আমার প্রিয় পোস্ট

জাদুনগরের কড়চা

শিবনারায়ণ দাশ - বাংলাদেশের লাল সবুজ পতাকার প্রথম নকশা-প্রণেতা

১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:০২

শেয়ারঃ
0 36 0

বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশা-প্রণেতা হিসাবে পটুয়া কামরুল হাসানের নাম প্রচলিত থাকলেও সম্প্রতি প্রকাশিত পত্রিকার রিপোর্ট ও অন্যত্র থেকে প্রাপ্ত তথ্যানুসারে, বাংলাদেশের পতাকার প্রথম নকশা প্রণেতা ছিলেন শিবনারায়ণ দাশ। পত্রিকায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলা উইকিপিডিয়ার কর্মী মুনতাসির আলম এবং মাকসুদ লিখেছেন শিবনারায়ণ দাশের জীবনী

----

শিবনারায়ণ দাশ বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার। তিনি একজন স্বভাব আঁকিয়ে ছাত্রনেতা ছিলেন। ১৯৭০ সালের ৬ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ৪০১ নং (উত্তর) কক্ষে রাত এগারটার পর পুরো পতাকার ডিজাইন সম্পন্ন করেন। এ পতাকাই পরবর্তীতে ১৯৭১ এর ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলিত হয় (১)।

১ পরিবার

শিবনারায়ণ দাশের পিতা সতীশচন্দ্র দাশ। তিনি কুমিল্লাতে আয়ূর্বেদ চিকিৎসা করতেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদাররা তাকে ধরে নিয়ে হত্যা করে। শিবনারায়ণ দাশের স্ত্রীর নাম গীতশ্রী চৌধুরী এবং এক সন্তান অর্ণব আদিত্য দাশ।(১)

২ ছাত্র রাজনীতি

শিবনারায়ন দাশ প্রথম ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরে রাজনীতিতে আসেন। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন অংশগ্রহণ করে কারাবরণ করেন (১)।

৩ পতাকা ডিজাইনের প্রেক্ষাপট

১৯৭০ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ছাত্রদের এক সামরিক কুচকাওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশ গ্রহনের কথা ছিল। এই লক্ষ্যে ছাত্রদের নিয়ে একটি জয়বাংলা বাহিনী গঠন করা হয়। ছাত্র নেতারা এই বাহিনীর একটি পতাকা তৈরির সিদ্ধান্ত নেয় (১)।

এই লক্ষ্যে ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের (তৎকালীন ইকবাল হল) ১১৬ নং কক্ষে ছাত্রলীগ নেতা আ স ম আবদুর রব, শাহজাহান সিরাজ, কাজী আরেফ আহমদ, মার্শাল মনিরুল ইসলাম পতাকার পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেন। এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা স্বপন কুমার চৌধুরী, জগন্নাথ কলেজের ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রনেতা শিবনারায়ন দাশ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সাধারণ সম্পাদক হাসানুল হক ইনু ও ছাত্রনেতা ইউসুফ সালাউদ্দিন।

সভায় কাজী আরেফের প্রাথমিক প্রস্তাবনার উপর ভিত্তি করে সবার আলোচনার শেষে সবুজ জমিনের উপর লাল সূর্যের মাঝে হলুদ রঙের বাংলার মানচিত্র খচিত পতাকা তৈরির সিদ্ধান্ত হয়। এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ১১৬ নং কক্ষে রাত এগারটার পর শিবনারায়ণ দাশ পুরো পতাকা ডিজাইন সম্পন্ন করেন (১)।

সেই রাতেই নিউমার্কেট এলাকার বলাকা বিল্ডিংয়ের ৩ তলার ছাত্রলীগ অফিসের পাশে নিউ পাক ফ্যাশন টেইলার্সের টেইলার্স মাস্টার খালেক মোহাম্মদী পতাকার নকশা বুঝে কাজ শুরু করেন। তারা ভোরের মধ্যেই কয়েকটি পতাকা তৈরি করে দেন (১)।

৪ পতাকা উত্তোলন

৪.১ জুন ৭, ১৯৭০

৭ জুন ১৯৭০ এ অনুষ্ঠিত কুচকাওয়াজের নেতৃত্ব প্রদান করেন আ স ম আবদুর রব। অল্প পেছনে পতাকা হাতে অধিনায়কের দায়িত্ব পালন করেন হাসানুল হক ইনু। রব সেই পতাকা বঙ্গবন্ধুর হাতে তুলে দেন এবং শেখ মুজিবুর রহমান সেই পতাকা ছাত্র-জনতার সামনে তুলে ধরেন। এরপর ইনু পতাকাটি তার কক্ষে নিয়ে যান এবং সহপাঠি শরীফ নুরুল আম্বিয়া শেরে বাংলা হলের ৪০৪ কক্ষের খবিরুজ্জামানকে পতাকাটি বাক্সে লুকিয়ে রাখতে বলেন। এরপর একাত্তরের শুরুতে নগর ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ জাহিদ হোসেন পতাকাটি নিয়ে যান তার মালিবাগের বাসায (১)।

৪.২ মার্চ ২, ১৯৭১

১৯৭১ এর ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক বিশাল সমাবেশ হয়। এ সমাবেশে আ স ম আবদুর রব যখন বক্তৃতা করছিলেন, তখন নগর ছাত্রলীগ নেতা শেখ জাহিদ হোসেন একটি বাঁশের মাথায় পতাকা বেঁধে রোকেয়া হলের দিক থেকে মঞ্চস্থলে মিছিল নিয়ে এগিয়ে আসেন। রব তখন সেই পতাকা তুলে ধরেন (১)।

৪.৩ মার্চ ২৩, ১৯৭১

১৯৭১ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসে সারা বাংলায় পাকিস্তানের পতকার পরিবর্তে শিবনারায়ন দাশের ডিজান করা পতাকা উত্তেলিত হয়।

৫ পতাকায় পরিবর্তন


১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের সরকার শিবনারায়ন দাশের ডিজাইন কৃত পতাকার মাঝে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রঙ, ও তার ব্যাখ্যা সম্বলিত একটি প্রতিবেদন দিতে বলে পটূয়া কামরুল হাসানকে। কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা(১,২)।

----


৬ বর্তমান অবস্থান

শিবনারায়ন দাশ বর্তমানে ঢাকার মনিপুরে বসবাস করছেন।

৮ তথ্যসূত্র

১. দৈনিক আমাদের সময়, ডিসেম্বর ১৮, ২০০৭

২. কামরুল হাসান-বাংলাপিডিয়া ফেব্রুয়ারি ২০০৭

আরো তথ্য ও তথ্যসূত্র পাবেন সাংবাদিক ও ব্লগার বিপ্লব রহমানের এই পোস্টে



কপিরাইট নোটিশ

এই পোস্টের তথ্যাবলী ও লেখা বাংলা উইকিপিডিয়া হতে জিএনইউ ফ্রি ডকুমেন্টেশন লাইসেন্সের অধীনে নেয়া হয়েছে। এই লেখা বিনা বাঁধায় সর্বত্র ব্যবহার করা যাবে, যদি লেখার মূল উৎসের (বাংলা উইকিপিডিয়া) কথা সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়। বিস্তারিত জানতে দেখুন, GNU Free Documentation License

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পতাকামুক্তিযুদ্ধউইকিপিডিয়া ;
প্রকাশ করা হয়েছে: উইকিপিডিয়া  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:১৮
রাশেদ বলেছেন: ধন্যবাদ রাগিব ভাই।
৩. ১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:২৬
বিষাক্ত মানুষ বলেছেন: নতুন জানলাম । ধন্যবাদ রাগিব ভাই
১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: আমিও জানতাম না ... বিপ্লব ভাইয়ের পোস্ট এবং উইকিপিডিয়া থেকেই জেনেছি। তাই সবাইকে জানাতে জীবনীটি তুলে ধরলাম।

৪. ১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৩৬
সমালোচনাকারী বলেছেন: নতুন জানলাম । ধন্যবাদ রাগিব
৫. ১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৩৮
জ্বিনের বাদশা বলেছেন: আসলেই কতকিছু জানতামনা ... ধন্যবাদ রাগিবকে আবারও মুক্তিযুদ্ধের প্রামাণ্য বইষয়গুলো একেএকে তুলে আনার জন্য

৬. ১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৪২
ৃৃমম বলেছেন: কতোদিন পরে শিবুদা'র কথা মনে করিয়ে দিলো এই পোস্ট-টা!

মনে পড়ছে, নব্বই-এর দশকের শেযের দিকে ওনার মালিকানাধীন একটা খাবারের দোকানে (এটা ছিলো আজিজ মার্কেটের দোতালায়, এখনো কি আছে?) বসে অনেক গল্পের কথা।
১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৪৩

লেখক বলেছেন: তা জানি না, তবে লুৎফুল আরেফিন ভাইয়ের পোস্টে আমাদের সময় থেকে নেয়া উনার ছবিটা দেখলাম -

http://www.sachalayatan.com/arefin/12317

৭. ১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৪৯
এস্কিমো বলেছেন: দারুন তথ্য। কয়েকদিন আগে টিভিতে একটা আলোচনায় কথাটা শুনেছিলাম প্রথম।

ধন্যবাদ পোস্টের জন্যে।
৮. ১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৫০
ব্লুজ বলেছেন: কোন এক সাধারন জ্ঞানের বইয়ে একবার পেয়েছিলাম শিবনারায়ণ দাশের নাম কিন্তু এই প্রথম আপনার কাছ থেকে বিস্তারিত জানলাম। ধন্যবাদ আপনাকে, মুনতাসির আলম, মাকসুদ এবং বিপ্লব ভাইকে। +++
৯. ১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৫০
স্করপিয়ন্স বলেছেন:
শেরে বাংলা ৪০১ , পুরনো অনেক স্মৃতি মনে পরে গেলো, অনেক রাত কাটিয়েছি ঐ রুমে
১০. ১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৫৩
রাশেদ বলেছেন: শেরে বাংলা ৩০২, ৩০৯, রশীদ হল ১০০৩ এর কথা মনে পড়ে আমার।
১১. ১০ ই মার্চ, ২০০৮ সকাল ১০:১৬
রাগিব বলেছেন: মাইনাস দিলেন কি বৃত্ত? লুকিয়ে চুরিয়ে দেয়ার কি দরকার ভাই? সশব্দে দেন।

১২. ১০ ই মার্চ, ২০০৮ সকাল ১০:২৯
মুনতাসির আলম বলেছেন: ধন্যবাদ রাগিব ভাই নিবন্ধটিকে তুলে ধরবার জন্যে। এই মাসে "পঁচিশে মার্চের কালরাত্রীতে ঢাকা বিশ্ববিদ্যালয়"- এই নিবন্ধটিকে তুলে ধরলেও ভাল হয়। আপনি লিখলেই ভাল হবে, ব্লগারদের চোখে পড়বার সম্ভবনা বেশি হবে।

পঁচিশে মার্চের কালরাত্রীতে ঢাকা বিশ্ববিদ্যালয়

আপনাকে আবারো ধন্যবাদ।
১০ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: আরে আপনি লিখলেও সমস্যা কী ... একটা ছবি দিয়ে রিপোস্ট করুন। কমন্সে সম্ভবত সপ্তাহ খানেক আগে বেশ কিছু সম্পর্কিত ছবি পোস্ট হয়েছে ... যেমন কলাভবনের পতাকা উত্তোলনের স্থান, ঢাবি'র শহীদ স্মৃতি ফলক ইত্যাদি। ওগুলো সহ পোস্ট করুন। আর ফরম্যাটিং, লিঙ্ক ভালো করে দিন।

(শিবনারায়ণ দাশের নিবন্ধটা ভালো হয়েছে, আমি ঐ সময় দেশে থাকাতে এটা আর খেয়ালই করিনি। পরে সার্চ করতে গিয়ে আজকে দেখলাম)।

১৩. ১০ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৩০
মাহবুব সুমন বলেছেন: অন্তর থেকে ধন্যবাদ, সত্য ইতিহাস বের হয়ে আসা দরকার।
১০ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

অনেক কিছুই অজানা রয়ে যায়, আশা করি উইকিপিডিয়াতে যুক্ত করার মাধ্যমে এই সব অজানা তথ্যকে সবার সামনে তুলে ধরা সম্ভব হবে।

১৪. ১০ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৫৯
দুঃখবিলাস বলেছেন: থতমত খাওয়া তথ্য দিলেন রাগিব ভাই
১০ ই মার্চ, ২০০৮ সকাল ১১:০১

লেখক বলেছেন: আসলেই।

বিপ্লব রহমান ভাই এই ব্যাপারে হাসানুল হক ইনুর সাথে সরাসরি কথা বলে এই ঘটনার সত্যতা যাচাই করেছেন।

১৫. ১০ ই মার্চ, ২০০৮ সকাল ১১:০৯
মুনতাসির আলম বলেছেন: আমি লিখলে পাবলিক পড়ে না :(( দেখি আবার রিপোস্ট করব।
১৬. ১০ ই মার্চ, ২০০৮ সকাল ১১:১৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: শেরেবাংলা ৪০১ , এই রুমে আমারও পদচিহ্ন পড়েছে বলে গর্ববোধ করছি
১৭. ১০ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৪৪
মাহমুদউল্লাহ বলেছেন: ধন্যবাদ রাগীব। আমার মনে প্রশ্ন জাগে, হাসানুম হক ইনু, রব, শাহজাহান সিরাজ, কাজী আরেফ, এরা সবাই অ্যাকটিভ থাকতেও কিভাবে এইধরনের তথ্যগুলা আরো আগেই প্রকাশিত হয়নি, এমনতো না যে এটা রাজনৈতিকভাবে সেনসিটিভ। হয়তো বাংলাদেশের বর্তমান পতাকার ডিজাইনার কামরুল আহসান, তাই প্রথম ডিজাইনের ব্যাপারটা আর কেউ কেয়ার করেননা, কিন্তু ইতিহাস আর পাঠ্যবইতে সবগুলা তথ্যই আসা উচিত।
১৮. ১০ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫০
ফারহান দাউদ বলেছেন: হারিয়ে যাওয়া এই মানুষগুলোর কথা আসা উচিত,সবখানে। ধন্যবাদ রাগিব ভাই।
২২. ১০ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: জানতাম না ! জানলাম !

এ-রকম পোষ্টে যেসব বরাহরা মাইনাস দাগাবে, ঘোষণা দিয়ে মাইনাস দেবার সাহস তাদের যে কখনই হবে না, সেটাতো সহজেই অনুমেয়, রাগিব ভাই ।

ধন্যবাদ আপনাকে ।
২৪. ১০ ই মার্চ, ২০০৮ রাত ৮:২১
ভালো-মানুষ বলেছেন:
পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

কেন ১ জনের ভাল লাগেনি?
২৫. ১০ ই মার্চ, ২০০৮ রাত ৯:২৮
মুকুল বলেছেন: ধন্যবাদ রাগিব ভাই *****
২৬. ১০ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫৮
অমিত বলেছেন: +
আচ্ছা এই পোস্টে মাইনাস দিল কে ? কি মনে করে দিল ?
২৭. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১০:১১
স্ট্যানলি কুবরিক বলেছেন: রাগিব ভাইকে অজানা তথ্য জানানোর জন্য সাধুবাদ।




মাইনাস দিছে ইরানী রামছাগল বৃত্ত। বাংলাদেশের ইতিহাস বিষয়ক পোস্ট দিলে তার ভালো লাগে না।
২৮. ১১ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৬
স্বাক্ষর শতাব্দ বলেছেন: অসাধারণ, আপনি দেশের বাইরে আছেন, তাও কত কিছু নিয়ে কাজ করছেন, আমি মুগ্ধ!!
২৯. ১২ ই মার্চ, ২০০৮ সকাল ৮:১৭
চিপা রংবাজ বলেছেন:
অজানা তথ্য জানানোর জন্য +
৩০. ১২ ই মার্চ, ২০০৮ সকাল ১০:০৭
কবির, মোঃ আহসানুল বলেছেন: ভাইয়া অনুগ্রহ কইরা এই জাইগায় comment দিন, বড় কইরা, প্রাসংগিক। I am looking forward to your comment
Click This Link
৩১. ১৪ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:০৩
চিটি (হামিদা রহমান) বলেছেন: ধন্যবাদ রগিব ভাই, সঠিক ইতিহাস তলে ধরার জন্য।
ভালো থাকেন
৩২. ১৪ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:২৫
ফাহমিদুল হক বলেছেন: প্রশ্ন হলো এতদিন পরে কেন এটা জানা গেল?
৩৩. ১৯ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
সুদীপ্ত শর্মা বলেছেন: প্রকৃত সত্য জানতে সবসময়ই অন্যরকম একটি অনুভূতি হয়। এ অনুভূতিটি জাগানোর জন্য আপনাকে ধন্যবাদ। আরো আগে কেন জানতে পারিনি এজন্য আফসোস হচ্ছে।
৩৪. ২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৮
ক্যাচাল বলেছেন: প্রকৃত সত্য জানতে সবসময়ই অন্যরকম একটি অনুভূতি হয়। এ অনুভূতিটি জাগানোর জন্য আপনাকে ধন্যবাদ।
৩৬. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৯
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: আসলেই কতোদিন পরে শিবুদা'র কথা মনে করিয়ে দিলো এই পোস্ট-টা!
ধন্যবাদ।
৩৭. ২৭ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
বিপ্লব রহমান বলেছেন: রাগিব ভাই, অনেক দেরীতে বলছি:

এই গুরুত্বপূর্ণ পোস্টের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা। লেখাটি প্রিয় পোস্টের তালিকায় যুক্ত হলো।...

---
ছোট্ট একটি সংশোধনী: শিবনারায়ন দাশ বর্তমানে চট্টগ্রামে বসবাস করছেন।
৩৮. ০৬ ই মে, ২০০৮ রাত ১:৩৬
মুনিম সিদ্দিকী বলেছেন: ছাত্রলীগ নেতা স্বপন কুমার চৌধুরী, কে এই স্বপন কুমার চৌধুরী? সদ্য স্বাধীন দেশে এক জন বীর মুক্তিযোদ্ধা এই স্বপন চৌধুরী কেমন করে মারা গিয়েছিলেন কেউ কি কিছু জানেন?
০৬ ই মে, ২০০৮ সকাল ৭:০৮

লেখক বলেছেন: দুঃখিত, এই বিষয়ে কিছু জানি না।

৪২. ১৪ ই জুন, ২০০৮ রাত ১:২৯
নাতিস বলেছেন: ধন্যবাদ রাগিব ভাই...এতসব তো কিছুই জানতাম না।
৪৪. ১৯ শে জুন, ২০০৮ দুপুর ১:০০
মাসুদুর রহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ রাগিব ভাই,বিপ্লব ভাই এবং আরো অনেককে যারা সঠিক এবং হৃদয়গ্রাহী ইতিহাস তুলে ধরেছেন। আজিজ মারকেটের শিবনারায়ণ দাশের হোটেলের নামটা কি কেউ জানেন? উনি চট্টগ্রামে কি করছেন?
৪৫. ০১ লা জুলাই, ২০০৮ রাত ১২:২৪
স্বপ্নপোকা বলেছেন: কিছু তথ্য টাইপ করতে গিয়ে ভুল করেছেন । এডিট করুন ।
৪৬. ০১ লা জুলাই, ২০০৮ রাত ১২:২৬
স্বপ্নপোকা বলেছেন: যেমন : ''এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ১১৬ নং কক্ষে রাত এগারটার পর শিবনারায়ণ দাশ পুরো পতাকা ডিজাইন সম্পন্ন করেন (১)।''
৪৯. ১৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৭
সাদাকালোরঙিন বলেছেন: প্রকৌশল বিশ্ববিদ্যালয় সম্পৃক্ত জানতে পেরে গর্ববোধ করছি ......চমৎকার পোষ্ট ।
৫০. ১০ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
অপরিচিতা বলেছেন: একটা সাধারণ জ্ঞানের বইয়ে পড়েছিলাম অনেক আগে । এত details লেখা ছিল না অবশ্য । যাই হোক, দেরীতে হলেও সঠিক ইতিহাসটা আমরা খুঁজে বের করতে পেরেছি, এই অর্জনও ছোট নয় মোটেই । অনেক ধন্যবাদ ভাইয়া ।
৫১. ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৬
ওপেল বলেছেন: শেরে বাংলা ৪০১ , পুরনো অনেক স্মৃতি মনে পরে গেলো, অনেক রাত কাটিয়েছি ঐ রুমে। ঐ রুমের ইমরুল ভাই এর মুখ থেকে এ ব্যপারটা প্রথম শুনেছিলাম।

এই লাইন টা কি ঠিক আছে?
এক জায়গায় লিখলেনঃ

১৯৭০ সালের ৬ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ৪০১ নং (উত্তর) কক্ষে রাত এগারটার পর পুরো পতাকার ডিজাইন সম্পন্ন করেন

আরেক জায়গায় লিখলেনঃ

এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ১১৬ নং কক্ষে রাত এগারটার পর শিবনারায়ণ দাশ পুরো পতাকা ডিজাইন সম্পন্ন করেন (১)।

আমার বুজতে সমস্যা হচ্ছে রাগিব ভাই।
৫২. ১৪ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৮
নিবিড় অভ্র বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: নতুন জানলাম । ধন্যবাদ "রাগিব" আপনাকে।
৫৫. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩৫
বিডি আইডল বলেছেন: রাগিব এই বিষয়টি নিয়ে কিছুদিন আগে এক ফোরামে অনেক তর্কাতর্কি হল...তাদের বক্তব্য এই ডিজাইন অন্য কারো করা..
৫৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯
তেলাপোকা বলেছেন: প্রিয় পোষ্টে রেখে দেই আগে :)
৫৭. ১৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৮
দিকভ্রান্ত উন্নাসিক বলেছেন: খুব ভাল লাগল পরে ... রাগিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ ।
৫৮. ১৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৮
দিকভ্রান্ত উন্নাসিক বলেছেন: খুব ভাল লাগল পড়ে ... রাগিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ ।
৫৯. ০২ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৭
মনসুরুল হুদা বলেছেন: সত্য তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ............
৬০. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
কলুর বলদ বলেছেন: ধন্যবাদ.............অজানাকে জানলাম...........+++
৬২. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩৫
'লেনিন' বলেছেন: ধন্যবাদ রাগিব আপনাকে। অনেক অজানা তথ্য জানতে পারলাম।

আর এধরণের পোস্টে যারা মাইনাস দেয় তাদের আসলেই চিহ্নিত করা দরকার।
৬৪. ০৫ ই মে, ২০০৯ ভোর ৬:৪৯
ঋভু অনিকেত বলেছেন: জাতীয় পতাকার প্রথম রূপকার শিব নারায়ন দাস এটা আমার মত অনেকই জানতেন। রাজনৈতিক কারনে, ব্যক্তিগত ঈর্ষার কারণে হয়তো যারা ভালভাবে জানতেন তারা বিষয়টা প্রচার করতে চাননি।
শিব নারায়ন দাস চট্টগ্রামে দীর্ঘদিন আমার প্রতিবেশী ছিলেন।
উনি এখন কেমন আছেন কোথায় আছেন কেউ কী আমায় জানাবেন?
উনার স্ত্রী গীতশ্রী দিদিকে মাঝে মাঝে টিভি বিজ্ঞাপনে দেখা যায়।

৬৫. ০৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৩৩
অংকন কুরী বলেছেন: রাজাকার কয়েকটা এখানে মাইনাস দিছে X( X((

সামু তাদের নিক ব্যান করুক, যাতে এরা এইরকম পোষ্টে মাইনাস দিতে না পারে..... X((

 

মোট সময় লেগেছে ০.৯৯৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ