প্রেমের শুরুতে মেন্যু ছিল শুধু বাদাম আর ঝালমুড়ি,
কিছুদিন পর সেটা গিয়ে হল চপ আর কিমাপুরি।
আইসক্রিম, ড্রিংস, ফাষ্টফুড থেকে মোগলাই আর হালিম,
খাবার জগতে শুরু হল এক নতুনত্বের তালিম!
হাউয়াই মিঠাই,চিড়ার মোয়া,চটপটি আর ফুচকা,
খাওয়া ছাড়া নাই একটা মিনিট,শুধু বলে 'এ্যই,কুছ খা'!
আখের রস,বেলের সরবত,ইসুবগুলের ভুষি,
শুধু খাওয়া খাওয়া,যখন তখন,মন যেটা চায়,খুশি!
আমের আচার,আমড়া,পেয়ারা,ডাবলি এবং বুট,
প্রেমের পাখিটা কেঁদে কেঁদে বলে,'সাচ নেহি,সাব ঝুট'!
ঐ হোটেলের তেহারীটা আর ভূনা খিচুরিটা মজা
অবসরে খাই হয় হজমোলা নয়ত তিলের খাজা।
আজ খুব করে বায়না ধরেছ, চাইনিজে যাবে কাল,
আল্লাই জানে এ প্রেমের শেষে হবে আমার কি হাল !! :-<

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

