ছায়ানট সংষ্কৃতি ভবনে আজ সন্ধ্যা সাতটায় আয়োজন করা হয়েছিল শিল্পী মৌসুমী ভৌমিকের বক্তৃতা অনুষ্ঠানের। প্রায় দুই ঘন্টাব্যপী বক্তৃতায় শিল্পী তার সঙ্গীত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি এদেশের লোক সঙ্গীতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি আরও বলেন, সকল প্রকার অনাদর ও অবহেলার ভিতর দিয়েও লোক সঙ্গীত তার অবস্থান ধরে রেখেছে। তিনি বলেন, আমরা যারা শিক্ষিত বা সচেতন বলে নিজেদের দাবি করি, যারা প্রগতির ধ্বজা বহন করে চলছি তারা অনেকেই লোক সঙ্গীতকে সেকেলে সঙ্গীত বলে পেছনে ফেলে দিতে চাই। অথচ, একটু গভীরভাবে ভাবলেই বুঝা যাবে এই লোক সঙ্গীত আমাদের কতো আপন। যা আমাদের অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, বিগত ৬ বছর যাবত আমি লোক সঙ্গীতের একটি ধারা নিয়ে গবেষণা করছি। আমি বিভিন্ন জায়গায় দেখেছি এখনো লোক সঙ্গীতের প্রতি সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ। সত্যিকার অর্থেই তারা অন্তরে এই গান লালন করেন। একপর্যায়ে উপস্থিত শ্রোতা দর্শকদের অনুরোধে তিনি তার জনপ্রিয় কয়েকটি গান গেয়ে শুনান। একজন দর্শক “আমি শুনেছি সেদিন তুমি” গানটি গাওয়ার অনুরোধ করলে তিনি বলেন এই গানটি আমি গাইব না। কারণ, এই গানটি ভীষণ নাগরিক। নাগরিকতা আমাকে তীব্রভাবে পীড়ন করে। পরে তিনি তার ‘বৃষ্টি, গানটি গেয়ে তুমুল করতালি মধ্যে অনুষ্ঠান শেষ করেন।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।