somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্র আগ্রাসন প্রতিরোধ আন্দোলন সম্পর্কে ডয়চে ভেলে-র সঙ্গে ৷

২৭ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা শুনতে-পড়তে পারেন নাই, কিন্তু আগ্রহী, তাদের জন্যে শেয়ার দিলাম।
...........................


বাংলাদেশের প্রেক্ষাগৃহে বিদেশি চলচ্চিত্র প্রদর্শনের আগে সুনির্দিষ্ট নীতিমালা চাচ্ছে এখাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা৷ ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশে আবারো প্রদর্শন শুরু হয়েছে গত শুক্রবার থেকে৷

এই নিয়ে চলছে ‘‘ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্র আগ্রাসন প্রতিরোধ আন্দোলন''৷

কোন ধরনের সুষ্ঠু নীতিমালা ছাড়া বাংলাদেশে বিদেশি চলচ্চিত্র প্রদর্শনের পক্ষে নন কবি, গীতিকার ও গায়ক অরুপ রাহী৷ ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘জহির রায়হান, আব্দুল জব্বার খান, আলমগীর কবির, খান আতাউর রহমানের মত অসাধারণ চলচ্চিত্র নির্মাতার হাত ধরে সুস্থ ধারার চলচ্চিত্রের বিকাশের যে সম্ভাবনা বাংলাদেশে সৃষ্টি হয়েছিল, সেটার পথ বন্ধ হয়ে গেছে নানা কারণে৷ আমাদের রাষ্ট্র উদ্যোগ নেয়নি৷ উল্টো রাষ্ট্রের তরফ থেকে এবং এখানকার কিছু ব্যবসায়ীর তরফ থেকে বলা হচ্ছে, বলিউড এবং টালিউডের যেসব চলচ্চিত্র ব্যবসা সফল, সেগুলো এখানে প্রদর্শনের মাধ্যমে নাকি চলচ্চিত্রের বিকাশ ঘটবে৷''৷

তরুণ এই সংগীত শিল্পী বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের পক্ষে৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের চলচ্চিত্র বিকাশের ক্ষেত্রে একটি কার্যকর সমন্বিত উদ্যোগ গ্রহণ না করে, শুধুমাত্র ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বিকশিত হবে, এটা একধরনের দায়িত্বজ্ঞানহীন
এবং বিভ্রান্তিকর প্রচারণা মাত্র''৷

প্রেক্ষাগৃহে বিদেশি চলচ্চিত্র প্রদর্শনের বিপক্ষে নন অরুপ৷ বরং তাঁর মতে, সাধারণ মানুষ বিদেশি চলচ্চিত্র দেখতে চায়৷ কিন্তু সেগুলো প্রদর্শন করতে হবে সমন্বিত নীতিমালা'র আওতায়৷ এবং সেই নীতিমালার আওতায় সারা দুনিয়ার শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো প্রেক্ষাগৃহে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে৷

ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশে চলচ্চিত্র বিষয়ক শিক্ষার অভাবের বিষয়টিও উল্লেখ করেন অরুপ রাহী৷ এক্ষেত্রে সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি৷ বিশেষ করে ভারত সরকার চলচ্চিত্র বিষয়ক শিক্ষার বিকাশে যেভাবে এগিয়ে এসেছে, সেরকম সহায়তা বাংলাদেশ সরকারের করা উচিত বলেও মনে করেন অরুপ৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ ফিল্ম ইন্সটিটিউট নেই, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চলচ্চিত্র অধ্যয়নের কোন সুযোগ নেই''৷

বাংলা চলচ্চিত্রকে বাণিজ্যিকভাবে বিদেশি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে সরকারের সুনির্দিষ্ট উদ্যোগের দিকেই গুরুত্ব দিচ্ছেন অরুপ রাহী৷ তার আগে, বিদেশি চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি প্রদানের মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে ‘অসম প্রতিযোগিতায়' ফেলে দেওয়া হলে বলে মনে করেন তিনি৷

তরুণ এই সংগীত তারকার মতে, ‘‘এটি বাংলাদেশের সংস্কৃতি এবং চলচ্চিত্র শিল্পের জন্য অন্যায় একটি পদক্ষেপ''৷


Click This Link

সংস্কৃতি বিনোদন | 26.12.2011
বিদেশি চলচ্চিত্র প্রদর্শনে সুষ্ঠু নীতিমালার দাবি


ইউটিউব লিংক :
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×