আমার প্রিয় পোস্ট

জাদুনগরের কড়চা

কুহুনামা - আগস্ট ১৭, ২০১০

১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১:১২

শেয়ারঃ
0 0 0



ফেইসবুকের চাইতে টুইটারে ইদানিং যাচ্ছি অনেক বেশি।। টুইটারে আমার দৈনন্দিন টুইট তথা কুহুধ্বনিগুলো তুলে ধরছি এই অনিয়মিত সিরিজে।

--------------------------------------------------------------------

১৯৫০ এর দশকে তদানিন্তন পাকিস্তানে গণতন্ত্রের মৃত্যু ঘটেছিলো জেনারেল ইস্কান্দার মীর্জার হাতে। ক্ষমতা দখল করা এই জেনারেল ইস্কান্দার মীর্জা ছিলেন কুখ্যাত বিশ্বাসঘাতক মীর জাফরের সরাসরি বংশধর!! (পরে আইয়ুব খান ইস্কান্দারকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠায়)।
Gen. Iskander Mirza, first military dictator of Pakistan (1950s), was a descendant of Mir Jafar, the infamous turncoat http://bit.ly/dv2URk

--------------------------------------------------------------------

ছবি কী ক্যামেরায় আর কীভাবে তোলা হচ্ছে, তার উপরে নির্ভর করে ছবির মানুষটিকে সবাই সুন্দর না কুৎসিত ভাবে। তাই, Don’t Be Ugly By Accident! http://bit.ly/cx3aG6

--------------------------------------------------------------------

ভলতেয়ার বলেছিলেন, কমন সেন্স মোটেও কমন নয়, "Common sense is not so common." -- Voltaire (1694‐1778)

--------------------------------------------------------------------

খাদ্য সংকট আসছে সামনে, আর বিজ্ঞানীরা তা মোকাবেলার জন্য চিন্তা করছেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কৃত্রিম ভাবে মাংস তৈরী করার কথা ভাবা হচ্ছে। আর এ নিয়ে সাইন্স ম্যাগাজিনের প্রতিবেদন - Scientists say meat grown in vats may be necessary to feed the 9 billion people expected to be alive in 2050. http://bit.ly/du5Cps

--------------------------------------------------------------------

লুই পাস্তুর ভাগ্যে বিশ্বাস করতেন অল্পই, বলতেন, যে প্রস্তুত থাকে, ভাগ্য সহায় হয় তারই, "Luck favors the prepared mind", Louis Pasteur.

--------------------------------------------------------------------

কল্পরাজ্যের সুপারহিরোদের নিয়ে সারা জীবন গল্প বানিয়েছেন কার্টুনিস্ট স্ট্যান লী, কিন্তু তিনি এখন একটা সিরিজ করেছেন, যাতে বাস্তব জীবনের অসামান্য কিন্ত বিচিত্র ক্ষমতাধর সব মানুষকে তুলে ধরা হচ্ছে। (এদের মধ্যে আছে ভারতের একজন, কোনো প্রভাব ছাড়াই যার গায়ের মধ্য দিয়ে বিদ্যুৎ বইতে পারে অনায়াসে) - Stan Lee's "Real Superhumans" http://bit.ly/cwqQQx

--------------------------------------------------------------------

গবেষণার উপরে ১৯৮৬ সালে দেয়া বেল ল্যাবসের প্রখ্যাত বিজ্ঞানী রিচার্ড হ্যামিং এর চমৎকার একটি বক্তৃতা - An oldie, but goodie. "You and Your Research", by Richard Hamming (THE Hamming of Hamming distance) http://bit.ly/cfweNM

--------------------------------------------------------------------

চীনাদের মাথায় বুদ্ধি কম নয়!! রাস্তায় যানজট এড়াতে এমন দ্বিতল বাসের পরিকল্পনা এঁটেছে তারা, যার তলা দিয়ে অন্য গাড়ি চলে যেতে পারবে। "Straddling Bus", like a Double Decker but without lower deck. Interesting idea from China. http://bit.ly/bsrDth

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কুহুনামাটুইট ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১:২৬
রুদ্রপ্রতাপ বলেছেন: রাগিব ভাই আছেন ক্যামন? আপনার লেখা মিস করি। খুব ব্যাস্ত?
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১:২৬

লেখক বলেছেন: একটু ব্যস্তই :(

৪. ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১:২৭
বিপ্লব কান্তি বলেছেন: খাদ্য সংকট লাইনটি দেখে থমকে গেলাম ।


খাদ্য সংকটের প্রকট রুপ আমরা বাংলাদেশে দেখতে পারবো অচিরেই ।

*** কৃষি জমি কমে যাচ্ছে
*** নদিগুলো ভরাট হয়ে যাচ্ছে
*** কৃষকরে বীজের জন্য অন্যের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে
*** উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলে খাদ্য উৎপাদন কমে যাবে ।

------------------------

এই নোটগুলো সরকার ও জানে । কিন্তু সরকার কিছুই করতেছে না । বাংলাদেশে ১৯৭৫ সালের পর কোন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই ।

***** কিন্তু দরকার কয়েকটি পরিকল্পনা গ্রহনের ।

>>>> কৃষি জমি ও বনভূমি অধিগ্রহন বনধ করতে হবে
>>>> এক সন্তান নীতি বাধ্যতামূলক করতে হবে । দেশে এখন দুইজনে তিনটি মানুষ প্রডাক্ট করতেছে বলে আমার মনে হয় ।
>>>> নদিগুলো খনন করতে হবে
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৩০

লেখক বলেছেন: এক সন্তান নীতি বাংলাদেশে অবাস্তব। তবে কৃষিক্ষেত্রে আরো মনোযোগ দেয়া দরকার। দেশে গাদায় গাদায় ইঞ্জিনিয়ার পয়দা না করে কৃষিবিদ তৈরী করা দরকার।

৬. ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৩৫
পীরসাহেব বলেছেন: রাগিব ভাই, কৃষিবিদ কে বানাবে? এখন পর্যন্ত আমাদের আজন্ম কাজ হলো ডাক্তার নয়তো ইঞ্জিনিয়ার হবার প্রচেষ্টায় জীবন পার। বাবামার অপূর্ন স্বপ্ন বাস্তবায়নে নিজের স্বপ্ন জমা রাখা যাতে আমাদের সন্তানেরা সেই স্বপ্নের পেছনে আমাদেরই মতন জীবন পার করে।

কৃষিবিদ উচ্চ বেতনে মাল্টিন্যাশনালে চাকরী পাবে না, সার্টিফিকেটের দাম নেই, ভালো বেতন এমনকি বৌও জুটবে না।

এইটাকে কি ভাবে সলভ করা যায়?
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৪০

লেখক বলেছেন: সেটাই তো দুঃখজনক। আমাদের দেশের সামগ্রিক অবস্থা চিন্তা করলে মনে হয়, ইঞ্জিনিয়ার খুব বেশি তৈরী হচ্ছে। অথচ কৃষি বিষয়ে গবেষণাই কিন্তু দেশের অনেক বড় একটা সমস্যা - খাদ্য চাহিদার কাজে লাগতে পারে। কিন্তু দেশের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় কৃষিবিদদের সম্মান ও সুযোগ সেভাবে নেই।

৭. ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৪৯
বিপ্লব কান্তি বলেছেন: বাংলাদেশে ইঞ্জিনিয়ার খুব বেশি তৈরী হচ্ছে, কথাটি ঠিক না । ওরাই টেকনিশিয়ান মানের ও হতে পারে না । হয়তো দেশে পর্যাপ্ত সুবিধা নেই । কিন্তু শেষ কথা হল টেকনিশিয়ান মানের ও না । তারপর এদেশে এ পেশার দরকার ও নেই কারন আমরা তো সবই কিনছি ব্যাপারটা শুধু অপারেট করার ।
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৫১

লেখক বলেছেন: আসলে, ইঞ্জিনিয়ারের সমসংখ্যক বা আরো অনেক বেশি কৃষিবিদের দরকার আছে দেশে, আর কৃষিবিজ্ঞানে অনেক বেশি গুরুত্ব দেয়া দরকার। সেই গুরুত্বটা সরকারী বা বেসরকারী -- কোনো দিক থেকেই দেয়া হচ্ছে না।

৯. ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৫৬
ই য়া দ বলেছেন: আপনার পোস্টে মাইনাসের সংখ্যা কি বাই-ডিফল্ট সেট করা থাকে??

১. বেল ল্যাব নিয়ে আপনার কাছ থেকে একটা পোস্ট আশা করছি।

২. বাংলা উইকিপিডিয়া কে জনপ্রিয় করার জন্য কেন কোন পদক্ষেপ নেয়া হবে না, আপনার কাছে তা জানতে চেয়ে রুল জারি করলাম। :) :) :)

৩. প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সংক্রান্ত বিষয় গুলো নিয়ে উইকিতে অনুবাদ করছি। দোয়া করবেন।


ভালো থাকবেন সব সময়।
১০. ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৫৮
শিরোনাম বলেছেন: লেখক বলেছেন: এক সন্তান নীতি বাংলাদেশে অবাস্তব। তবে কৃষিক্ষেত্রে আরো মনোযোগ দেয়া দরকার। দেশে গাদায় গাদায় ইঞ্জিনিয়ার পয়দা না করে কৃষিবিদ তৈরী করা দরকার।

যতটুকু জানি আপনিও একজন কম্পু ইঞ্জিনিয়ার। তা আপনে কৃষিবিদ হইলেন না কেন?সম্ভবতঃ প্রয়োজনীয়তাটা ইঞ্জিনিয়ার হওয়ার পরেই বুঝছেন।এখন কি আপনি আপনার সন্তানকে কৃষিবিদ বানাবেন?
১১. ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ২:০৫
বিপ্লব কান্তি বলেছেন: অনেক আলোচনা হল । এসব আলোচনা করে বাংলাদেশে কিছুই হবে না । আমি একদিন ইসরায়েলে বাস করা ইতিহাসের শিক্ষিকার সাথে তর্ক শুরু করেছিলাম যে ব্রিটিশরা আমাদের অনেক পিছিয়ে দিয়েছে ।

সে বলেছিল , ব্রিটিশরা তোমাদের পিছিয়ে দেয়নি । অনেক কাজ করেছে যেগুলোর সুফল এখন ও নিচ্ছে

উদাহরন দেখিয়েছিল : ভারত-বাংলাদেশের রেললাইন ও স্টিমারঘাট গুলো

================

সত্যি , ব্রিটিশরা এত শোষনের মাঝে ও কিছু দীর্ঘমেয়াদি কাজ করেছে

**** রেললাইন , ব্রিটিশের পরে বাংলাদেশে রেললাইন আর বাড়েনি । দৈঘ্য কমেছে
**** চা বাগান ও তার ম্যানজম্যান্ট। চা বাগান এখন ও ব্রিটিশ ম্যানেজম্যান্টে চলে
**** ষ্টিমার ঘাটগুলো
**** লাউয়াছড়া সংরক্ষিত বনভূমি

----------------


কিন্তু স্বাধীন বাংলায় কি হয়েছে তার লিষ্ট খুজে পাওয়া কষ্টকর
১২. ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ২:০৬
মারুফ হায়দার নিপু বলেছেন:

শোনা যায় যে কৃষি গবেষণার নামে বারি/ব্রি থেকে তেমন কিছুই আউপুট আসে না এখান থেকে। ভুয়া প্রজেক্টের নামে বিল করে টাকা খাওয়া হয় এখানে।
১৩. ১৭ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:০১
শামীম আরা সনি বলেছেন: @আপনার পোস্টে কমেন্ট দিয়ে আসছি প্লিজ দেখেন
১৪. ১৭ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:০২
শামীম আরা সনি বলেছেন: সরি কমেন্ট টা ছিল বিপ্লব কান্তির জন্য
১৫. ১৭ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৯
মাহবুব৩৭৩৯ বলেছেন: শেষের কুহুনামাটা চরম হইসে..
১৬. ১৮ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪৭
রংধনুর সাত রঙ বলেছেন: শেষের কুহুনামাটা চরম হইসে..

 

মোট সময় লেগেছে ০.৯২৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ