আমার প্রিয় পোস্ট

জাদুনগরের কড়চা

ছবি চাই, ছবি। দিন না একটা ছবি।

২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৯

শেয়ারঃ
0 8 0

আমাদের দেশটা এতো সুন্দর, কিন্তু তাকে দুনিয়ার কাছে তুলে ধরার চেষ্টাটা আমাদের কম। বসে আছি, কবে বিদেশী মহাজ্ঞানী মহাজনেরা এসে এদেশের সৌন্দর্য নিয়ে কিছু বুলি কপচাবে, দয়া করে এটা সেটা একটা পত্রিকা বা ম্যাগাজিনে গরীব দেশের সৌন্দর্য নিয়ে কিছু লিখবে! যদি বা লিখে, তা হবে তাদের বিদেশী দৃষ্টিকোন থেকে ... তাদের নিজেদের বাণিজ্যিক সুবিধার্থে। দেশকে ভালোবেসে আমরা যে গভীর আবেগে বাংলার চিত্রকল্প, সৌন্দর্য কাব্য তুলে ধরতে পারি, তা কি আর বিদেশী কেউ পারবে?

ইন্টারনেট আমাদের এই মহা সুযোগটা করে দিয়েছে। আর দুনিয়ার ২৫০টি ভাষায় রচিত, সর্বকালের সবচেয়ে বড়ো তথ্যভাণ্ডার হিসাবে আত্মপ্রকাশ করা উইকিপিডিয়া এইক্ষেত্রে আমাদের মহা সহায় হতে পারে ... আমাদের দেশের তথ্য, সৌন্দর্য সবার কাছে তুলে ধরার জন্য।

একটু পরীক্ষা করে দেখুন। গুগলে গিয়ে Dhaka বা cox's bazar লিখে সার্চ দিন। প্রথম লিংকটা আসছে কোথা থেকে? উইকিপিডিয়া থেকেই, তাই না? এভাবে উইকিপিডিয়াতে যোগ করা তথ্য দুনিয়ার সবার কাছে পৌছে যায় খুব সহজেই।


কথায় বলে, A picture is worth a thousand words। বাংলার নকশী কাঁথার মাঠের ছবির অবশ্য বড়ই অভাব ইন্টারনেটে। আর মুক্ত লাইসেন্সে ব্যবহার করা যায়, এরকম ছবি তো নাই বললেই চলে। উইকিপিডিয়াতে বাংলাদেশের ছবি যোগ করতে গিয়ে তাই অনেক খুঁজতে হয়েছে আমাদের। বাংলাদেশের তথাকথিত খ্যাতনামা ফটোগ্রাফারদের কাছে চাওয়া হয়েছিলো, তাঁরা আবার মোটা অংকের অর্থ চেয়ে বসেছেন অল্প কয়েকটা ছবির বদলে। কিন্তু দেশের জন্য যে প্রেম, তা কী টাকা পয়সার হিসাবে মাপা যায়?

এই অবস্থার পরিবর্তন কে ঘটাতে পারে? আপনিই। হ্যাঁ, আপনি, আমি, আমরা সবাই। জনমানুষের বিশ্বকোষ উইকিপিডিয়াতে ছবি যোগ করা খুব সহজ, আর বাংলা উইকিপিডিয়ার কর্মীরা পুরো প্রক্রিয়াটাকে আরো সহজ করে দিয়েছে। আপনার তোলা যেকোন ছবি দিতে পারেন... ঢাকা শহরের, চট্টগ্রাম, সিলেট, পদ্মা-মেঘনা-যমুনা নদীর, বিরিসিরি অথবা তেতুলিয়ার, রিকশার, সিএনজির, লালবাগ কেল্লা থেকে শুরু করে রেললাইনের বস্তি - সবকিছুই সাদরে গৃহীত হবে।

--------------------------------------------------------
ছবি পাঠানোর পদ্ধতি

আপনার নিজের তোলা ছবি পাঠিয়ে দিন wikiphotos AT bdosn.org এই ঠিকানায়। ইমেইলের মধ্যে I release the photos under GNU Free Documentation License এই বাক্যটি দিয়ে দিবেন, আর ছবিগুলোর সংক্ষিপ্ত এক দুই বাক্যের বর্ণনা দিয়ে দিবেন। ব্যাস। বাকিটা বাংলা উইকিপিডিয়ার কর্মীরা দেখবে।

উল্লেখ্য, ছবির বর্ণনা পাতায় ফটোগ্রাফার হিসাবে আপনার নাম/ক্রেডিট সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হবে।

(খেয়াল রাখবেন, কেবল নিজের তোলা ছবিই দেয়া যাবে ...)

--------------------------------------------------------


দেশকে ভালোবাসা আমাদের সবার কর্তব্য। আসুন, যে যেভাবে পারি, আমাদের এই সোনার দেশের জন্য কাজ করি। আপনার যোগ করা দেশের ছোট্ট একটি ছবি, ছোট্ট একটি দৃশ্য দুনিয়ার জ্ঞানের মহাসাগরে আমাদের দেশের রূপ, রস, মানুষকে তুলে ধরতে পারে খুব চমৎকার ভাবে।

তাই, দিন না একটা ছবি।


(এই পোস্টে ব্যবহৃত ছবিটি গ্রামীণ ব্যাংকের প্রকৌশলী অয়নের তোলা, সেন্ট মার্টিন দ্বীপের ছবি, যা তিনি বাংলা উইকিপিডিয়াকে দান করেছেন)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলাদেশউইকিপিডিয়াবাংলাদেশ উইকিপিডিয়াবাংলাদেশ উইকিপিডিয়া বাংলাদেশ উইকিপিডিয়াবাংলাদেশ উইকিপিডিয়া বাংলাদেশ উইকিপিডিয়া বাংলাদেশ উইকিপিডিয়া বাংলাদেশ উইকিপিডিয়াবাংলাদেশ উইকিপিডিয়া বাংলাদেশ উইকিপিডিয়া বাংলাদেশ উইকিপিডিয়া বাংলাদেশ উইকিপিডিয়া বাংলাদেশবাংলাদেশ উইকিপিডিয়া বাংলাদেশ উইকিপিডিয়া বাংলাদেশ উইকিপিডিয়া বাংলাদেশ উইকিপিডিয়া বাংলাদেশবাংলাদেশ উইকিপিডিয়া বাংলাদেশ উইকিপিডিয়া বাংলাদেশ উইকিপিডিয়া বাংলাদেশ উইকিপিডিয়া বাংলাদেশ ;
প্রকাশ করা হয়েছে: উইকিপিডিয়া  বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ, সুশান্ত ভাই।

২. ২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৪
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্কস... চেষ্টা থাকবে ..
২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৮

লেখক বলেছেন: ভাই, চেষ্টা টেষ্টা না, যা পারেন আজই পাঠিয়ে দিন। পরে আর মনে থাকবে না।

৩. ২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫২
এস্কিমো বলেছেন: আফশোস, আমাকে আপাতত দর্শকই হতে হবে।
ধন্যবাদ, রাগিব।
২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৭

লেখক বলেছেন: তা কেনো!! আপনি এই পোস্টের আবেদনটা আপনার পরিচিতদের মাঝে ছড়িয়ে দিন, ইমেইল বা অন্যভাবে। ছবি পাঠানোর ইমেইল ঠিকানাটা সবাইকে জানিয়ে দিন ...

৫. ২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৫
. . . এখনো খুঁজি বলেছেন: মনে থাকবে রাগিব ভাই। সেরকম কিছু পেলে দেবো ।
৬. ২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১৭
ঝড়ো হাওয়া বলেছেন: একটা ডিজিটাল ক্যামেরা কিনে ফেলতে হবে দেখছি।
স্পন্সর প্রয়োজন
আমার দেশের বিভিন্ন স্থানে ঘোরা-ঘুরির মাষ্টার প্লান আছে, দেখি কি হয়।
২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২৩

লেখক বলেছেন: ঝড়ো হাওয়া ভাই, আপনার দেয়া অনেকগুলো ছবিই আমরা কাজে লাগিয়েছি। চালিয়ে যান।

৭. ২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১৯
বিষাক্ত মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ রাগিব ভাই .... অলরেডী সৌখিন ফটোগ্রাফার বন্ধুদের মেইল করে দেয়া শুরু করলাম ।।
২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ। বলবেন, মোবাইল ফোনে তোলা সুস্পষ্ট ছবিও চলবে।

৮. ২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৮
কেএসআমীন বলেছেন: ভাল কাজ, ভাল পোস্ট। এর সাফল্য কামনা করছি।
৯. ২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৯
কালপুরুষ বলেছেন: প্রশংসনীয় পোষ্ট। যথেষ্ট উৎসাহ ব্যঞ্জক উদ্দ্যোগ। অংশ গ্রহণের ইচ্ছা রাখি। ধন্যবাদ @রাগিব।
১০. ২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৬
ঝড়ো হাওয়া বলেছেন: আপনি আছেন দেখেই তো আমি ভরসা পাই !
উইকিপিডিয়ার সাথে থাকতে চাই সব সময়।
১১. ২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৮
কোলাহল বলেছেন: একটা ভাল জিনিষ জানলাম। সম্ভব হলে আজই কিছু পাঠাবো। রাগিবকে ধন্যবাদ।
১২. ২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৫
রাগিব বলেছেন: ইতিমধ্যেই দুইজন ছবি পাঠিয়েছেন, তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ।
১৩. ২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫০
অমি কবি বলেছেন: রাগিব ভাই, সাবজেক্ট কি লিখব? আর এক মেইলে কি একাধিক ছবি পাঠানো যায়?
২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫১

লেখক বলেছেন: সাবজেক্টে যা খুশি লিখতে পারেন, সেটা সমস্যা না। খালি মেইলের মধ্যে অনুমতি বাক্যটি দিবেন। এক মেইলে একাধিক ছবি পাঠাতে অবশ্যই পারেন ... ছবি যত বেশি পাঠাতে পারবেন, ততো ভালো।

১৪. ২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৯
মুকুল বলেছেন: ধন্যবাদ রাগিব ভাই। প্রাসঙ্গিক ছবি তুললেই চেষ্টা করবো পাঠিয়ে দিতে... :)

*****
২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২৭

লেখক বলেছেন: অপেক্ষায় থাকবো।

১৬. ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০১
বেলায়েত বলেছেন: ইতিমধ্যে আমরা বেশ সাড়া পেয়েছি ছবির ব্যপারে, ইতিমধ্যে উল্লেখযোগ্য যে সব ছবি আমরা পেয়েছি তার মধ্যে, চন্দ্রনাথ মন্দির, মহাস্থানগড়, কক্সবাজার, হিমছড়ি ঢাকার বিভিন্ন অঞ্চলের ছবি অন্যতম। আশা করি আরও ছবি পাওয়া যাবে.

আমি এ মাত্র যাদের কাছ থেকে ছবি পেয়েছি তার প্রাপ্তি স্বিকার করছি, যদি তাদের ইমেইলের মধ্যমেও জানানো হবে,

নওরোজ
কইলাস
কবি
চিঠি

ধন্যবাদ আপনাদের। আশা করবো আপনারা নিয়মিত এ ভাবে ছবি পাঠাবেন। আমি অন্যদের জন্য অপেক্ষা করছি।
১৭. ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৪
রাগিব বলেছেন: আপনারা এভাবে ছবি পাঠানো অব্যাহত রাখুন ... বাংলাদেশের অসাধারণ সুন্দর জায়গাগুলোকে আমরা দুনিয়ার সবার কাছে তুলে ধরতে পারবো। আমাদের নিজেদের কথা তো নিজেদেরকেই বলতে হবে ...
১৮. ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: আপনার উদ্যোগের জন্য ধন্যবাদ রাগিব ভাই ।
১৯. ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৪
সাইফুর বলেছেন: রাগিব ভাই অনেক ধন্যবাদ

আছি সাথে....

২০. ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:১৫
বেলায়েত বলেছেন: সাইফুর পার্কি এবং হাট হাজারির ছবি পাঠিয়েছেন। ধন্যবাদ সাইফুর।
২১. ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫০
রাগিব বলেছেন: পোস্ট দেয়ার পর এ পর্যন্ত ৫ জন ছবি পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ তাঁদেরকে।

আর সেই সাথে অন্যদের প্রতি আবারো আহবান, ছবি পাঠান।
২২. ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০১
হাশেম পোদ্দার বলেছেন: আমার কাছে কিছু সুন্দর ছবি আছে কক্সবাজার, নাফ নদীর আর সেন্টমার্টিন্সের তয় সমস্যা হইল ছবিগুলাতে কোনা কান্চি দিয়া মানুষের ছবিও আছে, আবার সুন্দরী দের ছবিও আছে। সেগুলাকি চলবো? রাগিব ভাই?
২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০৭

লেখক বলেছেন: ছবির মূল ফোকাস যদি পিছনের দৃশ্যাবলী হয়, তাহলে সমস্যা নাই। তবে দৃশ্যাবলীর চাইতে মানুষ বেশি ফোকাস পেয়ে গেলে সমস্যা ... তাই যেসব ছবিতে খুব অল্প, আসলেই কোনা কাঞ্চিতে মানুষ আছে, মূল ছবিই বেশি, তা দিতে পারেন। আরো ভালো হয় যদি মানুষগুলাকে কেটে বাদ দিয়ে ছবির অংশবিশেষ দেন।

আগাম ধন্যবাদ রইলো।

২৩. ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০৬
তারার হাসি বলেছেন: কি বলে ধন্যবাদ দিই ? দেশের জন্য কিছু করলে তাকে ধন্যবাদ না দিলেও চলে ।
২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৬

লেখক বলেছেন: আপনি ছবি পাঠান, ঐটাই সবচেয়ে বড় ধন্যবাদ হবে।

আজকে পাঠানো বেশ কিছু ছবি ইতিমধ্যেই ইংরেজি/বাংলা উইকির নিবন্ধে যুক্ত হয়েছে।


বাংলা উইকিতে গিয়ে [url|http://bn.wikipedia.org/wiki/কাপ্তাই_হ্রদ]কাপ্তাই হ্রদের[/url] নিবন্ধটা দেখুন ... নীচের দিকের গ্যালারির ছবি কয়টা আজকেই পাওয়া।

২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৮

লেখক বলেছেন: দুঃখিত, কাপ্তাই হ্রদের লিংকটা হবে

[link|http://bn.wikipedia.org/wiki/কাপ্তাই_হ্রদ]এটা[/link]

২৪. ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১১
হাশেম পোদ্দার বলেছেন: ঠিকাছে দেখতাছি কাট ছাট কইরা কিছু দিতে পারি কিনা।
২৫. ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৬
শয়তান বলেছেন: ওকে । এড্রেস নোট করলাম ।
২৭. ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৩১
সাইফুর বলেছেন: রাগিব ভাই..ছবিগুলো উইকিতে দেবার পরকি আমি..আমার ব্লগে প্রকাশ করতে পারবো....মানে আমি তো মেইলে বলছি I release the photos under GNU Free Documentation License

সো কোন প্রবলেম আছে কি??
আমার অজ্ঞতার জন্য ক্ষমা প্রার্থী
২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: অবশ্যই পারবেন, ছবি তো আপনারই। ছবি এই লাইসেন্সে দেয়ার মানে হলো আপনি উইকিপিডিয়াকে আপনার ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছেন। ছবি যেহেতু আপনার, আগে পরে সব সময়েই আপনি আপনার ছবি নিজের ইচ্ছা মতো সর্বত্র ব্যবহার করতে পারবেন।

২৮. ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৪
তারার হাসি বলেছেন: আমি ছবি দেবার জন্য কিছুতেই page টাতে ঢুকতে পারছি না।
http://www.wikiphotosATbdson.org
plz tell me the link is right or not.
২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: ঐটা তো পেইজ না ভাই, ইমেইল অ্যাড্রেস।

wikiphotos @ bdson.org

২৯. ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৯
রাগিব বলেছেন:
৩০. ২০ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৪
তারার হাসি বলেছেন: কি হবে আমার ? ভবিষ্যত একেবারে অন্ধকার ! :-(
৩২. ২০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
বিকেলবেলার সপ্ন বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ। পাঠাব
৩৩. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:০০
ফারহান দাউদ বলেছেন: কিছু ছবি আছে,আজকেই পাঠাবার চেষ্টা করবো।
২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৪

লেখক বলেছেন: এখনো কিন্তু পেলাম না ... অপেক্ষায় রইলাম।

৩৫. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:১১
বেলায়েত বলেছেন: যাদের কাছে ছবি আছে তারা ছবি এখনই পাঠাতে পারেন। আপনাদের কাছে আমার আরও একটি আহবান যে, আপনারা যারা নিয়মিত ছবি তুলেন বা ডিজিটাল ক্যামেরা আছে তারা যখনই কোন ছবি তুলবেন উইকিপিডিয়ার কথাটা মনে রাখবেন, অন্যান্য স্নেপ নেওয়ার সাথে সাথে একটা স্নেপ উইকিপিডিয়ায় দেওয়ার জন্যও তুলবেন।
৩৬. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:১২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি শুধু কবিতা লেখি এবং বিদেশে থাকি। তাই ছবি পাঠাতে পারবনা। আপনাকে ধন্যবাদ।
৩৭. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:১৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিকানাটা জানতে চাই বসে বসে দেশকে দেখব।
৩৮. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:২৩
বেলায়েত বলেছেন: Click This Link
এখানেই আপনি পাবেন স্বেচ্ছাসেবক দের তোলা বাংলাদেশ সম্পর্কিত ছবি সমূহ। বিদেশে থাকেন তাতে কি হয়েছে বিদেশের ছবিই পাঠান। বিদেশে তো বিভিন্ন জায়গায় ঘুরতে যান, ছবি তো নিশ্চয়ই তোলেন, আশা করবো পাঠাবেন। ধন্যবাদ।
৩৯. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০২
বেলায়েত বলেছেন: সাইফুর কাপ্তাই হ্রদের আরও কিছু সুন্দর ছবি উইকিপিডিয়ায় দান করেছেন। অন্যদেরও আহবান করছি ছবি দান করার জন্য।
৪১. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০২
বেলায়েত বলেছেন: @সাব্বির
ধন্যবাদ,
৫০০ জন কে বলবো, ২০০ চেষ্টা করবে, ১০ করবে। এভাবেই এগিয়ে যাবে উইকিপিডিয়া।
৪২. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৪
রাগিব বলেছেন: ইতিমধ্যে আমরা এই ব্লগের ৫ জনের কাছ থেকে ২৫টিরও বেশি ছবি পেয়েছি। বাকিরাও এগিয়ে আসুন, ১ মিনিট মাত্র সময় লাগবে ইমেইলটা করতে। উইকিপিডিয়াতে সংযুক্ত হলে কিন্তু আপনার ছবি বিশ্বের লাখো মানুষের সামনে আসবে ... আর দেশের জন্য আপনার ভালোবাসাও প্রকাশ পাবে।
৪৩. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৪
মানুষ বলেছেন: আমি দেশে যাচ্ছি কিছুদেনের মাঝেই। ছবি অবশই দেব।
৪৪. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৮
শাওন বলেছেন: সময় কি বাধা ধরা ? :( আমি তো পারবোনা জুলাইয়ের আগে :( জুলাইতে দেশে গেলে তারপর দিতাম :(
৪৫. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৮
বেলায়েত বলেছেন: @শাওন
কোন বাধা ধরা সময় নাই, উইকিপিডিয়ার জন্য অবদান রাখতে পারেন যে কোন সময়, যে কোন দিন। তবে আমাদের কথা গুলো ভুলে যাবেন না যেন।

তবে এখনই অন্যকে বলতে সমস্যা কি? অন্য কেউ যদি এ মূহুর্তেই পারে তার ছবিগুলো দিতে।
৪৬. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৬
রাগিব বলেছেন: সেটাই ... এই ব্লগ পোস্ট, আর এই ইমেইল ঠিকানা পরিচিত সবাইকে জানিয়ে দিন। ডিজিটাল ক্যামেরা আর মোবাইল ক্যামেরা ফোনের কারণে দেশে এখন ছবি তুলে প্রচুর মানুষ ... খুব সহজে তারা সাহায্য করতে পারে। ছোট খাট জিনিষের ছবিও দরকার, যেমন রমনা পার্কের ছবি আমাদের নাই। এরকম আরো ছবি হতে পারে ।।

- মতিঝিল
- সোহরাওয়ার্দী উদ্যান
- রমনা বটমূল
- টিএসসি
- গুলশান
- কমলাপুর স্টেশন
- ঢাকা কলেজ
- নটরডেম কলেজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- ইডেন কলেজ
- শিশু পার্ক
- কাকরাইল

এরকম আরো অনেক কিছু। আমি উপরে শুধু উদাহরণ দেখানোর জন্য ঢাকা শহরের কিছু দরকারী ছবির কথা বললাম ... পুরা দেশের যে কোনো কিছুরই ছবি পাঠাতে পারেন ... প্রাকৃতিক হতে হবে এমন কথা নাই।
৪৭. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১২
তারার হাসি বলেছেন: আমি চেস্টা করাদের দলে থাকতে চাই না, পারতে চাই। কিন্তু পারছি না.........। আমি কিভাবে ডিটেইলস জানব ?
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৯

লেখক বলেছেন: সমস্যা কি হচ্ছে জানাবেন। ছবি পাঠাতে হলে এই ঠিকানায় ইমেইল করে দিবেন, ছবিগুলো অ্যাটাচ করে দিবেন, আর ইমেইলের মধ্যে অনুমতি বাক্যটি আর ছবিগুলা কিসের ছবি তা লিখবেন। ব্যস, আর কোনো ডিটেইলস নাই।

৪৮. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২১
বেলায়েত বলেছেন: @তারার হাসি
আপনি আপনার তোলা ডিজিটাল ছবি ইমেইলে এটাচমেন্ট হিসেবে আপলোড করে, ইমেইলে I release the photos under GNU Free Documentation License এ ইংরেজী লাইনটি যোগ করে ঠিকানায় পাঠিয়ে দিন। আপনাকে আর কিছু করার দরকার নাই।

তাতেও যদি না হয় আপনি আর কি ডিটেইলস জানতে চাচ্ছেন, জানাতে পারেন।
৪৯. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৮
ভাইটামিন বদি বলেছেন: মচৎকার....

আমার কিছু বাইরের তোলা আছে....দেশের তেমন একটা নাই।।।।

কি হবে এখন!!!! আচ্ছে করছে যে??
৫০. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩০
শাওন বলেছেন: ধন্যবাদ । কথাটা মাথায় রাখব । :)
৫১. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪৪
বেলায়েত বলেছেন: @ভিটামিন বদি
দেশের না হলেও কোন সমস্যা...মূলত উইকিপিডিয়ায় অবদান রাখা.....ছবিগুলোর কিছু বর্ণনা দিয়ে পাঠিয়ে দিন।
৫২. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:১৬
ফারহান দাউদ বলেছেন: রাগিব ভাই,আপাতত ৪টা ছবি পাঠালাম,নিজেরই তোলা,পৌঁছালে আরো কিছু পাঠাবার ইচ্ছা থাকলো।
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৫৮

লেখক বলেছেন: দুইটা আপলোড করেছি ইতিমধ্যেই

Click This Link

Click This Link

ধন্যবাদ।

৫৩. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:২৭
ভাইটামিন বদি বলেছেন: কিছু ছবি অন দা ওয়ে...পাইলে জানাইয়েন।।
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:২৫

লেখক বলেছেন: ্ছবি পেয়েছি, অচিরেই আপলোড করে আপনাকে জানাবো।

৫৪. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:২৬
তারার হাসি বলেছেন: অনেক ধন্যবাদ, আমি পেরেছি আপনাদের সাহায্যের জন্য।
৫৫. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:১৮
মদনবাবু বলেছেন: হাতের কাছে( পিসি তে জানা মতে ) তাই মেইল করে দিলাম ।
আরও ছিলো এডিটের ঝামেলায় যাইনি ।

এরকম আরো ছবি হতে পারে ।। - মতিঝিল - সোহরাওয়ার্দী উদ্যান - রমনা বটমূল - টিএসসি - গুলশান - কমলাপুর স্টেশন - ঢাকা কলেজ - নটরডেম কলেজ - ঢাকা বিশ্ববিদ্যালয় - ইডেন কলেজ - শিশু পার্ক - কাকরাইল এরকম আরো অনেক কিছু।



চাহিদা সম্পর্কে ধারনা পেলাম। দেখবো । ধন্যবাদ ।
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:২৫

লেখক বলেছেন: এটা কিন্তু কেবল উদাহরণ। স্কুল কলেজ, রাস্তা, ভবন, স্টেশন, অনুষ্ঠান, বাজার, মসজিদ, মন্দির, গীর্জা, কোরবানীর হাট, পালা পার্বণ, প্রাণী, -- সব কিছুই পাঠাতে পারেন।

৫৬. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:২০
মদনবাবু বলেছেন: হাতের কাছে( পিসি তে জানা মতে ) তাই মেইল করে দিলাম = হাতের কাছে( পিসি তে জানা মতে ) যা ছিলো তাই মেইল করে দিলাম ।
৫৭. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:৪৫
ফারহান দাউদ বলেছেন: রাগিব ভাই,আপনাদের মেইল না করে নিজেই সরাসরি উইকিকমনস এ ছবি আপলোড করতে পারি কি? এক্ষেত্রে,আপলোড করা ছবিটা উইকিকমনসের বাংলাদেশ বা কক্সবাজার গ্যালারিতে কিভাবে যোগ করতে পারি? যেমন, এই ছবিটা উইকিকমনসে আপলোড করেছি,এখন এটা উইকিকমনসের বাংলাদেশ বা কক্সবাজার গ্যালারিতে যোগ করতে চাই,অথবা বাংলা উইকিপিডিয়াতে কক্সবাজার নিবন্ধটায় যোগ করতে চাই,কিভাবে সম্ভব? একটু সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো।
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:৫৯

লেখক বলেছেন: ছবি যোগ করতে গেলে লিখুন

[[Image:Dusk at cox'sbazar.JPG|right|thumb|ছবির যা ক্যাপশন দিবেন]]

আর গ্যালারিতে যোগ করতে গেলে

Image:Dusk at cox'sbazar.JPG|ছবির যা ক্যাপশন দিবেন

২১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:০০

লেখক বলেছেন: চামহাসি ইমোটিআইকনের স্থলে উপরে হবে Image: তার পরে ছবির ফাইলের নাম।

২১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:০১

লেখক বলেছেন: আর হ্যাঁ, লাইসেন্স, ক্যাটেগরি ঠিকঠাকভাবে দিতে পারলে নিজেই কমন্সে আপলোড করতে পারেন।

৫৮. ২১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:০২
মদনবাবু বলেছেন: আচ্ছা থ্রীজিপি ভিডিও ক্লীপস কি আপনারা নেন ?
২১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:০৪

লেখক বলেছেন: আপাতত না। ছবিই খুঁজছি এখন।

৫৯. ২১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:১০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: রাগিভাই আমার এই সাইটে একবার যেয়ে দেখবে কিছু ছবি আমি সংগ্রহ করেছিলাম।

http://sylhoti.multiply.com/

Beauty of sylhet
Amadayr Dash

পছন্দ হলে আমাকে জানাবেন। ধন্যবাদ
২১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৫২

লেখক বলেছেন: হাক ভাই, ছবিগুলো চমৎকার, দয়া করে পাঠিয়ে দিন। শাহ পরান থেকে শুরু করে সিলেটের অন্য সব নিবন্ধে এগুলো খুব কাজ দিবে।

৬০. ২১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৭
বেলায়েত বলেছেন: আরও বেশ কিছু ছবি পাওয়া গেছে।
ধন্যবাদ

ইফতেখার
ফারহান
ফেরদৌসী
ফকরুদ্দিন শাহরিয়ার
৬১. ২১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৩
মুনতাসির আলম বলেছেন: শ্রদ্ধেয় রাগিব ভাইকে ব্লগারদের মাঝে উইকিকে ছড়িয়ে দেবার এ প্রচেষ্ঠার জন্য হাজারো ধন্যবাদ। ইনশাল্লাহ্‌, প্রচুর ছবি পাওয়া যাবে।

আমার মতে বাংলা উইকিপিডিয়ান খোজার জন্য সামহোয়্যারইন ব্লগ সর্বত্তোম স্থান। খুব সম্ভবত, সকল ব্লগার উইকিপিডিয়ান না হলেও, মোটামুটি সকল সক্রিয় উইকিপিডিয়ান হয়তো ব্লগার। সব থেকে বড় সুবিধা ব্লগের অনেকেই বিশ্বের বিভিন্ন দেশে থাকে, ফলে বাংলা উইকিপিডিয়ায় নানা দেশের ছবি আসতে পারে।

আর দেশে তো এখন মানুষের হাতে হাতে মোবাইল ক্যামেরা। মানুষ ছবিও তুলছে প্রচুর। আজকাল লোকে আগের তুলনায় ঘোরাঘুরিও করে প্রচুর। শুধু উইকির কথাটি মাথায় থাকলে, উইকির প্রয়োজনিয় অনেক ছবিই আসতে পারে তাদের ক্যামেরা থেকে।
২১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২৬

লেখক বলেছেন: আসলেই, দেশে এখন ছবি তোলা ও ইমেইল করার মতো অনেকেই আছেন। ২০০১ সালে আমি প্রথম যখন মাত্র ৩২০ কিলোপিক্সেলের ক্যামেরাটা তুলেছিলাম, তখন ডিজিটাল ক্যামেরা পরিচিতদের মধ্যে হাতে গোনা কয়েকটা ছিলো। এখন তো প্রায় সবার হাতেই ক্যামেরা ফোন থাকে।

আমি যে কথাটা বোঝাতে চাই, দেশের ছবি তুলতে হলে ভালো ফটোগ্রাফার, বা খুব ভালো ক্যামেরা থাকা, এসব বাধ্যতামূলক না ... আর খুব অসাধারণ দৃশ্য হতে হবে তাও না। নিত্যদিনের অনেক কিছুরই ছবি দিতে পারেন। হতে পারে, মতিঝিলের ব্যস্ত সড়কের ছবি, বা পহেলা বৈশাখের ছবি। দরকার কেবল ছবিটা ইমেইল করে পাঠিয়ে দেয়াটা ... বাকিটা আমরাই করবো।

৬২. ২১ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৩
তারার হাসি বলেছেন: ছবিগুলি পেয়েছেন জেনে ভাল লাগল । আরও ভাল লাগবে আপনাদের কাজে আসলে।
৬৩. ২১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৫
বকলম বলেছেন: শুভেচ্ছা স্বাগতম রাগিব ভাইয়ের আগমন । :)

দেখি আমি আপনার এই পোষ্টটি 'ভুত থেকে ভুতে' পদ্ধতিতে যত জনের কাছে সম্ভব পাঠাবো। ফ্লিকারে বাংলাদেশী ফটোগ্রাফার কমিউনিটিতে আপনার এই লেখাটি আমি পোষ্ট করব আপনার নাম এবং রেফারেন্স দিয়ে। আশাকরছি দেশপ্রমিকরা এগিয়ে আসবেন।
৬৪. ২১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৯
বকলম বলেছেন: উপরের কমেন্টটি 'প্রিয় চট্টগ্রাম গ্রুপে করেছিলাম বলে "স্বাগত' জানানো হয়েছে।

ফ্লিকার এ বাংলাদেশী ফটোগ্রাফার গ্রুপ এ পোষ্ট করলাম। আশাকরছি দেশপ্রমিকরা নিশ্চই এগিয়ে আসবেন। আমি দেশে থাকবে অবশ্যই ছবি তুলে পাঠানোর চেষ্টা করতাম। ফ্লিকারের পোষ্টটি দেখতে নীচের লিংকে ক্লিক করুন।

Click This Link
৬৫. ২১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৭
বেলায়েত বলেছেন: @বকলম
উইকিপিডিয়ার প্রচার এবং প্রসার এভাবেই সম্ভব। ধন্যবাদ আপনাকে, উইকিপিডিয়ার জন্য এগিয়ে আসার জন্য।
৬৬. ২১ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
বেলায়েত বলেছেন: ধন্যবাদ ইসতেয়াক, হামিম আপনাদের ছবির জন্য।

যারা উইকিমিডিয়া কমন্সে আপলোড করতে পারছেন তারা নিজেরা ছবি সরাসরি আপলোড করতে পারেন। সাহেদ ফয়সাল তার ছবি গুলো নিজেই উইকিমিডিয়া কমন্সে আপলোড করছে। আপনারাও পারেন ছবি আপলোড করতে তবে খেয়াল রাখাবেন ছবি গুলোতে [[category:Bangladesh]] (ব্রাকেট সহ) লেখাটি যুক্ত করবেন না হলে ছবিগুলো খুজে পাওয়া যাবে না।

ধন্যবাদ সাহেদ ফায়সাল কে।
৬৭. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৮
রাগিব বলেছেন: যাঁরা ইতিমধ্যেই ছবি দান করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ১০/১২ জনের কাছ থেকে আমরা বেশ কিছু দরকারী ছবি পেয়েছি। আমরা আপনাদের দেয়া এই ছবিগুলো এক এক করে বাংলাদেশ বিষয়ক ইংরেজি ও বাংলা উইকিপিডিয়ার নিবন্ধে যোগ করা শুরু করেছি। দেশকে পৃথিবীর কাছে তুলে ধরার জন্য আপনাদের এই ছবিগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যাঁরা আরো ছবি দিতে পারেন, তাঁরা দয়া করে ইমেইল করে দিন। আগাম ধন্যবাদ রইলো তাঁদের জন্য।
৬৮. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৯
রাগিব বলেছেন: ও হ্যাঁ, কারো কাছে বাংলাদেশ রেলওয়ের ট্রেনের ছবি আছে? আর সেই সাথে ঢাকা কমলাপুর, চট্টগ্রামের নতুন ও বটতলী রেলস্টেশন - এগুলোর ছবি আছে কি?
৬৯. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৬
ফারহান দাউদ বলেছেন: রাগিব ভাই ধন্যবাদ,যে ছবিগুলো আপলোড করেছেন ওগুলো উইকিকমন্সের বাংলাদেশ গ্যালারিতে এবং কক্সবাজার নিবন্ধের গ্যালারিতে যোগ করেছি(যদিও কাজটা ঠিক কিনা বুঝতে পারছি না,মাত্রই আমার হাতেখড়ি উইকিতে)।
আপলোড করার নিয়ম কানুন মোটামুটি বুঝেছি,আশা করি নিজেই পারবো এখন থেকে,তবে লাইসেন্সটা কি দেবো নিশ্চিত না,আমি পাবলিক ডোমেন সিলেক্ট করেছি,ওটা কি চলবে? জানালে কৃতজ্ঞ থাকবো,আর বারবার এখানে বিরক্ত করার জন্য দুঃখিত।
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৪

লেখক বলেছেন: লাইসেন্স হিসাবে জিএফডিএল বা ক্রিয়েটিভ কমন্স নিতে পারেন। পাবলিক ডোমেইনটা না দিলেও চলে, জিএফডিএল বা সিসি-ই যথেষ্ট।

উইকিবিষয়ক প্রশ্ন যত খুশি করতে পারেন, অসুবিধা নাই। আমি বা বেলায়েত বা তারিফ এসবের জবাব দিতে সবসময়ই প্রস্তুত।

৭০. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪০
রাগিব বলেছেন: ** ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রার্থিত ছবি **

ঐতিহাসিক:

১)মীর জুমলার গেট
২)চার নেতার মাজার
৩)শাহাবাজ মসজিদ
৪)কার্জন হলের মুসাখান মসজিদ
৫)আমিনাবাগ ফলবাগানে নবাব কৃতির শেষচিহ্ন (চারুকলা)
৬)টি.এস.সি.র ভেতরে নবাবদের তৈরি স্মৃতিস্তম্ভ
৭)স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনের স্থান (reference নাই)
৮)কলাভবনের সামনে পাকিস্তানিদের বোমার আঘাতে সৃষ্ট গর্ত (reference নাই)

স্থাপত্যসমূহ:

৯)অপরাজেয় বাংলা
১০)সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য
১১)স্বাধীনতা সংগ্রাম (ভাস্কর্য)
১২)ম্যুরাল চিত্র
১৩)বাংলা একাডেমীর সামনে অবস্থিত চিত্র-'৫২ থেকে '৭১
১৪)বাংলা একাডেমীর "মোদের গরব ভাস্কর্য"
১৫)চারুকলার ভেতর অবস্থিত-serious discussion (ভাস্কর্য)

ভবনসমূহ:

১৬)মধুর ক্যান্টিন
১৭)ডাকসু সংগ্রহশালা
১৮)সেন্টার অফ এক্সিলেন্স
১৯)আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্

কারো কাছে থাকলে পাঠিয়ে দেন
৭১. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২০
বেলায়েত বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ইতিমধ্যে উইকিমিডিয়া কমন্সে বেশ কিছু ছবি আছে।
৭২. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৬
বেলায়েত বলেছেন: এখনও অনেক ছবি পাচ্ছি আমরা, আশা করবো ছবি পাঠানোর এই ধারা অব্যাহত থাকবে।
৭৩. ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:২৬
বেলায়েত বলেছেন: আজিম,
আশফাক,
হামিম
সুন্দর কিছু ছবি দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।
৭৪. ২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৪
রাগিব বলেছেন: আনন্দের সাথে জানাচ্ছি, আমরা এই পর্যন্ত ২৫০টিরও বেশি ছবি পেয়েছি।

আজকের প্রথম আলোর "কম্পিউটার প্রতিদিন" বিভাগ দেখুন। সেখানে এই ছবি দান করার ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে ও ছবি পাঠানোর নিয়মকানুন লেখা হয়েছে।
৭৫. ২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৯
বাবুই বলেছেন: দেখি চেষ্টা করে। উদ্যোগের জন্য সাধুবাদ।
৭৭. ২৭ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:০৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: বিনীত ধন্যবাদ রাগিব ভাই ।

ইস...দেশের কোন ছবি এ-মুহূর্তে আমার কাছে নেই ।

ভবিষ্যতে অবশ্যই দেবো এবং মাথায় রাখবো বিষয়টা ।

৭৮. ২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩০
বেলায়েত বলেছেন: ছবি পাঠানোর আহবান অন্যান্য দৈনিক পত্রিকাতে দেওয়া উচিত, অন্যান্য দৈনিকের সাথে জড়িত কেউ এই ব্লগ পড়লে দয়াকরে এ ব্যাপারে ব্যবস্থা নিন। ধন্যবাদ।
৭৯. ২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২৯
রাগিব বলেছেন: আমার এই ব্লগ পোস্টটি যেকোনো মাধ্যমে ব্যবহারের পূর্ণ অনুমতি আগাম দিয়ে রাখলাম। সাংবাদিক ভাইয়েরা যদি দয়া করে দেশের ছবি সংগ্রহের এই আহবানটি প্রকাশ করেন, তাহলে আমরা খুব উপকৃত হবো।

প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বিভাগে এটা গতকাল ছাপা হওয়ার পরে অনেক গুলো ছবি পেয়েছি, কিন্তু আরো প্রয়োজন।
৮০. ২৭ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৩
আনিকা বলেছেন: জোশ, আমার জামাই প্রচুর ছবি তোলে, দেখি দুজনে মিলে বাছাই করি কিছু পাঠিয়ে দোবো
২৭ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: জলদি পাঠিয়ে দিন। আমাদের ১০ জন ভলান্টিয়ার ছবি আপলোড করার জন্য প্রস্তুত আছে ... ২৪ ঘন্টাই কেউ না কেউ অনলাইনে থাকছে। কাজেই যত পারেন, পাঠিয়ে দিন।

৮১. ২৭ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৫
ছায়ার আলো বলেছেন: আমি ফ্লিকারে "বাংলাদেশী ফটোগ্রাফার্স" নামে একটা গ্রুপে আপনার পোস্ট এর লিঙ্ক দিয়েছি। সেখানে অনেক ভালো ভালো ফটোগ্রাফি দেখি...
আশা করি উনারা এই উদ্যোগে অংশগ্রহন করবেন।

এই গ্রুপ এর সদস্যরা সিডর এর জন্য ত্রান সংগ্রহে একটি ছবি প্রদর্শনী করছে:

Venue: Russian Center of Science & Culture
Date: 27, January 2008 to 31, January 2008
Time: 11 am to 7.30 pm everyday
Opening ceremony: 27, January 2008 at 11 am
২৭ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:১৭

লেখক বলেছেন: ফ্লিকারের বাংলাদেশী ফটোগ্রাফার ফোরামে আরেকজন এই বিষয়ে পোস্ট দিয়েছিলেন, কিন্তু ঐ গ্রুপের জনৈক মডারেটর তাকে জোকার বলে গালাগাল দিয়ে পোস্ট মুছে ফেলার হুমকি দেন। (জানিনা কেনো তাঁর এতো রাগ উইকিপিডিয়ার অথবা বাংলাদেশের ছবির উপরে!!)

আপনার পোস্টটা দেখলাম, অসংখ্য ধন্যবাদ আবারো এই ইস্যুটা ওখানে তোলার জন্য। একটা কথা আগেই বলে রাখি ... আমাদের কিন্তু ফটোগ্রাফিক ভাবে অসাধারণ ছবির বাধ্যবাধকতা নাই ... যে কারো তোলা যে কোনো ছবিই গ্রহন করা হবে। আজকে এখন পর্যন্ত ৭-৮ জন ছবি পাঠিয়েছেন, আশা করি আরো অনেকে পাঠাবেন। সবাইকেই ধন্যবাদ ... বাংলাদেশের ছবি সংগ্রহের এই মহাপ্রয়াসে সাহায্য করার জন্য।

৮২. ২৮ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৮
রাগিব বলেছেন:
আরো কিছু কাংক্ষিত ছবির তালিকা

# উয়ারী
# জয়কালী মন্দির
# নর্থব্রুক হল

# রূপলাল হাউজ
# আলীয়া মাদ্রাসা
# শাঁখারিবাজার
# দোলাই খাল
# বেগমবাজার মসজিদ
# মুকিম কাটরা
# আঞ্জুমান মফিদুল ইসলাম দপ্তর


# কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল
# কাকরাইল মসজিদ
# ঠাটারী বাজার
# চকবাজার
# ফুলবাড়িয়া
# বখশী বাজার

#সদরঘাট লঞ্চ টার্মিনাল
# সায়দাবাদ বাস টার্মিনাল,
#কমলাপুর স্টেশন

# রমনা কালীবাড়ী

#খাজা আম্বরের পুল
#খাজা আম্বরের মসজিদ


কেউ পারলে এগুলোর ছবি তুলে দিন। ধন্যবাদ।
৮৩. ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৪
মারিয়া তাবাসসুম বলেছেন: ভাইয়া, একটা প্রশ্ন ছিল, সবাই বলল আপনাকে করতে, প্রশ্নটা হল, বাংলা নাটকের ওয়েবসাইটগুলো আয় করে কিভাবে, বা অন্য সাইটগুলো, ভাইয়া বুঝিয়ে বলবেন প্লীজ
৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৬

লেখক বলেছেন: আমার তো কোনোই ধারণা নাই এই ব্যাপারে। আন্দাজে বলতে পারি, বিজ্ঞাপন থেকে??

৮৪. ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৫
আমি হনুমান বলেছেন: রাজিব ভাই দেরিতে পেলাম আপনার ইনভাইটটা একটা ছবি দিয়েছি সাথে সাথে।
কেমন আছেন?
৩০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫০

লেখক বলেছেন: হনুমান ভাই,

ধন্যবাদ। ছবি কিন্তু এখনো পেলাম না, ঠিক ঠিকানায় পাঠিয়েছেন তো?

৮৫. ৩০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫২
আমি হনুমান বলেছেন: ছবি যে পৌছেছে সেই খবর আমি পেয়েছি, নাফিসা আপা জানিয়েছে,
আপনি বোধ হয় আমাকে চিনতে পারেন নাই যাই হোক ছবি সুযোগ মত দিতে থাকব।

আমি উইকি তে বহু আগে থেকেই ছবি লেখা দিচ্ছি ইদানিঙ সময় পাইনা, তাছাড়া আপনার এরকম রিকোয়েস্ট এভয়েড করতে পারলামনা।
৩০ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: ও আচ্ছা, এতক্ষণে বোঝা গেলো। সময় পেলে একটু লিখুন। আর ছবির তো অনেক বড়ো সংগ্রহ আছে বলেছিলেন একবার, যা পারেন পাঠিয়ে দেন। আমাদের এই আহবানে সাড়া দিয়ে একজন ১২০টা ছবি পাঠিয়েছেন। আপনিও যা পারেন পাঠান।

৮৬. ৩০ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৫
আমি হনুমান বলেছেন: ঠিক আছে, আমার অনেক ছবি বাট সবার ইউজের নয়, মানে পারসোনাল । তবুও ট্রাই করব।
৮৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১৮
রুবেল শাহ বলেছেন: রাকিব ভাই, পুরান ঢাকার ছবি গুলো আমার কাছে আছে আমি দেশ থেকে এনে আপনাকে পাঠিয়ে দেব।
৮৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৪
তারিফএজাজ বলেছেন: হুমম... তাহলে এই সেই বিখ্যাত ব্লগপোস্ট ;D ইয়ে মানে, কথা ঠিকই আছে, তবে এই ব্লগ লেখার পর থেকে আমাদের মানে ছবি আপলোডের দায়িত্বপ্রাপ্তদের নাওয়া খাওয়া বন্ধ হবার জোগাড় হয়েছে
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৫

লেখক বলেছেন: ব্যাপার না, জুনিয়র পোলাপাইন খুজে বার কইরা কাজ ধরাইয়া দাও। এই যে আমি দিসি ;)

(ব্যাপক সাড়া পাওয়া গেছে, আরো অনেক জায়গায় ইমেইল পাঠাচ্ছি ... আশা করি আরো ছবি পাবে)।

৮৯. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৫
বেলায়েত বলেছেন: আমি ফেইস বুকের গ্রুপে গ্রুপে হানা দিচ্ছি। দেখি কত দুর পারা যায়। ছবি আসা শুরু করেছে......
৯০. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩২
মুহিব বলেছেন: দারুন চেষ্টা
৯১. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৬
মুহিব বলেছেন: এক ইমেইল এড্রেস দেন। পাঠাব ইনশাল্লাহ্
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: ইমেইল তো দেয়াই আছে

৯২. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৭
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
রাগিব,
আপনার পোস্টে খুব বেশি একটা ঢোকা হয় না, তবে অনেক ব্লগারের মত আমিও আপনাকে শ্রদ্ধা করি- আপনার বাংলাদেশকে নিয়ে প্রচেস্টাগুলো দেখে।

আপনার এই প্রচেস্টা আরও গতি পাক, এই কামনা করি.....

আপনাকে অনেক ধন্যবাদ......

৯৩. ০২ রা মার্চ, ২০০৮ রাত ২:৫০
নিবেদীতা বলেছেন: আপনার ব্লগ পড়ে উৎসাহিত হয়ে আজ wikiতে কিছু ছবি দিলাম
লিংক কিভাবে দিতে হয় জানা নেই :(
Click This Link
০২ রা মার্চ, ২০০৮ রাত ৩:৫১

লেখক বলেছেন: আপনার ছবি পেয়েছি, এবং এই ছবিগুলো পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

৯৪. ০২ রা মার্চ, ২০০৮ রাত ৩:০৯
নিবেদীতা বলেছেন: আরেহ্!!! কিভাবে হয়ে গেল?
৯৫. ০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৪
ডেলফ বলেছেন: আমার তোলা কিছু ছবি পাঠাব । ধন্যবাদ, রাগীব ভাই ।
৯৬. ১০ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৫৩
স্বাধীন বাংলা বলেছেন: বর্তমান বিএনএস খালিদ বিন ওয়ালিদ

এর "বিএনএস বঙ্গবন্ধু" আবস্থার ছবি আছে।

দরকার হলে জানাবেন।

১০ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:১২

লেখক বলেছেন: আপনাকে ইমেইলে জানিয়েছি। জলদি উপরে উল্লেখ করা ঠিকানাতে অনুমতিবাক্যসমেত ছবি পাঠিয়ে দিন। আগাম ধন্যবাদ রইলো।

৯৭. ০২ রা জুন, ২০০৮ রাত ৩:২৮
মাহমুদুল হাসান রুবেল বলেছেন: ধন্যবাদ । শীঘ্রই পাঠিয়ে দিব অনেক ছবি ।
৯৮. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৪২
শেখ জলিল বলেছেন: আমার তোলা কিছু ছবি পাঠালাম। ফিডব্যাক জানতে পারলে খুশি হবো।
৯৯. ১০ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৩
অপরিচিতা বলেছেন: ভাইয়া আমি যমুনা ব্রিজের একটা ছবি পাঠিয়েছি । আরো পাঠাবো ইনশাল্লাহ । তবে আপনার পোস্টটা তো বেশ কিছুদিন আগের, জানিনা এর মধ্যে প্রয়োজনীয় সব ছবি পেয়ে গেছেন কিনা কিংবা এখনো আরো দরকার আছে কিনা । তবু পাঠালাম, কাজে লাগলে খুশি হবো । এছাড়া একটা প্রশ্ন আছে, ছবিগুলো কি শুধু বাংলা wikipedia'র জন্য, নাকি ইংরেজি ভার্সনেও থাকবে ?
১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: ছবির জন্য ধন্যবাদ। ছবির দরকার সব সময়েই আছে ও থাকবে, কাজেই ছবি হাতে থাকলে পাঠিয়ে দিন। ছবিগুলো এমনভাবে আপলোড করে দেয়া হবে যাতে বাংলা ইংরেজিসহ সব ভাষার উইকিতেই যোগ করা যাবে।

১০০. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
টুশকি বলেছেন: আমার পরিচিতদের সবাইকে জানাবো
প্রিয়তে রাখলাম
১০১. ১১ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১১
স্বপ্নশিকারী বলেছেন: রাগিব ভাই,আমার ছবি আপলোড হয়েছে।
আপনাকে ধন্যবাদ।
১০২. ১২ ই মার্চ, ২০০৯ সকাল ১১:১২
স্রাফা বলেছেন: আমি পাঠাইলাম...
তারার হাসির পিক্সের লিন্ক চাই...।
১২ ই মার্চ, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: আপনার পাঠানো দুইটি ছবি আপলোড করার তালিকায় যুক্ত হয়েছে, অচিরেই ইমেইল পাবেন আপলোডকারী উইকি-কর্মীর কাছ থেকে। অনেক ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০০৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ