উন্মাতাল তুই; আমি হয়ে যাচ্ছি মুহুর্তপর বাদামের খোসা-
তাই কোয়া হয়ে ঢুকে যাচ্ছে সময়, খোলসের চিতা জাগা ভোরে,কুয়াসার গায়...
ঢেউ ভাঙ্গছে নদী, নুন ছড়াচ্ছে মাটির পরতে পরতে
চষে যাচ্ছি আমি ; তুই হয়ে তামাটে প্রান্তর, লাল কমল বন্যায়...
যারা; যাদেরকে আমি দেখিনি কখনও
আমার সেই সব প্রমিত অপ্রমিত ভাই-বোনেরা
কতো ভাবেই না গান শোনাতে চাচ্ছে আমাকে অর্থাত তোকেও
সেই সব হাড়তরঙ্গ ঝংকার, শন্-শনানী, পাতা ঝরার গান
আমাকে গল্প শুনিয়েছিল আগেও...
আধুনিক অথবা উত্তরাধুনিক কাল যেহেতু গবেষনায় মগ্ন
শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে, তাই আমিও পাঁড় মাতাল...
তুই তো জানতিস ; সেইসব ধূলি ওড়া পথ আর বাঁশ পাতার ঝিরি-
যেখানে ফাগুন,সবুজ আর হলুদের গলা ধরাধরি...
সেইসব শালদুধ গান; মনোজগত নিয়ে কি ফাটাফাটি- ই না কান্ড !
তুই অর্থাত আমি; আমাদের নাম বদলে যাচ্ছে হরহামেশাই
ডিপ্রেসিভ,ম্যানিক ডিপ্রেসিভ, সিজোফ্রেনিয়া...
তুই অবশ্যই আমাকে বলতে পারিস, সেইসব অনুরণনের
অভিব্যক্তি সম্ভাষন;যখন ঝড়ো হাওয়ায় কাঠগোলাপের পাপড়ি ঝরা দেখতে ছোটাতে হতোনা মাইল মিটারের কাটা...
তখন; তুই ও আমি আবীর আবীর ফাগুন ফাগুন
টেনশান, হেজিটেশান, ফ্রাস্টেশনের ফুল উড়তে দেখেছি কতোইনা তথইবৈচ ভাবে---
যেন সাদা মেঘ হয়ে আমাদের দ্বৈততা ভাসছে শিমুল তুলার মতো...
উন্মাতাল তুই; অহেতুক বিড়ম্বনার মাঝে ঝাঁঝঝাঁঝ মুগ্ধতায়, রিঁরিঁ আগুনের খার আমাকে পোড়াচ্ছে অর্থাত তোকে করে তুলছে উজ্জ্বল....
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





