আমার প্রিয় পোস্ট

মায়ানগরের কড়চা

আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার

২৫ শে মে, ২০০৯ রাত ১২:০৯

শেয়ার করুন:                   Facebook



বাংলা উইকি এখন বেশ সমৃদ্ধ -- প্রায় ২০ হাজার ভুক্তি রয়েছে, যার মধ্যে অন্তত ৩-৪ হাজার ভুক্তিকে পূর্ণাঙ্গ আকারের নিবন্ধ বলা চলে। গত ৩ বছরে প্রচুর মানুষের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে এই নিবন্ধগুলো। (উইকিতে সাম্প্রতিক সম্পাদনা সমূহ দেখতে পাবেন এইখানে )।

তবে, এখনো অনেক অনেক পথ বাকি। প্রচুর বিষয়ে নিবন্ধ তৈরী করা বাকি, আর সেই শূন্যতাগুলো পূরণ করতে পারেন আপনিই।

কীভাবে? উইকিতে লিখতে ইচ্ছুক অনেকেই তা বোঝা যায়, উইকির রেজিস্টার্ড ইউজারের সংখ্যা এখন প্রায় ৫০০০ এর মতো। কিন্তু তার পরেও দেখা যায়, নিয়মিত লেখেন অল্প ক'জনা।

আপনাদের জন্য তাই আজ লিখছি উইকির সহজ পাঠ, এবং বেশ কিছু না-লেখা নিবন্ধের তালিকা। এই লিংক গুলোতে ক্লিক করে যদি দুই একটি বাক্য যোগ করে দেন কেউ, পুরো বাঙালি জাতিই কৃতজ্ঞ হয়ে থাকবে আপনার কাছে -- আজকের জ্ঞান ভবিষ্যত প্রজন্মের কাছে পৌছে দেয়ার জন্য।

তাই শুরু করে দিন, ... জলদি ...


(১) নিবন্ধ শুরু করা

উইকির যেকোনো লাল লিংকে ক্লিক করলে নিবন্ধ শুরুর এডিট বক্স আসবে (অথবা পাতাটি নেই এরকম এরর পেইজ আসবে, তাতে "এই পাতাটি সম্পাদনা করতে পারে" লিংকে ক্লিক করুন)। আগে একটা একাউন্ট খুলে নিলে সুবিধা, তাহলে আপনার নিজের সম্পাদিত নিবন্ধের হিসেব রাখতে সুবিধা হবে।

এডিট বক্সে ঐ বিষয়ে লিখুন, তার পর "সংরক্ষণ" বাটনে ক্লিক করে সেইভ করুন।

(২) বিষয়শ্রেণী ও সংযোগ দেয়া

(দুই জোড়া) থার্ড ব্র্যাকেটে কোনো শব্দকে ঘিরে দিলে সেটা উইকির সংশ্লিষ্ট নিবন্ধের প্রতি অন্তঃ সংযোগ হিসাবে আসবে। নিবন্ধ না থাকলে লাল, আর থাকলে নীল লিংক।

বিষয়শ্রেণী দিতে হলে দুই জোড়া থার্ড ব্র্যাকেটের মধ্যে বিষয়শ্রেণী শব্দটি লিখে তার পরে কোলন (বিষর্গ নয় কিন্তু) দিয়ে তার পর সুবিধামত বিষয় শ্রেণী লিখুন। যেমন, ঢাকা বিশ্ববিদ্যালয় নিবন্ধের বিষয়শ্রেণী হলো বাংলাদেশের সরকারী বিশ্ববিদ্যালয়।

---

একবার শুরু করে দিন, সহজেই ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে বুঝে যাবেন কী করলে কী হয়।

----

কাজের তালিকা


এবার দিচ্ছি আপনাদের জন্য কিছু কাজের তালিকা। খুব বেশি কিছু চাইবোনা, কেবল নিচের লিংকগুলোতে ক্লিক করে যেকোনো একটি দুইটি জায়গায় সংশ্লিষ্ট বিষয়ে কয়েকটি বাক্য যোগ করে দিন। একেবারেই সময় লাগবেনা, ২ মিনিট সময়ে ঐ বিষয়ে যা জানুন তা লিখুন।

বাংলা ভাষার জন্য এটুকু করাটা আমাদের জন্য কর্তব্য, তাই না?

* গারো পাহাড়
* চিম্বুক পাহাড়
* ছেঁড়া দ্বীপ
* চিত্রা হরিণ
* রুই
* মাগুর
* চীনাবাদাম
* টমেটো
* স্বোপার্জিত স্বাধীনতা
* সার্ক ফোয়ারা
* গায়ে হলুদ
* কলাবাগান
* কদু
* শসা



কীভাবে লিখবেন? একটা উদাহরণ দেই -- ধরুন গায়ে হলুদ নিয়ে লিখবেন ... তো সেটা লিখতে হলে ভাবুন, বিদেশী কেউ এসে আপনাকে জিজ্ঞেস করছে, গায়ে হলুদ কী? তার জবাবে তাকে কী বলবেন? "গায়ে হলুদ বাংলাদেশের বিয়ের একটি অনুষ্ঠান। সাধারণত বর ও কনের জন্য আলাদা ভাবে এই অনুষ্ঠান হয়ে থাকে। বর বা কনে একটি মঞ্চে পিঁড়ির উপরে বসে থাকে। অতিথিরা বর বা কনের কপালে ও গালে হলুদ বাঁটা লাগিয়ে দেন, এবং মিষ্টি মুখ করান।"

অথবা ধরুন, "শসা" নিয়ে লিখবেন। এভাবে লিখতে পারেন, "শসা এক প্রকারের ফল। এটি সালাদ তৈরীতে ব্যবহার করা হয়। ফলটি লম্বাটে আকৃতির এবং প্রায় ১০-১২ ইঞ্চি লম্বা হয়ে থাকে। ভেতরে সাদা রঙের হয়, এবং মধ্যভাগে বিচি থাকে"।

ব্যস, এভাবে লিখলেই চলবে।

আসুন, প্রতিদিন ১টি বা ২টি মিনিট দেই... দশে মিলি করি কাজ -- তাহলে এগিয়ে যাবে আমাদের সবার এই জ্ঞান ভাণ্ডার।

(বিস্তারিত উইকির টিউটোরিয়াল পাবেন (http://ragibhasan.com/wikipedia ) এই লিংকে)।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উইকি ;
প্রকাশ করা হয়েছে:   বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৯ রাত ১২:৩৭

 

১. ২৫ শে মে, ২০০৯ রাত ১২:১৩
নির্জন রহমান বলেছেন: আরেকটু বিস্তারিত বলেন,
আমিও চাই পিসি ওন করলেই যেন অন্যান্য ভাষার মতো বাংলাও দেখতে পাই।

যেমন করেই হোক সাহায্য করবো ।
২৫ শে মে, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: বাংলা উইকিপিডিয়াতে একাউন্ট খুলুন (২০ সেকেন্ডের মতো লাগবে), তার পরে আপনার ইউজার পাতায় বিস্তারিত তথ্য দেয়া হবে।

২৫ শে মে, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: শামীম ভাই, কাল নয়, আজকেই এই লিংক গুলোর যেকোনোটিতে ক্লিক করে ১টা বাক্য যোগ করুন। তাতেই কাজটা শুরু হয়ে যাবে। ধন্যবাদ।

৩. ২৫ শে মে, ২০০৯ রাত ১২:১৯
ড়ৎশড় বলেছেন: স্যার আপনাকে শ্রদ্ধা করি এমন উদ্যোগের জন্যই।যাই পারি আপনার উল্লেখিত নিবন্ধে যোগ করার আশা রাখি।আবারো ধন্যবাদ।

আপনি মেইলে জিজ্ঞেস করেছিলেন,আমার রিকানেকশনের পর আইপি অপরিবর্তিত থাকে কিনা।আমার স্যার একই থাকে।কোন প্রক্সি ব্যবহার তো করিনা।আমি কিন্তু বাংলা আর্টিকেল সম্পাদনা করতে পারি।কিন্তু ইংরেজীতে সমস্যা হচ্ছে।
২৫ শে মে, ২০০৯ রাত ১২:১৯

লেখক বলেছেন: আমি তোমার আইপিটি আনব্লক করে দিবো। তবে ওটা ওপেন প্রক্সি কিনা তা দেখতে হবে।

২৫ শে মে, ২০০৯ রাত ১২:২৫

লেখক বলেছেন: তোমার আইপিটি আনব্লক করে দিয়েছি, এখন ইংরেজি উইকিতে চেষ্টা করে দেখতে পারো।

৪. ২৫ শে মে, ২০০৯ রাত ১২:২৮
আমিনুল ইসলাম বলেছেন: বস, আমাকে বাংলা বানানরীতির সঠিক এবং বর্তমান একটি বই ফ্রি দিলে আমি এখনই কাজ শুরু করছি। আমাদের দেশে দু'দিন পরপর বাংলা বানান পরিবর্তিত হয় যেটা খুবই বিরক্তিকর। আর লেখার সময় বানান নিয়ে আমি যথেষ্ট কনসার্নড। বানান না জানলে লিখিই না।

যেমন: আকাঙ্খা থেকে আকাঙ্ক্ষা [কী দরকার ছিল পরিবর্তনটা আনার]

যাই হোক, একটা বানানরীতির একটা বই দেন। :) যদিও জানি যে এই বই আগামী বছরই অকার্যকর হয়ে পড়বে [আরও কিছু বানানে পরিবর্তন আনার ফলে]।
২৫ শে মে, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন: আমিনুল, আমার কাছে তো বই নেই। তবে উইকিতে লেখার সময় বানান নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, কারণ এটা ফাইনাল প্রোডাক্ট না যে সব বানান এখনই শুদ্ধ হতে হবে। কাজ শুরু করে দেয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

(বানানরীতির বই বাংলা একাডেমীতে আছে। অনলাইনে কই আছে জানি না :( )

৫. ২৫ শে মে, ২০০৯ রাত ১২:৩৮
আমিনুল ইসলাম বলেছেন: উইকিপিডিয়ার ক্ষেত্রেই নয়, প্রতিটি ক্ষেত্রেই বাংলা বানানের এই সংশয়টা খুবই বিরক্তিকর এবং চিন্তার বিষয় যদিও যাদের এটা নিয়ে কাজ করার কথা তারা নির্বিকার। আমরা ভাষা নিয়েই বহুত চিৎকার-চেঁচামেচি করি কিন্তু ভাষাকে পরিপূর্ণতায় রূপ দিতে কথার-চেয়ে-কাজ-বেশি খুব কমই করি। যাই হোক, মনে করুন, গত বছর উইকিতে সংযুক্ত কোনও আর্টিক্যালে যেকোনও লাইনে "আকাঙ্খা" এভাবে বানান রইল যা এবছর "আকাঙ্ক্ষা"য় রূপান্তরিত হয়েছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় না উইকিপিডিয়া দৃষ্টিকটু হয়ে যাবে (বানানে "ভুল" থাকার কারণে)?

শুধু একটি উদাহরণ দিলাম। এরকম অসংখ্য বানান-কনফিউশন রয়েছে বাংলায় যা নিয়ে আমাদের কাজ করা উচিৎ হলেও করছি না।
২৫ শে মে, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: বানান ঠিক করার কাজটা বট স্ক্রিপ্ট দিয়ে খুব সহজেই স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব। কাজেই বানান রীতি পালটে গেলেও উইকিতে তা মেরামত করা কঠিন কিছু নয়।

৬. ২৫ শে মে, ২০০৯ রাত ১২:৪৮
লেখাজোকা শামীম বলেছেন: আমিনুল ইসলাম @ আপনার জন্য কিছু বইয়ের তালিকা দিলাম

শুদ্ধ বাংলা লেখা শেখার কয়েকটি বইয়ের তালিকা

রাগিব ভাই @ লেখার চেষ্টা করলাম। সামুর মত বাংলা লেখা যায় না।
২৫ শে মে, ২০০৯ রাত ১২:৫০

লেখক বলেছেন: কী ব্রাউজার ব্যবহার করেন? আই-ই হলে ফোনেটিক বাংলা (অভ্র) ব্যবহার করার একটা বিল্ট ইন সিস্টেম আছে, এক্সেপ চাপলে বা টিকবক্সে টিক দিলে হবে।

ফায়ারফক্সের ২ ভার্শন পর্যন্ত ওটা কাজ করবে, (তবে ফায়ারফক্স ৩তে বিল্ট ইন কীবোর্ডটা চলে না।)

৭. ২৫ শে মে, ২০০৯ রাত ১২:৫৩
রাগিব বলেছেন: গায়ে হলুদের ভুক্তিটি এর মধ্যেই যিনি তৈরী করে দিয়েছেন, তাকে ধন্যবাদ। আপনি একটি একাউন্ট খুলে ফেলুন, তাহলে নিবন্ধ তৈরীর ক্রেডিট আপনাকে দেয়া যাবে। উইকির লগে এই সম্পাদনাগুলো আপনার নামের অধীনে থাকবে।
৮. ২৫ শে মে, ২০০৯ রাত ১২:৫৬
লেখাজোকা শামীম বলেছেন: আমি flock ব্যবহার করি। ইউকিতে শাহজাহান শামীম নামে বোধহয় অনেক আগে একাউন্ট করেছিলাম। কিন্তু পরে কাজ করতে গিয়েও কেমন যেন জটিল মনে হওয়ায় করা হয়ে উঠেনি।
৯. ২৫ শে মে, ২০০৯ রাত ১:০০
নাজিরুল হক বলেছেন: আমিও ট্রাই করবো।

আচ্ছা আমি কি পুরো একটা বিষয়ে লিখতে পারবো? যেমন আমি দেখেছি মরিশাস সার্চ দিলে সেখানে বাংলায় তেমন কোন তত্ব থাকে না। কিন্তু ইংরেজীতে আছে। আমি কি কোন একটা বিষয় নিয়ে পুরো পোস্ট লিখতে পারবো?
২৫ শে মে, ২০০৯ রাত ১:০৫

লেখক বলেছেন: অবশ্যই। আপনি মরিশাসের ইংরেজি নিবন্ধ থেকে এক লাইন এক লাইন করে অনুবাদ করে বাংলায় যোগ করতে পারেন। পুরো বিষয়ে অবশ্যই লিখতে পারবেন।

১০. ২৫ শে মে, ২০০৯ রাত ১:০৩
আমিনুল ইসলাম বলেছেন: শামীম ভাইকে ধন্যবাদ।

রাগিব ভাই তো বাংলায় কোনো হেল্পই করলেন না। :( এবার অন্ততপক্ষে ইংরেজিতে হেল্প করুন [আপনি তো উইকি ইংলিশেরও অ্যাডমিন]। ইংরেজি ভালো শিখতে চাই। লেখালেখির অভ্যাস আছে জানেনই হয়তো, সেটা ইংরেজিতে রূপান্তর করতে চাই। ঠিক রূপান্তর না, যুক্ত করতে চাই। ;) কিছু অনলাইন পিডিএফ বা ওয়েবসাইটের ঠিকানা দিলে খুশি হবো যেখান থেকে ফ্রি হ্যান্ড ইংরেজি লেখা শেখা সম্ভব। কোনো বইয়ের নাম জানা থাকলেও বলবেন প্লিজ। কিনে নিবো।

আমার ইংরেজি লেখার স্যাম্পল দেখুন এখানেঃ http://www.aisajib.com
১১. ২৫ শে মে, ২০০৯ রাত ১:০৪
লেখাজোকা শামীম বলেছেন: দুঃখিত, ভুল তথ্য দেয়ার জন্য। আমি ইউকিতে সার্চ করে দেখলাম শাহজাহান শামীম নামে কোন ইউজার নাই। তার মানে আমি আগে রেজিস্ট্রেশন করতেই পারিনি। তাই এখনই রেজিস্ট্রেশন করে নিলাম।
এবার কী করব, একটু সহজ করে বলেন।
২৫ শে মে, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: লগিন অবস্থায় উইকির যে বিষয়ে লিখতে চান (মানে এই পোস্টে উল্লেখ করা কিছুতে যদি লিখতে চান), তার লিংকে (উপরে দেয়া) ক্লিক করুন।

আর যদি নতুন কোনো বিষয়ে লিখতে চান, তাহলে উইকির বাম দিকে সার্চ বক্স আছে, সেখানে বিষয়ের নামটি লিখে সার্চ করুন, না থাকলে এরর পেইজে নিবন্ধটি তৈরীর লিংক পাবেন।

বাংলায় লিখতে হলে অভ্র যদি থাকে ভালো, নতুবা সামুর ফোনেটিক কীবোর্ডে লিখে পেস্ট করে দিতে পারেন উইকির এডিট বক্সে।

২৫ শে মে, ২০০৯ রাত ১:৩৫

লেখক বলেছেন: গারো পাহাড়ের নিবন্ধটি শুরু করে দিয়েছেন দেখলাম, এর জন্য অনেক ধন্যবাদ। পাহাড়টি সম্পর্কে যা জানেন, যোগ করে দিতে পারেন।

১২. ২৫ শে মে, ২০০৯ রাত ১:০৯
ড়ৎশড় বলেছেন: ধন্যবাদ স্যার আমার সমস্যাটি দেখার জন্য।আমি এখন এডিট করতে পারছি।

আমি এইমাত্র আপনার উল্লেখিত একটি নিবন্ধের(গায়ে হলুদ) কিছু অংশ লিখলাম।বাকীগুলোতেও কিছু কিছু করে লিখার চেষ্টা করবো।
১৩. ২৫ শে মে, ২০০৯ রাত ১:১৩
ড়ৎশড় বলেছেন: অনেকদিন উইকিতে লিখা হয়না তাই আলোচনার পরে নিজের নাম যোগ করতে ভুলে গিয়েছিলাম।
একাউন্ট আমার ইংরেজিতে যা ছিলো তা দিয়ে বাংলায় দেখলাম লগইন করতে পারলাম না।নতুন একাউন্ট খুলে নিয়েছি।আর স্যার ক্রেডিটের দরকার নেই।এই দেশে জন্ম নিয়ে দেশের মানুষের টাকায় লিখাপড়া করে কিছু করবোনা এটা তো হয়না।আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব বাংলায় লিখা যোগ করার।আশা করি লেখার ভুল ক্রুটি বলে দিবেন।
১৪. ২৫ শে মে, ২০০৯ রাত ১:২৫
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: একটা সমস্যা আছে। আমি ফোনেটিক কী-বোর্ড ব্যবহার করি। মাইক্রোসফট ওয়ার্ডে লেখার পর উইকিতে লেখা পেষ্ট করলে লেখা অন্যরকম হয়ে যায়। ভেঙ্গে ভেঙ্গে লেখা দেখায়। এর প্রতিকার কি??
২৫ শে মে, ২০০৯ রাত ১:৩১

লেখক বলেছেন: আপনি কি ওয়ার্ডে কোনো ইউনিকোড ফন্ট (যেমন সোলাইমানলিপি, বাংলা, ভৃন্দা) দিয়ে লিখেছেন? তাহলে কিন্তু সমস্যা হবার কথা না। যদি ওয়ার্ডে বিজয় বা অন্য ফন্টে লিখেন, তাহলে উইকিতে তা কাজ করবে না।

১৫. ২৫ শে মে, ২০০৯ রাত ১:৩৮
এ. এস. এম. রাহাত খান বলেছেন: ভাইয়া চেষ্টা করলাম।সার্ক ফোয়ারা দিয়ে শুরু করলাম।আশা রাখি চেষ্টা অব্যাহত রাখব
২৫ শে মে, ২০০৯ রাত ১:৪১

লেখক বলেছেন: লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। নিবন্ধটিতে ছবি ও বিষয়শ্রেণী যোগ করে দিয়েছি। আপনি আরো কিছু যোগ করতে চাইলে ঐ পাতার উপরে "সম্পাদনা" লিংকে ক্লিক করে আরো তথ্য যোগ করতে পারেন। এই বিষয়ে ইংরেজি উইকির নিবন্ধটি এখানে পাবেন - http://en.wikipedia.org/wiki/SAARC_Fountain

১৬. ২৫ শে মে, ২০০৯ রাত ১:৪৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ভাসা ভাসা জ্ঞান নিয়ে আসলে উইকির মতো জায়গায় লেখার সাহস হয় না। তাই বাকি ৫০০০ ইউজারের মতো আমার একাউন্টটাও অলস পড়ে আছে।:(
২৫ শে মে, ২০০৯ রাত ১:৫৬

লেখক বলেছেন: ভাসা ভাসা জ্ঞান থাকলেও কিন্তু আপনি অনেক কিছুই জানেন। (টের পাচ্ছেন না)। :) আপনাকে পুরো বই বা বিশাল কিছু লিখতে হবে না। উইকির সুবিধাটা এটাই। প্রত্যেক মানুষ বিশেষজ্ঞ না হলেও কোনো না কোনো বিষয়ে কিছু হলেও জানে। এরকম প্রত্যেকের জানা অল্প অল্প তথ্যগুলোকে এক সাথে একত্রিত করতে পারলেই ঐ বিষয়ে সমৃদ্ধ তথ্যভাণ্ডার তৈরী হবে। "ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল" । কাজেই ঝাঁপিয়ে পড়ুন যা জানেন তা নিয়েই।

১৭. ২৫ শে মে, ২০০৯ রাত ১:৫১
একরামুল হক শামীম বলেছেন: রাগিব ভাই, আমি বর্তমানে ঢাকা বিষয়ে কিছু গবেষণা করছি। ঢাকা সম্পর্কিত কোন ভুক্তি থাকলে লিস্ট জানান। আমি ভুক্তিগুলো নিয়ে কাজ করতে পারবো।
২৫ শে মে, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন: চমৎকার। একটা লিংক দিচ্ছি, এখানে অনেক লাল লিংক (মানে এখনো তৈরী হয়নি এমন ভুক্তি) পাবেন। যেটা ইচ্ছা ক্লিক করে শুরু করে দিতে পারেন।

১৮. ২৫ শে মে, ২০০৯ রাত ২:০৪
এ. এস. এম. রাহাত খান বলেছেন: আজ প্রথম তাই কিছু জিনিস বুঝতে সমস্যা হচ্ছিল।টিটরিয়াল পড়ে নিলে ইনশাল্লাহ সমস্যা কেটে যাবে।
স্বোপার্জিত স্বাধীনতা এর ছবি আছে,কিতু নতুন ছবি আপলোড কি করা যায় না?ওখানে ছবির যে অপ্সহন তাতে ফাইল নেম চায়!এটা বুঝিনি
২৫ শে মে, ২০০৯ রাত ২:০৮

লেখক বলেছেন: আপনার নিজের তোলা ছবি তো? তাহলে আপলোড করে দেন, করার সময়ে ফাইল নেইম পছন্দ মতো দেন একটা, আর বর্ণনার অংশে বলে দেন আপনার নিজের তোলা ছবি। বাকিটা /লাইসেন্স অপশন আমরা পরে যোগ করে দিবো (আপনিও করতে পারেন, {{GFDL}} যোগ করে দেন ছবির বর্ণনার পাতায় (তবে আপনার নিজের তোলা ছবি হতে হবে)।

১৯. ২৫ শে মে, ২০০৯ রাত ২:০৫
একরামুল হক শামীম বলেছেন: ঠিক আছে। কাজ শুরু করে দিবো। :) ঢাকা বিষয়ক ভুক্তি হলে আমি আছি :)

তবে অন্য ভুক্তি নিয়েও কাজ করবো।
২০. ২৫ শে মে, ২০০৯ রাত ২:০৯
একরামুল হক শামীম বলেছেন: ঢাকার উইকিপ্রকল্পে মোট ৯১ তৈরী হয় নি এমন ভুক্তি আছে। এরমধ্যে মোটামোটি সবগুলো সম্পর্কে তথ্য আমার কাছে আছে। আগামী ২-৩ মাসের মধ্যে সবগুলোই তৈরী করে ফেলতে পারবো।
২৫ শে মে, ২০০৯ রাত ২:১৬

লেখক বলেছেন: চমৎকার। অপেক্ষায় রইলাম।

২১. ২৫ শে মে, ২০০৯ রাত ২:২৩
তায়েফ আহমাদ বলেছেন: অনেক কষ্টের কাজ!
পড়তে ভালো লাগে, লিখতে না!
তারপরেও আপনার সারগর্ভ লেখার জন্য ধন্যবাদ।
২২. ২৫ শে মে, ২০০৯ ভোর ৪:২৫
রাহাজানি বলেছেন: লেখার আশা রাখি রাগিব ভাই।ইংরেজী আর্টিকেলগুলোকে বাংলা করনে টাইপিং সময় অনেকটা বাচানো যাবে হয়তো মেশিন ট্রান্সলেটার ব্যাবহার করে।মেশিন ট্রান্সলেটা্রে প্রাথমিক অনুবাদ করে তারপর বাকিটা হাতে লিখে এডিট করে অনেক সময় বাচানো সম্ভব।আমি এই পদ্ধতি ফলো করেছি মডুল বাংলা ট্রান্সলেশনের সময়।কাজ এখনো অনেক বাকী।একা একা করা খুব সময় সাপেক্ষ।

বাংলা মেশিন ট্রান্সলেটারঃ Click This Link
২৫ শে মে, ২০০৯ সকাল ৯:২১

লেখক বলেছেন: অনুবাদক এর ডেভেলপার মর্তুজা ভাইয়ের সাথে গত বছর থেকেই এই ব্যাপারে আলোচনা করেছি। সমস্যা হলো, অনুবাদক এখনো অতটা শক্তিশালী নয়। ফলে অনুবাদ মেরামত করতে গিয়ে একই রকম পরিশ্রম লেগে যায়।

২৩. ২৫ শে মে, ২০০৯ সকাল ৮:২২
শূন্য আরণ্যক বলেছেন: লেখার ইচ্ছা আছে
কম্পুতে আগে অভ্র লাগাতে হবে ।
২৫ শে মে, ২০০৯ সকাল ৯:৪২

লেখক বলেছেন: জলদি লাগিয়ে দেন!!

আমরা বিল্ট ইন ফোনেটিক কীবোর্ডটা মেরামত করবো অচিরেই। তখন সরাসরি বাংলা লিখতে পারবেন।

২৪. ২৫ শে মে, ২০০৯ সকাল ১০:১৩
ইসানুর বলেছেন: ধন্যবাদ রাগিব ভাই মনে করিয়ে দেয়ার জন্য। অনেক দিন ধরেই ভাবতেছি উইকিতে কন্ট্রিবিউট করব কিন্তু শুরু করা আর হচ্ছিল না। এবার শুরু করব ইনশাআল্লাহ।
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:২০

লেখক বলেছেন: অপেক্ষায় থাকলাম।

২৬. ২৫ শে মে, ২০০৯ বিকাল ৪:১৫
কাঙাল মামা বলেছেন: চিম্বুক পাহাড়ের কিছু ছবি আছে, আমার তোলা....আগের "ছবি চাই" পোস্টের নিয়ম অনুসারে পাঠাবো নাকি অন্যভাবে?
২৫ শে মে, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: ছবি চাই পোস্টের সিস্টেমেই পাঠান। আমাদের ভলান্টিয়ারেরা ছবি আপলোড করে দিবে।

২৭. ২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
ঈশান৭২৮৫ বলেছেন: রাগিব ভাই, আমি কিছু পুরাতন বাংলা সিনেমার কাহিনী, চরিত্র ইত্যাদি এডিত করতে চাই। কিন্তু শুনেছিলাম এগুলো এডিট করতে চাইলে নাকি রেফারেন্স দেয়া লাগে। এক্ষেত্রে আমি কি করব, কারন নেটে কোথাও কোন রেফারেন্স পাই নাই।
২৮. ২৫ শে মে, ২০০৯ রাত ১০:০৪
এস.কে.ফয়সাল আলম বলেছেন: রাগিব ভাইকে ধন্যবাদ। আমিও রেজিঃ করছি।
২৯. ২৫ শে মে, ২০০৯ রাত ১১:০৩
রন্টি চৌধুরী বলেছেন: অনেক ভাল কথা মনে করিয়েছেন রাগিব ভাই।

বাংলাদেশের নান বিষয়ে উইকিতে সমৃদ্ধ ইংরেজি নিবন্ধ দেখি যার বাংলায় কোন নিবন্ধই নেই। সেগুলো কি নতুন তথ্য না যোগ করেও শুধু ইংরেজী উইকি থেকে লাইনটুলাইন অনুবাদ করে যোগ করা যাবে?

নতুন কোন বিষয়ে যোগ করতে চাইলে সোর্স দিতে হয়, কিন্তু সে সোর্স যদি বাংলায় না হয় ইংরেজী তে হয়, তাহলে তার বাংলা করে দেয়া যাবে?

আসলে নিয়মকানুন কিছুই জানি না। একাউন্ট করে নিয়মকানুন সম্পর্কে ধারনা নিতে হবে ভাল করে, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব।
বাংলা উইকিকে আরও ভাল জায়গায় নিয়ে যেতে সবার হাত লাগানো উচিত।
২৫ শে মে, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন: ইংরেজি উইকির নিবন্ধ থেকে হাত খুলে অনুবাদ করে দেন, লাইন বাই লাইন, কোনো সমস্যা নাই।

সোর্স যে কোনো ভাষায় হতে পারে, সমস্যা নাই।

আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম।

৩০. ২৫ শে মে, ২০০৯ রাত ১১:০৯
গৌতম রায় বলেছেন: মাঝে মাঝে প্রবল উৎসাহ নিয়ে লেখা শুরু করি। কিন্তু মাঝখানে যে কী হয়! দেখি, আবার শুরু করবো।
২৫ শে মে, ২০০৯ রাত ১১:১৬

লেখক বলেছেন: সেজন্যই কিছুদিন পর পর সবাইকে একটু ঠেলা দেই :)

৩১. ২৫ শে মে, ২০০৯ রাত ১১:১৮
ঘনাদা বলেছেন: ভাল লাগে নাই, তাই পেলাস।

অন্যের কথা জানি না.. আমারে লজ্জার সাথে মনে করায়া দিলেন। এইজন্য আপনেরে মাইনাসাইতাম মঞ্চায়... যদিও সেইটা আমার প্রাপ‌্য।
২৬ শে মে, ২০০৯ রাত ৩:৩৬

লেখক বলেছেন: কাউকে লজ্জ্বায় ফেলতে চাই না ... কেবল ২টা মিনিট সময় চাই, এই যা। :)

৩২. ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:৫১
জুল ভার্ন বলেছেন: আমি সব সময়েই বলি-রাগিবের লেখা পড়া মানেই অনেক কিছু জানা, অনেক কিছু শেখা-এবারো তার ব্যতিক্রম হয়নি।

এটাও প্রিয়তে রেখে দিলাম।
৩৪. ২৯ শে মে, ২০০৯ দুপুর ২:১১
নুভান বলেছেন: রাগিব ভাইয়া, এই মাত্র "রসায়ন প্রকৌশল" নামক একটি নিবন্ধ লিখলাম। ভূল থাকলে দয়া করে বলবেন, শুধরে নেব।
২৯ শে মে, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ। আমি ইংরেজি উইকির লিংক, এবং সেখান থেকে একটা ছবি যোগ করে দিলাম। পারলে একটু ইংরেজি থেকে অনুবাদ করে দিতে পারো। চালিয়ে যাও।

৩৫. ২৯ শে মে, ২০০৯ দুপুর ২:৫০
চাচামিঞা বলেছেন: আপনার এই নিরলোস পরিশ্রম বাংলা ভাষাভাষি সারা জিবন মনে রাখবে।
=====================================
রাগিব ভাই, এই লিখাটি পরুন এবং আপনার যোগাযোগ সার্কেল থেকে কিভাবে আপনি সাহায্য করতে পারেন ? আপনার অংশ গ্রহন নিঃসন্দেহে অন্যকে অনুপ্রানীত করবে।
৩৬. ৩০ শে মে, ২০০৯ বিকাল ৪:০৪
গিফার বলেছেন: রাগিব ভাই আমারে একটু দয়া করে সাহাজ্য করেন সমাধান জান থাকলে
Click This Link
৩৭. ৩০ শে মে, ২০০৯ রাত ১১:৫৮
মোনালিসা আক্তার বলেছেন: ধারুন কাজ। নিশ্চয় অনুপ্রেরণা পেলাম। আমি শীগ্রই কিছু লিখতে শুরু করবো।
৩১ শে মে, ২০০৯ রাত ২:৫০

লেখক বলেছেন: শুরু করে দিন।

৩৮. ৩১ শে মে, ২০০৯ দুপুর ১:২৬
চাচামিঞা বলেছেন: "এক বা একাধিক অবদানকারী উদ্বেগ প্রকাশ করেছেন যে এই নিবন্ধের বিষয় উল্লেখযোগ্যতা নাই বা উইকিপেডিয়ার উল্লেখযোগ্যতার কোন নীতি অনুসরণ করে না। যদি কোন ব্যবহারকারী এই বিষয় সম্পর্কে জানেন, তাহলে দয়াকরে এ নিবন্ধটি উল্লেখযোগ্যতা প্রতিষ্ঠার জন্য প্রসারিত করুন, বিশ্বস্ত সূত্র হতে সত্যতা প্রমাণ করুন। যদি উল্লেখযোগ্যতা প্রমাণ না হয়, তাহলে এ নিবন্ধটি মুছে ফেলার নীতি অনুযায়ী মুছে ফেলার যোগ্য বলে বিবেচিত হবে অথবা একীকরণ করা হবে। (আরও দেখুন Notability বা উল্লেখযোগ্যতা)"
======================================
আপনার লিখাটি পরে আপি উইকিতে আইসিএমএ প্রফেশন নিয়ে লিখা শুরু করেছিলা। ইচ্ছে ছিলো আস্তে আস্তে সময় করে এতে কন্টেন্ট দিবো। কিন্তু উপরের আজকে দেখলাম উপরের ম্যাসেজটি.....সম্ভবত আমার কোনো ভুল হচ্ছে।
http://bn.wikipedia.org/wiki/ICMAB
আমার ভুল ডয়া করে ধরিয়ে দিবেন কি। আর অপ্রয়োজনিয় মনে করলে মুছে দিতে পারেন। যদি আমার অনিচ্ছা স্বত্তেও কোনো ভুল করে থাকি দুঃখিত।
তবে উইকির ম্যাসেজটা মনে হয় কোলকাতার বাংলা .....বিশেষ কিচুই বুঝতে পারলামনা সেটা পরে।
৩১ শে মে, ২০০৯ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: আইসিএমএবি বিখ্যাত কি না এইটা নিয়েই প্রশ্ন তুলেছেন একজন। আসলে এইটা সম্পর্কে অনেকেরই ধারণা কম, তাই এরকম ট্যাগ দেয়া হয়েছে। কোনো সমস্যা নেই, আমি একটা রেফারেন্স যোগ করে দিচ্ছি। আপনার ভুল হয়নি কোনো, চালিয়ে যান।

৩৯. ৩১ শে মে, ২০০৯ রাত ১১:২৬
শাফ্‌ক্বাত বলেছেন: আচ্ছা, সম্পাদনায় ক্লিক করলে কী সব হাবিজাবি লেখা আসে
আর বলে আমি কিছু লিখতে গেলে আগেরটা হারিয়ে যাবে। ক্যান আগেরটার সাথে যোগ করে লেখা যায়না কিছু?
আবার আমি কিছু লিখলে কেউ একজন আমাকে "এটা-সেটা" করতে বলে, যেসব আমি পারিনা...বাংলা ট্যাবগুলাও অনেক কম্প্লিকেটেড না, বল?
৩১ শে মে, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: সম্পাদনা তো ঠিকই করছো। তোমাকে একজন ইউজার মেসেজ দিয়েছে, আরো দুই একটা বাক্য যোগ করতে ... যাতে অন্তত একটা প্যারা হয়। তোমার শুরু করা ভুক্তিগুলাতে আরো কয়েকটা বাক্য যোগ করে দাও। অনেক ধন্যবাদ।

৪০. ৩১ শে মে, ২০০৯ রাত ১১:৩৭
শাফ্‌ক্বাত বলেছেন: আমি বলতে চাচ্ছিলাম, আরেকজনের এন্ট্রিতে যদি কিছু অ্যাড করতে চাই তাহলে অনেক কোডিং-টাইপ লেখা আসে সম্পাদনা করতে গেলে...
৩১ শে মে, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: তুমি সম্ভবত সাহিত্য নামের ভুক্তিটার কথা বলছো। ওটার শেষের দিকে লেখার পাশাপাশি আন্তঃ উইকি সংযোগ ও রেফারেন্সের কিছু কোড ছিলো।

৪১. ৩১ শে মে, ২০০৯ রাত ১১:৪৫
উদাসী স্বপ্ন বলেছেন:
জ্ঞানের ভান্ড! মারছে, আমি নাই!

জ্ঞান দেখলে গাও গুলায়!;)
৪২. ৩১ শে মে, ২০০৯ রাত ১১:৪৫
শাফ্‌ক্বাত বলেছেন: আমি পরিবার দিয়ে সার্চ দিলাম, ভাবলাম কিছু এডিট করা যায় কিনা...পারলাম না

আবার ললিতকলা লিখতে গিয়ে কলা দিয়ে সার্চ দিলাম, এই লেখা দেখে ভয় পেলাম :)

এটি একটি দ্ব্যর্থতা নিরসনকারী পৃষ্ঠা। এই পৃষ্ঠার শিরোনামের সাথে মিল আছে, এরকম একাধিক নিবন্ধের তালিকা এখানে দেয়া হয়েছে।


৩১ শে মে, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: পরিবারের উপরে পাতাটি এটা। এখানে তো এডিট করতে সমস্যা নেই।

দ্ব্যর্থতা = disambiguation

মানে একই নামে বা কাছাকাছি নামে একাধিক ভুক্তি থাকলে সেগুলোর জন্য এটা রাখা হয়। কলা = ফল, কলা = শিল্প, দুই অর্থ থাকায় "কলা" শব্দটি দিয়ে মূল ভুক্তিটিকে দ্ব্যর্থতা নিরসন বানানো হয়েছে। ওখান থেকে মূল ললিতকলার লিংক পাবে।

৪৩. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:১২
নুরুল আলম মাসুদ বলেছেন: আমার মন্তব্যটা ঠিক আপনার লেখার ওপর নয়। আপনি আমাকে তেমন করে চিনবেন না। আমি আপনাকে চিনি অথবা আপনাকে চেনাই স্বাভাবিক। এবার বেঙ্গালোরে সুপর্না বারবার আপনার কথা বলছিলো।

যাক, আমি আজকে উইকিতে নোয়াখালীর পৃষ্ঠাটা দেখতে গিয়ে অবাক হয়েছি, সেসাথে লজ্জাও পেয়েছি। কে বা কারা নোয়াখালী পৃষ্ঠায় রাজাকার নামে একটা সাবহেড তৈরি করে সেখানে এখানকার সব বড় মুক্তিযোদ্ধা ও সম্মানি লোকদের নাম জুড়ে দিয়েছ। আমি অবশ্য তা সম্পাদনা করেছি এবং মতামতও দিয়েছি, দেখুন Click This Link

দয়া করে বিষয়টা দেখবেন, এখানে মুক্তিযোদ্ধাদের একটা তালিকা ছিলো, উন্নয়ন সংস্থাগুলোর তালিকা ছিলো- সেসব কিচ্ছু নাই।

আসলে ভাই, হচ্ছে টা কী? প্রয়োজনে সরাসরি মেইল কইরেন।

মাসুদ
৪৫. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:৫৪
পাথুরে বলেছেন:
অফটপিকঃ আফনারে আর নুশেরাবু রে চট্টগ্রাম কলেজ গ্রুফের মডু বানানো অইছে। তাড়াতাড়ি আসেন। :D
৪৬. ০৫ ই জুন, ২০০৯ সকাল ১০:০৭
সাদাচোখ বলেছেন: রাগিব ভাই, আমার একটা প্রস্তাব শুনবেন?

এই ব্লগে বাংলা উইকিপিডিয়ার একটা গ্রুপ খুলে ফেললে কেমন হয়?

দিনে অন্তত একটা করে বাংলা উইকি বিষয়ক পোষ্ট আসলে, এর প্রচার এবং প্রসার উভয়ই হবে।

আমার মনে হয় প্রতি মাসে উইকিতে ছবি বা লেখা চেয়ে আপনার একটা করে পোষ্ট যথেষ্ট নয়।

বাংলা উইকি কে আমার খুব একটা ইউজার ফ্রেন্ডলি মনে হয়নি। বিশেষ করে লেখার মধ্য কোড ঢোকানোর কাজটা বেশ কঠিন মনে হয়। আমি জয়ন্তদা কে জ্বালিয়ে মেরেছি এই কাজটা শিখতে। ব্লগে আলোচনা করলে এ জাতীয় সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব।

আবার অনেক সময় আপনাদের ব্যস্ততার কারনে আমাদের সমস্যার কথা আপনাদের আলাপ পাতায় দিলে উত্তর দিতে অনেক দেরি হয়, এমন কি অনেক সময় উত্তর দেয়াই হয়না। তখন কিন্তু কাজে ভাটা পড়ে। পক্ষান্তরে এই ব্লগে ব্লগার রা সমান্য মোবাইল ফোনের সমস্যা থেকে শুরু করে পিসি থেকে ভাইরাস খেদানোর উপায় জানতে চেয়ে পোস্ট দিচ্ছে এবং মুহূর্তের মধ্যে অন্য ব্লগাররা তার সমাধান দিয়ে দিচ্ছে।

আর বাংলা উইকিতে লিখতে শেখার টিউটোরিয়াল আরও সমৃদ্ধ করা প্রয়োজন।

আর এ সবই সম্ভব বাংলা উইকিতে সক্রিয় সদস্য সংখ্যা বৃদ্ধির মাধ্যমে।

আশা করি আমার প্রস্তাব মাথায় রাখবেন।

ধন্যবাদ।
০৬ ই জুন, ২০০৯ রাত ১:৫০

লেখক বলেছেন: ব্লগে গ্রুপগুলোর সমস্যা হলো, সদস্য প্রচুর হয়, কিন্তু তার পরেও সবাই গ্রুপে না গিয়ে প্রথম পাতাই দেখতে থাকে।

দিনে একবার উইকি নিয়ে পোস্ট কে দিবে? :(

বাংলা উইকির সম্পাদনা টুলবারে অনেকগুলো মার্কআপের বাটন আছে। কিন্তু তার পরে কোড দেয়াটা অবধারিত হয়েই যায়। একটা সুবিধা হলো, এই কোড এইচটিএমএলের কোডের চাইতে অনেক সহজ।

উইকি শেখার ১০ চ্যাপ্টারের একটা টিউটোরিয়াল কিন্তু আমরা লিখে ফেলেছি। ওটা ছাপা হচ্ছে-হবে করে করে পিছিয়ে গেছে প্রকাশনা ... দেখা যাক অনলাইনে দেয়া যায় কি না।

চালিয়ে যান কাজ। ধন্যবাদ।

৪৭. ০৬ ই জুন, ২০০৯ রাত ২:০৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: যারা যারা আমাদের প্রস্তাবের সাথে একমত , দয়া করে ফিডব্যাকে জানান ।


Click This Link
৪৮. ০৬ ই জুন, ২০০৯ সকাল ১০:৫৫
সাদাচোখ বলেছেন: দিনে একটা না হোক, সপ্তাহেই একটা করে আসুক। তাই বা কম কিসে?

আচ্ছা ঠিক আছে, গ্রুপ খোলার দরকার নাই। তবে বাংলা উইকি নিয়ে পোষ্ট বাড়াতে হবে।

আমার জানামতে আপনি আর বেলায়েত ভাই ছাড়া এ নিয়ে আর কেউ পোস্ট দেয় না। অথচ হরদম ইংরেজি উইকি থেকে ব্লগাররা কোট করে বা লিংক দেয়। নিক, সেটা দোষের না, কিন্তু সবারই জানা প্রয়োজন উইকিপিডিয়া কি জিনিস এবং সামর্থ অনুযায়ী অবদান রাখাও দরকার।

আমিও চেষ্টা করব এটা নিয়ে পোষ্ট দেওয়ার।

ধন্যবাদ।
৪৯. ০৭ ই জুন, ২০০৯ রাত ২:৪৫
শুভ৭৭ বলেছেন: টিপাই মুখ বাঁধের বিরুদ্ধে কারা আছেন? আওয়াজ তুলেন। আর চুপ থাকা নয়। শুরু হোক জোরালো প্রতিবাদ।
Click This Link

সিনিয়র ও জনপ্রিয় ব্লগার হিসাবে ঐ পোষ্টে আপনার মন্তব্য আশা করছি।
৫০. ০৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
শাফ্‌ক্বাত বলেছেন: এখানে ছবি দিব কিভাবে? তাহলে তোমাকে ঐ বক্স-জনিত ফ্রন্ট দেখাতে পারতাম।
৫১. ১০ ই জুন, ২০০৯ সকাল ১০:১৩
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: উইকি সংক্রান্ত আপনার কাছে একটা প্রশ্নঃ
Click This Link
১০ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: জবাব দিয়েছি।

৫২. ১০ ই জুন, ২০০৯ সকাল ১০:৩৭
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: উইকিতে কিছু সম্পাদনা করেছিলাম। একবার রাগিব নামের একজন প্রশাসক একটা মেইলও দিয়েছিলেন। বাংলায় লেখার আগ্রহ বেশী। কিন্তু লেখা ছোট। কানা হওয়ার চান্স আছে।
৫৩. ২৩ শে জুন, ২০০৯ দুপুর ১:৫২
রুপার পালকি বলেছেন: চমৎকার কাজ । সবার উৎসাহ জোগাবে ।
৫৪. ২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
জুল ভার্ন বলেছেন: রাগিব, আপনি আজ সারা দিন এবং প্রায়ই সারা দিন(আপনার রাত)ব্লগে দেখি-আপনি ঘুমান কখোন?
২৪ শে জুন, ২০০৯ রাত ১২:৪২

লেখক বলেছেন: আমি নই, আমার কম্পিউটার ব্লগে থাকে, তাই অনলাইনে দেখাচ্ছে। :)

৫৫. ২৫ শে জুন, ২০০৯ রাত ২:৪৯
আকাশ অম্বর বলেছেন:

রাগিব ভাই, আপনার এই পোষ্টে আগে এসেও ঘুরে গেছি। আমি জেনেছি আপনার কর্মকাণ্ডের ব্যাপারে। শ্রদ্ধা জানবেন।

আসলে ইংরেজী উইকিতে এতটাই নির্ভরশীল হয়ে গেছি যে......

তবে জানি বাংলা উইকির সমৃদ্ধতা কতটুকু জরুরী। তাই সময় করে লেখা শুরু করতে চাই।

আপনাকে অনেক ধন্যবাদ।
৫৭. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:১৩
ভাঙ্গন বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম ভাই!
৫৮. ০৮ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৪৩
জয় সরকার বলেছেন: দেরিতে হলেও প্রিয়তে...............।
৫৯. ১৩ ই জুলাই, ২০০৯ সকাল ১০:০৭
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: উইকিতে কোন রচনা সম্পাদনা করলাম, কিন্তু ওই পেজের কোন শব্দকে অন্য কোন পৃষ্ঠার সাথে লিংক করতে পারছি না।
পরামর্শ জরুরী।
১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: আপনি এখানে দেখুন, http://ragibhasan.com/wikipedia/

জোড়া থার্ড ব্রাকেটের ভেতরে দিলে উইকির ভিতরের নিবন্ধে লিংক দেয়া যায়।

৬০. ১৮ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৪৮
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: টাফ আছে। ট্রাই দিতেছি। বারবার একেকটা গোলমাল লাগতেছে.....
৬১. ১৯ শে জুলাই, ২০০৯ ভোর ৬:২৯
আজিম চার্লস বলেছেন: ভাইয়া আমি অনেক দিন ধরে আছি, কিন্তু তেমন লিখা হচ্ছে না। কারন কোন বিষয়ে লিখবো এবং সোর্স পাব কোথা হতে।
আর এখনো ইমেজ দিতে পারি না। তবে আপনার সাইট থেকে উইকি টিউটোরিয়াল নামিয়েছি।
দেখি এখন কিছুটা স্পীড বারবে আশা করি।
৬২. ২২ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১২
অপ্রিয় সত্য বলেছেন:
রাগিব ভাই, আপনি সত্যি "গ্রেট"!
গরীবে'র ব্লগে চরন ধুলি দেবেন ,
আশা করি করবেন না হেইট,
আপনাকে করি অনেক ফেইথ।
সরি!কি করি,চারন কবি!
ক্ষমা করবেন- যদি হয় মিস্টেইক!
৬৩. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ২:৪৩
ইউনুস খান বলেছেন: রাগিব ভাই আপনাকে ব্লগে আগের মতো দেখিনা। আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন।
আমার ব্লগ বাড়িতে নিমন্ত্রন রইলো।
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৭:১৩

লেখক বলেছেন: আসলে আমার পিএইচডি শেষের মাস খানেক মাত্র বাকি। থিসিস নিয়ে প্রচন্ড ব্যস্ত। তদুপরি পোস্টডক্টরাল ফেলোশীপ যা পেয়েছি, তার কাগজপত্র প্রসেসিং নিয়েও মাথা খারাপ হবার দশা। তাই ব্লগে আর লেখা হচ্ছে না। সেপ্টেম্বর/অক্টোবর থেকে লেখার আশা রাখি।

৬৪. ২৭ শে জুলাই, ২০০৯ রাত ৩:৫৬
রণদীপম বসু বলেছেন: রাগিব ভাই, এইমাত্র মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্য 'কিংবদন্তী' নিয়ে নতুন বিষয় যুক্ত করে এলাম। তথ্য কিছু দিয়েছি। কিন্তু সম্পাদনা পর্যায়ে ছবি সংযুক্তির নিয়ম জানা না থাকায় ছবি দিতে পারি নি। আমার তোলা ছবি আছে। কী করতে হবে বলে দেবেন কি ?

Click This Link
২৭ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: রণদা, ছবি আগের সিস্টেমে পাঠিয়ে দেন উইকিফটোস@বিডিওএসএন ডট কমে। আর ছবি আপলোড হয়ে গেলে এভাবে যোগ করতে পারেন

http://ragibhasan.com/wikipedia/

আপনার যোগ করা লেখাটি যথাযথ স্থানে যুক্ত হয়নি। ওটা ক্যাটেগরির পাতায় চলে গেছে।

৬৫. ২৭ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৪৩
ইউনুস খান বলেছেন: আপনার সর্বাঙ্গীন মঙ্গল এবং সাফল্য কামনা করছি।

অফটপিকঃ শাহরুখ স্যারের সাথে কি আপনার দেখা বা কথা হয়। হলে আমার কথা দয়া করে বলবেন। আমি স্যারের ছাত্র ছিলাম ইউনিতে।

ভালো থাকুন।
২৭ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: ধন্যবাদ।

শাহরুখ, নাকি শাররুখ? আমার সহপাঠীটির নাম শাররুখ জামান। ও আছে ওয়েইন স্টেইট ইউনিভার্সিটিতে। ফোনে কথা হয়।

৬৬. ২৭ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৭
ইউনুস খান বলেছেন: আসলে উনার নাম ছিলো শাররুখজ্জামান। ইবাইস ইউনিভার্সিটিতে বেশ কিছুদিন শিক্ষকতা করেছিলো। পরবর্তীতে ওয়ারিদেও ছিলো কিছুদিন। তারপর স্কলারশীপে আমেরিকা চলে গিয়েছিলো। উনার গ্রামের বাড়ি ময়মনসিংহ। আব্বা-আম্মা উভয়েই ডাক্তার।

ধন্যবাদ রাগিব ভাই।
৬৭. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪২
ইউনুস খান বলেছেন: হ্যাঁ আমি যে স্যারের কথা বলেছি সেই আপনার সহপাঠী। স্যারের কাছে আমি চরমভাবে কৃতজ্ঞ। স্যারের জন্যই আমি এ পর্যন্ত আসতে পেরেছি।
৭১. ০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
হোলা বিলাই বলেছেন: মিয়া আজিম:
ইঙলিশ উইকি বাঙলা করা শুরু করেন কয় সোর্স পামু কই হি হি হি
৭২. ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৩
অপ্রিয় সত্য বলেছেন:
বিচিত্র মানুষের মন!
ক্ষনে ছন্দ- ক্ষনে পতন,!
প্রতিভার নেই অভাব ,
অদ্ভূদ পেশা- অদ্ভূদ নেশা!
চিন্তা-চেতনা ভাবধারা ,
যে যার যার মতন।!

জিন তত্ত্ব ও নয় সত্য!
অদ্ভূত-ভূতে'র পরাজয়,
স্রষ্টা'র চেয়েও রহস্যময়!!!
এ রহস্য আরো অদ্ভূত!!
স্বীয় মন ও জানেনা
সে আসলেই কেমন!
স্রষ্টা ও ভাবেনি এমন!!!

প্রাসংগীক কিংবা "অ"
লিখেছি যা মনে হলো,
ভুট্টা ক্ষেতের কড়চা ,
অদ্ভূত রোজনামচা!
বাংলা উইকিপিডিয়া ,
আপনিই লিখুন বাকী'টা।
ভালো হোক পি.এইচ.ডি'টা।!
৭৩. ২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০৬
ময়ুরবাহন বলেছেন: রাগিব ভাই, বাংলায় উইকি ট্র্যাভেল কী চালু করা যায় না?
২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:২১

লেখক বলেছেন: যায়। কাউকে উদ্যোগ নিতে হবে।

৭৪. ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৪
ময়ুরবাহন বলেছেন: উইকি তে কোনো প্রবন্ধে কী ভাবে ছবি আপলোড করব সেটা যদি বলে দেন তাহলে উপকার হয় ৷
২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:২১

লেখক বলেছেন: http://ragibhasan.com/wikipedia

৭৬. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৬
লেখাজোকা শামীম বলেছেন: আপনি অনেক সিনিয়র ব্লগার।
আপনার ও অন্য ব্লগারদের সুচিন্তিত মতামত চাই।
Click This Link
৭৭. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৯
দীপান্বিতা বলেছেন: অনেক শুভেচ্ছা...
৭৮. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৩
জুল ভার্ন বলেছেন: রাগিব, তোমাকে প্রান ঢালা অভিনন্দন!!!
৭৯. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৫১
মহসিন০৮ বলেছেন: এই মহান উদ্যোগ যেন সফল হয় সেই কামনা করছি।
৮১. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১১
পাপী বলেছেন: ঈদ মোবারক!!
৮২. ০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৪
সত্যাশ্রয়ী বলেছেন: আপনার প্রোফাইলের কিছু অংশ এখানে উল্লেখ করে হয়েছে.. Click This Link
কিছু বলার থাকলে আওয়াজ দিয়ে আইসেন।
৮৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৪
রেজওয়ান করিম বলেছেন: উইকিতে বাংলা লেখা ব্যপার না, সমস্যা হল, পেজটা সুন্দর করে সাজানো যায়না, সাজানো গেলেও জটিল যা অনেকে জানেনা, সম্ভব হলে তা জানান।
৮৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৪
রেজওয়ান করিম বলেছেন: উইকিতে বাংলা লেখা ব্যপার না, সমস্যা হল, পেজটা সুন্দর করে সাজানো যায়না, সাজানো গেলেও জটিল যা অনেকে জানেনা, সম্ভব হলে তা জানান।
৮৬. ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৭
আসিফ মহিউদ্দীন বলেছেন: খুব একটা সময় করতে পারি না, তবে সময় করতে পারলে অবশ্যই সহযোগিতা করবো। উইকির থেকে নিয়েছি প্রচুর, তেমন কিছু প্রতিদান দেয়া হইনি। ইচ্ছা রাখি দেবার।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.১৯৯৮ সেকেন্ড

 

© somewhere in net ltd | terms of use | privacy policy
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ