আজ নরসিংদী পৌরসভার উপনির্বাচনে বিজয়ী হয়েছে লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান। ৩১টি কেন্দ্রে মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান ৩৫ হাজার ৫৬৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহর আওয়ামী লীগের সভাপতি মন্তাজ উদ্দিন ভূঁইয়া পেয়েছেন ১৩ হাজার ৮১৩।
সবকটি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়।
নির্বাচন কমিশনার গতকাল ঘোষনা দিয়ে ছিলেন সবকটি বুথে এবার ওয়েবক্যাম সেটআপ দেয়া থাকবে। এই সেই ওয়েবক্যাম।কিন্তু আপনাদের কতবড় বোদাই পাইছে দেখেন !!! এই ল্যাপটপগুলো দেখে আপনার কি মনে হচ্ছে এখান থেকে ভিডিও স্ট্রিমিং হচ্ছে ? দেখুন মেশিনগুলোতে কোথাও ১. কোন মডেম নাই - তারমানে মোবাইল ইন্টারনেট নাই।২. কোন ইন্টারনেট ক্যাবল সংযোগ নাই।৩. কোন ভোট কেন্দ্রে বা বুধে কোন ওয়াইফাই নেটওয়ার্কের কোন নাম গন্ধ নাই।
তাহলে কি সিইসি আপনেরে বুঝাইলো বাতাসের মধ্যে ল্যাপটপ রেখে দিলেই ইন্টারনেট হইতে থাকে ? তাছারা সারাদেশের মত নরসিংদী শহরে একমাত্র মোবাইল ইন্টারনেট পাওয়া যায়।আর এই সবগুলো মেশিনে যদি আলাদা আলাদা মডেম লাগালেও সিইসি কেন তার বাপও সরকারের দোষে বাংলাদেশের বর্তমান মোবাইল নেটওয়ার্ক দিয়া ভিডিও স্ট্রমিং করতে পারবে না।তবে কিছু পুলাপান নাকি দেশে জিপি দিয়া সারাদিন ফুলস্পিডে ভিডিও ইমেইজ কল করে তাদের সহোযোগিতায় সর্বচ্চ রিটার্নিং অফিসারের সাথে ভিডিও কোর্স করতে পারতেন।
কিন্তু আপনাদের বোদাই পাইয়া এই অফলাইন ল্যাপটপ দেখায়া বললো ঢাকা বইয়া সব বুথ দেখতেছে .... হাহালুখুগে।
এই ল্যাটপটা দেখেন ইন্টারনেট সংযোগ আছে।এখানে বুয়েটের ছেলেরা চমৎকার একটি কাজ করেছে। এখানে এ্যাপলিকেশনটিতে প্রতিটি ভোট কেন্দ্রে ভোট শেষ হওয়ার সংঙ্গে সংঙ্গে প্রিজাইডিং অফিসার তার কেন্দ্রের ফলাফল এসএমএস করেছে নির্বাচন কমিশনের সার্ভারে।সেখান থেকে এই অনলাইল সফ্টওয়ারটটি তাৎক্ষনিক ও অটোমেটেড ফলাফল প্রকাশ করেছে।পরে অবশ্য ম্যানুয়াললী পাওয়া ফলাফলের সাথে মিলিয়ে নেয়া হয়েছে।তবে এই এসএমএস আইডিয়ায় ভোটগ্রহন শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যেসবকটি কেন্দ্রের এসএমএস চলে আসে।
তবে এদের ডিজাইন এ্যাসথেটিক দেখে সত্যি খুব ব্যাথা পাইলাম।এইটা একটা লুক হইলো এত পাওয়ারফুল একটা এ্যাপলিকেশনের ?
উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেন ছয়জন। তাঁদের মধ্যে প্রধান দুই প্রার্থী হলেন নিহত লোকমানের ছোট ভাই কামরুজ্জামান এবং শহর আওয়ামী লীগের সভাপতি মন্তাজ উদ্দিন ভূঁইয়া। কামরুজ্জামান হলেন লোকমান হত্যা মামলার বাদী আর মন্তাজ উদ্দিন ওই মামলার এজাহারভুক্ত আসামি। মন্তাজ জামিনে মুক্তি পেয়ে প্রার্থী হয়েছেন।
নিহত লোকমানের ছোট ভাই কামরুজ্জামানের বিজয়ে পর তরুন নগরবাসীর স্লোগান ছিল, খুনি রাজুর ফাঁসি চাই, লুচ্চা রাজুর ফাঁসি চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

