somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোগ জিজ্ঞাসা (জটিল)!!!:-/

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




রোগ জিজ্ঞাসা (জটিল)
উত্তর দিচ্ছেন ডা: সফদার আলী
জটিল রোগ বিশেষজ্ঞ।


রোগের বিবরণ এক : আমার বয়স আনুমানিক ত্রিশ। উঁচা লম্বা, দেখতে সুন্দর। চুল কোঁকড়া। গায়ের রঙ উজ্জ্বল শ্যামবর্ণ। প্রিয় পোশাক লুঙ্গি ফতোয়া। প্রিয় রং টিয়া। খাইতে ভাল জাটকা দিয়া ইঁলিশ....আমার সমস্যা হইল ডাইরিয়া হইছে। কি করুম?:D
-মুনছুর মিয়া,হালিশহর,পাবনা থেকে।

পরামর্শ : ভাই মুনছুর, আপনার রোগের বিবরণ শুনে মনে হচ্ছে আপনি জটিল রোগে ভুগছেন। এ রোগের ডাক্তারী নাম খুব কঠিন। পর্যাপ্ত মেডিকেল পরীক্ষা ছাড়া এ রোগের চিকিৎসা সম্ভব নয়। তবে ঘটনাটা কি সকালের দিকে হয় নাকি শেষ রাতের দিকে হয় জানালে ভাল হয়। আপনার চিঠির জন্য ধন্যবাদ।:-/


রোগের বিবরণ দুই : আমার সমস্যা হল সকালে ঘুম থেকে উঠলে সব অন্ধকার দেখি। আমার আর কোন রুগ নাই। সমস্যার সমাধান জানালে উপকৃত হব।:|
-নাম প্রকাশে অনিচ্ছুক জনৈকা।

পরামর্শ : আপনার বর্ণনায় যে রোগের বিবরণ ষ্পষ্ট হয়ে উঠেছে এটাকে বইয়ের ভাষায় বলে,‘সুবহি সাদিকাইটিং অন্ধকারাইটিস’। এটি চোখের একটি ঘাতক ব্যাধি। আপনি দয়া করে চোখ দুটি আমাদের ঠিকানায় পাঠিয়ে দিন। আমরা পরীক্ষা করে দেখব। আর একটা কথা, আপনি সম্ভবত সুবহি সাদিক অর্থাৎ ভোর হওয়ার আগেই ঘুম থেকে উঠছেন। তাই সব অন্ধকার দেখছেন। সূর্য উঠার পর উঠুন, দেখবেন সব ফকফকা।:-*

রোগের বিবরণ তিন : আমি মিসেস ফুলবানু। সবাই ডাকে পল্টুর মা। পল্টু আমার ছেলের নাম। আমার সমস্যা ব্যাক্তিগত। আমি পাঁচতলায় থাকি। সমস্যা হচ্ছে বারান্দায় গিয়ে নিচে তাকাতে পারি না। মাথা ঘুড়ায়। অথচ সামনের বাড়ির বারান্দায় রুবির বাবা কি সুন্দর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। আর আমি দু’চার ঘন্টার বেশী দাঁড়াতেই পারি না। ভীষণ সমস্যায় আছি। কি করবো ডাক্তার সাহেব? প্লিজ বলুন না!/:)
-শান্তিনগর,ঢাকা থেকে।

পরামর্শ : মিসেস ফুলবানু, আপনি হয়তো ভুলে গেছেন আমি ডা: সফদার। আপনাদের বাড়িওয়ালা। সামনের মাসেই আপনারা আমার বাসা ছেড়ে দেবেন। আমার বাড়িটা কোন প্রেমকানন নয়। আর আপনার সমস্যার জন্য কোন নিচ তলার ফ্লাট দেখুন। যত্তসব!X(

রোগের বিবরণ চার : আমার ভাল নাম আফজল হোসেন। স্ত্রী আদর করে ডাকে আফজইল্লা। আমার বয়স চল্লিশ। স্বাস্থ্য ভাল। আমার কোন সমস্যা নাই। সমস্যা আমার ওয়াইফের। ও প্রায়ই ঘুমের মধ্যে ‘সফদার’ ‘সফদার’ বলে চিৎকার দিয়ে ওঠে। এটা কি কোন জটিল রোগ? কি করব ডাক্তার সাহেব? জানিয়ে বাধিত করবেন। স্ত্রী ভাল হলে মুরগী সদগা দেব ইনশাল্লাহ।:((
-পুরান টাউন,ঢাকা।।

পরামর্শ : এটা কোন রোগ নয়। এমন কোন রোগের বিবরন বইতে পাওয়া যায় না। আপনার স্ত্রীর সমস্যা মূলত মানসিক। কলেজে পড়ার সময় প্রাইম কোচিং সেন্টারের জনৈক বড় ভাইয়ের সাথে প্রেমঘটিত ব্যাপার থেকে এমনটি হতে পারে। আপনি বাসার পূর্ন ঠিকানা পাঠিয়ে দিন, জুলেখাকে একদিন দেখে আসবো।:P

রোগের বিবরণ পাঁচ : ডাক্তার সাব, আমি ছল্টু। বয়স পনের। কিছুদিন আগে হঠাৎ দশতলার উপর থেকে ভুলে পরে যাই। আব্বু জানলে বকবে বলে নিজেই ডাক্তারের কাছে যাই। অনেক পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানান,আমার মেরুদন্ড গুঁড়ো হয়ে গেছে। দুটো ভাল্বই নষ্ট এবং দুটো কিডনি অকেজো হয়ে গেছে। বড় কথা হার্টের রক্ত চলাচলও পুরোপুরি বন্ধ। ডাক্তার আমাকে কিছু ঔষধ ও পথ্যের নাম লিখে দেন, আমি সে ঔষধ খেতে ভুলে গেছি। কোন সমস্যা হবে কি?:)
-ঠিকানা জানা নাই।।

পরামর্শ : কোন সমস্যা হবে না উস্তাদ। এটা কোন রোগই না। আপনে শুধু শুধু দুশ্চিন্তা করছেন। ডাক্তারী শাস্ত্রে এটাকে বলে ভুতোটিক ফাওলাইফ। আপনার আসলে ঔষধ-পথ্য কোনটাই দরকার নাই। আপনি বরং কষ্ট করে আরেকবার ডাক্তারী টেষ্ট করিয়ে বডিতে একটিভ কিছু থাকলে দান করে দেন। দু’একটা মানুষ বাঁচুক। আপনারা এবং আমরা সবাই মিলে বাঁচি। বাপরে বাপ!:|/:):|/:)
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×