somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০১ জন নারী কে প্রেম পরবর্তী হত্যার পরিকল্পনাকারী বসু খাঁ ।

১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাঁদপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোমহর্ষকভাবে নির্যাতনের পর ১১ নারীকে হত্যা করার কথা স্বীকার করেছে রসু খাঁ (৪০) নামের চাঁদপুরের এক ব্যক্তি।

শনিবার রাতে জেলার ফরিদগঞ্জ থানা পুলিশের জিজ্ঞাসাবাদে রসু খাঁ এ কথা স্বীকার করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত চন্দ্র পালিত।

তিনি বলেন, "রসু খাঁ পুলিশের জিজ্ঞাসাবাদে ১১ নারীকে নির্যাতনের পর হত্যার কথা স্বীকার করেছে। হত্যার পর প্রত্যেকের লাশ নদীসহ বিভিন্ন জলাশয়ে ফেলে দিয়েছে বলেও জানিয়েছে রসু। তবে তাকে মানসিক বিকারগ্রস্ত বলেও মনে হয় নি।"

স¤প্রতি একটি হত্যা মামলায় তিনদিনের পুলিশ হেফাজতে (রিমান্ড) জিজ্ঞাসাবাদকালে সে এসব কথা স্বীকার করে বলে জানান ওসি।

রোববার আদালতে পাঠিয়ে ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হবে।

ফরিদগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মীর কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফরিদগঞ্জের একটি মসজিদের ফ্যান চুরির মামলায় পুর্লিশ আড়াই মাস আগে রসুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররে পর থেকে সে ওই মামলায় কারাভোগ করে আসছিলো।

থানার ওসি জানান, চাঁদপুরের হাসুয়া গ্রামের এক নারী হত্যা মামলায় পুলিশকে বিভ্রান্ত করতে মোবাইল ফোনের একটি সিম ব্যবহার করা হয়। ওই সিম থেকে ফোন করে পুলিশকে হত্যার খবরটি জানানো হয়েছিলো। পরে সিমটি আর খোলা পাওয়া যায় নি। ওই সিমের আসল মালিক রসু । সেটি বিক্রির মাধ্যমে হাত বদল হয়ে যায়। স¤প্রতি সিমটি খোলা পেলে এর ব্যবহারকারীকে গ্রেপ্তার করে তার জবানিতে রসু'র সংশ্লিষ্টতা পাওয়া যায়।

পরে রসুকে জিজ্ঞাসাবাদ করা হলে সে খুনের সব লোমহর্ষক বর্ণনা দেয় বলে জানান ওসি। ঃ

তিনি বলেন, "নারীকে হত্যার পরও তার ওপর নির্যাতন চালিয়েছে সে।"


ওসি আরও বলেন, "পুলিশের জিজ্ঞাসবাদে রসু খাঁ জানিয়েছে, জীবনের প্রথম প্রেমে ব্যর্থ হয়ে সে প্রতিজ্ঞা করেছে, একশ' একজন নারীকে নির্যাতন করে হত্যা করবে। এ পর্যন্ত সে ১১ নারীকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করেছে।

"এর মধ্যে ফরিদগঞ্জে ছয়, চাঁদপুর সদরে চার ও জেলার হাইমচরে এক নারীকে মেরে ফেলে লাশ ভাসিয়ে দেয়।"

উপ-পরিদর্শক মীর কাশেম বলেন, "রসু স্বীকার করেছে, মোবাইল ফোনে বিভিন্ন মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তাকে নিয়ে অভিসারে যাওয়ার কথা বলে নির্যাতন করে হত্যা করা তার অনেকটা নেশায় পরিণত হয়েছে।"

এ কাজে সে বিভিন্ন সময়ে বিভিন্নজনের সহযোগিতা নিয়েছে বলেও স্বীকার করেছে।

পুলিশ স¤প্রতি টঙ্গী থেকে তার ভাগিনা জহিরুল ইসলামকেও গ্রেপ্তার করে। সেও তাকে সহযোগিতার কথা স্বীকার করেছে, জানান পুলিশ কর্মকর্তা।

১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×