আমার প্রিয় পোস্ট

ভুট্টা ক্ষেতের কড়চা

বিন্দু থেকে গড়া সিন্ধু - আমার উইকি অভিজ্ঞতা - ১

১৬ ই জুন, ২০০৮ রাত ৩:৩৭

শেয়ার করুন:                   Facebook

ট্রোলপ্রদত্ত খেতাব

উইকিপিডিয়ার বিভিন্ন ট্রোলদের (অর্থাৎ বিশৃংখলা সৃষ্টিকারীদের) কাছ থেকে পাওয়া খেতাব গুলো টুকে রাখিনি। তবে বাঙালী বলে পাকিস্তানীদের গালি, আবার বাংলাদেশের নিবন্ধে প্রোপাগান্ডা অপসারণ করাতে ভারতীয়দের গালি - সবই খেয়েছি মনের আনন্দে।

উইকিপিডিয়াতে লেখালেখি চালানোতে বেশ মানসিক শক্তি লাগে। প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন স্থান থেকে এসব ট্রোল ইউজারেরা এসে তাদের বাঁদরামী চালিয়ে যাবে, আর তাদের প্রাপ্য গালাগাল তাদের দিতে পারবেন না, শিষ্টাচার রক্ষা করে চলতে হবে। ট্রোলদের ব্যান হওয়ার নিয়ে চিন্তা নাই, প্রাণখুলে গালি দিয়ে যাবে। সেসব গালি সহ্য করে যারা টিকে থাকে, তাদের চামড়া মোটা হয়েই চলে।

উইকিপিডিয়ার নিয়মকানুন না জেনে হিজিবিজিভাবে সম্পাদনা করতে গিয়ে অনেকেই বাধাপ্রাপ্ত হলেই ক্ষেপে যান। সামহয়ারইনব্লগেও বেশ কয়েকজন বিভিন্ন সময়ে বিভিন্ন রাগ ঝেড়েছেন, একজন তো মুক্তিযুদ্ধ বিষয়ে তাঁর "ধারণা" বিষয়ক অসংলগ্ন কিছু লেখাকে কেনো সাজিয়ে গুছিয়ে পেশ করতে বলা হলো, সেই রাগেই গোটা কয়েক পোস্ট, আর আমাকেও বেশ কিছু উপাধি দান করে বসলেন।

তবে সব কিছু ছাড়িয়েছিলো এক রোহিঙ্গা ট্রোল। বর্মীদের অত্যাচারে রোহিঙ্গারা অনেক কষ্টে আছে। তাদের ইতিহাস নিয়ে প্রায়ই বর্মী ট্রোলেরা হাবিজাবি ঢোকাতে চেষ্টা করে। আমি বেশ কিছু সময়ে এসব বর্মী ট্রোলদের প্রোপাগান্ডা সরিয়েছি, কিন্তু রোহিঙ্গা ট্রোলের রাগ সেটার জন্য না ... রাগ হলো "মাঘ" মাসের উপরে নিবন্ধটি কেনো মাঘ মাসের উপরে ... কেনো এটা মগদের উপরে না। উদ্ভট মনে হলেও সৌদী আরব নিবাসী রোহিঙ্গা ট্রোল কেনো মাঘ নিবন্ধটিতে মাঘ মাসের কথা আছে এই নিয়ে গালাগালির পর্যায়ে চলে গিয়েছিলো।

হিন্দুত্ববাদীদের কাছে মুসলিম উইকিপিডিয়ান, আর ইসলামী মৌলবাদী টাইপদের কাছে ভারতপন্থী - এই সব উপাধির কথা নাহয় বাদই দিলাম।

উইকিপিডিয়া, নাকি পত্রিকা?


পুরানো ঢাকার ছবি তুলতে গিয়েছিলাম বেলায়েত আর রাজিবুলের সাথে। খান মহম্মদ মির্ধার মসজিদের কাছে গিয়ে দেখি, ওটা তালা মারা। খালি জুম্মার নামাজের সময় বা অন্য বিশেষ ক্ষণেই নাকি ওটা খোলা হয়। কিন্তু ছবি তুলতে হলে ভেতরে যাওয়া দরকার। মসজিদের কেয়ারটেকার গোছের কাউকে পেয়ে বলা হলো উইকিপিডিয়ার জন্য ছবি তুলবো.. বিশ্বকোষ বলেও বিশেষ কাজ হলো না, বরং "উইকিপিডিয়া কি খায় না পিন্দে" টাইপের চাহনী পেলাম। অবশেষে "পত্রিকাতে দেয়া হবে" বলাতে কাজ হলো, ভিতরে গিয়ে বেশ অনেক ছবি তুলতে পারলাম।

লালবাগ দুর্গের ভিতরে গিয়ে হাম্মামখানার ভিতরের ছবি তুলার সময় অবশ্য অন্য ব্যাপার, যে মহিলা গাইড ওখানে ছিলেন, রীতিমত তেড়ে এলেন, ভিতরের কোনো ছবি তোলা যাবে না বলে ঝাড়ি দিলেন ব্যাপক। আমি একটু বেকুব চেহারার বিদেশীর ভান করলাম ... তাতে কাজ হলো, বাংলাদেশীরা ভবনের ছবি তুললে আপত্তি, কিন্তু বিদেশীদের ক্ষেত্রে সাত খুন মাপ :(


ছবি চান? কত টাকা দেবেন?

উইকিপিডিয়া তথা ইন্টারনেটে বাংলাদেশের ছবি বেশ কম। এজন্য ছবি চেয়ে আহবান জানিয়েছিলাম। প্রচুর সাড়া পেলাম, অনেকেই মুক্ত লাইসেন্সে দান করলেন তাদের তোলা ছবি। কিন্তু সবাইকে ছাড়িয়ে গেলো এক "ফটোগ্রাফার"। ইমেইল করে জানালেন, এশিয়াটিক সোসাইটির বাংলাপিডিয়া থেকে শুরু করে অনেক নামকরা জায়গায় তিনি ফটো সাপ্লাই করেছেন। এখন শুনতে পেয়েছেন উইকিপিডিয়া নামের কীযেনো একটাতেও এরকম একটা চান্স আছে। তাই দর কষাকষি করতে ইমেইল করেছেন, ছবি প্রতি কত দেয়া হবে জানতে চান!!

কী আর বলবো, ছবি চেয়ে আহবানে পরিষ্কার করেই বলা ছিলো উইকিপিডিয়া কী এবং সেখানে ছবি মুক্তভাবে দেয়ার মাজেজা কী। এর পরেও ছবি বিক্রেতা ফটোগ্রাফার মহোদয়ের হয়তো মনে হয়েছিলো, টু-পাইস কামানো যাবে এখান থেকে।


অবশ্য আমাদের আর লাগেনি এনার সাহায্য। ইন্টারনেটে বিভিন্ন দেশী বিদেশী মানুষকে অনুরোধ করে তাঁদের কাছ থেকে অনেক ছবি পেয়েছি। এক জার্মান ভদ্রলোক বাংলাদেশে প্রায়ই যেতেন এনজিওর কাজে। তাঁকে অনুরোধ করে শহীদ মিনারের সুন্দর একটা ছবি পেয়েছি, যা উইকিপিডিয়ার প্রথম পাতাতেও এসেছে।

অভিজ্ঞতা থেকে যা টের পেয়েছি, "বিশিষ্ট ফটোগ্রাফার" গোছের কারো কাছে দেশের ছবি চাওয়া পুরোই নিরর্থক। "আমি কী পেলাম বিনিময়ে" এরকম মানসিকতা নিয়ে যারা বসে থাকেন, তাদের কাছে ছবি চাওয়ার বদলে আম-জনতাকে বললেই অনেক ভালো কাজ হয়।

(চলবে)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উইকি-স্মৃতি ;
প্রকাশ করা হয়েছে: উইকিপিডিয়া  বিভাগে ।

 

  • ৪৪ টি মন্তব্য
  • ৬৯৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৬ ই জুন, ২০০৮ রাত ৩:৪৬
comment by: নিঃসঙ্গ বলেছেন: বিডিতে থাকলে হাজার হাজার ছবি দিতাম আমি :(
২. ১৬ ই জুন, ২০০৮ রাত ৩:৪৮
comment by: জেনারেল বলেছেন: চলুক...........
৩. ১৬ ই জুন, ২০০৮ রাত ৩:৫০
comment by: নেমেসিস বলেছেন: ইহুদী উইকিপিডিয়ান টা বাদ পরলো না :)
৪. ১৬ ই জুন, ২০০৮ রাত ৩:৫৪
comment by: হ্যারি সেলডন বলেছেন: চলুক। আপনাকে স্যালুট।
৫. ১৬ ই জুন, ২০০৮ ভোর ৪:০৫
comment by: আরিফুর রহমান বলেছেন: হ্যারি সেলডন বলেছেন: চলুক। আপনাকে স্যালুট।
৬. ১৬ ই জুন, ২০০৮ ভোর ৪:০৭
comment by: ওমেগা থ্রি বলেছেন: রাগিব মনে হয়, অরিজিনাল বাংলাদেশী ট্রোলের পাল্লায় পড়েন নাই। পড়লে খবর ছিল!
১৬ ই জুন, ২০০৮ সকাল ৯:২৬

লেখক বলেছেন: পড়েছি, রাজাকার গোছের ট্রোলের হাতে বেশ কয়েকবার পড়তে হয়েছে :)

৭. ১৬ ই জুন, ২০০৮ ভোর ৪:২৭
comment by: মানুষ বলেছেন: চলুক। পড়ছি
৮. ১৬ ই জুন, ২০০৮ ভোর ৬:১১
comment by: মিয়াভাই সিলটী বলেছেন: হ্যারি সেলডন বলেছেন: চলুক। আপনাকে স্যালুট।
৯. ১৬ ই জুন, ২০০৮ ভোর ৬:১৩
comment by: দূরন্ত বলেছেন: ভালো লাগলো।
এমন আরো লেখা চাই।
১০. ১৬ ই জুন, ২০০৮ সকাল ৭:২৪
comment by: পথিক মানিক বলেছেন: লাল সেলাম কমরেড। :)
থামাথামির কারবার নাই। চলুক।
১১. ১৬ ই জুন, ২০০৮ সকাল ৮:৩৭
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: ভালো লাগলো
চলুক...............।


শুভেচ্ছা জনিয়ে গেলাম।
১২. ১৬ ই জুন, ২০০৮ সকাল ৯:২৪
comment by: নিসর্গ পথিক বলেছেন: দারুন অভিজ্ঞতা...শেয়ারের জন্য ধন্যবাদ...চলুক...
১৩. ১৬ ই জুন, ২০০৮ সকাল ৯:৫১
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: রাজাকার ট্রোলের ঘটনা দেন রাগিব ভাই!
১৬ ই জুন, ২০০৮ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: লিখবো কোনো এক সময়ে :)

১৪. ১৬ ই জুন, ২০০৮ সকাল ১০:২৩
comment by: ফারহান দাউদ বলেছেন: "মাঘ" মাসের উপরে নিবন্ধটি কেনো মাঘ মাসের উপরে ... কেনো এটা মগদের উপরে না। উদ্ভট মনে হলেও সৌদী আরব নিবাসী রোহিঙ্গা ট্রোল কেনো মাঘ নিবন্ধটিতে মাঘ মাসের কথা আছে এই নিয়ে গালাগালির পর্যায়ে চলে গিয়েছিলো।"
হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেছি:)
১৬ ই জুন, ২০০৮ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: আরে, এই ব্যাটা ট্রোল আমাকে মগ বলে গালাগালও করেছিলো। :) ... হা হা হা

১৫. ১৬ ই জুন, ২০০৮ সকাল ১১:০১
comment by: আসিফ আহমেদ বলেছেন: আমি এবার দেশে যেয়ে কিছু ছবি তুলে দেয়ার চেষ্টা করবো। আমি যেহেতু খুলনায় থাকি, খুলনা থেকেই শুরু করবো ভাবছি।
১৬ ই জুন, ২০০৮ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ, বিস্তারিত পাবেন এখানে - Click This Link

১৬. ১৬ ই জুন, ২০০৮ সকাল ১১:০৩
comment by: অক্ষর বলেছেন: আপনাকে ছবি দিতে হলে কি করতে হবে?

(প্রতিটা কত করে দিবেন জানাবেন )
১৬ ই জুন, ২০০৮ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: এখানে দেখুন

Click This Link

ছবি প্রতি আপনাকে ১০০টি ধন্যবাদ দেয়া হবে :)

১৭. ১৬ ই জুন, ২০০৮ সকাল ১১:৫১
comment by: মুহিব বলেছেন: ইমেইল এড্রেসটা আবার একটু দিবেন প্লিজ।
১৬ ই জুন, ২০০৮ দুপুর ১২:২০

লেখক বলেছেন: Click This Link

১৮. ১৬ ই জুন, ২০০৮ দুপুর ১২:২০
comment by: চিকনমিয়া বলেছেন: চলুক,
১৯. ১৬ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৫
comment by: রাতুল২০০৮ বলেছেন: স্যালুট
২০. ১৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪৭
comment by: . . . এখনো খুঁজি বলেছেন: কি যেন লিখতে চেয়েছিলাম। ভুলে গেছি। গুছিয়ে নিতে গিয়ে কথাটাই আর মনে পড়ছেনা। যাক, যা লিখতে চেয়েছিলাম তার আবেগী পটভুমি হচ্ছে - শ্রদ্ধা করি !

আমি আপনাকে একটা খেতাব দিলাম - "নেটের বাংলাদেশী টাফ বালক" !
২১. ২১ শে জুন, ২০০৮ সকাল ৯:৫৯
comment by: ইয়।সিন কবির বলেছেন: রাগিব ভাই ,
কেমন আছেন। একটা কাজে আপনাকে বিরক্ত করলাম।
আমার েক বন্ধু এখন আমেরিকাতে আছে।ঐ ঢাকা ইউনি থেকে কম্পিউটার সয়েন্স এ অনার্স ের পোর আমেরিকাতে মাস্টার্স করেছে।তারপর বাংলাদেশ এ আসার পোর ১ বছর CTO হিসেবে BIPL
এ জব করে।পরে ঐ ওখানে CMMI co-ordinator হিসেবে থাকে।
ও এখন আমেরিকাতএ জব খুজটেসে।
যদি পারেন একটু হেলপ কইরেন োর ফোন নং


Tanjim Iqbal

1 703 373 3704


পোস্ট বিষয়এর বাইরে কমেন্ট করায় দু:খিত।
২২. ২২ শে জুন, ২০০৮ দুপুর ১:৩৫
comment by: মুনতাসির আলম বলেছেন: রাগিব ভাই কেমন আছেন?? আমাদের উইকি কেমন চলছে?? অনেকদিন ধরে উইকিতে যেতেই পারছি না, নানা ঝামেলায়। দোয়া করবেন যেন, ঝামেলা গুলো কাটিয়ে উঠতে পারি।
২৩. ২৯ শে জুন, ২০০৮ রাত ১:৪৬
comment by: কৌশিক বলেছেন: আপনার সেই বিখ্যাত পোস্টটা কই?
২৯ শে জুন, ২০০৮ ভোর ৪:৫৫

লেখক বলেছেন: দেশে ফিরতে হবে ভাই কোনো না কোনো সময়ে। জানের ভয় তো আছেই ;)

২৪. ২৯ শে জুন, ২০০৮ ভোর ৫:৪১
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

চলুক, রাগিব ভাই ! নিয়মিত পড়বো ।
২৫. ৩০ শে জুন, ২০০৮ সকাল ৯:০০
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: রাগিব ভাই, সমস্যা পড়েছি। উইকিপিড়িয়াতে আমি কানাডা সম্পর্কিত নিচের প্রবন্ধটি লিখছি। আমি কানাডা থাকি বিধায় এসব জানা তাছাড়া ইংরেজী উইকিপিড়িয়া থেকে কিছু কিছু অনুবাদও করছি।
Click This Link

কিন্তু ছবি যুক্ত করে কিভাবে জানি না! একটু কি বলবেন। আর আমি কি ইংরেজী উইকিপিড়িয়া থেকে ছবি যুক্ত করতে পারব?

আশাকরি এক সপ্তাহের মধ্যে লেখাটা পুরোপুরি সম্পূর্ণ করা যাবে। তখন কিন্তু আপনাকে "এ মাসের প্রবন্ধ" হিসেবে একে প্রদর্শন করতে হবে! ;) এটা আবদার করলাম। :)
২৬. ০৩ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
comment by: বাফড়া বলেছেন: নমস্য গুরুজী
২৭. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫২
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: ব্যস্ত নাকি রাগিবদা?
০৯ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৩২

লেখক বলেছেন: এই একটু। :(

২৮. ০৯ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৩৩
comment by: আরিফুর রহমান বলেছেন: হ, কি বিষয় রাগিব ভাই?

একেবারে লাপাত্তা!
০৯ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৩৪

লেখক বলেছেন: বাটে আছি :((

২৯. ০৯ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৪৩
comment by: আরিফুর রহমান বলেছেন: হুমম... সমীর'দা হালকা পাতলা আভাস দিছিলো.. বুজছি মনে লয়!
৩০. ১৪ ই জুলাই, ২০০৮ ভোর ৬:০২
comment by: অযৌক্তিক বলেছেন: প্রাঞ্জল ভাষায় লিখা পোস্ট
৩১. ১৪ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫০
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: আপনার পোষ্ট বড় হইলেও পড়ি ;)
৩২. ১৭ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৩৯
comment by: কাঙাল মামা বলেছেন: আমি ট্রোল হমু :)
৩৩. ২০ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৩১
comment by: শেহাব বলেছেন: ভালো।
৩৪. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০২
comment by: তারিফএজাজ বলেছেন: আচ্ছা ভাইয়া, আমি আপনার একজন বড় ভক্ত। আপনার এই লেখাগুলো সংকলন আকারে কবে পাব? ;)
৩৫. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
comment by: |জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ক্যামেরা কিনছি এক্কন, কাহ্লি আওয়াজ দেন ঢাকা/চট্টগ্রামের কি কি ছবি লাগবো!

 



 


আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দেই, ও পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করি।

পেশায়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৩৬৬৭১