়া গ্রামে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজবাড়ী: এলাকাবাসী জানিয়েছে, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হাউলি কেউটিল গ্রামের শত বছরের পুরনো মন্দিরটিতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রতিমাসহ মন্দির ভবনের আংশিক পুড়ে যায়।
এ ঘটনার খবর পেয়ে শনিবার সকালেই রাজবাড়ীর জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আশরাফুজ্জামান, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিরউদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলা প্রশাসক অপরাধীদের খুঁজে বের করার জন্য গোয়ালন্দ ঘাট থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন।
রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ নারায়ণ চৌধুরী সাংবাদিকদের বলেন, "ঈদ ও পূজাকে সামনে রেখে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কারা ঘটনাটি ঘটিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তদন্ত করে তা বের করতে হবে।"
তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা গিয়াসপুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই প্রতিক্রিয়াশীল একটি গোষ্ঠী সরকারের ভাবমূর্তি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে তৎপর হয়ে ওঠে।
পিরোজপুর: নাজিরপুর ইউনিয়নের সামন্তগাতী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের যোগেশ মণ্ডলের বাড়িতে দুর্গা প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রশি কেটে দিলে প্রতিমাটি মাটিতে লুটিয়ে পড়ে ভেঙে যায়।
এই খবর পেয়ে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সার্কেল) সুভাষ চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এএসপি সাংবাদিকদের জানান, পেছনের রশিটি কেউ অসৎ উদ্দেশ্যে কেটে দিয়েছে অথবা ছিড়ে গিয়ে প্রতিমাটি ভেঙে যেতে পারে।
এ ঘটনায় যোগেশ মণ্ডল নাজিরপুর থানায় একটি মামলা করেছেন বলেও তিনি জানান।
রাজবাড়ীতে কালী মন্দিরে অগ্নিসংযোগ, পিরোজপুরে প্রতিমা ভাঙচুর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।