আমার প্রিয় পোস্ট

জাদুনগরের কড়চা

কুহুনামা - জুলাই ২৪, ২০১০

২৬ শে জুলাই, ২০১০ রাত ১১:১৯

শেয়ারঃ
0 0 0



ফেইসবুকের চাইতে টুইটারে ইদানিং যাচ্ছি অনেক বেশি।। টুইটারে আমার দৈনন্দিন টুইট তথা কুহুধ্বনিগুলো তুলে ধরছি এই অনিয়মিত সিরিজে।

------------------------------------

শ্রদ্ধেয় লুৎফুল কবীর স্যার ও বুয়েটের আইআইসিটির অন্যান্যদের প্রচেষ্টায় প্রিপেইড মিটার প্রজেক্ট চালু হয়েছিলো অনেকদিন আগে। এখন খবর এসেছে, সরকার সারা দেশেই এটা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। স্যার ও তাঁর গবেষক দলকে অনেক অভিনন্দন।

Hat's off to Lutful Kabir sir and others of the BUET IICT team @bbcbangla বাংলাদেশে প্রিপেইড মিটার: এবার চালু সারা দেশে http://bit.ly/cAGxYO

----------------------------

ইন্টারনেটে আইপি অ্যাড্রেস শেষ হয়ে আসছে, এ প্রায় বছর দশেকের পুরানো খবর। সেটা ঠিক করার জন্য আইপি প্রটোকলের নতুন সংস্করণ আইপি ভি-৬ বেরিয়েছে প্রায় বছর ১৫ আগে। কিন্তু সিএনএন মাত্রই যেন সেটা আবিষ্কার করেছে .।

Suddenly, media has found out a decade old problem!! With usual panic. "We're running out of internet addresses" http://bit.ly/9fj5NB #cnn

----------------------------

মানুষের সাথে দেখা হলে ভালো ইম্প্রেশন রাখার ১০টি কৌশল। প্রথমটিই হলো, শক্ত করে করমর্দন, আর চোখে চোখ রেখে স্মিত হাসি।

10 Ways to Make a Positive Impression When Greeting People | Little Things Matter http://bit.ly/9mWOed

----------------------------

আইফোনের সমস্যা নিয়ে যারা বিরক্ত, তাদের অনেককেই ফ্রি ফোন দেয়ার প্রস্তাব দিচ্ছে স্যামসং। তবে খুব বেশি কাউকে দিচ্ছে না।

Samsung offers free phones to frustrated iPhone users - http://bit.ly/dcWoI6 #cnn

----------------------------

ঢাকা চিড়িয়াখানার সবচেয়ে পুরানো বাসিন্দা, পবনতারা নামের হাতিটি, মারা গেছে। ১৯৫৮ সালে চিড়িয়াখানা খোলার সময় থেকেই সেখানে সে ছিলো। দাঁত ও অন্যান্য কিছু জিনিষ দেখে বয়স ধারণা করা হচ্ছে প্রায় ১০০।

Pabantara, the Elephant, dies at 100, in Dhaka Zoo. http://bit.ly/94sMMZ

----------------------------

আলোয় জীবন। একটু আলো, একটু উষ্ণতার জন্য আলোর দিকে বেঁকে যায় জীবন, বাড়তে থাকে আলোর আশায়।

Phototropic life. The seedlings changed direction by 45 degrees within half an hour of switching on the light. http://bit.ly/dxBUfm #life

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কুহুনামাটুইট ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১০ রাত ১১:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে জুলাই, ২০১০ রাত ১১:২৭
মাহবুব৩৭৩৯ বলেছেন: ভাল লাগলো বাছাই করা কিচিরমিচির নিয়ে নিয়মিত টুইটান....
২. ২৬ শে জুলাই, ২০১০ রাত ১১:২৯
অনিক সিটিজি বলেছেন: স্যার ও তাঁর গবেষক দলকে অনেক অভিনন্দন।

এবার চুরি বন্ধ হবে আশা করি।
৪. ২৬ শে জুলাই, ২০১০ রাত ১১:৩০
আজম বলেছেন: আপনাকে ফলো করছি :)
ভালো লাগল...
৫. ২৬ শে জুলাই, ২০১০ রাত ১১:৩১
ক্রসফায়ার বলেছেন: পরমানন্দ বলেছেন: সুমন'স এরোমা : বিনোদন আনলিমিটেড । এইসব কপিপেষ্ট ছাড়া মাথা খাটিয়ে মৌলিক কিছু কি কোনদিন লিকপেন না ?
২৭ শে জুলাই, ২০১০ রাত ১২:১২

লেখক বলেছেন: পেমেন্ট হালাল হয়েছে ? বেকার জনগণের কর্মসংস্থানে অবদান রাখতে পেরে আমি গর্বিত।

৬. ২৬ শে জুলাই, ২০১০ রাত ১১:৩১
অনিক সিটিজি বলেছেন: স্যার ও তাঁর গবেষক দলকে অনেক অভিনন্দন।

এবার চুরি বন্ধ হবে আশা করি।
৭. ২৬ শে জুলাই, ২০১০ রাত ১১:৩২
বিপ্লব৯৮৪২ বলেছেন: আলোয় জীবন। একটু আলো, একটু উষ্ণতার জন্য আলোর দিকে বেঁকে যায় জীবন, বাড়তে থাকে আলোর আশায়।

বিদেশে তো লোডশেডিং নাই ।
হা হা .....।
৮. ২৬ শে জুলাই, ২০১০ রাত ১১:৩৬
নাজমুল হক রাসেল বলেছেন: টুইটার কি ফেসবুকের মত ঘন্টার পর ঘন্টা অপচয় করাতে পারে? আমি কয়েকবার টুইটার ট্রাই করেছিলাম কিন্তু মন টিকলো না :(
২৬ শে জুলাই, ২০১০ রাত ১১:৪২

লেখক বলেছেন: না। ফেইসবুকে যেমন রচনা মার্কা স্ট্যাটাস দিয়ে ভরানো চলে, কিংবা অনেক বেশি ডিসট্র্যাকশন, সেখানে টুইটারে এতো ঝামেলা নাই। ১৪০ শব্দে যা লেখা যায়।

৯. ২৭ শে জুলাই, ২০১০ রাত ১২:০০
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: টুইটিং ভালো লাগছে রাগিব ভাই। আমি নিজে এই সাইটে গিয়ে অবশ্য তাল করতে পারি নাই। :|



অট.ছাগুরা কতোটা একটিভ, সেটা মাইনাসের বহর দেখে বুঝতে পারতেছি। B-)
২৭ শে জুলাই, ২০১০ রাত ১২:০৪

লেখক বলেছেন: মোবাইলে টুইটার ব্যবহার সবচেয়ে সুবিধাজনক।

অট - কয়েকজন মার্কামারা আজ ডিউটিতে আছে। পোস্ট দেয়ার ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে তারা পেমেন্ট হালাল করেছে। :)

১২. ২৭ শে জুলাই, ২০১০ রাত ১২:০৮
অপ্রয়োজন বলেছেন: ফেসবুক বাদ দিয়ে টুইটারেই আবাস গড়েছি বেশ কিছুদিন হল ... আপনার টুইট গুলো নিয়মিতই দেখা হয়।

এরকম আপডেট পোস্টের আইডিয়াটা চমৎকার।
১৩. ২৭ শে জুলাই, ২০১০ রাত ১:১৩
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: টুইটার কেন জানি ভালো লাগে না , তবে এটা ঠিক এখন ব্লগে যেভাবে নেশা ধরেছে তাতে নিয়মিত ফেসবুকেও যাওয়া হয় না। ২ লাইনের স্ট্যাটাস দেয়ার চেয়ে ব্লগে একগাদা কমেন্ট করতে বেশি ভাল লাগে
২৭ শে জুলাই, ২০১০ সকাল ১০:২০

লেখক বলেছেন: টুইটারের মূল নীতিটা হলো, স্মল ইজ বিউটিফুল। খুব অল্প কথায় প্রকাশ করার ব্যবস্থা থাকায় মানুষ বিশাল রচনা লিখতে পারেনা, কুইজে কুইজে ভরিয়ে ফেলতে পারে না। ফেইসবুকের চাইতে ব্যাপারটার গঠনটা অন্যরকম।

ওবামাও টুইটারে নিয়মিত (অন্তত নিজে না হলেও লোক রেখেছে)। আর বিল গেইটস , বিনোদ খোসলা সহ অনেক বিখ্যাত লোকেরা নিয়মিত টুইটারে টুইট করেন। তাই ফেইসবুকের চাইতে আমার টুইটারে ভালো লাগে।

১৫. ২৭ শে জুলাই, ২০১০ ভোর ৪:৪৮
নিঃসঙ্গ বলেছেন: 10 Ways to Make a Positive Impression When Greeting Peopl
সাইটা ফেসবুকে সেয়ার মারলাম। :#)
১৬. ২৭ শে জুলাই, ২০১০ সকাল ১১:৪০
কাঙাল মামা বলেছেন: টুইটার ভালা পাই। পোস্টের মাইনাস দেখে অবাকিত হলাম। :-/
২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: :)

আমি বরং অবাক হয়েছি মাইনাস কম দেখে। ভিন্ন নিক থেকে হলেও অন্তত ৩০টা মাইনাস আসার কথা , এখনো এতোগুলো আসেনি দেখে শংকিত হয়ে যাচ্ছি ... :)

১৮. ২৮ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৬
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: টুইটারে অনিয়মিত হবার আরো একটা কারন টুইটারে বিখ্যাত লোকজন থাকলেও নিজের পরিচিত লোকজন কম:(, যাই হোক আমি এইমাত্র আপনাকে ফলো করা শুরু করলাম :)
১৯. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১১
মাহী ফ্লোরা বলেছেন: কুহু নামা ভাল লাগছে।:)

 

মোট সময় লেগেছে ০.৯৪৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ