উইকিপিডিয়া টিউটোরিয়াল - ২য় পর্ব
১৯ শে অক্টোবর, ২০০৬ দুপুর ১২:১০
(এই লেখাটি এবং এর পরের পর্বের লেখা - দুইটাই !@@!107786 !@@!107787 !@@!107788 !@@!107789 !@@!107790 রাখা আছে)
!@@!107793 !@@!107794 !@@!107795 আমরা দেখেছি, কী ভাবে একাউন্ট খুলে তার পর কোনো নিবন্ধ সম্পাদনা করতে হয়। এই সহায়িকাতে আমরা দেখবো, কী ভাবে একটি নিবন্ধকে বিভিন্ন পরিচ্ছেদে (section) ভাগ করা যায়, কী ভাবে লেখার চেহারা পাল্টানো যায়, কী ভাবে ছবি (ওসধমব) যোগ করতে হয়, এবং কী ভাবে অন্তঃসংযোগ (Internal wikilink) ও বহির্সংযোগ (External links) দেওয়া যায়।
* পরিচ্ছেদ সৃষ্টি
একটি নিবন্ধ পুরোটা একবারে না লিখে একাধিক পরিচ্ছেদে ভাগ করে লেখাটা সহজ, এবং এভাবে তথ্যকে সহজে পরিবেশন করা যায়। উইকিপিডিয়াতে পরিচ্ছেদ সৃষ্টি করাটা খুবই সহজ। আপনাকে শুধু পরিচ্ছেদের নামটিকে == চিহ্ন দিয়ে ঘিরে দিতে হবে, তার একটা উদাহরণ দেওয়া হলো চিত্র-১ এ।
এই উদাহরণে আমরা ঢাকা শহরের প্রবন্ধটি সম্পাদনা করছি। লক্ষ্য করুন, প্রথম প্যারাগ্রাফের পর নামকরণের ইতিহাস শিরোনামে একটি নতুন পরিচ্ছেদ শুরু হয়েছে। তাই এই অনুচ্ছেদের শিরোনাম নামকরণের ইতিহাস শব্দ দুটোকে লেখা হয়েছে এভাবেঃ
==নামকরণের ইতিহাস==
ফলে, নিবন্ধটির মধ্যে এই শব্দদুটি পরিচ্ছেদের শিরোনাম হিসাবে এসেছে চিত্র-২ এর মতো।
আরেকটু খেয়াল করলে দেখবেন, নিবন্ধটিতে একটি সূচীপত্র রয়েছে। এটি তৈরী করতে হলে আপনাকে অবশ্য কিছুই করতে হবে না, উপরের উদাহরণের মতো পরিচ্ছেদের শিরোনাম যোগ করলে উইকিপিডিয়া স্বয়ংক্রিয়ভাবে এই সূচীপত্রটি যোগ করে দিবে।
* বহির্সংযোগ ও অন্তঃসংযোগ
চিত্র-২ এর ছবিতে অনেক গুলো নীল রঙের লিঙ্ক দেখতে পাচ্ছেন। এগূলো উইকিপিডিয়ারই অন্য নিবন্ধকে নির্দেশ করছে। নীল রঙের লিঙ্কের অর্থ হলো, সংশ্লিষ্ট নামের নিবন্ধটি উইকিপিডিয়াতে আগে থেকেই রয়েছে। কোনো উইকিলিঙ্ক যদি এমন কোনো নিবন্ধকে নির্দেশ করে, যা এখনো লেখা হয়নি, সেটি লাল রঙে আসবে। যেমন, উপরের উদাহরনে জাহাঙ্গীর নামের নিবন্ধটি এখনো লেখা হয়নি, আপনি এই লিঙ্কে ক্লিক করে এটিকে শুরু করতে পারবেন। আপনি যদি নিজেই এরকম অন্তঃসংযোগ সৃষ্টি করতে চান, তাহলে শব্দ বা শব্দগুলোকে দুই জোড়া তৃতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিন, নীচের উদাহরণের মতোঃ
[[জাহাঙ্গীর]]
আর যদি উইকিপিডিয়ার বাইরের কোন ওয়েবপেজকে সংযুক্ত করতে চান, তাহলে একজোড়া তৃতীয় বন্ধনীর মধ্যে ওয়েবপেইজের ঠিকানাটি লিখুন। যেমন, গুগলের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার জন্য লিখুনঃ
[http://www.google.com]
এটা লিখলে দেখাবে [!@@!108081] অথবা [২], অর্থাৎ একটি সংখ্যা হিসাবে।
বহির্সংযোগ দেওয়ার আরেকটি উপায় হলো, সংযোগটিকে একটি নাম দিয়ে দেওয়া, যেমনঃ
[http://www.google.com গুগলের ওয়েবসাইট]
এই লিঙ্কটিকে দেখাবে এরকমঃ
!@@!108105 !@@!108106
* লেখার চেহারা বদলানো
কোনো শব্দকে গাঢ় রঙের (Bold) করতে হলে শব্দটিকে তিনটি করে ' বা (single quote) দিয়ে ঘিরে দিবেন। যেমন, যদি ঢাকা শব্দটিকে গাঢ় করতে চান, তাহলে লিখবেন '''ঢাকা'''
কোনো শব্দকে বাঁকা বা italic করতে হলে দুইটি করে ' বা single quote দিয়ে ঘিরে দিবেন, যেমন ''ঢাকা'' লিখবেন।
* ছবি যোগ করা
এবার আসুন কী ভাবে ছবি দেখাবেন। প্রথমে ছবিটিকে upload করুন, অথবা আগে থেকে upload করা আপনার পছন্দের ছবিটি খুঁজে বের করুন। ধরা যাক, ছবিটির ফাইলের নাম Dhaka-panorama.jpg. আপনি আপনার নিবন্ধের যে জায়গায় ছবিটি যোগ করতে চান, সেখানে নীচের মত একটি লাইন যোগ করুনঃ
[[Image
haka-panorama.jpg|thumb|right|ঢাকা শহরের আকাশের একটি দৃশ্য]]
এখানে দুই জোড়া তৃতীয় বন্ধনীর মধ্যে Image: লিখে তার পর আপনার ফাইলের নামটি লিখে, তারপর । (শিফট চেপে \) দিয়ে তারপর thumb, ও তারপর কোন দিকে ছবিটি ঘেঁষে থাকবে (right or left) এবং তার পর ছবির একটি বর্ণনা বাক্য দিয়ে দিবেন।
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি, উইকিপিডিয়া বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৬ দুপুর ১২:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
বাংলার মধ্যে ইংরেজী লেখা ঢুকানো যাবে কি ।
অতিথি বলেছেন:
ধন্যবাদ।
অতিথি বলেছেন:
রাগিব হাসান এখন কোথায় আছেন? আপনি বুয়েটের বোধ করি? ইত্তেফাক তথ্য প্রযুক্তির পাতায় কাজ করার সময় বোধ করি আপনার সাথে একবার হালকা পরিচয় হয়েছিলো।
ভুলও ভাবতে পারি।
রাগিব বলেছেন:
আমি বুয়েটেরই বটে, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক। ওখানে পড়িয়েছিলাম ১ সেমিস্টার। এখন !@@!32784 !@@!32785 !@@!32786 !@@!32787 !@@!32788 !@@!32789 কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি করছি। !@@!32794 !@@!32795 দেখুন, ছবি আছে।
অতিথি বলেছেন:
রাগিব অসাধারন কাজ করছেন আপনি। আপনার প্রতি অশেষ শ্রদ্ধা রইল। আপনার ডাকে সারা দিতে তেমন পারিনি সময়ের অভাবে তাই ভীষন লজজিত।
অতিথি বলেছেন:
রাগিব,
আপনার কথা বিভিন্ন পত্র-পত্রিকায় কতোভাবেই না শুনেছি। শুনেছি বাংলা উইকিপিডিয়ার জন্য আপনার প্রাণান্তকর পরিশ্রমের অসামান্য সব কথা। ধন্যবাদ রাগীব।আপনার মতো গুণী একজনকে আমাদের ব্লগে পেয়ে কী যে খুশী লাগছে বোঝাতে পারছিনা। বাংলা উইকিপিডিয়ায় তথ্যভূক্তির জন্য যেভাবে আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাতে এখন আমাদের শুধূ মুগ্ধ হয়ে বসে থাকলে চলবে না, ঝাঁপিয়ে পড়তে হবে কত দ্রুত আরো তথ্য এতে অন্তর্ভূক্তি করা যায় সেই কাজে।
আমি নিজে গত দুমাস ধরে উইকিপিডিয়ায় অন্তর্ভূক্তির জন্য ৪-৫ টি বিষয় ঠিক করে নিয়ে সেগুলোর উপর রেফারেন্স ঘেটে পূর্ণাংগ তথ্যভিত্তিক রচনা তৈরী করছি।আশা করছি আগামী কিছুদিনের মধ্যে রেজিষ্ট্রেশন করে সেগুলো অন্তর্ভূক্তির কাজে নেমে পড়বো।
আপনার এ লেখার মাধ্যমে আমি নিজেও এ ব্লগের সবাইকে উইকিপিডিয়ায় তথ্যসমৃদ্ধ লেখা অন্তর্ভূক্তির কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ঝাঁপিয়ে পড়া শব্দটি ব্যবহার করলাম এই জন্য যে, এসব কাজ সাধারণ কাজের নিয়মে আসলে হয়না-এসব কাজে ডেডিকেশনটি হতে হয় - সব কাজ বাদ দিয়ে -একটি আদশের্র সংগ্রামে ঝাপিঁয়ে পড়ার মতো একাগ্রতা ও ক্ষীপ্রতা নিয়ে।
আর আদশের্র সংগ্রামটি কি? সেটি হচ্ছে সেই সংগ্রাম যার জন্য ৫২র শহীদদের আত্মাহুতির মাধ্যমে বাংলা ভাষা আজ বিশ্ব দরবারে পেয়েছে আন্তর্জাতিক মর্যাদা। কিছু মানুষ বুকের রক্ত ঢেলে বাংলাকে পৌছে দিয়েছে বিশ্ব দরবারে, আর আমরা বাংলা বিশ্বকোষের মাধ্যমে তাকে আরো প্রজ্জ্বোল- আরো বিকশিত করার জন্য আমাদের একটু জরুরী সময়-কে উৎসর্গীত করতে পারবোনা? তা কি করে হয়?
অন্ততঃ রাগিব হাসান-এর মতো একজন মানুষের এ কাজে জীবন উৎসর্গের মতো অক্লান্ত পরিশ্রম করার এমন বিরল দৃষ্টান্তের পরেও?
রাগিব বলেছেন:
রেজওয়ান ভাই ও সুনীল সমূদ্র ভাই,আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ। আসলে তথ্য ও জ্ঞানের ক্ষেত্রে আমরা এখনও পিছিয়ে, যেকোনো তথ্য বা বিশ্বকোষীয় নিবন্ধের জন্য এখনও আমাদের ইংরেজি ব্রিটানিকা বা এনকার্টার দ্বারস্থ হতে হয়। বাংলা ভাষায় এতো লোক কথা বলে, এর মধ্যে এই পিছিয়ে থাকাটা আমাদের জন্য খুবই দুঃখজনক।
খেয়াল করে দেখুন, আমাদের দেশ পিছিয়ে আছে কেনো ... কারণটা অবশ্যই প্রযুক্তি ও বিজ্ঞানে পিছিয়ে থাকা। আমরা দুইশ বছর ঔপনিবেশিক শাসনে কাটিয়েছি, ধারণাটা আমাদের মজ্জাগত হয়ে গেছে যে, বাংলা ভাষায় জ্ঞান চর্চা হয়না। আর এজন্য বিশ্বকোষ বাংলা ভাষাতে নাই বললেই চলে ... যা দু একটা আছে, ঐ মান্ধাতার আমলের।
ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি আমাদেরকে একটা Level Field এনে দিয়েছে। ইউনিকোডভিত্তিক বাংলা লেখার এই ব্যবস্থা এবং উইকির মতো Collaborative editing tool আমাদের জন্য খুব বড়ো একটা সুযোগ।
বাংলা ভাষা সব দিক দিয়েই বিপদের সম্মুখীন। দেশে তো হিন্দি চ্যানেলের দৌরাত্ম, তা ছাড়াও টেক্সট মেসেজিং আর বাংলিশ ইমেইলের যুগে নতুন প্রজন্মের জন্য বাংলা ভাষা ও বাঙালি সংস্ক্রৃতিকে তুলে ধরার কাজ তো আর বিদেশ থেকে এসে কেউ করে দিবেনা, আমাদের নিজেদেরকেই করতে হবে।
আমি বুয়েটে পড়াশোনা করেছি দেশের মানুষের টাকায়, এটা নিয়ে সারা জীবন আমি বাংলাদেশের গরীব মানুষের কাছে ক্ৃতজ্ঞ থাকবো। ছাত্রাবস্থায় আমার এখনো ওরকম টাকা পয়সা হয় নাই, যে এই ঋণ শোধ করা যাবে। তাই চেষ্টা করছি, ভবিষ্যত প্রজন্মের জন্য এই বাংলা উইকিপিডিয়ার ভিত্তি তৈরী করতে। তবে একটা কথা, আমি একা নই, বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের কিছু তরুণও অক্লান্ত পরিশ্রম করছেন এই কাজে। এদের উৎসাহ বলার বাইরে, লেগে থাকার ধৈর্য্যও আছে। তবে আমাদের আরো লোক দরকার, অনেক অনেক পাঠক/লেখক। ইন্টারনেটে নিয়মিত আসেন, লেখালেখি করেন, এমন মানুষদের আরো বেশি বাংলা উইকিতে আসা দরকার।
বিশ্বকোষ লিখতে হলে পিএইচডি ডিগ্রি থাকা, বা বাংলাপিডিয়ার মতো ৬ কোটি টাকা খরচ করতে হবে, এরকম কথা নাই। বাংলা উইকিপিডিয়ার মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই, বিনা খরচে, শুধু ডেডিকেশনের মাধ্যমেই এই কাজটা করা সম্ভব, আরো অনেক ভালো ভাবে। আমি এইজন্য শুধু এই ব্লগ নয়, যেখানে যতো বাঙালি পাই, মেইল চালাচালি করে আমাদের প্রয়াসে তাঁদের আনতে চেষ্টা করি।
সুনীল সমূদ্র ভাই, আপনার লেখা গুলি পেলে অবশ্যই খুশি হবো। সময় নিয়ে গবেষণামূলক লেখা দিন, এটা আরো ভালো। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন।
অতিথি বলেছেন:
রাগিব ভাই। ধন্যবাদ। চমৎকার কনট্রিবিউশনের জন্য অভিনন্দন।
হ্যা, আপনাকে তো দেখেছিই। অল্প সময়ের জন্য হলেও।
ভবিষ্যতে যোগাযোগ তো থাকবেই। সামহোয়্যারে যুক্ত হওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা। কাজের মানুষজন আশেপাশে থাকলে ভালো লাগে।
অতিথি বলেছেন:
আরে রাগিব ভাই! আপনার পোস্ট দেখে ভালো লাগছে।
হামিদ পায়োনিয়ার বলেছেন:
উইকিতে আমি কি কি বিষয় নিয়ে লিখতে পারি যদি ইঙ্গিত দিতেন...খুশি হতাম।নিশ্চয়ই আমার ভাষাকে ছড়িয়ে দিতে চাই সারা বিশ্বে।
ধন্যবাদ ভাই রাগিব
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














