গত বছর তিনি এবং তার গ্রমীন ব্যাংক সূদূর জার্মান থেকে বার্লিন দেয়ালের প্রমান সাইজের একটা পাথরের খন্ড কয়েক লাখ ডলার খরচ করে বিমানে করে বাংলাদেশে এনে গ্রামীন ব্যাংকের এক শাখায় নিয়ে যায়।
সেখানে আরও কয়েক হাজার ডলার খরচ করে একটা অনুষ্ঠান আয়োজন করে টিভি ক্যমেরা সাংবাদিক আর বিদেশী সহ ব্যাংকের ক্লায়েন্টদের নিয়ে। এরপর সেই পাথরে তার ক্ষুদ্র ঋন নেয়া দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের রং তুলি দিয়ে সেই পাথরের উপর "দারিদ্র" লিখে পাথরটি আবার বিমানে করে স্বযতনে জার্মান পাঠিয়ে দেওয়া হয় জাদুঘরে রাখার জন্য।
আর এদিকে ডঃ মোহাম্মদ ইউনূস ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের মাঝখান দাড়িয়ে বললেন এবং বোঝালেন, এইযে আমরা পাথরে লিখলাম দারিদ্র আর পাঠিয়ে দিলাম জাদুঘরে। আমরা দারিদ্রকে জাদুঘরে পাঠিয়ে দিলাম।
উল্লেক্ষ্য ঐ পাথর খন্ডটার শুধু প্যকিংয়ে যা খরচ হয়েছে তা ঐ অনুষ্ঠানের সবগুলো ক্লায়েন্টের স্থাবর অস্থাবর সম্পত্তির যোগফলেরও অনেক বেশী। এ কি রকম সীমাহীন ভন্ডামীর ?
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১১ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


