somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারনেটে বাংলা ভাষার কন্টেন্ট ০.০০০০০১% - ও মাই টুয়েন্টিফার্স্ট ফেব্রুয়ারী, সালাম টু ইউ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইন্টারনেটে কোন ভাষার কন্টেন্ট কত শতাংশ আছে তার একটা ডাটাও পাওয়া যায়, সেখানে বাংলা ভাষার কন্টেন্ট ০.০০০০০১%,


বাংলা নাই


ইন্টারনেট বাংলা ও আমাদের ভাষা আন্দোলনের চেতনা

সেই খুব ছোট বেলায় স্কুলে যাওয়ারও আগে বাবার হাত ধরে প্রভাতফেরিতে গিয়েছিলাম।তখন বুঝিনি ভোর সকলে কেন খালি পায়ে হেটে হেটে ফুল হাতে শহীদ মিনারে যাচ্ছিলাম।তখন বুঝিনি রফিক জব্বার বরকত কেন ভাষার জন্য প্রান দিয়েছিল ? এগুলো কিছুই বুঝিনি, কেন অপাময় জনসাধারন সেদিন জেগে উঠেছিল ? আজ বুঝি! সেদিন বাঙালী দেখেছিল পাকিস্তানীর তাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তাদের কথ্য ভাষাকে মুছে দিতে চেয়েছিল।তাই সর্বস্তরের জনগণ ফুসে উঠেছিল।আজ আরও বুঝি, একটা জাতির জন্য মাতৃ ভাষাটা কত গুরুত্বপূর্ন বিষয় ! মাতৃ ভাষা ছাড়া একটা জাতী কত অসহায় ? একটা জাতি কথ্য মাতৃ ভাষা ছাড়া কিছুই উপলব্ধি করতে পারবে না, সভ্যতা, জ্ঞান, বিজ্ঞানে বিশ্বের পাশাপাশি যেতে কয়েক শতাব্দী লেগে যাবে নতুন আরেটটি ভাষায়।

তবে সেই ছোট বেলায়ই কয়েকটা ফেব্রুয়ারী পার হওয়ার পরই মনে হয়েছে এই যে ফেব্রুয়ারী আসলেই আমাদের সুশিল শুদ্ধ রবীন্দ্র বাংলার মধ্যবিত্ত গোষ্ঠী ব্যপক আয়োজন, বক্তৃতা তা ভন্ডামী ছাড়া কিছু না।এরা একই সাথে সকালবেলা লোক দেখানোর জন্য শহীদ মিনারে কার আগে কে ফুল দেবে তার প্রতিযোগীতা করে বক্তৃতা দিয়ে বাড়ি ফিরে ছেলেমেয়ের মুখে ইঙ্গবঙ্গ বিকৃত উচ্চারনে বাংলা না শুনলে ভাবে ছেলেমেয়ে উচ্ছন্নে যাচ্ছে।আগামী বছরই ওদের ইন্ডিয়াতে কোন ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিতে হবে, আর ছেলের মুখে "গফুর চাচা না থাকলে গিরাগুরা ভাইংঙ্গা" শুনলে অসভ্য বরবরের অশ্রাব্য ভাষার গন্ডি ছেড়ে বসুন্ধরায় প্লট কিনে চলে যেতে দিবানিশি চুরিতে নিমগ্ন হয়।আর ভাষাকের রক্ষার দায়িত্ব নেওয়া এই প্রকাশক ও বাংলা একাডেমী আজ পর্যন্ত একশটা বইও ডিজিটাল করেনি যদিও প্রতিটি পুস্তক ছাপার আগে ডিজিটাল টাইপ করেছে- ভাবে ব্যবসা কমে যাবে, ইডিয়ট।

ভাষা ও রাষ্ট্রর প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষাকে আমরা কি অবস্থায় রেখেছি তা দেখলে রফিক জব্বার বরকত আজ লজ্জ্বা পেত, যদিও আমাদের সামান্য লজ্জ্বাও হয়না।বায়ান্নর পর একাত্তুর পর্যন্ত সময় না হায় বাদ দিলাম, স্বাধীনতার পর থেকে জতীয় জীবনে অন্যান্য প্রতিটি ক্ষেত্রের মত বাংলা ভাষায় নিয়েও আমরা বানিজ্য ছাড়া আর কিছুই করিনি, করছি না।আজ ভাষা আন্দোলন আমাদের কাছে প্রকাশক ও লেখক সিন্ডিকেটের হাতে প্রতি ফেব্রুয়ারীতে কয়েকশ কোটি টাকার বানিজ্য ছাড়া আর কিছুই না।

রফিক জব্বার বরকতের প্রাণের বিনিময়ে রক্ষা পাওয়া বাংলা ভাষা ইন্টারনেট সংস্করনকে তাদের উত্তর পুরুষেরা কি অবস্থায় রেখেছে দেখুন।

=> ১ জন পারস্পরিক বন্ধু (1 Mutual Friend)
=>Jara কে যোগ করার জন্যে বন্ধুদের প্রস্তাব দিন (suggest friends for Jara)
=> বৃত্তান্ত সম্পাদনা করুন।
=> এই চিরকুটে লোকজন চিহ্নিত করুন।
=> অপঠিত হিসেবে চিহ্নিত করুন।
=> দল ত্যাগ করুন।
=> ফেসবুকে নতুন।তাকে স্বাগতম জানাতেঃ পরিচিতদের ওনার কাছে উপস্থাপন করুন।
=> Sifat Ali Rokzz আপনার বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করেছেন।
যেহতু তিনি ফেইসবুকে নতুন, তাই আপনার উচিত পরিচিতদের ওনার কাছে উপস্থাপন করুন।
=> আপনি ২টি সম্প্রদায়ের সদস্য।
=> কেউ আমাকে কোন ছবিতে চিহ্নিত করেছে।
=> আমার ছবিমালায় (অ্যালবাম) মন্তব্যসমূহ।
=> কোনো সংঘে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়।
=> যখন আমাকে সংঘের কর্মকর্তা বানায়।
=> যখন আমাকে সংঘের প্রশাসক বানায়।
=> যখন আমি প্রশাসক আছি এমন সংঘে যোগদানে আমন্ত্রণ করে।
=> আমি যুক্ত এমন কোন সংঘের নাম পরিবর্তন হলে।
=> আমাকে কোন চলচিত্রে চিহ্নিত করা হলে।

আচ্ছা, অন্যান্য ভাষাগুলোর ইন্টারনেট সংস্করন কি রকম ? বাংলার মত ইন্টারনেট হিন্দি, চাইনিজ, কোরিয়ান ইত্যাদী ভাষাগুলোর অবস্থাও কি তথৈবচ ?

ধরুন কোন ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে ইংলিশ ছারা অন্য একটি ভাষা ব্যবহার করবেন।কি করবেন ? অবশ্যই নেটে ঐ ভাষার কন্টেন্ট এবং ঐ ভাষার জাতীয় প্রতিষ্ঠানগুলোর অনলাইন কন্টেন্ট ব্যবহার করবেন।ইন্টারনেট বাংলা করতে গিয়ে, গুগল ফেইসবু এই পন্থাটিই ব্যবহার করেছে এবং নেটে বাংলা কন্টেন্ট যা পেয়েছে, বাংলা একাডেমী অনলাইন বাংলা রিসোর্স যতটুকু সাপোর্ট দিয়েছে তা দিয়েই ইন্টারনেট বাংলা ফরমেট করেছে।

উল্লেখ্য ইন্টারনেটে কোন ভাষার কন্টেন্ট কত শতাংশ আছে তার একটা ডাটাও পাওয়া যায়, সেখানে বাংলা ভাষার কন্টেন্ট ০.০০০০০১%, অথচ প্রতি মাসে সাবমেরিন ক্যবলে ৩৬৮,০৬৪,০০০ জিবি কন্টেন্ট আমরা অব্যবহৃত রেখেছি।যা দিয়ে প্রতিমাসে ৩৬৮,০৬৪,০০০ জিবি বাংলা কন্টেন্ট আপলোড করা যেত।দেখবেন বাংলা একাডেমীর একজন সুশিল, পাবলিশার্স ভন্ডও ভাষার জন্য বইমেলার মাঠে আবার প্রাণ দিয়ে দিলেও এই সম্পর্কে কিছুই বলবে না, কারন ভয় পায় ডিজিটালাইজেশন হয়ে গেলে তাদের বানিজ্য বন্ধ হয়ে যাবে - ভুল বোঝে।যাও একটু করবে সেখানে কেউ কেউ ডিজিটাল বাংলা ভাষাকে নিজেদের নামে অলরেডি প্যাটেন্ট করে নেবে।ধন্দবাজ ভন্ড বাঙালী মধ্যবিত্ত।

আর একটা প্রশ্নঃ ৫২'তে যে বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছিল সে কোন বাংলা ? মধ্যবিত্ত শোষকের শুদ্ধ রবীন্দ্র বাংলা, না নিম্নবিত্ত সাধারন বাঙালীর আঞ্চলিক নজুরুল বাংলা ?

ডিজিটাল বাংলার গুরুত্ব উপলব্ধি করতে এই লেখাটি দেখা যেতে পারে। Click This Link ইন্টারনেটে বাংলা ভাষা
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×