somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুরঞ্জিত কাদের এর পর আসছে আরও চমক - পাঁচ টপ ব্যার্থ মন্ত্রী।

২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এদিকে আগামী বৃহস্পতিবার কিংবা আগামী সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন সরকারি দলের একাধিক শীর্ষ নেতা। তারা বলছেন, মন্ত্রিসভা সদস্যদের মধ্যে বেশ কয়েকজন অযোগ্য মন্ত্রী বাদ পড়তে পারেন। এই তালিকায় কয়েকজন সিনিয়র মন্ত্রীও রয়েছেন। আবার একাধিক নতুন মুখ মন্ত্রিসভায় আসতে পারেন। সে সঙ্গে কারও কারও মন্ত্রণালয় পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

চলুন পাঁচ জন টপ ব্যার্থ মন্ত্রীর তালিকা তৈরী করি।

১. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন রাজু।
.
.
.
.
২. যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন।
৩. স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।
৪. অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
৫. বানিজ্য মন্ত্রী ফারুক হোসেন।

পাঠকরা এক নম্বরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় দেখে যদি টাসকি খান তাহলে বুঝবেন তথ্য প্রযুক্তির জ্ঞান আপনার ফেইসবুক ও সামু পর্যন্তই আর ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আপনার কোন ধারনাই নাই। কারন ডিজিটাল বাংলাদেশের হেকোয়র্টার এই মন্ত্রনালয় এর ব্যর্থ হলে তা শুধু তার খাতায় যোগ হয় না তা যোগ হয় অন্য সব মন্ত্রনালয়ের ব্যর্থতার সাথেও।তাই ঐটাকে শুধু এক নম্বরেই রাখিনি দ্বিতীয়টির সাথে অনেক গ্যাপও রেখেছি।টাকার অংকেও এর স্থানই প্রথম।

নিচে রাজি উদ্দিন রাজু'র ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্ব নেয়ার পর এই মন্ত্রনালয়ের সংগঠিত মোটা দাগের কয়েকটি অর্থনৈতিক কর্মকান্ডের নিউজ শেয়ার করলাম মেমরি রিফ্রেস করার জন্য। দেখেন রাজি উদ্দিনকে আন্দাজ করতে পারেন কি ?

১. গত মাসেই দেখেছেন গ্রামীনফোন এক চেকে এই মন্ত্রনালয়কে ১৩০০ কোটি টাকা দিয়েছে। যা ছিল দেশে এযাবৎ সবচেয়ে বড় চেক।
২. গত দুই বছর ধরে শুনেছেন গ্রামীন, বাংলালিংক, সিটিসেল, রবি এই চারটি মোবাইল অপারেটরের লাইসেন্স নবায়ন বাবদ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় ২৭ হাজার কোটি টাকা পাবে। কখনও শুনেছেন ১৫ হাজার কোটি সর্বশেষ রফা হয়েছে ৩-৪ হাজার কোটি টাকা এবং ইনস্টলমেন্ট শুরু হয়ে গেছে।
৩. ২০০৯ সালে ভারতের এয়ারটেল মাত্র এক কোটি টাকা এসেট ভ্যালু দেখিয়ে ওয়ারিদের ৭০ শতাংশ শেয়ার ৭০,০০০০ সত্তুর লাখ টাকায় ক্রয় দেখিয়ে অনুযায়ী ৫.৫ শতাংশ তিন লক্ষ পচাশি হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে দেখিয়েছে কাগজ পত্র করে নিয়েছে।
৪. ২০০৯ জানুয়ারী মাসে সারাদেশে অপটিক ফাইবার স্থাপনের জন্য অপটিক এট হোম নামক একটি মাত্র কোম্পানীকে লাইসেন্স দিয়েছে। পরে কোন ধরনের নিয়মনীতি না মেনে আরও একটি কম্পানীকে লাইসেন্স দেয়।
৫. গত জুনের এক হিসাবে দেখা যায় দেশে প্রতিদিন ৬ কোটি মিনিট আন্তর্জাতি কল অবৈধ্য ভিওআইপি ব্যবসা হয়।যার প্রতি মিনিটের সরকারি সরকারী রাজস্ব ৪ ইউএস।তাহলে ভাবুন এই মন্ত্রনালয়ে প্রতিদিন কত কোটি টাকা শুধু ভিওআইপিতে ব্যবহার হয়।
৬. সেই জানুয়ারী ২০০৯ থেকে ছয় মাসের মধ্যে ১২ হাজার টাকায় ল্যাপটপ বানানোর প্রজেক্ট হাজার কোটি টাকা খরচ করে আজ ৩ বছরেও মার্কেটে আনতে পারে নি। অথচ ভারত পরে উদ্দোগ নিয়ে ২০০৯ সালেই ৭ হাজার টাকায় নোটবুক বানিয়ে মার্কেটে ছেড়ে দিয়েছে।
৭. টেলিটককে ঢেলে সাজানোর নামে ২০১০ সালে চিন থেকে ১৫০০শ কোটি টাকা চড়া সূদে লোন নিয়ে চিন থেকেই যন্ত্রপাতি আমদানির যোগশাযোসে সব টাকা শেষ অথচ টেলিটকের অবস্থা আজও যা ছিল তার চেয়ে খারাপ।
৮. ওয়াইমেক্সের এক চেটিয়া ব্যবসা অব্যহত রাখার জন্য ওয়াইম্যাক্সের শত্রু ৩জি এর লাইসেন্স ছয় মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে বলে ৩ বছর কাটিয়ে দিয়েছে।এতে কত খেয়েছে কে খবর রাখে।
৯. টেরেস্টারিয়াল লিংক লাইসেন্স, ফ্রিকোয়েন্স এলোকেশন, মোবাইল অপারেটরদের হাজার রকম বানিজ্যের অনুমোদন, পিএসটিএন, আইপি ফোন লাইসেন্স, ভিওআইপি লাইসেন্স, ব্যান্ডউইথ এ্যাক্সপোর্ট, স্যাটালাইট টিভি চ্যানেলের ফ্রিকোয়েন্সি বরাদ্দ সহ আরও একশর উপর খাত আছে যার প্রতিটিতে হয়েছে শত কোটি টাকার লেনদেন।

খেয়াল করে দেখুন তো ২০০৬ সালে সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার পর গত ৫ বছরে তথ্যপ্রযুক্তি বেসিক অবকাঠামো বা নেটওয়ার্কিংয়ে এক ইঞ্চি অগ্রগতিও হয়েছে কি ? ধরলাম ২০০৭-২০০৮ কেয়ারটেকার সরকার ছিল ? ঠিক আছে পরের ৩ বছরে কি হইছে যেখানে আগের দুই বছরও ক্ষতি পুশিয়ে নেয়ার কথা ছিল ? সেদিন ২০০৭ সালে যেই ভাবে ও পরিমান ইন্টারনেট সংযোগ পেতেন তার কোন উন্নতি হয়েছে কি ? হলে দেখান ? কোথায় অবকাঠামোগত কোন ডেভলপমেন্ট হয়েছে ? অপটিক ক্যবল নেটওয়ার্ক, থ্রিজি কোথায় কি ? এক ফোটাও হয়নি। হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশের নামে হাজার কোটি টাকাখরচ হয়েছে ঠিকই, ইন্টারনেট ছাড়া। একটা জাতি তথ্যপ্রযুক্তির মত দ্রুত পরিবর্তনশিল/উন্নতির একটা সেক্টরে বারবার ভুল করে যদি বছরের পর বছর পার করে দেয় তাহলে এর কিন ভবিষ্যৎ আছে কি ?


রাজি উদ্দিন রাজুর মত ডিজিটালে অথর্ব টাল লোককে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বানিয়ে রাখা আর ডিজিটাল বাংলাদেশের আত্ম হত্যার শামিল।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৩৩
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×