কুহুনামা - আগস্ট ১, ২০১০
০১ লা আগস্ট, ২০১০ রাত ১১:৫১
ফেইসবুকের চাইতে টুইটারে ইদানিং যাচ্ছি অনেক বেশি।। টুইটারে আমার দৈনন্দিন টুইট তথা কুহুধ্বনিগুলো তুলে ধরছি এই অনিয়মিত সিরিজে।
--------------------------------------------------------------------
বিদেশী টানে ইংরেজি বললে শ্রোতারা বক্তার কথার সত্যতায় সন্দীহান থাকে। এক সমীক্ষায় তাই দেখা গেছে। Hmmm "Does a Foreign Accent Hurt Credibility? People with a foreign accent are perceived as less truthful by listeners" http://bit.ly/cJrGA3
----------------------------------
সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর মেরি সানসালোনকে বাংলাদেশে অবস্থিত এশিয়ান ইউনভার্সিটি অফ উইমেনের প্রভোস্ট নিযুক্ত করা হয়েছে। Mary Sansalone, engineering dean at Washington Univ in St Louis appointed provost,Asian University for Women,Bangladesh http://bit.ly/dCgZ6b
----------------------------------
সালমান খান। না, অভিনেতা নন, ইনি হলেন অনলাইন ভিত্তিক টিউটোরিয়াল সাইট খান একাডেমির প্রতিষ্ঠাতা। সম্পূর্ণ ফ্রি এই সাইটে রয়েছে নানা বিষয়ের স্কুল/কলেজের শিক্ষার্থীদের জন্য ভিডিও টিউটোরিয়াল। স্বয়ং বিল গেইটস এই সাইটের ভিডিও দেখেছেন বসে বসে, আর প্রশংসা করে টুইট করলেন, RT @BillGates on Khanacademy "I’ve been spending time watching some of the courses on http://bit.ly/bOCPzn many of which are quite good"
----------------------------------
লেনিনের মারফত পেলাম, গুগলের অনেকগুলো অপ্রকাশিত ফিচার - Rather than the cheatsheet you are most likely to like the "Hidden features of Google" http://bit.ly/bCQgjf
----------------------------------
বিশ্বকাপে বাজে ফলাফল শেষে উত্তর কোরিয়ার ফুটবল দেশে ফেরত গেছে, আর গিয়েই পড়েছে বিশাল বিপদে। ডিম থেরাপি না দিলেও সরকারী পর্যায়ে তাদের মঞ্চে তুলে অপমান ও জিজ্ঞাসাবাদ করা চলছে।
Obvious! "North Korea soccer coach fears for his life" - http://bit.ly/bCIL8Y
----------------------------------
২০১০ সালের ডাইক্স্ট্রা পুরস্কার পেলেন তুষার চন্দ্র ও তাঁর দুই সহকর্মী। The 2010 Dijkstra prize in Distributed Computing goes to Tushar Chandra, Vassos Hadzilacos, and Sam Toueg. http://bit.ly/argQMT
----------------------------------
বিশ্বের সেরা কম্পিউটার বিজ্ঞানী কারা? মাইক্রোসফট রিসার্চের এশিয়া ল্যাব থেকে তৈরী করা হয়েছে তালিকাটি। "Top authors in Computer Science Overall" from Microsoft Academic Research http://bit.ly/agu2s5
----------------------------------
"গোঁপের আমি গোঁপের তুমি গোঁপ দিয়ে যায় চেনা" - নানা রকমের গোঁফের তালিকা নিয়ে ক্র্যাক্ড এর রম্য রচনা - 10 Mustache Styles That Must Be Stopped: http://bit.ly/bJ8kLk
----------------------------------
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কুহুনামা, টুইট ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
রাগিব ভাই , কোনো সমস্যা নিয়ে তোলা ছবি কি দেয়া যাবে উইকিপিডিয়ার জন্য ? মানে ঠিক পজেটিভ ছবি না এমন ?লেখক বলেছেন: সব ছবিই দেয়া যাবে, যদি উল্লেখযোগ্য কিছু দেখাবার থাকে ছবিতে।
তবে কোনো ব্যক্তির ছবি তার অনুমতি ছাড়া না দেয়াটাই উত্তম।
লেখাজোকা শামীম বলেছেন:
এখনও ভালোভাবে টুইট করতে শিখি নাই। একাউন্ট থাকলেও কুহু করা হয় না।
লেখক বলেছেন: টুইটের বাংলা এটাই করেছি।
রাতমজুর বলেছেন:
আপনার টুইট রেগুলার ফলো করি।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
ভাইয়া, কেমন আছেন?
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
এত মাইনাস কেন, সমস্যা কি?
লেখক বলেছেন: Click This Link
৩০টার কম মাইনাস দেখলে আমার মন খারাপ হয়ে যায়। যারা পাকি-রুপীতে পেমেন্ট পেয়েও তা হালাল করেনা, তাদের বাটপারিতে আমি মর্মাহত। ![]()
রুদ্রপ্রতাপ বলেছেন:
আজব! এই পোস্টে মাইনাস দেয় কারা?
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
ভ ই , আমি এখন আসলেই আর অবাক হচ্চি না আপনার পোস্টে মাইনাস দেখে। !!!! আমি নিজে ব্লগের চিফ সাহেবকে নিয়ে পোস্ট দেবার কারনে জেনারেল
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
বাহান্নের পরে ভাষার জন্যে যাদের সবচেয়ে বেশি অবদান; 'রাগিব হাসান' সেই ছোট্ট তালিকার একজন। দু চারটা মাইনাসে কিচ্ছু যায় আসে না। ক্যারি অন ব্রাদার।
রুদ্রপ্রতাপ বলেছেন:
একটা গোপন কথা জিজ্ঞাসা করতে খুব কৌতুহল হচ্ছে, কিন্তু খোলামেলা ব্লগে করতে পারছি না।
বিডি আইডল বলেছেন:
মাইনাচ যারা দিছে তারাও নিশ্চয়ই মজারই মানুষ...
একজন অন্তত: পেইড ব্লগার পাওয়া গেছে...
৩১ শে জুলাই, ২০১০ সকাল ৮:১৫
বিডি আইডল বলেছেন: যার নাম মৌলিক সে কিভাবে শুধু কপি পেষ্ট করেই যায়!!
৩১ শে জুলাই, ২০১০ সকাল ৮:২৪
লেখক বলেছেন: পেইডদের কাজই এইটা বিডি !
নিজের কিছু কওয়ার নাই !
কওয়ার সময় হইলে কমুনে ।
লেখক বলেছেন: আমার পোস্ট দেখা (ও মাইনাস দেয়া) কয়েকজনের কমেন্টের ধাঁচ, বিভিন্ন পোস্টে দেয়া কমেন্ট, ইত্যাদি হিসাব করে দেখলাম, এগুলো সবই একই লোকের নিক। ছাগুরাও আজকাল সৎ নেই, একাধিক নিকে কমেন্টের জন্য নির্ঘাত একাধিক বিলিং করে বেড়াচ্ছে
।
অক্টোপাশ বলেছেন:
পোলাপাইন মানুষ করার সিস্টেম সম্পর্কে একটা পোষ্ট দেন।
মুভি পাগল বলেছেন:
আচ্ছা, আপনি তো বোধহয় গুগলে কাজ করেছেন। আপনার কাছেই প্রশ্নটা করছি, আমি গুগলের মত কোম্পানিতে চাকরি না করে গুগলের মত একটা কোম্পানি খুলতে বেশি ইচ্ছুক। আপনার মনে হয় আমার কি করা উচিৎ? নি:সন্দেহে যারা গুগলে কাজ করে তাদের চেয়ে গুগলের মালিকেরা বেশি টাকা কামায়। আমি সেরকম কিছুতেই আগ্রহী। কোনো সাজেশন্স?
লেখক বলেছেন: ভালো একটা আইডিয়া বের করুন। তারপর সেটা নিয়ে কঠিন পরিশ্রম করুন। গুগলের প্রতিষ্ঠাতা যারা, তারা একটা আইডিয়া (পেইজর্যাংক) নিয়ে কয়েক বছর কঠিন পরিশ্রম করে তবেই গুগল বানাতে পেরেছে।
কাঊসার রুশো বলেছেন:
এখনও ভালোভাবে টুইট করতে শিখি নাই। একাউন্ট থাকলেও কুহু করা হয় না। কুহুনামা নামটা সৌন্দর্য হয়েছে।
বুঝলাম না আজকাল যে কোন পোস্ট দিলেই দেখি মাইনাস দেয়।আপনার এ পোস্টে মাইনাস পড়ার কারন কোনভাবেই মাথায় ঢুকতেছেনা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















