শাহজালাল-শাহপরান (রঃ) এর স্মৃতিবিজড়িত পবিত্র ভূমি সিলেট থেকে আবার শুরু হল মুক্তিযুদ্ধ। এ এক নতুন মুক্তিযুদ্ধ। লাখো সিলেটবাসীর গগনবিদারী স্লোগান আর হুংকারে সারা সিলেট আজ প্রকম্পিত হয়ে ওঠে। সীমান্তে ভূমি দখল ও ভারতীয় 'আগ্রাসনের' প্রতিবাদে সিলেটের জাফলং অভিমুখে লং মার্চ করেছে 'আমরা সীমান্তবাসী' সংগঠন। দুপুর ১২টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সীমান্তবর্তী জাফলং অভিমুখী এ লংমার্চ শুরু হয়। এতে কয়েকশ মোটর সাইকেল এবং কার-বাস-মাইক্রো নিয়ে হাজারো জনতা সীমান্ত অভিমুখে যাত্রা করে। পরে বিকালে জাফলং আমীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয় এই লং মার্চ এর। এতে হাজারো ছাত্র-জনতার দীপ্ত শপথ নেয় সীমান্ত আগ্রাসন প্রতিহত করার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “যৌথ জরিপের নামে শুধু সিলেট সীমান্তেই আড়াই হাজার একর ভূমি ভারত নিজেদের করে নিয়েছে। যুগের পর যুগ যেসব জমিতে বাংলাদেশের কৃষক চাষাবাদ করেছে, সাম্প্রতিক যৌথ জরিপের পর ভূমি হস্তান্তরের আগেই ভারতীয় বিএসএফ এসব জমিতে বাংলাদেশীদের প্রবেশে বাধা দিচ্ছে। অবিলম্বে এ অবস্থার অবসান না হলে কঠোর লাগাতার হরতালসহ কমূসূচি দেয়া হবে। সীমান্তের ভূমি রক্ষায় প্রয়োজনে এদেশের সাধারণ মানুষ আবারো একাত্তরের মতো অস্ত্র হাতে তুলে নেবে।”
লংমার্চ ভিডিও-
বিস্তারিত- Felani : Resistance Starts From Here (ফেলানী : প্রতিরোধের শুরু এখানেই)
খবর-View this link
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১১ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


