somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিকনিক প্যাচাল(ব্লগারদের ৮ ঘন্টার মিলনমেলা)

০৩ রা মার্চ, ২০০৮ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে এলো সেই কান্খিত দিন,ফেব্রুয়ারী ২৯,২০০৮।ভোর ৫:৪৫ ঘুম থেকে উঠে রেডি হয়ে একটা সি এন জি নিয়া খামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।৭:৩০ পৌছে দেখি ক্যামেরামেন রন্জু ভাই দাড়িয়ে ম্যগনেফাইং গ্লাস দিয়া মোবাইল নাম্বার খুজে খুজে সবাইকে রিমাইন্ড দিচ্ছেন।লোকটা কেনো যে চশমা ব্যবহার করেন না বুঝিনা !!!
আমিও শুরু করলাম দাতব্য কল,প্রথমেই হোচট খেলাম কৌশিকদাকে কল করে।উনি কনফার্ম করেছিলেন উনি যাবেন কিন্তু এখণ বললেন উনার জ্বর !!! আমি প্রথমে বিশ্বাস করলেও পরে করিনাই।কৌশিকদা নিশ্চিত ভয় পেয়েছিলেন,কাকে? যানা যায় নাই।
যাবার সময় যাত্রাবড়িতে ভীষণ জ্যাম দেখলাম তাই প্রত্যূর মানে টুটুলের একটা খবর নিলাম,গুলিস্তান পৌছে গেছে শুনে আশস্ত হলাম।মুজতবার খবর নিতে ফোন করলাম ধরলো কোকিল কন্ঠি তবে ছোট কোকিল হ্য়তো মুজতবার ছোট বোন বলল মুজতবা বের হয়ে গেছে নতুন নাম্বার দিলো কল করলাম পর পর দুবার ব্যটা ধরলোনা ,বোধহয় ভয় পাইছিলো !!
এদিকে উদাসী স্বপ্ন তার চারজন সন্গী নিয়া টি এন টি গেটে অপেক্ষা করছে,তাদের ফোন করে যায়গামত আনা হলো।দুজন ছেলে ব্লগার আর একজন মেয়ে ব্লগার সাথে এক সুন্দরী ললনা(সত্যি বলছি সুন্দরি !!!)পরিচয় পর্ব শেষ হলো।পরক্ষনে এলো নেমোসিস ব্লগার সাথে পিচ্ছি গেস্ট।পর পর তরী ভিড়ালেন ঘাটে আইরিন,সারিয়া,প্রাপ্তি,প্রাপ্তি ভাবি,টুটুল,লুলু পাগলা সাথে আরেকজন সুন্দরী ললনা(নর্থ সাউথ পড়ে,যারা ওদিকে থাকেন লাইন মারতে পারেন,মিষ্টি আছে মেয়েটা),কালপুরুষ ও ভাবী,বহুরুপী মহাজন,রিজভী,ধ্রুব,আরাফাত শান্ত,আবু সালেহ,গাজি মোঃ সাইফুল,সুনীল সমুদ্র...।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ৫২ সিটের বিশাল গাড়ী এসে ভিড়লো।গাড়ি দেখে ভালো লাগলো।একটা নিশান পিকআপ নিয়া কালপুরুষদা ছুটোছুটি করতে লাগলেন।বেলা বেড়ে যাচ্ছে এবার যাত্রার পালা।

সকাল ৮:৩৫-
ফার্মগেট খামারবাড়ি চত্বর থেকে বাস ছাড়লো।আহ!!!! যেই ব্লগারদের শুধু ভার্চুয়ালি চিনতাম আজ তাদের সাথে আনন্দ ভ্রমন।ভাবতেই ভালো লাগছে।যদিও কথা ছিলো ললনারা এক সিটে বসবে সাথে ছেলে ব্লগার কিন্তু কথা রাখা যায়নি কারন ললনার সংখ্যা কম ছিলো।যে যেখানে খুশি বসলো।লাইভ আপডেট দেওয়ার জন্য দ্রুব শুরু করলও ল্যপটপ নিয়া কারিশমা।অবশেষে একখান পোষ্ট দেওয়া হলো সারিয়ার ব্লগে-মজার ব্যপার হলো পোষ্টটা স্টিকি করা হলো প্রথম পাতায়।আমরা শাহবাগ এলাম জয়িতা আর এমেটার কে তুলে নিতে।এমেটার কে পেলাম কিন্তু জয়ি লেট।বাস ছেড়ে দিলো মতিঝিলের দিকে।কালপুরুষদা আর রন্জু ভাই পিকআপ নিয়া বসে রইলেন শাহবাগ টেনিস কমপ্লেক্সের সামনে জয়িতার জন্য।বাস থামলো অভিসার সিনেমার সামনে নাস্তা আর জয়িতাকে তুলে নিতে।
নাস্তা এলো সাথে জয়ি,দ্রুবর একটা ফাটাবাসের গলার মন্তব্যে জয়িতার "বাস থেকে নামায় ওরে চুবাও" কথায় সবাই একচোট হাসলাম।

সকাল ৯:১৫ মিনিট-
সকালের নাস্তা দিলো,
মেনু-ভাজা পরোটা ২ পিস
ভাজি ১ পোটলা(মানব দেহের ক্ষতিকর পলি মুড়ুয়ে)
সানা- ১ পিস
মাম পানি ২৫০ মিলি।

অনেকেই হয়তো নাস্তা আগেই করেছে তারপরো ভালো নাস্তা হলো।সৌভাগ্য বসত আমার কাছে দুই পেকেট এলো,অনেকেই দেখলো খাচ্ছি আর খাচ্ছি কিন্তু কিছুই বললোনা।আহা !! এরা ব্লগে কতো কঠোর কিন্তু বাস্তবে কতো ভালো।

সকাল ৯:২৫ মিনিট -আবার রূপগন্জের দিকে যাত্রা শুরু হলো।
সকাল ৯: ৩০ মিনিট -যাত্রাবাড়ির চির পরিচিত জ্যাম।

সকাল ৯:৩৫ মিনিট -জ্যাম ঠেলে যাত্রাবাড়ি ত্যাগ করলাম।শনির আখড়ায় পথিক আর অরুন অপেক্ষা করছিলো,তুলে নিলাম তাদের।আবার যাত্রা..চলছে গাড়ি রূপগন্জের দিকে।

সকাল ১০:০০ মিনিট চিটাগাং রোড পার হলাম।ব্লগে তখনো চলছে লাইভ আপডেট।পিকনিক যাত্রি অনেকেই সাইণ ইণ হয়ে মন্তব্য করছে সারিয়ার পোস্টে।বেস কিছুক্ষণ গেজাইলো ফুর্তী শামীম।

সকাল ১০:১৫ মিনিট
লক্কর ঝক্কর কাচপুর ব্রীজ পারহলাম আর সিলেট রোডের দিকে গাড়ি মুভ করলো।

সকাল ১০:৩৫ মিনিট
রূপগন্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বাস হটাৎ হার্ড ব্রেক কসলো ব্যাস আমি রাহুল পাগলা আর লুলু পাগলা ফুরুত কইরা উড়াল দিলাম।ল্যাপটপ নিয়া লুলু পড়তে যাচ্ছিলো, ক্যাচ দরলো ফাটাবাস ধ্রুব।আমি রড ধরে কোনোমতে সামলে নিলাম নিজেকে।বেচে গেলাম এই যাত্রা।

সকাল ১০: ৩৮ মিনিট
অবশেষে পৌছলাম রূপগন্জ কলেজ প্রাংগন।সবুজ সুন্দর প্রকৃতি ,বিশাল পুকুর,জমিদার বাড়ি ....ঝাক্কাস একটা লোকেশন।গাড়ি থেকে নেমে স্পট দেখায় মনোযোগী হলাম।সোজা চলে গেলাম কলেজের পিছনে নামকরা সেই পুকুর দেখতে যেখানে বাংলা দেবদাস শুটিং হয়ে ছিলো।সারিয়ার পরিচয় সুত্রে কলেজ অধক্ষ্য রুম খুলে দিলেন বসতে।উনি নিজে গাইড হয়ে দেখালেন বিখ্যাত আয়োময় নাটকের সেট ,মির্ঝার বেড রুম,হাত টানা বিখ্যাত সেই পাখা,মির্ঝার বসার রুম,ঘুর্ণী সিড়ি আরো অনেক কিছু।সব অসাধারন লাগছে যা দেখছি মোহিত হচ্ছি।অসংখ্য মিউজিক ভিডিও তে ব্যকগ্রাউণ্ড দেখতাম যেই সেট সেই জমিদার বাড়ির বারান্দাও দেখলাম।

সকাল ১১:৪৫ মিনিট
অনেকেই বসলাম মজা করতে মাঠের এক কোনে ছায়াঘেরা যায়গায়।কালপুরুষদা মাইক-স্পিকারএর ব্যবাস্থা করলো।

প্রথমে প্রস্তাব হলো " আমার আমি " বিষয়ে কিছু বলতে।নাইম শুরু করলো কিন্তু শামীমের পোংডামীতে ভন্ডুল হলো।শামিম কে মাইনাচ দেতে হবেক।

নেক্সট প্রস্তাব হলো " ব্লগ আভিষেক আর নিজের পরিচয়" নিয়া কিছু বলতে।পথিক,সূনীল সমুদ্র প্রচন্ড ভালো লাগা নিয়া কিছু বললেন।আত:পর একে একে পরিচয় দিলেন,

**ক্যামেরামেন(৪২ বছর বয়স),বহুরুপী মহাজন,টুটুল,রিজভী,রাহুল,রিয়ন,যেমন ইকনমিক্স,ড্রাইব টাইম,আহমেদ মুজতবা,ধ্রুব,উম্মাদ নাইম,আরাফাত শান্ত,উদাসী স্বপ্ন তথা রনি,আইরিন সুলতানা,এমেটার,জয়িতা,আবু সালেহ,গাজি মোঃ সাইফুল,আরুন,পথিক,সুনীল সমুদ্র,কালপুরুষ,সামি মিয়াদাদ,নেমোসিস(বাকি পড়লো নাকি কেউ,আওয়াজ দিয়েন ভাই্য়েরা)

পরিচয় পর্বের পর শুরু হলো মোবিং গেম(একটা বক্স এর উপর মজার মজার কিছু লিখা যা একটা একটা খোলসে আবৃত হয়ে আছে।এটা একের পর এক লোক হয়ে লাকি পার্সনের কাছে যাবে)।এই গেম একদিকে লাকি পার্সন খোজা আবার খেতাব পাওয়াও বটে।পেকেটের লেখা অনুযায়ি যারা পেলেন নিচে সংক্ষিপ্ত:

১)আসো তোমার সাথে প্যাচ খাই-কালপুরুষ ভাবি এই বয়সে আবার খেলেন কালপুরষদার সাথে।
২)রোমিও - সর্ব সম্মতিক্রমে রনিকে(উদাসী) দিলেন কালপুরুষদা।
৩)আমি তার ছলনায় ভুলবোনা-আইরিনকে দিলেন রনি।
৪)কাজ নাই -শামীম কে দিলেন আইরিন।
৫)মন খারাপ মেয়ে - জয়িতা কে দিলেন আইরিন।
৬)বন্ধু তাহার বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়া হাইট্টা যায়-জয়িতার বন্ধু হলো নাইম।
৭)আজকের দেবদাস-বহুরূপী মহাজন।
৮) পার্বতি- নাম জানা হলোনা আমার দুঃখিত।
৯)চশমা ওয়ালা ললনা- পথিক
১০)যে কোকিলার ডাকে ঘুম ভাংগে- যেমন ইকনোমিক্স কে দিলেন পথিক।
১১)ভুড়ি ওয়ালা ভাই হলো টুটুল দিলেন যেমন ইকনোমিক্স ।
১২)খাইরুন সুন্দরী- নাম জানা হলোনা আমার দুঃখিত(গেস্ট)।
১৩)টাকলু ভাই খেতাব পেলো ধ্রুব।
১৪)মিষ্টি মেয়ে নির্বাচিত হলো আমাদের সবার প্রিয় প্রাপ্তি আর গেম ক্ষতম হলো,পুরস্কার হিসাবে পেলো জোস একটা ডল(মেয়ে পুতুল)।

আতঃপর প্রাপ্তির চিকিৎসা সময়ের একটা পোষ্ট পড়ে শুনালেন সুনীল সমুদ্র।২০০৬ সালের জুন এর ২৩ তারিখ কালপুরুষদার বাসায় প্রাপ্তির চিকি্ৎসা বিষয়ে একটা মিটিং হবে তার বিষয়ে হৃদয় বিদারক বক্তব্য ছিলো পোষ্টটিতে।যারা তখণ অগ্রনী ভূমিকায় ছিলো-অমি পিয়াল,সাদিক,সোহেল,রিফাত,হাসান,রাসেল,মাহবুব মোর্শেদ সহ আনেকে।বক্তব্যের উপসংহার ছিলো এরকম," ভবিষ্যতে আমরা এ জাতীয়া কাজে আরো সংগঠিত হবো"

এর পরে রাহেলা কেইস নিয়াও আলোচনা হলো।তবে বেশিদুর গড়ালোনা।কেনো কোনো পদক্ষেপ নিতে পারলামনা ,বুঝলাম না।

জোক আর আবৃত্তি করলেন আরুন।কবিতা পড়ে শুনালেন,কালপুরষদা(তারাপদের কবিতা),রাহুল (হেলাল হাফিজের) , সুনীল সমুদ্রের স্বরচিত কবিতা।

মাঝে খাবার আপডেট এলো কালপুরুষদার কাছ থেকে,খাবার রওনা হইছে সাথে আছেন মিমি (ব্লাগার নয় তবে পিকিনিক আয়োজনে মিটিং এ চা বানিয়ে বিরল সহযোগিতা করেছিলেন)।

দুপুর ২:০০ মিনিট-
সর্ট প্রোগ্রাম,হাসাহাসি,ললনারা গাছের ছায়ায় বসে ঝিরানো,এদিক সেদিক একটু ঘোরাফেরা ,ছবি তোলা.........

দুপুর ৩:০০ মিনিট-
অবশেষে খাবার এলো,পানির বোতল বহন করলাম নিজে খুললাম তার পরে বসে পড়লাম খেতে।
মেনু-
১)খাসীর কাচ্ছি
২)বোরহানী
৩)কাবাব
৪)সালাদ ও মিনারেল ওয়াটার।

খাবার জণ্য মিললো ওয়ান টাইম প্লেট/গ্লাস।আচার নিয়া হৈচৈ করলো শামিম,আইরিন,জয়িতা প্রমুখ।ভালোই খাবার দাবার হলো।টেস্ট ভালো ছিলো খাবারের আর পর্যাপ্ত খাবার ছিলো এটা উল্লেখ করার মতো।খাওয়া শেষ করে অধক্ষএর রুমে রেস্ট নিলাম।গুন গুন করে গান করলাম ..সারিয়া দেখি আবার তাল মিলায়।হঠাৎ নর্থ সাউথ ললনা পিছনে এসে বসলে চুপসে যাই।গাল গল্প চললো কিছুক্ষণ।তার পরে বসলাম মাঠে সবুজ ঘাসের উপর ফাইনাল লাকি ড্র তে এটেন্ড করতে।লাভ ক্যান্ডি আর কমলা হলো বিকালের নাস্তা

যারা পুরস্কার পেলেন-
**)সান্তনা পুরস্কার( বাংলাদেশের পতাকা আকা সিরামিক মগ-দশজন)-এমেটার,বৃষ্টি,লুলু পাগলা,প্রাপ্তি,সামি মিয়াদাদ,রিজভী,রনি,টুটুল,কালপুরুষ,গাজি সাইফুল।

**) থার্ড পুরস্কার ( লেডি ডল সো-পিস)- রাহুল
সেকেন্ড পুরস্কার(সিরামিকস ফ্লাওয়ার ব্যাস) -বহুরুপী মহাজন।
প্রথম পুরস্কার(হ্যান্ডি- ফ্লাওয়ার ব্যাস)-সুনীল সমুদ্র।

বিকাল ৪:৩০ মিনিট- শেষ বারের জন্য ফটো সেশন হলো খোলা মাঠে।অতঃপর ফেরার পালা,বাস ছাড়লো ৪:৩৫ মিনিট কলেজ গেট থেকে।আনন্দঘন একটা দিনের সমাপ্তি ঘটলো।

যারা ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারলেন না-কৌশিক ,রাগ ইমন(কষ্ট পাইলাম এদের জন্য)

যাদের কাছে কৃতগ্ঘ(বানান পারিনা)-কালপুরুষ,সারিয়া,রন্জু,টুটুল,মিমি,সবুজ ও সকল ব্লগার(নাম বাদ পড়লে আও্য়াজ দিয়েন আপডেট করমু)

যারা পিকনিকে গেলেন মজা করলেন বিশেষ করে শামীম যিনি জয়িতা আর আইরিন কে ভালো টাইম দিলেন ,এদিক ওদিক ঘুরলেন,ফটুক তুললেন সবাইকে ধন্যবাদ।

পরিশেষে যারা পিকনিকে যেতে পারেন নি তাদের পরবর্তী প্রোগ্রামের আগাম দাও্য়াত রইলো।কামিং সুন...........

লিখাটা লিখলাম নিজের তাগিদে।বড় হয়ে গেলো তাই দুঃখিত।পিকনিক বিরোধীরা ইচ্ছা মতো মাইণাচ দেণ।সম-মনারা ভালো কিছু বলুন যাতে এমন একটা ভালো প্রোগ্রাম বারে বারে আমাদের মাঝে ফিরে আসে।সবাই ভালো থাকুন-রহুল।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০০৮ সকাল ১০:৫১
২৩টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×