১.
কত আশা ছিল যৌতুক নেব, সাইকেল, ঘড়ি, টিভি,
নেব আলমারি, খাট, সোফাসেট, যা যা পারি সবই।
তোমার কথায় কেন যে গেলাম কাজীর অফিসটাতে,
বুঝিনি, স্বপ্ন মিছে হয়ে যাবে বিয়েটার সাথে সাথে !
২.
কি বলছ তুমি প্রিয়ে !
তোমার ড্যাডিও মেনে নিয়েছেন আমাদের এই বিয়ে?
যত যা-ই বল যাচ্ছিনা আমি, হারাতে চাইনা প্রাণটা,
যতদিন আছে তোমাদের ঘরে তোমার ড্যাডির GUN- টা!
৩.
ও বৌ, তুমি একটু ঘুমাও, ঘুম আয়।
ফুল পরীরা তোমার চোখে চুমায়।
ঘুম পাড়ানি মাসিপিসি
ঘুমাও তাড়াতাড়ি,
আমার ঘুমের জন্য তোমার
ঘুমটা নেসেসারি!
বিগত সমাচার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



