somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইবার যুদ্ধে বাংলাদেশ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১০ ফুটবল ওয়ার্ল্ড কাপ। আর্জেন্টিনা- জার্মানি। নক আউট রাউন্ডে দুই দল মুখোমুখি। আর্জেন্টিনা যতবারই আক্রমনে যাচ্ছে, কাউন্টারে নিজেদের জালে একটা করে গোল ঢুকছে। রক্ষন না সামলে আক্রমনে যাবার এই ফল। শেষ পর্যন্ত ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে পরল আর্জেন্টিনা।

এবার আসি মূল প্রসঙ্গে। ফেসবুকে ঢুকলেই পোস্ট দেখছি- ‘বাংলাদেশি ব্ল্যাকহ্যাট’ ইন্ডিয়ান এত সংখ্যক সাইট হ্যাক করেছে। তত সংখ্যক সাইট হ্যাক করেছে। তাদের সাথে বলে কোন কোন দেশের হ্যাকাররাও যোগ দিয়েছে। শুধু তাই নয় তারা দেখি উদাত্ত আহবান ও জানাচ্ছে তাদের সাথে যেন আমরা যোগ দেই। আরো নতুন নতুন ইন্ডিয়ান সাইট হ্যাক করি!

আক্রমনে যাচ্ছেন ভাল কথা, আপনার রক্ষন কতটা শক্তিশালী সেই ধারনা আছে কি? নিজের ঘর সামলাচ্ছেন কি? আমাদের দেশীয় সাইটগুলো এমনকি সরকারি সাইটগুলোর নিরাপত্তা ব্যাবস্থা এমনিতেই দুর্বল।পাল্টা আঘাতে টিকে থাকতে পারবে কি? নাকি সাইবার ওয়ার্ল্ড থেকেই আমরা ছিটকে পরব?!!

একটা সহজ কথা বলি।আমাদের দেশের বেশিরভাগ মার্চেন্ট ব্যাঙ্কের কোর ব্যাঙ্কিং সফটওয়্যার হয় ইন্ডিয়ান কোম্পানি বা তাদের সহযোগী কোম্পানির দ্বারা সরবরাহকৃত, নতুবা তাদের সাপোর্ট এ চলছে। এখন আমরা সাইবার যুদ্ধের কথা বলছি। ইন্ডিয়ানদের তো হ্যাক করবার দরকার নেই!! সার্ভার অফ করে দিলে বা সাপোর্ট বন্ধ করে দিলেই তো আমরা চোখে অন্ধকার দেখব। পুরো ফিনান্সিয়াল সিস্টেম ই ভেঙ্গে পড়বে।

শুধু কি তাই, অফিস অটোমেশন, টেলকো সফটওয়্যার, অ্যাকাউন্টং সফটওয়্যার অনেক কিছুর-ই সাপোর্ট ইন্ডিয়া। এমনকি অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেও দেশীয় সফটওয়্যার কোম্পানিকে উৎসাহ দেয়া হয় না। নিজের রক্ষন অন্যের জিম্মায় রেখে আক্রমনে উঠাটাই অর্থহীন!

আগে আমাদেরকে ঠিক করতে হবে আমরা কি চাই। আমাদের ছেলেরা যেখানে বিদেশি কোম্পানির হয়ে কাজ করছে, আউটসোর্সিং এও আমরা যখন সেরাদের মধ্যে একজন। তখন কেননা আমরা সফটওয়্যা্র প্রোডাক্ট এ স্বনির্ভর হই! আমাদের প্রোডাক্ট আমরাই বানাবো। সরকারের তরফ থেকেও চাই সহযোগিতা, প্রণোদনা এবং উৎসাহ!
২৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×