আমার প্রিয় পোস্ট

মায়ানগরের কড়চা

আবারো উইকিপিডিয়াতে বাংলাদেশ /একুশে ফেব্রুয়ারি

২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:৫০

শেয়ার করুন:                   Facebook

!@@!504463 !@@!504464 !@@!504465 !@@!504466 !@@!504467 তাড়াতাড়ি দেখুন। অমর একুশে ফেব্রুয়ারি, ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য বাঙালিদের আত্মদান -- এর সবই আজকের নির্বাচিত ঘটনা ও দিবসের তালিকাতে এসেছে। আমি স্ক্রিনশট যোগ করে দিলাম।

ইংরেজি উইকিপিডিয়ার প্রথম পাতাটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েবপেইজ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ১০টি ব্যস্ততম ওয়েবসাইটের মধ্যেই উইকিপিডিয়া আছে, প্রতিদিন এটি কয়েক কোটি বার দেখা হয়। তাই উইকিপিডিয়ার মাধ্যমে অমর একুশের বাণী আজ ছড়িয়ে যাচ্ছে সারা বিশ্বে।

আমাদের ইতিহাস, ভাষা, ও সংস্কৃতির কথা আমাদেরকেই তুলে ধরতে হবে সারা বিশ্বের কাছে। বাইরে থেকে এসে কেউ এই কাজটা করে দিবে না। গুগল সার্চে প্রথম পাতায় যার নিত্য উপস্থিতি, সেই উইকিপিডিয়া আমাদের এই সুযোগটা করে দিয়েছে।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিউইকিপিডিয়া  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

 

  • ১৩ টি মন্তব্য
  • ৩২৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:৫৮
comment by: অতিথি বলেছেন: অসম্ভব ভাল লাগছে দেখে... আপনি এখানে না দিলে আমার হয়তো জানাই হতো না উইকিতে আজ [link|http://en.wikipedia.org/wiki/Language_Movement_Day|GB Kv
২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:০১
comment by: রাগিব বলেছেন: ধন্যবাদ। আমাদের বাংলা উইকি প্রজেক্টের বেশ কয়েকজন কাজ করছেন, যাতে ভাষা আন্দোলনের উপরে ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধটিকে featured article অর্থাৎ উইকিপিডিয়ার সেরা নিবন্ধের পর্যায়ে নেয়া যায়, এবং কয়েক মাসের মধ্যেই উইকিপিডিয়ার প্রথম পাতার নির্বাচিত নিবন্ধ হিসাবে আনা সম্ভব হয়।
৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:০৩
comment by: অতিথি বলেছেন: হুমম... ভাল উদ্যোগ.. আমাদের মধ্য থেকে কারো সাহায্য লাগলে বলবেন... আমরা আছি।

আপনাদের সফলতা কামনা করছি।
৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:৪১
comment by: অতিথি বলেছেন: ভাল
৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:৫৩
comment by: অতিথি বলেছেন: ভালো লাগলো দেখতে।
আমাদের ভাষা দিবস এবং ভাষা সমর্্পকে মানুষ বেশী বেশী জানতে পারবে বলে মনে হয়।
ধন্যবাদ
৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:১০
comment by: রাগিব বলেছেন: ভাষা আন্দোলন সম্পর্কে বাংলাদেশের বাইরের অনেক বাঙালিও খুব অল্পই জানে। এটাই দুঃখ জনক। যদিও পশ্চিমবঙ্গে দিনটি উদযাপিত হয়, কিন্তু তার পরেও ওখানকার বাঙালিরা এর সম্পর্কে অল্পই জানে, অন্তত আমার দেখা অনেকেরই এই দশা। আর বাংলাদেশের ইংরেজি মাধ্যমে পড়া শিক্ষার্থীদের অবস্থা তো আরো খারাপ, তারা এই দিন সম্পর্কে আদৌ কি জানে সেটাই প্রশ্ন । (সাধারণ বাংলা শব্দ "মৃত্যুবরণ" টাও এরকম একজনকে আমার ব্যাখ্যা করে বোঝাতে হয়েছিলো, সে কিন্তু বাংলাদেশে জন্ম নেয়া ও বড় হওয়া)।
৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:১৫
comment by: অতিথি বলেছেন: রাগিব ভাই, প্রার্থনা করি আপনার সবগুলো স্বপ্ন ও চেষ্টা যেন সফল হয়।
৮. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:৪৩
comment by: অতিথি বলেছেন: ভালো জিনিস

এখন ধীরে ধীরে সবাই জানবে...
আর আপনার চেষ্টা সফল হোক এই কামনায়....
৯. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:২৬
comment by: রাগিব বলেছেন: দ্রোহী ও সালেহ, ধন্যবাদ।

এইমাত্র জানতে পারলাম ইলিনয়ের স্টেট গভর্নমেন্ট আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে স্থানীয় সরকারী পর্যায়ে, এই স্টেটের গভর্নর অনুষ্ঠান উদ্বোধন করবেন।

যদিও শিকাগো বা রাজধানী স্প্রিংফিল্ডে যেতে পারবোনা, তবুও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম স্টেট হিসাবে সরকারী পর্যায়ে একুশে উদযাপন হবে শুনে খুব ভালো লাগছে।
১০. ০৯ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১৪
comment by: তারিফএজাজ বলেছেন: আগামী ২১শে ফেব্রুয়ারিতে আশাকরি বাংলা ভাষা আন্দোলনের উপর নিবন্ধটি প্রধান পাতায় থাকবে। ফিচার্চ আর্টিকেল তো হয়েই গেছে।
১১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩১
comment by: সাইফুর বলেছেন: এটা দেখলাম...রাগিব ভাইকে ধন্যবাদ আবারো....
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: সাইফুর, অপেক্ষা করেন, এ বছরের ২১ ফেব্রুয়ারিতে উইকিপিডিয়ার প্রথম পাতাতে মূল নিবন্ধ হিসাবে এইটা আসবে -- ঐ ব্যবস্থাই করছি।

১২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৬
comment by: মৈথুনানন্দ বলেছেন: একটা বেশ অদ্ভূত অনুভূতির কথা বলতে ইচ্ছে করছে। তখন বেশ ছোটো, আট-নয় বছর হবে, প্রথম টিভি এলো। মাঝে মাঝে ঝিরিঝিরি কি সব আসতো, এলেক্ট্রিক মিস্তিরি বল্লো, ওটা ঢাকা - বুস্টার লাগালে ভালো আসবে। সেই প্রথম আপনাদের সাথে পরিচয়। তার বেশ অনেক পরে, তখন শেষ কৈশোর, ক্লাস টেন পাসের পরীক্ষা দিতে দেড়টা বছর দেরী, ইশকুলের এক জন টিচারের কাছে শুনলুম ছোট্টো একটা ব্ল্যার্ব।

আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী - সে দিন আমি কি ভুলিতে পারি?

আজ প্রায় চোদ্দো-বছর পরে, আমার মতো একজন অ-সাহিত্যিক মানুষের পক্ষে, সেই অনুভূতিকে রেকনস্ট্র্যাক্ট করা খুবই দু:সাধ্য - একটা অদ্ভূত বিস্ময়-মেশানো ভালোলাগার চেয়েও যদি বেশি কিছু থেকে থাকে তবে তাই ধরতে পারেন।

ব্লগ নিয়ে নতুন করে কিছু বলতে চাই না। আসা কমিয়ে দিয়েছি। এখন যা বলবো তা জমিয়ে থাকা ব্যক্তিগত ক্ষোভের বহি:প্রকাশ। কোনো আউটসায়ডার যদি এই এক্সক্লুসিভিটি বুঝে উঠতে পারে তবে নিজেদের কিছু লোক কেন নয়? আশা করি শেষ কথা গুলো ধরে নেবেন ঠিকই...রঙতামাশা আমি আপনি দুজনেই দেখে চলেছি...আমরা সবাই...কবে যে এর শেষ হবে?

 

 


আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ