চা পাতা না ফেলে দিয়ে কাজে লাগান
দৈনন্দিন জীবনে চা খান না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ঘরে বা বাইরে প্রতিদিন লক্ষ লক্ষ কাপ চা তৈরি হয়। ফেলে দেয়া হয় মণ কে মণ চা পাতা। কিন্তু এই অকাজের চা পাতাও কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায়।
ঘরে যদি টি ব্যাগ ব্যবহার করে থাকেন তাহলে চা বানানোর পর সেই টি ব্যাগ ফেলে না দিয়ে রেখে দিন। ত্বকের পরিচর্যার সময়ে এই টি ব্যাগ চোখের উপর রেখে কিছুক্ষণ শুয়ে থাকুন। চা পাতার কল্যাণে চোখের চারপাশের কাল দাগ বা ডার্ক সার্কেল দূর হয়ে যাবে। এছাড়া চোখের চারপাশের ফোলা ভাব দূর করতেও টি ব্যাগ ভূমিকা রাখে।
আপনার ত্বক যদি হয় শুকনো, তাহলে ঠাণ্ডা গ্রিন টি ত্বকের উপর ছিটিয়ে দিয়ে ম্যাসাজ করতে পারেন। এতে ত্বকের আদ্রতা দূর হওয়ার পাশাপাশি ত্বকের ময়লাও দূর হবে। ত্বকের উজ্জ্বলতাও বাড়বে।
চুলের উজ্জ্বলতা বাড়াতে শ্যাম্পুর মতো করে গ্রিন টি লাগাতে পারেন চুলে। অথবা ব্ল্যাক টি। গ্রিন টি চুলের বৃদ্ধি ঘটাবে আর ব্ল্যাক টি চুল পড়ে যাওয়া ঠেকাবে। চা মাখানোর ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ভালোমতো ধুয়ে ফেলুন।
যাদের পায়ে মোজা পরলে দুর্গন্ধ তৈরি হয় তারা চা পাতার সাহায্য নিতে পারেন। এক হাড়ি পানিতে এক চা চামচ ব্ল্যাক টি দিয়ে ভালো মতো সেদ্ধ করুন। তারপর সেই পানি দিয়ে পা মুছে নিন। দূর্গন্ধ দৌড়ে পালাবে।
সাধারণত বেসিনের আয়না কিছুদিন পরই ঘোলাটে হয়ে যায়। আয়নার ঘোলাটে ভাব দূর করতে ব্যবহৃত টি ব্যাগ দিয়ে আয়না ভালো মতো ঘষুন। তারপর আয়না ধুয়ে দেখুন কেমন চকচকে হয়। রান্নাঘরে চুলার আশেপাশের তেল চিটচিটে ভাব দূর করতেও ব্যবহৃত ভেজা টি ব্যাগ ব্যবহার করুন।
কারও মুখে ঘা হলে কিংবা দাঁত তোলার পর ব্লিডিং হলে ঠাণ্ডা লিকার দিয়ে ধীরে ধীরে কুলি করুন। রোগ ভালো হয়ে যাবে।
চা পাতার সবচেয়ে বড় উপকার হলো ত্বকের ব্রণ নিরাময়ে ভূমিকা রাখা। অল্প একটু চা পাতা দিয়ে লিকার তৈরি করে সেই লিকার দিয়ে মুখ ধুয়ে নিন। ব্রণ সারবে অল্প ক’দিনেই।
বিস্তারিত ঃ Click This Link
এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?
দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন
২৪-এর যোদ্ধাদের কি হবে?
২০২৪ সালের আন্দোলনকে অনেকেই সাধারণ মানুষের ন্যায্য দাবি ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছিল। কিন্তু সময়ের সাথে সাথে এমন অভিযোগও উঠছে যে, কিছু স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী নিজেদের জেদ, প্রভাব ও... ...বাকিটুকু পড়ুন
রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে ।?
রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে !?

এই তথ্যটি সঠিক হলে আগামী দিনে সরকার রেমিটেন্স হারাবে ।
যেখানে প্রনোদনা দিয়ে রেমিটেন্স আনা হতো, সেখানে এই অদ্ভূদ... ...বাকিটুকু পড়ুন
মেরিন ড্রাইভের রক্তাক্ত পিচ

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। গল্পের সমস্ত চরিত্র, নাম, স্থান এবং ঘটনা লেখকের কল্পনাপ্রসূত। বাস্তব কোনো জীবিত বা মৃত... ...বাকিটুকু পড়ুন
একটি অধ্যায়ের সমাপ্তি!
২১বছর বয়সী তরতাজা ছেলেটি মায়ের কোলে মাথা দিয়ে কালেমা শাহাদাত ও সূরা আর-রহমান অর্ধেক তেলাওয়াত করেই আল্লাহর জিম্মায় চলে যায়! ৩৪বছর এই স্মৃতিকে বুকে ধরে অবশেষে সেই মা চলে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।