আমার প্রিয় পোস্ট

জাদুনগরের কড়চা

বাংলা উইকিপিডিয়া খুঁজছে - আপনাকেই!!

০৫ ই জুলাই, ২০০৭ দুপুর ১:২৫

শেয়ারঃ
0 0 0

বাংলা উইকিপিডিয়া হলো বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ গড়ে তোলার এক মহা প্রয়াস। আজ বহু বছর ধরে বাংলাতে বিশ্বকোষ লেখার কাজ চলেছে, ছাপা হয়েছে অনেক বিশ্বকোষ। কিন্তু অধিকাংশ বিশ্বকোষেই স্বল্প কিছু ভুক্তি স্থান পেয়েছে, কিন্তু স্থান পায়নি স্থানাভাবে বাংলার ইতিহাসের অনেক কথা, আমাদের ঐতিহ্যের অনেক কিছু। অথবা, বাংলার উপরে লেখা বিশ্বকোষে স্থান পায়নি বিশ্বের অন্য এলাকার কথা, বা জ্ঞান বিজ্ঞানের কথা। আর এই সব বিশ্বকোষের মোটা মোটা সব বইগুলো লাইব্রেরিতে, অথবা বড়লোকদের বাড়িতে স্থান পেয়েছে। জনমানুষের কাছে সহজলভ্য একটি বিশ্বজনীন জ্ঞানকোষ আজো পৌছানো যায় নি।


দুনিয়াটা আজ প্রবেশ করেছে ইন্টারনেট যুগে। এই সময়ে তথ্য এসে গেছে মানুষের হাতের মুঠোয়, কম্পিউটারে মাউজের একটি ক্লিকেই এসে যায় সব তথ্য। সব বিশ্বকোষ এখন এসে গেছে ইন্টারনেটে, আর দুনিয়ার সবচেয়ে বড় বিশ্বকোষ হিসাবে আত্মপ্রকাশ করেছে উইকিপিডিয়া। জনমানুষের, সারা দুনিয়ার লাখ লাখ মানুষের অল্প অল্প প্রচেষ্টা স্থান পেয়েছে এই সমন্বিত জ্ঞান ভান্ডারে।


এই জ্ঞানকোষের বাংলা সংস্করণ হলো বাংলা উইকিপিডিয়া। গত বছরের শুরু থেকে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার যে চেষ্টা চলছে, তার ফল হিসাবে আজ বাংলা উইকিপিডিয়াতে ভুক্তির সংখ্যা সাড়ে ১৫ হাজার ছাড়িয়েছে। লক্ষ্য করুন, আমি কিন্তু ভুক্তি বলছি, নিবন্ধ বলিনি। কারণ হলো, এই ভুক্তি গুলোর অনেক গুলোতেই বাক্য, কথামালা, তথ্য যুক্ত হয়নি। আর সেটা করতে পারেন, আপনারাই!!


সম্প্রতি ইংরেজি উইকিপিডিয়ার ২০০০ নিবন্ধের সংক্ষিপ্ত সংস্করণ বিতরণ করেছিলো বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। যে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছিলাম, তাতে বোঝা যায়, বাঙালির বিশ্বকোষের প্রতি আগ্রহ এই এসএমএস জেনারেশনের যুগেও কমেনি মোটেও। তাই আমাদের প্রাণের ভাষা বাংলাতে বিশ্বকোষের এরকম সিডি সংস্করণ প্রকাশের একটা উদ্যোগ নেয়া হচ্ছে।


বাংলা উইকিপিডিয়ার এই সিডি প্রকল্পে থাকবে ২০০০টি বাংলা নিবন্ধ। মোট ১৩টি বিষয়শ্রেণী - শিল্পকলা, ভাষা ও সাহিত্য, দর্শন ও ধর্ম, প্রাত্যহিক জীবন, সমাজ, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, গণিত, প্রযুক্তি, জীবনী, বাংলাদেশ, ভারত (পশ্চিমবঙ্গ) - এর অধীনে অনেক গুলো নিবন্ধের লক্ষ্য ঠিক করা হয়েছে। এর তালিকা পাবেন এখানে। এই ভুক্তি গুলোর অনেকগুলো এখনো তৈরী হয়নি, আবার অনেকগুলোতে তথ্য যোগ, বাক্য যোগ করা দরকার।


আর সেটা করতে পারেন, আপনারাই।


বেশি কাজের প্রয়োজন নেই। একটা ভুক্তি খুলে সংশ্লিষ্ট ভুক্তির ইংরেজি নিবন্ধটা হতে একটা বাক্য অনুবাদ করে দিন। ১০ জনে একটা করে বাক্য অনুবাদ করলেই একটা অনুচ্ছেদ গোটা অনুবাদ হয়ে যায়। আর ছবি তুলে দিতে পারলে তো কথাই নেই, ইতিমধ্যেই সহব্লগার ঝড়ো হাওয়া অনেক ছবি তুলে মুক্ত লাইসেন্সে দিয়েছেন বাংলা উইকিপিডিয়ার জন্য।


এই ৫ মিনিটের ছোট্ট একটু কাজটাই হতে পারে আগামী দিনের শিশুদের জন্য আপনার উপহার।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উইকিপিডিয়াউইকিপিডিয়া ;
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই জুলাই, ২০০৭ দুপুর ১:৩৮
আশরাফ রহমান বলেছেন: ইরান সংক্রান্ত কোন লেখা উইকিপিডিয়াতে আছে কি? না থাকলে আমি লিখতে পারি। কি ধরণের লেখা দরকার জানাবেন।
২. ০৫ ই জুলাই, ২০০৭ দুপুর ১:৪৪
পাগলা বাবু বলেছেন: তথ্য দেবার জন্য আপনাকে ধন্যবাদ ।
৩. ০৫ ই জুলাই, ২০০৭ দুপুর ২:১৩
অনাহুত আগন্তুক বলেছেন: উইকিতে বাংলা কেমনে লিখে?
৪. ০৫ ই জুলাই, ২০০৭ দুপুর ২:১৪
অনাহুত আগন্তুক বলেছেন: দয়া করে, একগাদা লিংক না ধরিয়ে দিয়ে এক লাইনে বলুন! :)
৫. ০৫ ই জুলাই, ২০০৭ দুপুর ২:১৪
মোসতাকিম রাহী বলেছেন: ধন্যবাদ রাগিব ভাই, এই ব্লগসাইটে অনেকে আছেন, যারা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার যোগ্যতা রাখেন। নিশ্চয়ই তাঁরা এগিয়ে আসবেন।
৬. ০৫ ই জুলাই, ২০০৭ দুপুর ২:১৭
রাগিব বলেছেন: @আশরাফ রহমান - !@@!1091963 সম্পর্কে দেশের নিবন্ধ এবং কিছু প্রদেশের নিবন্ধ আছে, আর শহরের মধ্যে !@@!1091976 নিবন্ধ আছে।
৭. ০৫ ই জুলাই, ২০০৭ দুপুর ২:১৭
রাগিব বলেছেন: @পাগলা বাবু ও মোসতাকিম রাহী - ধন্যবাদ আপনাদেরকেও।
৮. ০৫ ই জুলাই, ২০০৭ দুপুর ২:১৮
রাগিব বলেছেন: @অনাহুত আগন্তুক - অভ্র ব্যবহার করতে পারেন। অথবা, কিছু ইন্সটল না করতে চাইলে, বাংলা উইকির যেকোন পাতা সম্পাদনার সময় এস্কেপ চাপুন (বা উপরে একটা চেক বক্স আছে, তাতে টিক দিন)। তাহলে (অভ্র) ফোনেটিক মোডে সরাসরি বাংলা লিখতে পারবেন।
৯. ০৫ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:২১
রাগিব বলেছেন: বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলার নিবন্ধও আছে, তাতে তথ্য যোগ করতে পারেন। আর ঢাকা শহর থেকে শুরু করে বেশিরভাগ বড় শহরের ভুক্তিও রয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে সব দেশের উপরেই ভুক্তি আছে, এবং তথ্য যোগের জন্য অনুচ্ছেদের কাঠামো দেয়া আছে।
১০. ০৫ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:৪১
ধ্রূপদী বলেছেন: চেষ্টা করা যায় :) কিন্তু ভাইয়া নিয়ম কানুন কি লিখার? তাছাড়া আমার বানান ভুল হয় খুব :(
১১. ০৫ ই জুলাই, ২০০৭ রাত ৯:২০
ঝড়ো হাওয়া বলেছেন: বাংলা উইকিপিডিয়া আমাদের সম্পদ। এর উন্নয়ন, সমৃদ্ধি, সাফল্য কামনা করি সব সময়।
আমিও থাকতে চাই উইকিতে সব সময় !
১২. ০৬ ই জুলাই, ২০০৭ সকাল ৭:০১
জানালা বলেছেন: "ভারত (পশ্চিমবঙ্গ) এর অধীনে...."?
সেখানে এরকম কিছু আছে কি?
থাকলে বাংলাদেশের কোন তথ্য কি আছে ?

কোন বিদ্বেষ নয়।
ওদের সাধারণ বাংলা গানের সাইট গুলোতেও
বাংলাদেশের কোন গান পাইনা।
পেলেও খুব কম।
হতে পারে আমি ভুল।
তবু খারাপ লাগে
১৩. ০৬ ই জুলাই, ২০০৭ সকাল ৭:২২
রাগিব বলেছেন: ধন্যবাদ, জানালা, আপনার মন্তব্যের জন্য।


একথা ঠিক যে, বাংলা উইকিপিডিয়া প্রকল্পে অনেক চেষ্টা করেও পশ্চিমবঙ্গের খুব বেশি মানুষকে আনতে পারিনি। বাংলা উইকিপিডিয়ার প্রশাসকদের একজন ভারতের পশ্চিমবঙ্গের, এবং তিনি যথেষ্ট কাজ করছেন বাংলাদেশের অনেক নিবন্ধেও। ভারতের কি কি নিবন্ধ মানোন্নয়নের মাধ্যমে সিডিতে অন্তর্ভূক্ত হবে, সেটা হয়তোবা তিনিই ঠিক করে দিবেন। ইংরেজি উইকিপিডিয়াতে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু চমৎকার ইউজার আছেন, যাঁরা বাংলাদেশের অনেকগুলো নিবন্ধের (যেমন ভাষা আন্দোলন) উপরে প্রচুর সহযোগিতা করেছেন।


বাংলায় উইকিপিডিয়া একটাই, আর তাতে যারা অংশ নিবে না, তারা নিজেরাই পিছিয়ে যাবে। পশ্চিমবঙ্গের উপরে ভুক্তি অল্প কিছু আমরা শুরু করতে পারি, কিন্তু ওগুলোকে পূর্ণাঙ্গ নিবন্ধে পরিণত করার কাজটা হবে তখনই যখন ওখানকার উইকিপিডিয়ানদের সংখ্যা বাড়বে।
১৪. ০৬ ই জুলাই, ২০০৭ সকাল ৭:৪৬
জানালা বলেছেন: ধন্যবাদ রাগিব।
ইংলিশ উইকিপিডিয়ায় তাদের
অবদানের কথা জানা ছিলোনা।

কেন যেন মনে হয়
পশ্চিমঙ্গের সাইটগুলোতে বাংলাদেশের প্রতি
একধরনের ইচ্ছাকৃত অবহেলা দেখানো হয়।
তাই তাদের প্রতি একরকম ছেলেমানুষি রাগ আছে।
বাংলা উইকিপিডিয়ায় তাদের ভুক্তির ব্যাপারে
আমি তাই বিন্দুমাত্র উতসাহী নই।
এটা খুব সাধারণ
"তুমি আমার সাথে খেল না
আমিও তোমাকে খেলায় নেবোনা" টাইপ।

অবশ্যই বাংলা উইকিপিডিয়া তথ্যবহুল করতে
তাদের অংশগ্রহন জরুরী।

আমার এসব ব্যক্তিগত বালখিল্যতা
গ্রাহ্য করবেননা প্লিজ

১৫. ০৬ ই জুলাই, ২০০৭ দুপুর ২:৫৪
হাসান বিপুল বলেছেন: রাগিব, আপনার ই-মেইল অ্যাড্রেসটা জানাবেন প্লিজ।

১৭. ০৭ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:১৭
তাহমিদাল বলেছেন: রাগিব, বাংলা উইকিপিডিয়ায় লিখতে বা পড়তে গিয়া দেখছি মুশকিল। আমার কম্পিউটারে অভ্র আছে। এখন বাংলা উইকির কোনো নিবন্ধ পড়তে গেলে দেখি আ-কার, ই-কার নিয়া সমস্যা। যেমন `কাংস্যবিনিন্দিত'-রে লিখা হইছে `কাংস ্যব ি ন ি ন্ দ ি ত' (মাঝে স্পেস নাই, আমি বুঝানোর জন্য দিলাম)। আমি ইউনিকোডে লিখতে গিয়াও দেখলাম একই অবস্থা। এর সমাধান বাতলায় দিলে কৃতজ্ঞ হই।
১৮. ০৭ ই জুলাই, ২০০৭ দুপুর ১:৫৭
রাগিব বলেছেন: আপনি কি সামহয়ারইনের লেখা ঠিক দেখতে পান? তাহলে কিন্তু বাংলা উইকিপিডিয়াও ঠিক দেখবেন। আপনার কম্পিউটারে সম্ভবত ইউনিকোড সেটাপ ঠিক মতো নেই। কন্ট্রোল প্যানেলে গিয়ে রিজিওনাল ও ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে কম্পলেক্স স্ক্রিপ্টের ঘরে টিক দেন।
১৯. ০৮ ই জুলাই, ২০০৭ দুপুর ২:১১
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: রাগিব ভাই,
উইকিতে ছবি কন্ট্রিবিউট করতে হইলে কি জায়গার নাম সহ আপনারে ইমেইল করলেই হবে? আমি আবার উইকি এডিটিং কানা।
২০. ০৮ ই জুলাই, ২০০৭ দুপুর ২:১৭
রাগিব বলেছেন: কিসের ছবি, একটু বর্ণনা, আর কপিরাইটের ব্যাপারে ঐ লাইনটা (I am releasing this image under Creative Commons Attribution license.) - এটা সহ ইমেইল করে দিন।
২১. ০৮ ই জুলাই, ২০০৭ দুপুর ২:১৯
ওবায়েদ বলেছেন: রাগিব, আপনি কি অচেনা বাঙালী?
২৩. ১৭ ই জুলাই, ২০০৭ দুপুর ১:০৪
অনিশ্চিত বলেছেন: উইকিপিডয়ার কাজে জয়েন করতে পারি কিছুদিনের মধ্যেই। তখন আপনার সাথে যোগাযোগ হবে।
২৪. ২১ শে জুলাই, ২০০৭ সকাল ৭:০৭
রাশেদ বলেছেন: লেখতে পারি না, তবে চেষ্টা করব। আপনার এই ব্লগটা কি আমি কপি পেস্ট করতে পারি আমার অন্য যায়গার ব্লগে, কারন লিঙ্ক দিলে বেশি মানুষ পড়বে না।
২৫. ২১ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:১০
রাগিব বলেছেন: @রাশেদ - হ্যাঁ, আমার নাম উল্লেখপূর্বক আমার ঐ ব্লগ পোস্টটি অবশ্যই অন্যত্র ব্যবহার করতে পারেন। দয়া করে পোস্ট করার সময় লিংক গুলো ঠিক আছে কি না, দেখে নিবেন।
২৬. ২১ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:১৩
আপন তারিক বলেছেন: রাগিব ভাই আমিও এই কাজের সঙ্গে যুক্ত হতে চাই। আরেকটু গুছিয়ে নেই, তারপর কাজে নেমে পড়বো।
২৭. ২১ শে জুলাই, ২০০৭ রাত ৮:১৫
রাশেদ বলেছেন: @ রাগিব ভাই...আপনার পোস্টটিতে সিডি প্রকল্পের লিঙ্কটা মনে হয় কারেকশন করা দরকার।

ধন্যবাদ অনুমতি দেবার জন্য।
২৮. ২২ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:১৭
রাগিব বলেছেন: @রাশেদ

লিংক ঠিকই দিয়েছিলাম। সামহয়ারইনের লিংকিং সিস্টেম এই লিংক হিজিবিজি করে দিয়েছে। এরা এতো কাজ করে, কিন্তু লিংক দেয়ার এরকম বাজে ব্যবস্থা কেনো ঠিক করে না, বুঝি না।

লিংকটা ঠিক করে দিয়েছি।
২৯. ২৪ শে জুলাই, ২০০৭ বিকাল ৫:৩২
রাশেদ বলেছেন: যারা এখনো পড়েন নাই, তাদের জন্য
৩০. ১৯ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৭
তারিফএজাজ বলেছেন: ঝড়ো হাওয়া জিন্দাবাদ, বাংলা উইকি জিন্দাবাদ!
৩১. ১৯ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৫
মাহিন্দ্র রায় বলেছেন: আচ্ছা সামহোয়ারইনে আমার করা পোস্ট কি উইকিতে সরাসরি পেস্ট করা যাবে ? কোন কি-বোর্ড ব্যবহার করব? আমি এখন সামহোয়্যার ইনে ফোনেটিকে লিখি । উইকিতে কিছু লিখলে আমি চাই সেটা আমার ব্লগেও থাকুক
৩২. ২১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫১
রাগিব বলেছেন: @মাহিন্দ্র,

আপনার লেখাটি যদি বিশ্বকোষীয় ধাঁচে তথ্যসূত্র যুক্ত হয়ে থাকে, আর আপনি যদি তা সত্ত্বত্যাগ করে দিয়ে দিতে রাজি থাকেন, তাহলে আপনি ব্লগ থেকে উইকিপিডিয়াতে তথ্য যুক্ত করতে পারেন। তবে ঐ যে বললাম, বিশ্বকোষীয় ধাঁচে হতে হবে, মানে ব্লগের কথোপকথনীয় ধাঁচ নয়, হতে হবে একটু নিরস, ফ্যাক্ট-ভিত্তিক লেখা। যেমন কারো জীবনী, বা কোনো বিষয় বা বস্তুর বর্ণনা।

কীবোর্ডের কোনো বাঁধা নিষেধ নেই। বাংলা উইকিতে বিল্ট ইন আছে অভ্র ফোনেটিক। আপনার কম্পিউটারে অভ্র বা শাব্দিক বা এরকম কিছু ইন্সটল করা থাকলে তা দিয়ে, অথবা সরাসরি বিল্ট ইন ফোনেটিকে লিখতে পারেন।
৩৩. ২২ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩০
প্রশান্ত বলেছেন: বাংলা উইকিপিডিয়ার ফন্ট সাইজ এত ছোট কেন?
৩৪. ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০৩
রাগিব বলেছেন: প্রশান্ত, ফন্ট কিন্তু ঠিকই আছে। (ফায়ারফক্স+ বাংলা বা সোলাইমানলিপিতে সব ঠিক সাইজেই দেখায়)। ভ্রিন্দার মতো ত্রুটিপূর্ণ ফন্টের কারনে অনেক স্থানেই বাংলা লেখা ঠিক দেখায় না। ফন্ট পালটে দেখুন, ঠিক দেখাবে। বাংলা উইকিপিডিয়াতে কোনো ফন্ট সাইজ সেট করা নাই ... ইচ্ছা করেই। যার যে সেটিং, সে তাই দেখবে।
৩৫. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৫
আজম বলেছেন: ভালো লাগল...
চেষ্টা করব,বাংলা উইকি যাতে এগিয়ে যায়....

 

মোট সময় লেগেছে ০.৯৩৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ