গার্মেন্টস শ্রমিক হত্যার নিন্দা এবং শ্রমিক নেত্রী মোশরেফা মিশুর মুক্তির দাবি
....................................................................................
তৈরি পোশাক কারখানায় মজুরির সমস্যাকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভের প্রেক্ষিতে গার্মেন্ট শ্রমিক নেত্রী মোশরেফা মিশু কে গ্রেফতারের নিন্দা ও তার মুক্তি দাবি করছে সংস্কৃতি মঞ্চ।
বিভিন্ন সময়ে পুলিশ কর্তৃক শ্রমিক হত্যা এবং শ্রমিক নেতাদের বারবার গ্রেফতার ও হয়রানি চরম মানবাধিকার লংঘন এবং গণতন্ত্রবিরোধী কাজ বলে সংস্কৃতি মঞ্চ মনে করে। মঞ্চ মনে করে, বিজেএমইএ- সরকারের প্রশ্রয়েই গত জুলাই মাসে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় চুক্তি লংঘনের সুযোগ পাচ্ছে মালিকরা।
সরকারের চাপ না থাকার জন্যই বারেবারে তারা চুক্তিভঙ্গ করে শ্রমিকাঞ্চলকে অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে। নতুন মজুরী কাঠামো মানতে মালিকদের বাধ্য করার দায়িত্ব বিজিএমইএ এবং সরকারের। সেটা না করে ষড়যন্ত্রের দোহাই দিয়ে মালিকপক্ষের শ্রমিক-মজুরি শোষণের পক্ষ নেওয়া এবং বিক্ষুদ্ধ শ্রমিকদের নামে মামলা, শ্রমিকনেতাদের হয়রানি ও গ্রেফতার সরকারের মালিকতোষণ নীতির পরিচায়ক।
সংস্কৃতি মঞ্চ সরকারের এই শ্রমিক বিরোধী নীতির তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে শ্রমিক নেতা-কর্মীদের হয়রানি বন্ধ করা এবং শ্রমিকনেত্রী মোশরেফা মিশুর মুক্তি দাবি করছে। মঞ্চ অবিলম্বে নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরন দেয়া এবং তদন্তের মাধ্যমে নিহতের ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন।
সংস্কৃতি মঞ্চ-র পক্ষে এই দাবি জানিয়েছেন গণসঙ্গীতশিল্পী কামরুদ্দিন আবসার, নাট্যকার ও নির্দেশক কাজী শাহেদুল ইসলাম, কবি ও সঙ্গীতশিল্পী অরূপ রাহী, সঙ্গীতশিল্পী কৃষ্ণকলি ইসলাম, সঙ্গীতশিল্পী অমল আকাশ, প্রাবন্ধিক ফারুক ওয়াসিফ, চলচ্চিত্রকার জাঈদ আজিজ, চলচ্চিত্রকার ফারজানা ববি, শিক্ষক মিথিলা মাহফুজ, গবেষক কল্লোল মোস্তফা প্রমূখ।
একইসঙ্গে দেশের গবেষক, সাংবাদিক সংস্কৃতি কর্মী ও বিশেষজ্ঞদের শ্রমিকস্বার্থ তথা শিল্প ও জাতীয় স্বার্থের বির"দ্ধে না যাওয়ার আহ্বান জানান তারা।
গার্মেন্টস শ্রমিক হত্যার নিন্দা এবং শ্রমিক নেত্রী মোশরেফা মিশুর মুক্তির দাবি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।