আমার প্রিয় পোস্ট

জাদুনগরের কড়চা

ইউটিউবের দেবশিশুরা

১৯ শে আগস্ট, ২০১০ সকাল ১১:০২

শেয়ারঃ
0 9 0

ইউটিউবের আবির্ভাবের পর থেকে এন্তার ভিডিও আপলোড হয়ে চলেছে সেখানে। প্রতি কয়েক মিনিটে ২৪ ঘণ্টার সমপরিমাণ ভিডিও আসে সেখানে। এর কিছুটা বাণিজ্যিক ভিডিও, টিভিশো কিংবা চলচ্চিত্রের খণ্ডাংশ, অথবা খবরের অংশবিশেষ, আবার কিছুটা পুরোই অপেশাদার, আম-জনতার দৈনন্দিন জীবনের খণ্ডচিত্র।

ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি প্রদর্শিত ভিডিওর একটা তালিকা আছে, সেখানে ব্যবসায়িক মিউজিক ভিডিও রয়েছে বিস্তর, কিন্তু তার মাঝেও গুটিকয় অপেশাদার ভিডিওচিত্র স্থান করে নিয়েছে। আর এসব ছবির মধ্যে সবার আগে আছে যে ভিডিওটি, তা হলো, "চার্লি বিট মাই ফিঙ্গার, অ্যাগেইন!" (চার্লি আবার আমার আঙুল কামড়ে দিয়েছে!)

বর্ণনার আগে, দেখে নিন ভিডিওটি একবার। শব্দ চালু করে দেখতে ভুলবেন না কিন্তু!!



ভিডিওটা আসলে দুই ভাইয়ের ভিডিও। বড়ভাই হ্যারি, বয়স ২ বা আড়াই। ছোটভাই চার্লি, সদ্য দাঁত গজিয়েছে চারটি বা ছয়টি। কুট কুট করে বলে সারাক্ষণ এটা ওটা কামড়ে বেড়ায়।

এই চার্লি আর হ্যারিকে নিয়েই তাদের বাবার তোলা এই ভিডিও, এক চেয়ারে বসে আছে দু-ভাই। খেলার ছলে হ্যারির আঙুল মুখের সামনে পেয়েই কামড়ে দেয় হ্যারি। চট করে সরিয়ে নিলেও হ্যারি বেশ মজা পায় এতে। আনন্দের স্বরে বলে, "চার্লি আমার আঙুল কামড়েছে"।

জবাবে চার্লি এক গাল, চতুর্দন্তি হাসিটি দিতে ভোলেনা। কী মনে করে হ্যারি এবার তার অন্য হাতের আঙুলটি তুলে ধরে চার্লির মুখের সামনে। পড়বি তো পড় চার্লির মুখে, সাথে সাথে ঘ্যাঁচ করে আবার কামড় বসায় চার্লি।

হ্যারি বেশ মজা পায় শুরুতে, এক গাল হাসি সেও দেয়। কিন্তু চার্লি এবার বসায় মরণকামড়, আর সেই কামড়ের মাত্রা বাড়ার সাথে সাথে হ্যারির মুখের জিওগ্রাফিও পাল্টাতে থাকে, বেদনায় কাঁদার উপক্রম হয়, অবশেষে ছাড়াতে পারে চার্লির মুখ থেকে তার এই আঙুলটা। আঙুল ছাড়ার পরে চার্লি এক গাল হাসি দেয়, প্রচণ্ড আনন্দের এক কাজ করে বসে তৃপ্তির হাসি হাসে।

কামড় খেয়ে কষ্ট পেলেও হ্যারি কিন্তু তার ছোট্ট ভাইটিকে বেজায় ভালোবাসে। তাই চোখের নিমেষেই তার কান্না থেমে যায়, মুখে আবার ফিকফিকে হাসি ফিরে আসে, বলে সে, "চার্লি আমাকে আবারো কামড়েছে, আর বড্ড ব্যাথা পেয়েছি"।

জবাবে চার্লি আবারও হাসে। ভূবন ভোলানো হাসি।

---

এই ভিডিওটি ইউটিউবে ২০০৭ সালের মে মাসে আপলোড করা, ৩ বছরে মোট দেখা হয়েছে প্রায় ২২ কোটি বার। প্রচুর প্যারোডি বেরিয়েছে এই ভিডিওর, আর এর দৌলতে চার্লি আর হ্যারি হয়ে গেছে ইন্টারনেটের সেলিব্রিটি। ভিডিওর মূল পাতায় গেলে চার্লি, হ্যারির অন্য সব ভিডিও, আর তাদের আরো নতুন ভাই জ্যাসপারের সব কাজকর্ম দেখতে পাবেন।

----

ইউটিউবের সর্বাধিক দেখা ভিডিওর তালিকার আরেকটা ভিডিও হলো এটা --



ছোট্ট এক বাবু চেয়ারে বসে ছিলো, নীল জামা গায়ে দিয়ে, আর তার বাবা বা অন্য কেউ মজার মজার শব্দ করে বেড়াচ্ছিলো। ছোট্ট বাবুটা এসব শব্দে দারুণ মজা পায়, আর হো হো করে হাসতে থাকে। এই বাবুটার স্বর্গীয় হাসিকে নিয়েই এই ভিডিও। বাবুটার এই অনাবিল হাসি ১ মিনিট ৪০ সেকেন্ড ধরে চলতে থাকে, আর এই ভিডিওটা দেখে নেয় অজস্র মানুষ, গত চার বছরে মোট দেখা হয়েছে ১৩ কোটি বার। সর্বাধিক দেখা ভিডিওর তালিকায় এটি রয়েছে আট নম্বরে, আর অপেশাদার ভিডিওর মধ্যে তৃতীয়।

---

স্বর্গীয় এই শিশুদের হাসির অজস্র এমন ভিডিও রয়েছে ইউটিউবে, যা দেখে মনে হয়, এর চেয়ে সুন্দর আর কোনো দৃশ্য বোধহয় পৃথিবীতে নেই।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শিশু ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১০ সকাল ১১:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে আগস্ট, ২০১০ সকাল ১১:২৪
অশ্ব ডিম্ব বলেছেন: অসাধারন একটা ভিডিও (১ম টা), অনেকবার দেখেছি।
যত দেখি ততই ভাল লাগে,

২য় টা বুকমার্ক করে রাখলাম।

২. ১৯ শে আগস্ট, ২০১০ সকাল ১১:২৪
স্পেলবাইন্ডার বলেছেন: প্রথম ভিডিওটা আগে দেখেছি। ব্লগে অথবা ফেসবুকে কেউ দিয়েছিল।
দ্বিতীয়টা নতুন :)
৩. ১৯ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪০
রুচি বলেছেন: অসাধারন। কবে যে এমন একটা ভিটিও চিত্র নিজের হাতে ধারন করব :( :( :( :( :(
৪. ১৯ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪৮
রুদ্রপ্রতাপ বলেছেন: কবে যে মোর বিয়া হৈবো, কবে হৈবো পোলা :(
৫. ১৯ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৫১
শিমুল আহমেদ বলেছেন: ভিডিও দুটি আসলেই খুব মজার। শিশুদের মুখের হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। ভিডিও দেখে মনটা অনেক ভাল হয়ে গেল। ধন্যবাদ রাগিব ভাই।
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: ইউটিউবে এরকম অনেক বাবুসোনাদের কান্না বা হাসির অসাধারণ সুন্দর সব ভিডিও আছে। মন খারাপ থাকলে এগুলো দেখলে মন ভালো হতে বাধ্য।

৮. ২০ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২১
অরুন্ধতি বলেছেন: অনেক দিন পর আবার দেখে ভালো লাগলো।
ধন্যবাদ
১০. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৪০
_তানজীর_ বলেছেন: চার্লি বিট মি!"-এর প্যারোডিগুলোও মজার। আমার আরেকটি ফেভারিট:

১২. ২৪ শে আগস্ট, ২০১০ দুপুর ১:২৫
শেখ আমিনুল ইসলাম বলেছেন: প্রথম ভিডিওটি অনেক আগেই দেখেছিলাম। খুব ভালো লাগে বার বার দেখতে।
ধন্যবাদ
১৩. ২৪ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০১
কৌশিক বলেছেন: আহা! বাচ্চারা!
আপনার সাথে আমি খুবই জরুরী আলাপ আছে। কিভাবে কেমনে আলাপ করা যায়?
২৫ শে আগস্ট, ২০১০ রাত ৩:০৫

লেখক বলেছেন: ইমেইল তো জানেন, ragibhasan জিমেইল ডট কম।

১৪. ২৫ শে আগস্ট, ২০১০ সকাল ১০:০৪
কৌশিক বলেছেন: থ্যাংকস রাগিব। আপনাকে একটা মেইল করেছি।
১৫. ২৬ শে আগস্ট, ২০১০ ভোর ৫:৩৮
পলাশমিঞা বলেছেন: রাগিবভাই কেমন আছেন?
২৬ শে আগস্ট, ২০১০ ভোর ৫:৪১

লেখক বলেছেন: ভালো, আপনি কেমন আছেন?

১৬. ২৬ শে আগস্ট, ২০১০ ভোর ৫:৪২
পলাশমিঞা বলেছেন: ভালো আছি।

আজ কাল ব্লগে লগিন করতেই ভয় হয়।

অনেক ক্ষণ চিন্তা করে এবং আপনাকে দেখে লগিন করলাম।

১৭. ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৬
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: আপনার পোস্ট দেখে মজা পেয়ে আমিও ইউটিউব এর নুমা নুমা গাই নিয়ে একটা পোস্ট দিলাম :)

Click This Link

 

মোট সময় লেগেছে ০.৯৩০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ