somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্ষাকাল ছাড়া বাংলাদেশকে জল দেওয়া সম্ভব নয়: কল্যাণ রুদ্র

১৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পশ্চিমবঙ্গের অংশে তিস্তা প্রবাহের অবস্থা দেখে এসে নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র বলেছেন, উত্তরবঙ্গের বিপুল পরিমাণ জলের চাহিদা মিটিয়ে বাংলাদেশকে জল দিতে গেলে বর্ষাকাল ছাড়া জল দেওয়া সম্ভব নয়।

তবে এটা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত বিষয়। এ বিষয়ে তারাই সময় মতো উপযুক্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়ে দেন তিনি।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সম্প্রতি তিস্তার প্রবাহের অবস্থা দেখতে জলাইগুড়িসহ উত্তরের বিভিন্ন জেলা সফর করেন কল্যাণ রুদ্র।

তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে একটি সমাধান সুত্র খোঁজার লক্ষ্যেই মমতা এ নির্দেশ দেন।

কয়েকদিন আগেই কলকাতায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে পাশে নিয়ে মহাকরণে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিস্তা যেহেতু আন্তর্জাতিক নদী, তাই তিনি তিস্তা চুক্তির বিরোধী নন। কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করুক। কিন্তু তার আগে দেখে নিক তিস্তায় জলের পরিমাণ কত রয়েছে।

রাজ্য সরকারের অভিমত, গ্রীস্মের সময় তিস্তার গজলডোবা জলাধারে ঠিক কত পরিমাণ পানি থাকে তা সমীক্ষা করে দেখা হোক। উত্তরবঙ্গে পানির চাহিদা মিটিয়ে তবেই যেন বাংলাদেশকে পানি দেওয়া হয়।

আর এই কারণেই রাজ্যের নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রের নেতেৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে গত সোমবার কল্যাণ রুদ্র গজলডোবা থেকে দোমাহানি পর্যন্ত ও মঙ্গলবার দোমাহানি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত তিস্তা ও তার পাশ্ববর্তী এলাকা পরিদর্শন করেন। দুই দিনের এ সফরে তার সঙ্গে ছিলেন রাজ্যের সেচ মন্ত্রকের অধিকারিকরা।

বৃহস্পতিবার কল্যাণ রুদ্র বাংলানিউজকে বলেন, তিস্তা প্রকল্প সর্র্ম্পূণভাবে রূপায়িত হলে উত্তরবঙ্গের ৬টি জেলা উপকৃত হবে। বদলে যাবে এই অঞ্চলের অর্থনীতি।

বাংলাদেশকে পানি দেওয়ার প্রশ্নে তিনি বলেন, উত্তরবঙ্গের বিপুল পরিমান জলের চাহিদা মিটিয়ে বাংলাদেশকে জল দিতে গেলে বর্ষাকাল ছাড়া জল দেওয়া সম্ভব নয়। তবে এটা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত বিষয়। এবিষয়ে তারই সময় মতো উপযুক্ত সিদ্ধান্ত নেবেন।

এই মাসেই মুখ্যমন্ত্রীকে তিস্তা নিয়ে তার প্রাথমিক রিপোর্ট দেবেন বলেও এদিন জানান তিনি। সূ
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×