আমার প্রিয় পোস্ট

জাদুনগরের কড়চা

বাংলা ভাষার বিশ্বকোষ

১৩ ই অক্টোবর, ২০০৬ দুপুর ১২:৪৬

শেয়ারঃ
0 0 0

বাংলা উইকিপিডিয়া নিয়ে অনেকেই লিখেছেন এখানে। আমি নিজে পণ করেছিলাম, যতদিন এই সাইটে ইউনিকোড ব্যবহার হবে না, ততদিন এখানে কিছুই লিখবোনা। এখন ইউনিকোড চালু হওয়াতে খুব ভালো লাগছে।

যাহোক, আসল কথায় আসি। বাংলা আমাদের মাতৃভাষা। সারা বিশ্বের সব ভাষার মধ্যে বাংলার অবস্থান ৭ম। কিন্তু আমাদের এই বাংলা ভাষায় ইন্টারনেটে তথ্যবহুল সাইট, বা বিশ্বকোষের বড়ই অভাব। আর এই অভাব দূর করাটা আসলে আমাদের অর্থাৎ বাংলাভাষীদেরই কর্তব্য। বিদেশীরা তো আর বাংলা ভাষার বিশ্বকোষ লিখতে বসবে না। (যদিও ব্যকরণটা তারাই প্রথম ছেপেছিল)। শুধু ইন্টারনেট না, ছাপার মাধ্যমেও বাংলা ভাষায় তথ্যবহুল জ্ঞান কোষ চরম অভাব। কিছু জানতে হলে আমাদের দৌড়াতে হয় ব্রিটানিকা বা এনকার্টার দিকে। যারা ইংরেজি জানেন না, তাদের কাছে এই সব জ্ঞান অধরাই রয়ে যাচ্ছে।

আধুনিক তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানে আমাদের শত বছরের এই অভাবটা পূরণ করার সুযোগ করে দিচ্ছে। !@@!88872 !@@!88873 !@@!88874 বাংলা ভাষায় লেখা একটি মুক্ত বিশ্বকোষ। সারা বিশ্বের কোনাকানায় ছড়িয়ে থাকা বাঙালিরা এটা গড়ে তুলছেন। হাঁটি হাঁটি পা পা করে আমাদের এই বিশ্বকোষ এগিয়ে চলেছে। এবছরের মার্চ মাসে এতে মাত্র ৫৫০টা নিবন্ধ ছিল। কিন্তু সবার অনেক উৎসাহের ফলে এখানে ভুক্তির সংখ্যা এখন ১১৯০০ এর বেশি। অবশ্য অনেকগুলি ভুক্তিই এখন মাত্র শুরু, তাই খুব অল্প লেখা আছে। কিন্তু তথ্যবহুল নিবন্ধের সংখ্যাও সেখানে কম নয়। নিবন্ধ সংখ্যার বিচারে বাংলা উইকিপিডিয়া এখন ২৫০টি ভাষার উইকিপিডিয়ার মধ্যে ৪৪তম। গত ৬ মাস আগেও কিন্তু এটা ছিল ১০০র ঘরেরও পিছনে। দক্ষিণ এশিয়াতে কেবল তেলেগু ভাষায় আমাদের চেয়ে বেশি নিবন্ধ আছে - হিন্দি, উর্দু সবার চাইতে আমাদের নিবন্ধ অনেক বেশী।

*উইকিপিডিয়া নিয়ে কিছু প্রশ্নের জবাব

উইকিপিডিয়া নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। একটা বড় প্রশ্ন হলো, এটা যেহেতু সবাই সম্পাদনা করতে পারে, তাই উলটাপালটা লেখা দিয়ে এটা ভরে যাচ্ছেনা কেন? মানে, কারো যদি লেখার ইচ্ছা হয় যে, সূর্য পশ্চিম দিকে উঠে, তাহলে সেটা ঠেকানো যাবে কী ভাবে?

জবাবটা লুকিয়ে আছে মানুষের স্বভাবজাত সুচিন্তার মধ্যে। ১০০ জনের মধ্যে এরকম উলটাপালটা কাজ করার ইচ্ছা যদি ১০ জনের হয়, বাকি ৯০ জন আছে সেটা ঠিক করার জন্য। কথাটা শুনলে বিশ্বাস হয় না, কিন্তু ২৫০ ভাষার উইকিপিডিয়া এটাই প্রমাণ করছে। বাংলা উইকিপিডিয়াতে যে এরকম হয় নাই, তা নয়, কিন্তু যেকোনো ধরনের ভ্যান্ডালিজ্ম ঠেকানো হয়েছে।

পোস্টের বাকি অংশ সামহয়ারিনব্লগের সার্ভার আপডেটের সময় গায়েব হয়ে গেছে)

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিউইকিপিডিয়া  বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৮ ভোর ৪:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই অক্টোবর, ২০০৬ রাত ১১:৩১
রাগিব বলেছেন: আরেকটা ব্যাপার হলো ছবি - বাংলাদেশের অনেক সু্ন্দর স্থান ও ঐতিহাসিক ভবনের ছবি দরকার। আপনার নিজের তোলা ছবি থাকলে সেটা যোগ করুন, নিবন্ধগুলি অনেক সমৃদ্ধ হবে। কিভাবে করতে হবে, তা নিয়ে প্রশ্ন থাকলে আমাকে ইমেইল করতে পারেন।[/ইংলিশ]আরেকটা ব্যাপার হলো ছবি - বাংলাদেশের অনেক সু্ন্দর স্থান ও ঐতিহাসিক ভবনের ছবি দরকার। আপনার নিজের তোলা ছবি থাকলে সেটা যোগ করুন, নিবন্ধগুলি অনেক সমৃদ্ধ হবে। কিভাবে করতে হবে, তা নিয়ে প্রশ্ন থাকলে আমাকে ইমেইল করতে পারেন।
২. ১৭ ই অক্টোবর, ২০০৬ রাত ১২:১৬
অতিথি বলেছেন: রাগিব ফুঁসলাচ্ছে অনেকদিন ধরে। রাগিবের ইমেইলও পেয়েছি। তবে এই মোষ তাড়ানোতে আমি যোগ দিইনি অনেকগুলো যুক্তিতে। তার মধ্যে একটা বড় কারণ যে কারো সম্পাদনা করার সুযোগ। তাছাড়া শুধু তথ্য অনুবাদ করে দিলেও তো হয়, মনে করে এটাকে অনুবাদকের কাজ মনে হয়েছে।

তবে রাগিবের এ লেখা পড়ে কিছুটা উদ্বুদ্ধ হলাম। এখনি উইকিপিডিয়ার সাইটে যাচ্ছি , দেখি কি নিয়ে লেখা যায়।
৩. ১৭ ই অক্টোবর, ২০০৬ রাত ১২:১৯
অতিথি বলেছেন: লিখে ফাটায়া ফেলেন বস, আমরা আছি সম্পাদনা করুম নে।
৪. ১৭ ই অক্টোবর, ২০০৬ রাত ১২:৫৮
রাগিব বলেছেন: শোমচৌ ভাই, চলে আসুন। যে কেউ লিখতে পারে, সেটা ঠিক, তবে ঐ যে বললাম, নীতিমালার মধ্যে যাচাইযোগ্যতা, নিরপেক্ষতা, এগুলি পাথরে খোদাই করার মতো দেয়া আছে। তাছাড়া উইকির সুবিধা হলো, এখানে সবকিছুই লগ করে রাখা থাকে, তাই কেউ উল্টা পাল্টা কিছু যোগ করলে অন্যদের পক্ষে সেটা অপসারণ করা মুহুর্তের ব্যাপার। আর এখানে অনেক কিছুর উপরেই প্রশাসক ও অন্যান্যদের কড়া নজর থাকে।

আসুন, দিনে অন্ততঃ ২টা মিনিট দিন। ওখানে লিখতে গিয়ে সমস্যায় পড়লে সাহায্য করার জন্য আমি ছাড়াও আরো অনেক জনকে পাবেন।
৫. ১৭ ই অক্টোবর, ২০০৬ রাত ৮:০৯
অতিথি বলেছেন: প্রিয় রাগিব
ইউনিকোড ব্যবহার আরম্ভ হওয়ায় আপনার মত আমিও এখানে । বাংলা ইউনিকোডের প্রসারে আপনার অবদান সত্যিই প্রশংসনীয় ।
আমি আমার ্তুআমার কিছু বক্কা্থ ব্লগে বাংলা ইউনিকোড ও উইকিপিডিয়া নিয়ে কয়েকবার লিখেছিলাম । এবং ভবিষ্যতে আবার লিখতে চাই ।
বর্তমানে আমি কিছুদিন উইকিপিডিয়া সম্পাদনা করার কাজে বিরত আছি কারণ এবার আমি বড় সাইজের আর্টিকেল লিখতে চাই এবং সে জন্য আমার কাছে কিছু ডকুমেন্টের অভাব হয়েছে । আশা করছি খুব তাড়াতাড়ি আমি আবার সম্পাদনা আরম্ভ করব ।
এখন আমাদের এক লাইন দু লাইনের বদলে বড় বড় প্রবন্ধ লেখার জন্য মনোনিবেশ করতে হবে । এবং আমি সেই চেষ্টাতেই আছি ।
আর একটা কথা বাংলা উইকিপিডিয়াতে কি অনুরোধের খাতা খোলা যায় না ? যেখানে মানুষ নিজের প্রয়োজনের প্রবন্ধটি অনুরোধ করবেন এবং চেষ্টা করা হবে যাতে অনুরোধের প্রবন্ধটি আগে লেখা যায় ।
৬. ১৭ ই অক্টোবর, ২০০৬ রাত ৮:৩৩
রাগিব বলেছেন: [link|http://bn.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE:%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE|
৭. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৪
শিলা বলেছেন: কারো প্রথম পোস্টের প্রথম রেটার হতে ভালো লাগে। ৫।
৮. ১২ ই মার্চ, ২০০৮ ভোর ৪:০৪
মানুষ বলেছেন: রাগিব ভাই সেই প্রথম থেকেই দেখিও উইকি নিয়ে আছেন
৯. ১২ ই মার্চ, ২০০৮ ভোর ৪:১১
বাফড়া বলেছেন: চলুক, রাগিব ভাই। আমি যখনই কম্পিউটার ইউঝ করি তখন উইকি'র একটা পেজ খোলা থাকে। এত উইকি ব্রাউঝ করি যে বন্ধুরা সবাই আামাকে উইকি নামে ডাকে। চিন্তা করেন অবস্হা।
১০. ১৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৫
ভাইরাস! বলেছেন: রাগিব ভাই সেই প্রথম থেকেই দেখি উইকি নিয়েই আছেন
১৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৬

লেখক বলেছেন: জ্বি ভাই। এই বিষয়ে লিখতে লিখতে সবার কান ঝালাপালা করে দিতে চাই, ১০০ জনকে বিরক্ত করে যদি ১ জনকে দিয়েও কিছু লিখিয়ে নেয়া যায়, বা ১০ জনকেও বাংলা উইকিটা পড়ানো যায়, সেইটাই আশা। :)

১১. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৯:৫৬
ভাঙ্গন বলেছেন: রাগিব ভাই, আমি প্রিয় ব্লগারদের প্রথম পোস্টটিকে শোকেসড করার চেষ্টা করছিলাম। আপনার ব্লগে এসে আপনার প্রথম পোস্ট কোনটি ধরতে পারলাম না।
এটা কী আপনার প্রথম পোস্ট ছিল? নাকি প্রথমটি ড্রাফট করে ফেলেছেন?
কৌতূহল: প্রিয় ব্লগারদের প্রথম লিখিত পোস্টটি কী রকম ছিল...!
০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২০

লেখক বলেছেন: ঠিক, এটিই আমার প্রথম পোস্ট।

১২. ০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: আমার সত্যিকার প্রথম পোস্ট (যেটা ভেবে চিন্তে লিখেছিলাম) সেটারও অধিকাংশ অংশ গায়েব হয়ে গেছে
০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: হ্যাঁ, লিংকগুলাও উলটাপালটা হয়ে গেছে।

১৩. ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:০৫
ভাঙ্গন বলেছেন: রাগিব ভাই সংযোজিত!:)
১৪. ১০ ই মার্চ, ২০১০ রাত ৯:৪৭
রাজসোহান বলেছেন: ব্লগে স্বাগতম।আশা করি আপনার কাছ থেকে আমরা গঠন মূলক লেখা পাব :P :P


Click This Link
১৬. ৩০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:১২
নিশাচর০০৭ বলেছেন: আশা করি আপনার কাছ থেকে আমরা আরও গঠন মূলক লেখা পাব :D :D :D :D
১৭. ১১ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৫০
তৌফিক জোয়ার্দার বলেছেন: শুরু করে দেব উইকিকে লেখা। কোন পরামর্শ?
১৮. ১১ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৫০
তৌফিক জোয়ার্দার বলেছেন: শুরু করে দেব উইকিকে লেখা। কোন পরামর্শ?
১১ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: করে দেন। আপনার ইউনিভার্সিটি বা কলেজ দিয়েই শুরু করতে পারেন।

 

মোট সময় লেগেছে ০.৯২৩৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ