পৃথিবী ধন্য এমন মন্ত্রী ধারণ করতে পেরে!! সেল্যুকাস! বিচিত্র এই বাংলাদেশ!!

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈনিক প্রথম আলোর হোমপেজে ঠিক এ মুহূর্তে প্রথম দু'টো পাশাপাশি নিউজের প্রথমটি হচ্ছে সেনা অভ্যুত্থান নিয়ে পররাষ্ট্রমন্ত্রী দিপু মনির বক্তব্য, দ্বিতীয়টি বিএসএফ কর্তৃক বিজিবি সদস্যকে ধরে নিয়ে যাওয়া বিষয়ে।
সেনা অভ্যুত্থান বিষয়ক জটিলতায় পররাষ্ট্র মন্ত্রনালয়ের কোন কাজ নেই। এটা দিপুমনির কাজেরমধ্যে পড়েনা। অথচ চাঁদপুরে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি সেনা অভ্যুত্থান চেষ্টার তদন্তের বিষয়টি উল্লেখ করেন। ওই অনুষ্ঠানে সীমান্তে নির্যাতন এবং আজকে এক বিজিবি সদস্যকে অপহরণ নিয়ে তিনি কোন বক্তব্য দেননি!!
এদেশে প্রত্যেক মন্ত্রী একেকজন প্রধানমন্ত্রী।নদী খনন নিয়ে বক্তব্য দেবেন আইসিটি মন্ত্রী, শেয়ার বাজার নিয়ে বক্তব্য দিবেন ক্রীড়া মন্ত্রী, সড়ক দূর্ঘটনা নিয়ে বক্তব্য দিবেন নৌ পরিবহনমন্ত্রী!! নিজের মন্ত্রনালয়ের কাজতো দুপুরের আগেই শেষ হয়ে যায়, এরপর বেকার বসে না থেকে উনারা অন্য মন্ত্রনালয় নিয়েও মাথা ঘামান। এমন নিবেদিতপ্রাণ মন্ত্রী অন্য কোন গ্রহে নেই। পৃথিবী ধন্য এমন মন্ত্রী ধারণ করতে পেরে। সেল্যুকাস! বিচিত্র এই বাংলাদেশ!! সুত্র-
View this link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন