(গানটা অনেক দিন পর শুনলাম। এত ভালো লাগল, ভাবলাম, লিরিকটা আপনাদের সঙ্গে শেয়ার করি। গানের কথা-সুর সুমনের। গেয়েছেন সুমন-অঞ্জন-নচিকেতা)
বুদ্ধি আমার শানিয়ে নেয়া/কিছুই দৃষ্টি এড়ায় না
এদিক ওদিক বেড়ায় তবু/ ভুলের পাড়া বেড়ায় না
বুদ্ধি আমার শানিয়ে নেয়া
দার্জিলিংয়ে রাজস্থানে/গন্ডগোলে গ্যাংটকে
খুনখারাবি মূর্তিচুরি/লোভীর লালা লকলকে
গল্পে আমি দিব্যি ছিলাম/ গ্রীষ্ম বর্ষা শরৎ শীত
আমার গল্প সঙ্গে নিয়ে চলে গেলেন সত্যজিৎ
তোপেস আমার সঙ্গী ছিল/সঙ্গী ছিলেন লালমোহন
বয়স একটু বাড়তি হলেও/কম ছিল না টাটকা মন
তোপেস আমার সঙ্গী ছিল
উটের পিঠে সওয়ার হয়ে/নাস্তানাবুদ হলেন খুব
লালমোহনের কলমখানাও/ অনেক লিখেও এখন চুপ
গল্পে তিনি ভালোই ছিলেন/ গ্রীষ্ম বর্ষা শরৎ শীত
জটায়ুকে সঙ্গে নিয়ে চলে গেলেন সত্যজিৎ
অনেক দেখা অনেক জানা/ অনেক কিছুই করার পর
স্মৃতির মধ্যে থমকে থাকা/ আমার পক্ষে কষ্টকর
লালমোহন আর তোপসেটারও/একই দশা দেখতে পাই
ইচ্ছে করে সবাই মিলে নতুন কিছু করতে যাই
তখন আবার গল্প হবে রহস্যতে ভর করে
ছুটবে আবার কল্পনাটা সত্যজিতের পথ ধরে
..............
গানটার ডাউনলোড লিঙ্ক: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

