অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার প্রিয় পোস্ট

জাদুনগরের কড়চা

দৈনিক দিনকাল এবং ছবি নিয়ে বাটপারি! খালেদা জিয়ার জনসভায় এক কুমিরের ছানা দশবার দেখানো!

০৩ রা জুন, ২০০৭ দুপুর ১২:১৩ |

শেয়ারঃ
0 0

দৈনিক দিনকাল এরশাদীয় আমলের এক কুমিরের ছানাকে দশবার দেখানোর আপ্তবাক্যকে মনে রেখেছে। তাই ৩১শে মে তারিখে জিয়ার মৃত্যুবার্ষিকীতে জনসমাবেশের যে ছবি তারা দিয়েছে, তার মধ্যে বেশ কিছু অংশই জাল!! অনেক লোক হয়েছে বোঝানোর জন্য তারা ফটোশপ দিয়ে অল্প কিছু লোককে কপি-পেস্ট করে অনেক লোক বানিয়েছে!!

বিশ্বাস হচ্ছেনা?? দেখুন ছবিটা, আমি দুইটা উদাহরণ লাল বৃত্ত আর হলুদ বৃত্ত এঁকে দেখিয়েছি। বাম দিকের দুইজনকে দেখতে পাবেন মাঝখানে।

কেনো এরকম করতে চেষ্টা করেছে দিনকাল, কে জানে। মানুষ তো আর এতো বোকা নয় যে ঘোল খাবে। "বিএনপির জনসভায় মানুষের ঢল নেমেছে" -এই টাইপের বিশাল চাপা দেখতে পাবেন এই রিপোর্টে।

(জোচ্চুরিটা ভালো করে দেখতে হলে ছবিটা ফুল সাইজে সেইভ করে তার পর জুম করে আমার আঁকা বৃত্ত গুলো দেখুন)।

কে এই নির্লজ্জ রিপোর্টার, ফটোশপার, আর কে এই সম্পাদক যে এরকম জোচ্চুরিকে অনুমোদন দিয়েছে, তা জানা দরকার। সাংবাদিকতার মৌলিক দিক হলো সত্যনিষ্ঠতা, দৈনিক দিনকাল তা থেকে অনেক অনেক দূরে - তা আবারো প্রমাণ করলো।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সংবাদ ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১২:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


৩৪টি মন্তব্য

১. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১২:১৯

আনোয়ার সাদাত শিমুল বলেছেন: মারাত্মক!!!

২. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১২:২০

হাসিব বলেছেন: - এটা নতুন কিছু না । প্রথম আলোরও এ ধরনের সুনাম আছে ।
- এই কাজ প্রথম শুরু করে ইনকিলাব

৩. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১২:২০

রবিনহুড বলেছেন: ঘটনা তো তাই দেখতে পাচ্ছি....

৪. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১২:২০

কেমিকেল আলী বলেছেন: প্প্ব্নপ্প্ব্বপ্প্ব্ত্রপ্প্বক্ষ্ম !!!!!

৫. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১২:২৩

রাগিব বলেছেন: নতুন হোক, পুরানো হোক, বাটপারি হলো বাটপারি। ছোট্ট একটা ছবিতে কেনো সেটা করা লাগবে? জনসভায় লোক কম হলে কি রাজনীতিবিদদের মান সম্মান চলে যাবে?

৬. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১২:৩০

এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: হুমম।

৭. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১২:৩৪

হাসিব বলেছেন: ইন্টারেস্টিং ব্যাপার হলো অন্য পত্রিকাগুলো এগুলো নিয়ে কোন কথা বলে না ।

৮. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১২:৩৬

রাগিব বলেছেন: @হাসিব
আসলে বলতে গেলে নিজেরা ধরা খাবে, সেই জন্যই নিশ্চয়।

কিছুদিন আগে রয়টার্সের এক লেবানিজ ফটোগ্রাফার ইসরাইলি হামলার ধ্বংসস্তুপের ছবি এভাবে ডুপ্লিকেট করে বানিয়েছিলো। ঐটা ধরা পড়ার পর তা নিয়ে তোলপাড় কান্ড হয়েছিলো সারা বিশ্বে।

৯. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১২:৩৭

জ্বিনের বাদশা বলেছেন: হা হা হা ... মজা পেলাম
দেহসর সব পত্রিকারই তো জটিল অবস্থা ... ইদানিং মজা লাগতেছে ... আওয়ামী লীগ ইনক্লাইনড পেপারগুলা বাবরের আর বি.এন.পি-জামাত ইনক্লাইনডগুলা জলিল/সেলিমের জবানবন্দীরে ফোকাস করতেছে

১০. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১২:৩৮

হাসিব বলেছেন: ঠিক @ জ্বিনের বাদশা

১১. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১২:৪১

হিমু বলেছেন: হুমম।

১২. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১২:৪২

কেমিকেল আলী বলেছেন: সব সময় ১ম আলো সব সরকারের সমালোচনা করলেও এখন কিন্তু তাদের মুখে কোন কথা নেই। বিষয়টা চোখে পড়ার মত।

১৩. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১২:৪২

শেরিফ বলেছেন: ভন্ডামীর একটা সীমা আছে !!! এগুলাই দেশটারে ডুবায় ।

১৪. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১২:৫২

এহহামিদা বলেছেন: সাংঘাতিক কি সাধে ডাকি!!!

১৫. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১২:৫৫

কেমিকেল আলী বলেছেন: হামিদা, এইডা তো তোমার ভাইয়ার প্রেত্রিকা

১৬. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:০৩

এহহামিদা বলেছেন: ক্যান, তুমি তোমার বুবুজানের পত্রিকার খবর জান না!!!!! @কেলী.

১৭. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:১১

সাদিক মোহাম্মদ আলম বলেছেন: সাংবাদিকতা দেশের অন্যতম কলুষিত পেশা। দায়ী কি আমাদের নৈতিক পঙ্গুত্ব, নাকি অর্থনৈতিক অসহায়ত্ব। কে জানে হয়তো দুইটাই।

কালো টাকার ইনভেস্টমেন্ট আর ব্যবসা হিসাবে সংবাদপত্র চালানোর ফলাফল হয়তো।

এই বাটপারের বাটপারী উলঙ্গকরন কি আসল মিডিয়ায় আসছে? কৌতুহল ছিলো জানার।

১৮. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:১৩

রাগিব বলেছেন: @সাদিক

আমি জেনেছি আমার ব্যাচের বুয়েটের মেইলিং লিস্ট থেকে। পত্রিকা বা অন্য মিডিয়ায় আনাটা সাংবাদিকদেরই কাজ। কিন্তু হয়তো কাকের মাংশ কাকে খায়না, ঐ কারণেই লিখে না।

অন্তত এই ব্লগের মাধ্যমে কয়েকশো লোক হলেও তো জানছে, এদের মধ্যে যারা সাংবাদিক, তারা কিছু করে দেখতে পারেন।

১৯. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:১৭

সাদিক মোহাম্মদ আলম বলেছেন: দেখার বিষয় হইলো কাকেরা কাকের মাংশ খায় কি না (এই ব্লগের সাংবাদিকগন প্রসঙ্গে)

২০. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:৩২

আরিফ জেবতিক বলেছেন: কাকের মাংস কাক খায়,তবে সেটা অন্যদলের কাক হলে।
অর্থাৎ বি.এন.পি পন্থী কাক না আওয়ামীলীগ পন্থি কাক,তার উপর অনেক কিছু নির্ভর করে।

২১. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:৩৮

তারেক রহিম বলেছেন: দিনকাল তো দেখি পুরাই বরবাদ।

২২. ০৩ রা জুন, ২০০৭ দুপুর ২:০০

রাগিব বলেছেন: @জেবতিক আরিফ
অন্য পন্থী কাক নিশ্চয়ই আছে ...। দিনকাল বলে না, যে কোনো পত্রিকারই এধরণের বাটপারি জনসমক্ষে তুলে ধরা দরকার।

২৩. ১০ ই জুন, ২০০৭ সকাল ৯:৪৩

ভেড়া বলেছেন: পত্রিকা পড়াই ছেড়ে দিসি আমি ।

২৪. ১২ ই জুন, ২০০৭ রাত ১১:০৮

ঝড়ো হাওয়া বলেছেন: দিনকালও একটা পত্রিকা, জলিলও একটা মানুষ !!

২৫. ১২ ই জুন, ২০০৭ রাত ১১:৫৭

এস্কিমো বলেছেন: মজার...

২৬. ২৩ শে জুন, ২০০৭ রাত ৮:৫৩

পরাগ জাফর বলেছেন: সাংবাদিকতা নাকি সাংঘাতিকতা????

২৭. ২৯ শে জুন, ২০০৭ ভোর ৫:৪৪

ঝরা পাতা বলেছেন: হলুদ সাংবাদিকতা@জাফর

২৮. ৩০ শে জুন, ২০০৭ ভোর ৪:৫৪

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: এই সরকারের বিরুদ্ধে লেইখ্যা কি ১ম আলু জেলে..
কি জন্যে যে ভাইজানরা এইসব সামনে আনেন..@কে.আলী

এই পোষ্টটিকে একটু রেটিং দিয়ে উপরে তোলার দরকার ছিল,দেশের মানুষ দেখুক আমাদের পত্রিকাগুলোর চরিত্র !

২৯. ০৮ ই আগস্ট, ২০০৭ রাত ২:৪৪

শাইরি বলেছেন: কঠিন পোস্ট। এরকম বাটপারি ভর্তি পরীক্ষার প্রসপেক্টাসে দেখছি কিন্তু পেপারে এই প্রথম দেখলাম।

০৬ ই জুন, ২০০৯ রাত ১:৪৩

লেখক বলেছেন: এরশাদ আমলে নাকি এটা নিয়মিত ভাবে বিটিভির সংবাদে হতো। এরশাদের জনসভাতে কাট-টু-কাট পুরানো জনসভার ছবি দেখিয়ে দিতো।

৩০. ০৫ ই জুন, ২০০৮ সকাল ৯:৫৮

শেহাব বলেছেন: বরবাদ!

৩১. ০৫ ই জুন, ২০০৮ সকাল ১০:০০

কাজ করে খাই বলেছেন: ভালো অভজারভেসন!

৩২. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১০

নাভদ বলেছেন:
এইটা মিস করেছিলাম!

৩৩. ১৭ ই জুন, ২০০৯ রাত ১০:৫৬

স্বাধীনতার চরমপত্র বলেছেন: জোচ্চুরি!!!

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন