somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকায় ভূমিকম্প হলে এক লাখ মানুষ মারা যাবে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার তথাকথিত মূর্খ ও প্রতারক টাইপের ইমারত ও জ্যিও বিশেষজ্ঞরা বলছে ঢাকায় সাত মাত্রার ভূমিকম্প হলে ৭০ হাজার ভবন সম্পূর্ন ভেঙ্গে পরবে এবং প্রতি বিল্ডিংয়ে একজন করে প্রায় এক লাখ মানুষ মারা যাবে।
কি আশ্চর্য হিসাব ? ৭০ হাজার বিল্ডিং ভাংগলে তো দায়োয়াই মারা পরবে এক লাখ।

এই যে কাল থেকে বাসের ছাদ ভরে ভরে যে মানুষগুলো ঢাকায় ঢুকছে তাদের কি হবে ? প্রায় দুই কোটি লোক আমরা ঢাকায় ডেকে এনেছি প্রতিদিন দূর্বিষহ জীবনযাপন শেষে একদিন বিল্ডিংয়ের চাপায় মরার জন্য।

কারন দেশে এখন এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বলবৎ রয়েছে। ফলে প্রশাসনিক সকল কর্মকাণ্ডই রাজধানী ঢাকা থেকে পরিচালিত হয়। যে কোনো একটি সাধারণ কাজের জন্যেও ঢাকা আসতে হয়। একটা সামান্য চিঠিও সচিবালয়ে পাঠাতে হয়। অথচ এই কথাটি কেউ বলছে না।

এবার আমি বলি ঢাকা শহরে বড় ধরনের ভূমিকম্প হলে সারা ঢাকা জুড়ে ম্যাসাকার হয়ে যাবে। পঞ্চাশ কিলোমিটার ব্যাসের বিশাল এক ধ্বংস স্তুপ তৈরী হবে। বিশ থেকে ত্রিরিশ লাখ মানুষ তৎক্ষনাৎ চাপা পরে মারা যাবে।

দেশি বিদেশী সমস্ত উদ্ধার তৎপরতা ১০ কার্য দিবসেই বাধ্য হয়ে শেষ করা হবে। উদ্ধার কর্ম দূরে থাক ধ্বংস স্তুপের আসে পাশেই মানুষ পঁচা গন্ধে থাকা যাবে না। পরিত্যাক্ত ঘোষনা করা হবে উদ্ধার তৎপরতা।

তখন সিদ্ধান্ত থাকবে পরবর্তী কয়েক মাস দেশি বিদেশি হেলিকপ্টার ও ছোট ছোট বিমানে করে উপর থেকে দিনে তিন বার সারা ঢাকায় শুধু ব্লিচিং পাউডার ছিটানো হবে বেঁচ থাকা বাকি দেড় কোটি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। সুতরাং সরকারী সাপ্লাইয়াররা জাহাজ ভরে ভরে ব্লিচিং পাউডার এনে রাখেন ভালো ব্যাবসা হবেঃ বানিজ্য মন্ত্রনালয় প্রেস রিলিজ।

গত বিশ বছরে ও বর্তমানের লোভী ও মূর্খ সরকারগুলি ঢাকা শহর কে ধ্বংস করার সকল আয়োজন সম্পন্ন করে রেখেছে।

সমাধানঃ প্রসাশনিক বিকেন্দ্রিকরন ছারা ঢাকার অন্য কোন সমাধান নাই।
কারন, >রাজধানী ঢাকার লোকসংখ্যা ১ কোটি ৩০ লাখ। অথচ ঢাকা শহরের যে আয়তন- এই আয়তনের বিশ্বের অন্যান্য দেশের বা আদর্শ শহরের হিসাবে সর্বোচ্চ ৩০ লাখ লোক বাস করতে পারে। এখানে অতিরিক্ত এক কোটি মানুষের বোঝা ঢাকা শহরকে বহন করতে হচ্ছে।
> দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৪০ হলেও ঢাকার জনসংখ্যা বৃদ্ধির হার ৬ শতাংশ। অর্থাৎ ১২ বছর পর ঢাকার জনসংখ্যা হবে প্রায় আড়াই কোটি।
> ঢাকা শহরে বর্তমানে যত বাস, গাড়ি, অটোরিকশা এবং রিকশা-ভ্যান রয়েছে, তার ৫০ ভাগও যদি এক সময় রাস্তায় নামানো হয়, তাহলে কোন গাড়ির সামান্য নড়াও সম্ভব হবে না। তারপরও প্রতিদিন গড়ে ১৮০টি গাড়ি নতুনভাবে রাস্তায় নামছে। আজ যে কোন পাঁচ মিনিটের রাস্তা পাড়ি দিতেও লেগে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। রাজ পথ থেকে প্রতিটি মহল্লায় লেগে থাকছে অসহনীয় জ্যাম।
>শুধু সচিবালয়েই সারাদেশ থেকে প্রতিদিন এক লক্ষ দশ হাজার মানুষ ডেকে আনা হয় দর্শনার্থী হিসাবে।
> প্রতিদিন ঢাকার সব কয়টি প্রবেশ মুখদিয়ে ঢাকায় ঢুকছে দশ লক্ষেরও বেশি মানুষ যার ঐ দিন বা দু একদিন পর ফিরে যাচ্ছে কারন দেশের যে কোন কাজেই মানুষকে ঢাকায় ছুটতে হয়। সরকারী অফিস আদালত সব কিছুর চুড়ান্ত ও অবশ্য গন্তব্য ঢাকা। সামান্য কাজেও দেশের প্রত্যান্ত এলাকা থেকেও মানুষকে বাধ্য হয়েই ঢাকায় আসতে হয়।



সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০০
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×