বাংলাদেশের স্বাধীনতার বিরোধীশক্তি হিসেবে আমরা রাজাকারদের জানি। স্বাধীনতা ও এর পরবর্তী সময়ে এদের দেশবিরোধী ঘৃণ্য চক্রান্তের কথা সর্বজনবিদিত। এরা এদেশের মাটিতে বাস করেও এদেশের অস্তিত্ব অস্বীকার করে।
অপরদিকে আর একটি গোষ্ঠী আছে যাদেরকে আমরা ভারতপন্থী হিসেবে জানি। এরা সবসময় ভারতের জয়গান গায়। ভারতের তীব্র বৈরীমূলক আচরণও এদের চোখে উপকারী।
নিম্নে এই দুই গোষ্ঠীর কিছু কর্মকাণ্ডের বর্ণনা দেয়া হলোঃ
রাজাকারদের কর্মকাণ্ডঃ
১। এরা স্বাধীনতা যুদ্ধের সময় ধর্মের ধূয়া তোলে, ধর্মের ভিত্তিতে সৃষ্ট পাকিস্থান ভেঙ্গে যাচ্ছে বলে স্বাধীনতার বিরোধিতা করেছে।
২। এরা স্বাধীনতা যুদ্ধের সময় ভয়ানকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। গণহত্যা ও ধর্ষণের মতো ঘৃর্ণ্য কাজ করেছে। অথচ এরা মহান ইসলামের অনুসারী(?)।
৩। এরা এখনও দেশের বিরুদ্ধে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। জঙ্গিবাদ নামক যে চারাগাছ এখন মহীরুহে পরিণত হয়ছে তা ওদেরেই পরিচর্যায়। প্রায় সব জঙ্গিরই কোনো একসময় জামাত কানেকশন ছিল বা আছে। স্বার্থের কারণে অথবা মতাদর্শের কারণে এরা এখন বিভিন্ন দল-উপদলে বিভক্ত। যা চক্রাকারে বেড়েই চলছে।
৪।এদের মধ্যে কিছু লোক আছেন যারা আই এস আই এর পেইড এজেন্ট। যারা অর্থের বিনিময়ে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে দেশবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
৫। এই ব্লগেও এদের অস্তিত্ব রয়েছে। এদের মধ্যে ঐক্য বিরাজমান ফলে এরা বেশ শক্তিশালী। ব্লগীয় পরিভাষায় এদেরকে বলা হয় ছাগু।
ভাজাকারদের কর্মকাণ্ডঃ
১। এরা ভারতের দালাল বলে পরিচিত। আপাত দৃষ্টিতে এদেরকে দেশপ্রেমিক মনে হলেও প্রকৃতপক্ষে এরা দেশের শত্রু। যে কোনো মূল্যে এরা ভারতকে তুষ্ট রাখতে চায়।
২। এরা সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে হিন্দু ও মুসলমানদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করেছে। যা পারস্পরিক সহাবস্থানের জন্য অত্যন্ত বিপদজ্জনক।
৩। এরা দুটি হিন্দু ও মুসলমান পরিবারের মধ্যে ব্যক্তিগত কারণে কোনো ক্লেশ থাকলেও এটিকে সখ্যালঘু নির্যাতন বলে ফলাও করে প্রচার করে। পক্ষান্তরে বিএসএফ কর্তৃক প্রায় প্রতিদিন বাংলাদেশী নিহত হলেও কিংবা ভারতে মুসলিম গণহত্যা হলেও ঠুঁ শব্দটি পর্যন্ত করে না।
৪। এদের মধ্যে কিছু লোক আছেন যারা র এর পেইড এজেন্ট। যারা স্পর্শকাতর যাবতীয় তথ্য ভারতের কাছে পাচার করে। টিপাইমুখ বাঁধের মতো মরণঘাতী এক আয়োজন সম্পন্ন হলেও এরা নীরব থাকে।
৫। এই ব্লগে এদেরও অস্তিত্ব রয়েছে। এরা বেশ খোলামেলাভাবেই ভারতের পক্ষালম্বন করে। ব্লগে এরা বেশ শক্তিশালী হলেও এখন একটু ভঙ্গুর। ব্লগীয় পরিভাষায় এদেরকে বলা হয় ভাজাকার বা ভারত রাজাকার।
এখন পাঠক আপনারাই বলুন কারা এদেশের জন্য বিপদজ্জনক?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



