আমার প্রিয় পোস্ট

জাদুনগরের কড়চা

দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ

১৮ ই মে, ২০০৮ দুপুর ১২:৫৭

শেয়ারঃ
0 5 0

ঘরে বসে কীভাবে সারা বিশ্বকে লাইভ দেখা সম্ভব? আজকের পৃথিবীতে অনেক কিছুই এসে গেছে ইন্টারনেটের দুনিয়াতে। ব্যক্তিগত ওয়েবক্যাম ছাড়াও পৃথিবীর বিভিন্ন স্থানে বাইরে বা বিভিন্ন ভবনে ওয়েবক্যাম বসিয়ে সেগুলো অনলাইনে দেয়া আছে। ইন্টারনেটের মধ্য দিয়ে যেকোনো সময়ই সেগুলো দেখতে পারেন, পৃথিবীর বিভিন্ন স্থানে কী ঘটছে, তা দেখতে পারবেন।

তা এসব ওয়েবক্যাম খুঁজে পাবেন কীভাবে? অনেক ক্ষেত্রেই ট্রাফিক ক্যামেরা, বা বিভিন্ন সার্ভিলেন্স ক্যামেরাগুলো সরাসরি কোনো সাইটে লিংক দেয়া থাকে না। কিন্তু গুগল ব্যবহার করে এই ওয়েবক্যামগুলোকে খুঁজে পেতে পারেন খুব সহজেই। ক্যামেরার মালিকরা সরাসরি লিংক না দিলেও ক্যামেরার কিছু বিশেষ কী-ওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ করলেই ক্যামেরাগুলোর পাতায় যাওয়া যায়।

যেমন, আক্সিস ব্র্যান্ডের ক্যামেরা পেতে হলে সার্চ করুন
inurl:view/index.shtml

রেজাল্ট পাতায় অনেক লিংক পাবেন, সেগুলোতে ক্লিক করলে এই রকমের পাবলিক ওয়েবক্যামগুলো দেখতে পাবেন।

একটা উদাহরণঃ Click This Link

এটা ইউনিভার্সিটি অফ ওমাহা'র একটি ট্রাফিক ক্যামেরার ছবি। রাস্তা দিয়ে যা গাড়ি আসা যাওয়া করছে, লাইভ দেখতে পাবেন।


অবশ্য সার্চ টার্চ করতে না চাইলে এক জায়গাতেই সবগুলো ক্যামেরা পাবেন, ওপেনটোপিয়া নামের সাইটে গেলে এরকম অনেক ক্যামেরার লিংক দেয়া আছে।

যেমনঃ
স্লোভেনিয়ার একটি রাস্তা

ইউনিভার্সিটি অফ টেক্সাসের একটি রাস্তা

ফ্রান্সের একটি প্রাসাদ

রাশিয়ার একটি রাস্তা
--

আর অনেক ক্যামেরা আপনি নিয়ন্ত্রনও করতে পারবেন, যেমন ডানে বামে ঘোরানো, জুম করা এরকম। উপরের গুলোতে এরকম সুযোগ নেই, তবে সনির অনেক ক্যামেরাতে এই সুবিধা আছে। সনির এই ক্যামেরা পেতে হলে গুগলে সার্চ করুন inurl:home/homeS.html দিয়ে। তাহলে পাবেন এরকম ক্যামেরার লিংক - ক্যামেরার পাতায় কন্ট্রোল করার ব্যবস্থা আছে। এরকম একটা ক্যামেরা হলো -

ফিনল্যান্ডের একটি বন্দরের জেটি

(কিছু আক্সিস ব্র্যান্ডের ক্যামেরাকেও কন্ট্রোল করা যায়, যেমন
ইংল্যান্ডের একটি রাস্তার ক্যামেরা )

---

সবশেষে দেখুন, আমার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ভবনের ক্যামেরা । এটা ছাড়াও পুরো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের ক্যামেরা দেখতে তো নিয়ন্ত্রণ করতে পারবেন। (অবশ্য বাংলাদেশের দিনের বেলাতে দেখে লাভ নেই, কারণ এখানে তখন রাতের অন্ধকার, বাংলাদেশের রাতের বেলাতে চেষ্টা করে দেখবেন, ঝলমলে কম্পিউটার বিজ্ঞান ভবনটি দেখতে পাবেন)।

----

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ক্যামেরা ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১২:৫৯
সাইফুর বলেছেন: ওয়াও...দারুনতো......
আমাদের স্পীড নাই:(
সল্পমূল্যে কবে যে পাবো:(........
২. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:০০
রাগিব বলেছেন: অনেক ক্যামেরাতেই বেশি স্পীড লাগে না, কারণ লো-ফ্রেম রেইটে, কয়েক সেকেন্ড পর পর একটা জেপিজি কোয়ালিটির ছবি দেখবেন।
৩. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:০১
কৌশিক বলেছেন: এইসব দেইখা ডর লাগতেছে।
৪. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:০১
সাইফুর বলেছেন: হু..এটাতো ভালোই..লিংকগুলো.....দেখছি..
৫. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:০৩
কৌশিক বলেছেন: আচ্ছা বস, আপনি আমারে একটা বুদ্ধি দেন। তিন চাকা নামে একটা রিকশাচালকদের গানের প্রতিযোগিতা হচ্ছে। সেটার নেক্সট অডিশনটা এরকম দেখাইতে চাইতেছি। কি করতে হবে এজন্য?
১৮ ই মে, ২০০৮ দুপুর ১:০৪

লেখক বলেছেন: ওয়েবকাস্ট করার সফটওয়ার নামিয়ে নিয়ে ওয়েবক্যাম আর দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিয়ে নেমে পড়ুন।

৬. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:০৩
চির সবুজ বলেছেন: ভালো একটা জিনিস জানলাম

রাগিব আপনাকে ধন্যবাদ।
১৮ ই মে, ২০০৮ দুপুর ১:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ দেখার জন্য। আমি জানতাম না ... এক বার একটা প্রজেক্টের কাজে রিসার্চ করতে গিয়ে দেখি এই অবস্থা, গুগলে সার্চ করে অনেক কিছু এরকম বেরিয়ে আসে।

৭. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:০৫
হ্যারি সেলডন বলেছেন: রাগিবভাই, নতুন প্রোফাইল ছবিটা ভাল হয়েছে।
১৮ ই মে, ২০০৮ দুপুর ১:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ। ভুড়ি কমেছে কিছুটা ... কেজি সাতেক ওজন কমেছে। এটা গত সপ্তাহে ইন্ডিয়ানাপলিসে তোলা। ফেসবুকে আছে।

৮. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:০৫
কৌশিক বলেছেন: ওয়েব কাস্ট করার সফটওয়ারের কিছু লিংক দেন, যদি তকলিব না হয়।
১৮ ই মে, ২০০৮ দুপুর ১:০৮

লেখক বলেছেন: http://www.filesland.com/download/webcast.html

এখানে লিংক আছে অনেকগুলা, আর আপনি webcast software download দিয়ে গুগলে সার্চ করলেই পাবেন।

৯. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:০৮
সাইফুর বলেছেন: রাগিব ভাই..ফেসবুক রিকোয়েষ্ট পাঠিয়েছি ১ মাস আগে..:(
দেখবেন একটু প্লিজ
১৮ ই মে, ২০০৮ দুপুর ১:১০

লেখক বলেছেন: দেখবোরে ভাই, ফেসবুকে ১৫০টার উপরে ফ্রেন্ড রিকোয়েস্ট জমে গেছে, আস্তে আস্তে দেখছি।

১০. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:১০
চির সবুজ বলেছেন: @ রাগিব

অনুগ্রহ পূর্বক কৌশিককে কিছু সাহায্য করবেন না, কারণ দেখছেন না, সে বেশ কিছুদিন যাবত হেলমেট পরে আছে। এভাবেই সে খায়, ঘুমায়, গোসল করে, অফিস করে এমনকি আড্ডাতেও এভাবেই থাকে।

উনি নিশ্চই কোন অকাম করতে যাচ্ছেন। এইজন্য চেহারা দেখাচ্ছেন না। আমরা খুব ভীতিকর পরিস্থিতিতে আছি।
১১. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:১০
হ্যারি সেলডন বলেছেন: সাত কেজি ওজন কমেছে?? আপনি তো মিরাকল দেখালেন। কিভাবে কমাইলেন? শসা ট্রিটমেন্ট নাকি?
১৮ ই মে, ২০০৮ দুপুর ১:১৩

লেখক বলেছেন: শসা টসা না, তবে মাংস বাদ দিয়ে মাছ আর সবজি খেয়ে। মাছের উপরে আর কিছু নাই ...

১২. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:১৯
নাদান বলেছেন: রাগিব ভাই আমি গুগলের এই ফিচারগুলো নিয়ে আজি একটা পোষ্ট দিতে চাইছিলাম :)

আমি ওয়েব ক্যাম দেখি এটা দিয়ে

inurl:"viewerframe?mode=motion"

১৮ ই মে, ২০০৮ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ। আরেকটা পদ্ধতি যোগ হলো ...

১৩. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:২১
চন্দন বলেছেন: চমৎকার পোস্ট শোকেসে রাখলাম :)
১৪. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:২২
নাজিরুল হক বলেছেন: হুম............

দিন দিন অনেক কিছুই সহজ হয়ে যাচ্ছে।
১৮ ই মে, ২০০৮ দুপুর ১:৩১

লেখক বলেছেন: এর মধ্যে আরো ব্যাপার আছে ... অনেক ক্যামেরা-মালিক ক্যামেরার সিকিউরিটি সেট করতে জানেনা। ফলে হয়তো নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য ক্যামেরা সেট করেছে, লিঙ্কটা পাবলিক করেনি, কিন্তু গুগল সার্চ করে ঠিকই বের করে ফেলেছে। :)

১৫. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:২৫
কৌশিক বলেছেন: মাংশতে সাত কেজি গায়েব! হুম আমার কপালে দুর্ভোগ আছে।
১৬. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:২৭
পারভেজ বলেছেন: আমার ওনেক দিনের ইচ্ছা ছিলো। এই বার পাইলাম। ওনেক ধন্যবাদ...
১৮. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:৩৯
দূরন্ত বলেছেন: প্রিয় পোস্টে যোগ হলো।
১৯. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:৪৭
রাগিব বলেছেন: বুলগেরিয়ার একটি চার্চে রোববারের প্রার্থনা সার্ভিস

Click This Link
২৩. ১৮ ই মে, ২০০৮ দুপুর ২:২৬
কেএসআমীন বলেছেন: আমিতো ঢাকা শহরে এরকম ক্যামেরা বসানোর কথা ভাবতেছিলাম...

ট্রাফিক অবজারভেশনের জন্য।

ঢাকায় আছে নাকি অলরেডি?
১৮ ই মে, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: মনে হয় নাই।

২৪. ১৮ ই মে, ২০০৮ দুপুর ২:৩০
ওবায়েদ বলেছেন: রাগিব ভাই , সৌদি আরব থেকে কি দেখা যাবে না?

আপনার দেওয়া লিংক গুলোতে কিছুই দেখছি না!!
১৮ ই মে, ২০০৮ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: জানিনা ওখানে ব্লক করা কি না। তবে স্পিড ভালো না থাকলে দেখার সম্ভাবনা কম।

২৫. ১৮ ই মে, ২০০৮ দুপুর ২:৩৭
ওবায়েদ বলেছেন: মনেহয় ব্লক। স্পিড খারাপ না................
২৬. ১৮ ই মে, ২০০৮ দুপুর ২:৪১
রাগিব বলেছেন: জাপানের একটি এফএম রেডিও স্টেশন

Click This Link
২৭. ১৮ ই মে, ২০০৮ দুপুর ২:৪৪
কেএসআমীন বলেছেন: ট্রাফিক অবস্থা দেখার এর চেয়ে ভাল ব্যবস্থা তো নাই। অত্যন্ত সহজ ও এফেক্টিভ।

প্রাইভেট সেক্টর এখানে এগিয়ে আসতে পারে। অনেক বড় বড় কোম্পানী সেবা হিসেবে এগিয়ে আসতে পারে, যেমন, মোবাইল ফোন কোম্পানীগুলো। তাদের টাওয়ারের সাথে ওয়েবক্যাম লাগিয়ে দিলেই হলো সুবিধামত জায়গায়...

ছবির চারপাশে বিজ্ঞাপনও দেয়া যাবে...

আমাদের সরকার অবশ্য পেজগি না লাগালেই হয়...
১৯ শে মে, ২০০৮ সকাল ৮:৪০

লেখক বলেছেন: সহজেই করা সম্ভব। দেশে যারা আছেন, এমন কেউ অল্প খরচে এই বিজনেসটা শুরু করতে পারে। মানে, ট্রাফিক জ্যামের অবস্থা দেখা যাবে ওয়েবসাইটে, লাইভ।

২৮. ১৮ ই মে, ২০০৮ দুপুর ২:৪৬
এজাজ. বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।

তাইলে কি যখন আমরা ওয়েবক্যাম দিয়ে চ্যাটিং করি সেটাও দেখা যায়?
১৮ ই মে, ২০০৮ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: না, এই ক্যামেরাগুলো মূলত সার্ভিলেন্স করার জন্য (পাহারা দেয়ার) ওয়েবক্যাম, এগুলো নেটওয়ার্কে যুক্ত। ব্যক্তিগত ওয়েবক্যাম দেখা যায় না।

২৯. ১৮ ই মে, ২০০৮ দুপুর ২:৫৪
নাজিরুল হক বলেছেন: আমি তো সউদিতে। সব কিছুই ফকফকা দেখতেছি...........:)
৩০. ১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:০৩
রাগিব বলেছেন: কিছু জাপানী/চীনা বসে বসে জুয়া খেলছে ক্যাসিনোতে

Click This Link
৩১. ১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:৩৮
ক্যামেরাম্যান বলেছেন: ধন্যবাদ রাগিব। তবে ঢাকায় আমাদের যা স্পিড - দেড় থেকে দুই কে। তবে মোবাইল কোম্পানির ইন্টারনেট ইউজ করলে হয়তো দেখা যাবে।

একটা রিকোয়েষ্ট - সময় পেলে গুগল (বা অন্য কোন) এডভান্স সার্চ বিষয়ে একটা পোষ্ট দিয়েন।
৩২. ১৮ ই মে, ২০০৮ বিকাল ৪:১৮
আরিফ জেবতিক বলেছেন: আমাদের গুলিস্তানে একটা লাগালে ভালো হতো ।
৩৩. ১৮ ই মে, ২০০৮ বিকাল ৪:৪১
কৌশিক বলেছেন: মগবাজারে একটা আর একটা ইভা রহমানের ড্রেসিং রুমে অনতিবিলম্বে এই ক্যামেরা বসানো হোক।
৩৫. ১৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:০৪
তানভীর আহমেদ সজীব বলেছেন: অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য...

গুগল এডভান্স সার্চ এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে পোষ্ট দেবেন প্লিজ...

ভাল থাকুন রাগিব ভাই...
৩৮. ১৮ ই মে, ২০০৮ রাত ৯:৫৭
একরামুল হক শামীম বলেছেন: রাগিব ভাই দারুন একটা বিষয় জানিয়েছেন। ধন্যবাদ।
৪০. ১৮ ই মে, ২০০৮ রাত ১০:০১
আরিফুর রহমান বলেছেন: রাগিব ভাই, শুকায়ে গেসেন কেন?
১৯ শে মে, ২০০৮ রাত ১২:৫৫

লেখক বলেছেন: এখনো টার্গেটের কাছে যেতে পারি নাই। চেষ্টা চলছে।

৪১. ১৯ শে মে, ২০০৮ সকাল ৮:৪১
মাহবুব সুমন বলেছেন: ওজন কামনোর চেস্টায় আছি , কিন্তু কমেতো না :( খালি বারেই
১৯ শে মে, ২০০৮ সকাল ৮:৪৪

লেখক বলেছেন: আমেরিকার খাবার খেয়ে আমার ওজন বেয়াড়া ভাবে বেড়ে গেছিলো। গত বছর গুগলের সেই রাজভোগ খেয়ে খুব খারাপ অবস্থা। এবার দেশ থেকে ফেরার পরে ওজন কমার প্রজেক্ট হাতে নিয়েছি। আমার স্ত্রীর তত্ত্বাবধানে মাছ আর সবজি খেয়ে কমেছে ১৭ পাউন্ড, তবে টার্গেট আরো বেশি। গত বছর থেকেই কোনো রকমের সোডা (কোক/পেপসি) খাওয়া বাদ দিয়েছি। আবহাওয়া ভালো হলে দিনে মাইল পাঁচেক সাইকেল চালাবার প্ল্যান। দেখি, এই সামারে আরো ১৭ পাউন্ড কমানো যায় কি না।

৪২. ১৯ শে মে, ২০০৮ সকাল ৮:৪৪
দূরন্ত বলেছেন: লেখাটা বারবার প্রিয় পোস্টে অ্যাড করছি কিন্তু হচ্ছেনা। সামহয়ারের কোনো সমস্যার কারণে নিশ্চয়ই।
১৯ শে মে, ২০০৮ সকাল ৮:৪৫

লেখক বলেছেন: মনে হয় বাগ। আপাতত ব্রাউজারে বুকমার্ক করে রাখেন, পরে বাগ ঠিক হলে যোগ করে নিবেন। :)

৪৩. ১৯ শে মে, ২০০৮ সকাল ৮:৪৮
এস্কিমো বলেছেন: ভাল লাগলো।

টরন্টোর আশে পাশের হাইওয়েগুলো ছবি
http://www.citynews.ca/traffic.aspx
৪৪. ১৯ শে মে, ২০০৮ সকাল ৯:১৫
রন্টি চৌধুরী বলেছেন: দেখুন ডাবলিনের কুখ্যাত বিখ্যাত টেমপল বার এলাকার একটা গলির দৃশ্য http://www.liveireland.com/webcams.shtml

ডাবলিনের একটি রাস্তা
Click This Link

ডাবলিন ট্রিনিটি কলেজের দুটা ক্যামেরা
http://www.crann.tcd.ie/feed.php?cam=3
http://www.crann.tcd.ie/feed.php?cam=2
১৯ শে মে, ২০০৮ দুপুর ২:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ। বেশ ব্যস্ত রাস্তা দেখছি।

৪৫. ১৯ শে মে, ২০০৮ সকাল ৯:২০
কালপুরুষ বলেছেন: চমৎকার পোষ্ট। চোখ মেলে দেখার মতই।
৪৬. ১৯ শে মে, ২০০৮ দুপুর ২:৩৬
এক্স ফাইলস্‌ বলেছেন: রাগিব ভাই, একটা হেল্প চাই, লেখার ভিতর যে লিন্কগুলো দেন, যেমন: রাশিয়ার একটি রাস্তা , অথবা ছবির কৃতজ্ঞতা। কিন্তু আমি পারছিনা। লেখায় লিন্ক যোগ করুন অপশান দিয়ে করতে চেষ্টা করলাম, হলোনা। আর কোন উপায় আছে নাকি?
৪৭. ১৯ শে মে, ২০০৮ বিকাল ৩:১৪
এক্স ফাইলস্‌ বলেছেন: মোজিলা ফায়ারফক্স ইউজ করে সমাধান পেয়েছি।
২১ শে মে, ২০০৮ রাত ১২:৩৯

লেখক বলেছেন: আমেরিকার অনেক সুন্দর জায়গায় ভিডিও পাবেন, অনেক রিসোর্টে বা পাহাড়ী এলাকার ক্যামেরা আছে। যেমন

Click This Link

এটা মন্টানার একটা পর্বতের ক্যামেরা।

৪৯. ২০ শে মে, ২০০৮ রাত ১১:৫০
ভোরের আলো বলেছেন: শোকেসে রাখলাম। প্লাস দিলাম,সুন্দর পোষ্ট।
৫০. ২০ শে মে, ২০০৮ রাত ১১:৫০
সামিউল জাহান বলেছেন: "আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দেই, ও পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করি।"

গণকের মানে হচ্ছে আপনি কম্পিঊটার সায়েন্টিস্ট, ভুট্টা ক্ষেতের মানে হচ্ছে আপনি
সিলিকন ভ্যালীর আশেপাশে আছেন , এবং আপনার গবেষণা গণকযন্তের নিরাপত্তা নিয়ে.........।।ঠিক কিনা?
২১ শে মে, ২০০৮ রাত ১২:৩৭

লেখক বলেছেন: সিলিকন ভ্যালির ধারে কাছেও ভুট্টা ক্ষেত টেত নাই। আমি আক্ষরিক অর্থেই ভুট্টা ক্ষেতের পাঠশালাতে আছি। :) বাকি গুলা ঠিক আছে।

৫১. ২১ শে মে, ২০০৮ রাত ১২:৪২
মেহরাব শাহরিয়ার বলেছেন: অসাধারণ

সকালে ফ্রান্স আর আয়ারল্যান্ডের ভিডিও দেখছিলাম , ওখানকার ভোরবেলার দৃশ্য , অসাধারণ লাগলো
২১ শে মে, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, সেই বাংলাদেশে বসে হয়তো আমেরিকা বা ইউরোপ বা জাপানের একটি ক্যামেরাকে আসলেই কন্ট্রোল করতে পারবেন। মানে অনেক ক্যামেরাতে কন্ট্রোলের ব্যবস্থা আছে (যেমন উপরে মন্টানার পাহাড়ের ক্যামেরাটা), সেটা আপনি ঘরে বসে ঘুরাতে পারবেন!!

মজাও করা যায় অনেক, সেদিন জাপানের রেডিও স্টেশনের ক্যামেরাটা ঘোরালাম খানিকক্ষণ, স্টেশনের লোকজন ঘাবড়ে গেলো, পরে অফলাইন করে ফেললো ক্যামেরাটাকে। তার আগে অবশ্য ক্যামেরার সামনে এসে অনেক উঁকি ঝুকি মেরেছিলো :)

৫২. ২১ শে মে, ২০০৮ রাত ১:৩৭
সামিউল জাহান বলেছেন: গুগলের পাশে আছে ভুট্টাক্ষেত?
২১ শে মে, ২০০৮ ভোর ৫:১৬

লেখক বলেছেন: আরে না, ভুট্টা ক্ষেত আমার বিশ্ববিদ্যালয়ের চারপাশে আছে। স্যাটেলাইট ছবি দেখলেই বুঝতে পারবেন http://tinyurl.com/3qncea

৫৩. ২১ শে মে, ২০০৮ সকাল ১১:২৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: চমৎকার !!!!!!!!!!
শেয়ার করার জন্য ধন্যবাদ।
৫৫. ২৪ শে মে, ২০০৮ রাত ১০:৪২
পরাগ জাফর বলেছেন: আরে কঠিন জিনিস। সেই মজা পাইলাম।
৫৬. ২৯ শে মে, ২০০৮ সকাল ১১:৪৯
ফারহান দাউদ বলেছেন: দুর্দান্ত জিনিস রাগিব ভাই। যদিও নেটের স্পিডের জন্য মজাটা পুরো পাওয়া গেলনা।আর যেসব ক্যামেরা কন্ট্রোল করতে পারার কথা সেগুলো করতে দিচ্ছে না,যেমন ইংল্যান্ডেরটা পাসওয়ার্ড চায়,বাকিগুলোও এমন কোন না কোন ঝামেলা।
২৯ শে মে, ২০০৮ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: সবগুলাতে পাসওয়ার্ড নাই। ডানে বামে ঘোরানো যায়। ঘরে বসে দুনিয়ার সর্বত্র রাস্তা দেখা প্রচণ্ড মজা :)

আর ওপেনটোপিয়ার মাধ্যমে কিন্তু অনেক দোকানপাট, রেস্টুরেন্ট, বার - এসবের ভিতরের ক্যামেরাও দেখা যায়।

৫৭. ৩১ শে মে, ২০০৮ রাত ১২:২৮
আরিফ থেকে আনা বলেছেন: চমৎকার জিনিস দিলেন রাগিব ভাই, আপনার পোস্টে এলে কত কি যে শিখি।
৫৮. ০১ লা জুন, ২০০৮ বিকাল ৩:৩৩
মুহিব বলেছেন: তথপ্রযুক্তি থেকে দূরে থাকার কারনে আমি অনেক কম জানি। আপনাকে ধন্যবাদ।
৫৯. ০১ লা জুন, ২০০৮ রাত ১১:৪৮
রাগিব বলেছেন: আমেরিকাতে এখন দিন ... তাই আমেরিকার সব ওয়েবক্যামগুলোতে দেখলে এখন পরিষ্কার ছবি পাবেন।
৬০. ০৪ ঠা জুন, ২০০৮ রাত ৩:৪৭
মহাকাল বলেছেন:
ভাই সৌদি আরবের জেদ্দা ইসলামিক সী পোর্টের কোন লিংক পাইলামনা
০৬ ই জুন, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: আমিও পেলামনা :(

৬২. ১০ ই জুন, ২০০৮ রাত ৮:৪৫
নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন: ভাইয়া, চমৎকার একটা পোস্ট। সম্ভব হলে +++ দিতাম।
৬৪. ২৩ শে জুন, ২০০৮ দুপুর ২:২১
শফিকুল বলেছেন: ফেবারিট করলাম। +++++++++।
৬৬. ১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:২০
সারওয়ার জামান চন্দন বলেছেন: অসাধারন..... সরাসরি প্রিয়তে রাখলাম
৬৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
পাপী বলেছেন: খাইসে রে। এইডাতো হলিউডের মুভিরেও হার মানাইসে!!
৬৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০১
রাগিব বলেছেন: আমি এখন ডিপার্টমেন্টেই আছি, তাই কম্পিউটার বিজ্ঞান ভবনের ওয়েবক্যাম টানাটানি করলে হয়তো আমাকেও দেখতে পাবেন লাইভ :)
৬৯. ২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:২১
মন মণষা বলেছেন: দেরিতে হলেও জটিল জিনিষের সন্ধান আপনার পেইজে পেলাম...ধন্যবাদ...এরকম আরো নতুন তথ্য পেলে জানাবেন আশাকরি...
৭০. ২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৪
মন মণষা বলেছেন: রাগিব ভাই...আমি যদি ঢাকা তে এই ধরনের ওয়েবক্যাম ব্রডকাস্ট ইন্ট্রোডিউস করতে চাই তা কি সম্ভব...সম্ভব হলে কি রকম খরচ হতে পারে? জানাবেন?
২০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: বেশি খরচ হবে না ... কেবল এই রকম ওয়েবক্যাম আর মোটামুটি ভালো ব্রডব্যান্ড কানেকশন থাকতে হবে। সফটওয়ার ঐসব ওয়েবক্যামের সাথেই দেয়া হয়। হাজার কয়েকের বেশি দাম হবে না ওয়েবক্যাম গুলোর সম্ভবত। ব্র্যান্ড নাম্বার দেখে আইডিবিতে খোঁজ নিন।

৭১. ২০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৭
নুভান বলেছেন: খুব ভালো লাগলো ভাইয়া , ধন্যবাদ
৭২. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৪
ভাইটামিন বদি বলেছেন: জটিলস্য জটিল,,,.......কিন্তু লিংক গুলা কাজ করছে না মনে হয়!!!
২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: এতোদিন পরে সবগুলো সরাসরি কাজ না করারই কথা। আপনি পোস্টে বর্ণিত পন্থায় সার্চ করে দেখুন, নতুন চালু লিংক পাবেন।

৭৩. ১০ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
আমিনুল ইসলাম বলেছেন: অসাধারণ একটা পোস্টের জন্য রাগিব ভাইকে অভিনন্দন। সত্যিই খুব মজাদার ও রোমাঞ্চকর একটা বিষয় এটি। তবে কৌশিক ভাইয়ের মত আমিও ওয়েবকাস্টের প্রতি আগ্রহী এবং এ বিষয়ে আপনার একটি টিউটোরিয়ালমূলক পোস্ট আশা করছি।
৭৪. ১০ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
আমিনুল ইসলাম বলেছেন: আরেকটা বিষয় বুঝতে পারিনি। একইসময় একই ক্যামেরাকে যদি একাধিক ভিজিটর নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তাহলে ক্যামেরা কার কথা শুনবে?
১১ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৭

লেখক বলেছেন: সাধারণত ক্যামেরাগুলোর একটা কিউ থাকে। অনেক ক্যামেরাতে কন্ট্রোল পাতায় গেলে বলবে ৩০ সেকেন্ড অপেক্ষা করতে, কারণ ইতিমধ্যে অন্য কেউ কন্ট্রোল করছে। এভাবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে একাধিক ভিজিটর সামলানো হয়।

৭৬. ২২ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৫৫
নুসরাত জাহান যুথি বলেছেন: চমৎকার। অনেক কিছু জানতে পারলাম।
৭৭. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:১২
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: দারুন তো!!! কিন্তু কথা হচ্ছে যারা লিঙ্ক দেয় না তারা তাহলে ক্যামেরাগুলো ইন্টারনেটে কানেক্ট করে রাখে কেন?
০৮ ই জুলাই, ২০০৯ রাত ২:৫৪

লেখক বলেছেন: অনেকেই ওয়েবের মাধ্যমে নজর রাখার জন্য ক্যামেরা সেটাপ করে, কিন্তু কনফিগারেশনে সমস্যার কারণে ওগুলো ওপেন হয়ে থাকে।

৮২. ২৪ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:০৪
পরান বলেছেন: চমৎকার পোস্ট শোকেসে রাখলাম :)

 

মোট সময় লেগেছে ২.১৬৪৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ